শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

দারুল উলুম দেওবন্দ প্রান্তরে দ্বিতীয় তাজমহল!

এই মসজিদ একবার দেখার জন্য প্রতিদিন হাজারো মানুষ দেওবন্দ প্রান্তরে ভীড় জমায় ৷ প্রেমসমাধি তাজমহল আর দিল্লির শাহি জামে মসজিদের নান্দনিক প্রতিচ্ছবির যেনো এক অপূর্ব মিলন মসজিদের এই অবকাঠামোটি। পাথরে পাথরে অভিনব কারুকার্য, নয়া নয়া নকশা দর্শককে দারুণভাবে মুগ্ধ করে। আমার জীবনে দেখা সেরা মসজিদগুলোর অন্যতম৷ বলছিলাম মাদারে ইলমি দারুল উলুম দেওবন্দের প্রধান মসজিদ “মসজিদে রাশিদ”-এর কথা। ১৯৮৬ সালের ৪ এপ্রিল জুমার নামাযের পর কয়েকজন মহিরুহের হাতে মসজিদটির ভিত্তিস্থাপন হয়। মাওলানাবিস্তারিত পড়ুন

সস্ত্রীক তাজমহল পরিদর্শন করলেন ইসরাইলি প্রধানমন্ত্রী

বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম ‘তাজমহল’ পরিদর্শন করলেন ভারত সফররত ইসরাইল প্রধানমন্ত্রী ইহুদিবাদী নেতা বেঞ্জামিন নেতানিয়াহু। এ সময় সঙ্গে ছিলেন তার স্ত্রী সারা। আজ দুপুরের দিকে আগ্রায় তারা পেীঁছেন। স্ত্রীকে সঙ্গে নিয়ে তাজমহেলে প্রায় এক ঘণ্টা সময় কাটান নেতানিয়াহু। ঘুরে দেখেন প্রেমের এই স্মৃতিস্তম্ভটি। এরপর তাজের সামনে বসে ক্যামেরার সামনে পোজ দেন সস্ত্রীক নেতানিয়াহু। তাজমহল দর্শনের পর পরিদর্শন বইয়ে নেতানিয়াহু লিখেন, ‘তাজমহল প্রেমের অবিস্মরণীয় স্মৃতিস্তম্ভ’। ‘প্রেমের এই অবিস্মরণীয় স্মৃতিস্তম্ভের চমৎকারিত্ব ও সৌন্দর্যবিস্তারিত পড়ুন

রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন ১০ লাখ ছাড়িয়েছে

রোহিঙ্গাদের নিবন্ধন কাজ এগিয়ে চলছে। সর্বশেষ হিসাবে গতকাল মঙ্গলবার পর্যন্ত রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন ১০ লাখ ছাড়িয়েছে। নারী, পুরুষ এবং শিশুদের বায়োমেট্রিক নিবন্ধন চলছে। গতকাল ৫ সহস্রাধিক রোহিঙ্গা নিবন্ধিত হয়েছে। পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন অধিদপ্তরের উপপরিচালক আবু নোমান মোহাম্মদ জাকের হোসেন এসব তথ্য জানান। যত দিন মিয়ানমার থেকে রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত থাকবে, তত দিন বায়োমেট্রিক নিবন্ধন কার্যক্রম চালু থাকবে বলেও জানান তিনি। পাসপোর্ট অধিদপ্তর জানায়, গতকাল কুতুপালং-১ ক্যাম্পে ৬১০ জন পুরুষ ও ৫০৩বিস্তারিত পড়ুন

বিএনপি নেতা আমীর খসরুর বাসায় বার্নিকাট

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসায় গিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিকাট। আজ রাত সাড়ে নয়টার দিকে আমীর খসরু মাহমুদ চৌধুরীর নগরীর মেহদীবাগের বাসায় গেছেন তিনি। জানা গেছে, বার্নিকাট আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে একান্তে বৈঠকে মিলিত হয়েছেন। রাত সোয়া ১০টার দিকে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত বৈঠক চলছিল।

শেষ হলো দেবহাটার শত বছরের পুরানো ঐতিহ্যবাহী বনবিবি মেলা

সাতক্ষীরা দেবহাটার শত বছরের পুরানো ঐতিহ্যবাহী বনবিবি তলায় প্রতিবছরের মতো এবারো বাৎসরিক মেলা সোমবার অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা সদর থেকে মাত্র ২ শত গজ পূর্বে এই গাছটি অবস্থিত। যে বটগাছটিকে ঘিরে রহস্য ও কৌতুহলের শেষ নেই। গাছটির না জানে কেউ জন্ম সাল বা না জানে কেউ জন্মের রহস্য। কথিত আছে শত বছরের পূর্বে একটি কাক উড়ে যাওয়ার সময় এখানে একটি ফল ফেলে দেয়। আর সেই ফল থেকেই এই গাছটির জন্ম। যেবিস্তারিত পড়ুন

চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সাতক্ষীরার তুজুলপুর থেকে রাজবাড়ি পর্যন্ত রাস্তা

সাতক্ষীরা সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নের তুজুলপুর থেকে রাজবাড়ি পর্যন্ত প্রায় সাড়ে দেড় কিমি রাস্তা লোক ও যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিদিন অসংখ্য যাত্রী অবর্ণনীয় দুর্ভোগের মধ্য দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে। শুধু সাধারণ মানুষই নন, এলাকার স্কুল কলেজ পড়ুয়া কোমলমতি ছাত্র-ছাত্রী, শিশু ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের এই রাস্তার সাথে প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। শুধু তাই নয় তুজলপুর-রাজবাড়ি সড়কের মধ্যবর্তী স্থানে সরকারি রাস্তা কেটে চলছে মৎস্য ঘের। এর যেনবিস্তারিত পড়ুন

এবার হজে যাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন

চলতি বছর(২০১৮) বাংলাদেশ থেকে হজ পালনে যাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। সৌদি আরবের হজ কর্তৃপক্ষ এ অনুমোদন দিয়েছে। ১৪জানুয়ারি সৌদি আরবের হজ কর্তৃপক্ষ ও বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের মধ্যে এ সম্পর্কিত চুক্তি সই হয় বলে ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা যায়। সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রী সালেহ মোহাম্মদ বিন তাহের বেনতেনের আমন্ত্রণে বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্মমন্ত্রী মতিউর রহমানের নেতৃত্বে ৫ সদস্যের বাংলাদেশের প্রতিনিধি দল সৌদি আরব পৌঁছান।পবিত্র নগরী মক্কার হজ অফিসেবিস্তারিত পড়ুন

আবারও বাংলাদেশের ছবিতে শ্রাবন্তী

কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। বাংলাদেশেও তাঁর ভক্তের সংখ্যা কম নয়। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘শিকারী’তে শাকিব খানের বিপরীতে অভিনয় করেও সবার নজর কেড়ে নিয়েছিলেন তিনি। নতুন বছরে শ্রাবন্তীর ভক্তদের জন্য সুখবর হলো, বাংলাদেশের নতুন আরো একটি চলচ্চিত্রে দেখা যাবে তাঁকে। সম্প্রতি মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবিতে তাঁর চরিত্রের নাম ‘অরিত্রি’। বাংলাদেশের ছবিতে আবারও চুক্তিবদ্ধ হয়ে বেশ উচ্ছ্বসিত শ্রাবন্তী। বললেন, ‘আমি খুব খুশি, কারণবিস্তারিত পড়ুন

পাকিস্তানের নেতিবাচক ভাবমূর্তি ও ইসলামভীতির জন্য পাকিস্তানই দায়ী নোবেলজয়ী মালালা ইউসুফজাই

ইসলামের নামে প্রতিষ্ঠিত রাষ্ট্র পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্রকেই ইসলামের দুর্নামের জন্য দায়ী করলেন ইতিহাসের কনিষ্ঠতম নোবেলজয়ী মালালা ইউসুফজাই। তিনি বলেছেন, বিশ্বজুড়ে তার স্বদেশ পাকিস্তানের নেতিবাচক ভাবমূর্তি ও ইসলামভীতির জন্য পাকিস্তানই দায়ী। ধর্মানুভূতিতে আঘাত হানার অভিযোগে মশাল খান নামের ২৩ বছর বয়সী সাংবাদিকতা বিভাগের এক ছাত্রকে হত্যার প্রেক্ষিতে এক ভিডিওবার্তায় মালালা এ কথা বলেন। ফেসবুকে ধর্মানুভূতিতে আঘাত হানার অভিযোগে মশাল খানকে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে হত্যা করা হয়। নির্দয়ভাবে পিটিয়ে তারপর গুলি করে হত্যারবিস্তারিত পড়ুন

ভারত-ইসরায়েল ৯ চুক্তি স্বাক্ষর

দ্বিপক্ষীয় সম্পর্কের রজত-জয়ন্তী উপলক্ষ্যে ছয় দিনের ভারত সফরে এখন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অন্তরঙ্গ সময় পার করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। ১৫ বছর পর কোন ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভারত সফরে দুই দেশের মধ্যে ৯টি চুক্তি স্বাক্ষরিত হয়। সাইবার নিরাপত্তা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, বিমান যোগাযোগ, সিনেমা উৎপাদন ও সহযোগিতা, হোমিওপ্যাথিতে গবেষণা, মহাকাশ গবেষণা, মেটাল এয়ার ব্যাটারিতে সহযোগিতা ও সোলার থার্মাল প্রযুক্তিতে সহযোগিতা ইস্যুতে চুক্তি স্বাক্ষর করে দুই দেশ। প্রতিরক্ষা ও সন্ত্রাসদমন নিয়েওবিস্তারিত পড়ুন

ডিএনসিসিতে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল

আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে। সোমবার রাতে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদেরকে এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ড দলীয় প্রার্থী হিসেবে তাবিথ আউয়ালকে চূড়ান্ত মনোনয়ন দেয়। মনোনয়ন বোর্ডে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার রাত ৯টাবিস্তারিত পড়ুন

রোহিঙ্গাদের ত্রাণ ক্রয় ও বিতরণে অনিয়ম: ৯ এনজিওকে তলব

মিয়ানমার সেনা বাহিনী কর্তৃক নির্যাতনের মুখে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য দেয়া ত্রাণ ক্রয় ও বিতরণে অনিয়ম প্রমাণ পাওয়া গেছে। এসব রোহিঙ্গাদের জন্য দেয়া ত্রাণ বিতরণে নয়টি এনজিওর বিরুদ্ধে বাণিজ্যের প্রমাণ পাওয়া গেছে। এরা খোলাবাজার থেকে কম দামে পণ্য কিনে প্যাকেটে ভরে বেশি খরচ দেখিয়েছে। এর ফলে রোহিঙ্গাদের জন্য বিদেশ থেকে আসা অর্থ গেছে এনজিওগুলোর পকেটে। এছাড়া এখতিয়ারবহির্ভূত কার্যক্রম চালুর সত্যতা পেয়েছে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়। তাই এসব এনজিওকে বাণিজ্যের বিষয়েবিস্তারিত পড়ুন

থানায় সেবা না পেলে জানান, ব্যবস্থা নেব: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কোনো থানায় গিয়ে সেবা না পেলে কমিশনারকে জানানোর অনুরোধ করেছেন খোদ ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। অভিযোগ যাচাই-বাছাই করে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন তিনি। সোমবার দুপুরে রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শেষে স্কুলের অডিটোরিয়ামে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, পুলিশ জনমানুষের সেবা দিতে বাধ্য। থানা হচ্ছে মানুষের আশ্রয় কেন্দ্র। যদি কেউ থানায় গিয়ে সঠিক সেবা না পান, তবে আমাদেরবিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষা শুরু ২ এপ্রিল

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা আগামী ২ এপ্রিল শুরু হবে। চলবে ৪ মে পর্যন্ত। ১ এপ্রিল সরকারি ছুটি হওয়ায় একদিন পিছিয়ে পরীক্ষার রুটিন তৈরি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজনে চূড়ান্ত প্রস্তুতি নেয়া হচ্ছে। ইতোমধ্যে আন্তঃশিক্ষা বোর্ড বা ঢাকা শিক্ষা বোর্ড থেকে পরীক্ষার রুটিন তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবিত রুটিন অনুযায়ী আগামী ২ এপ্রিল বাংলা প্রথম পত্রবিস্তারিত পড়ুন

যশোর- বেনাপোল সড়কটি এমনটাই দেখতে চাই- হাসান ফিরোজ

যশোর- বেনাপোল সড়ক সম্প্রসারনে গাছকাটা নিয়ে ঝড় উঠেছে ফেসবুক ও গনমাধ্যমে। কিছু বুদ্ধিজীবী পরিবেশ রক্ষার অজুহাত খাড়া করে গাছ না কেটে চার লেনের রাস্তা করতে মিডিয়া গরম করে তুলেছে। আবার কিছু বুদ্ধিজীবী গাছ কেটে চারলেনের সড়ক নির্মানে সরকারের পক্ষে মত দিয়েছেন। কলারোয়া নিউজ এ বিষয়ে জনগনের মতামত নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করে চলেছে। আজ কলারোয়া নিউজের মুখোমুখি হয়েছেন কায়বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ৭ নং কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান ফিরোজবিস্তারিত পড়ুন

দেশের মানুষ শান্তিতে বসবাস করছে : এমপি আফিল

যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন এমপি বলেছেন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারী প্রশাসন নিরলস ভাবে কাজ করে দেশের আইন শৃংখলা পরিস্থিতির উন্নতি ঘটিয়েছেন। দেশে শান্তি শৃংখলা ফিরে এসেছ। জনগন শান্তিতে বসবাস করছেন। আওয়মীলীগ সরকার জনগনের সরকার। কেবল এ সরকারের আমলই দেশে শান্তি বিরাজ করে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উপজেলাপরিষদের সভাকক্ষে চোরাচালান প্রতিরোধ, আইন শৃঙ্খলা ও উপজেলার উন্নয়ন বিষয়ক মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলাবিস্তারিত পড়ুন