Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরায় বিজ্ঞান বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

সাতক্ষীরায় পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার শীর্ষক সেমিনার ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোতাকাব্বীর আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি পলিকেটনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জি. এম আজিজুর রহমান। এসময় পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারবিস্তারিত পড়ুন
মুসলিম গণহত্যায় জড়িত সার্ব সেনাপ্রধানকে ভিসা দিলো না আমেরিকা

মুসলিম গণহত্যার সঙ্গে জড়িত সার্বিয়ান সেনা বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল এ জুবিসা দিকোভিককে ভিসা দেয় নি আমেরিকা। জেনারেল দিকোভিক বেলগ্রেডে অবস্থিত আমেরিকান দূতাবাসে ভিসার আবেদন করেন। সেনাপ্রধানের ভিসা বাতিল হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সার্ব প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা বলেছে, এতে দুই দেশের সম্পর্কের অবনতি হবে। জেনারেল দিকোভিককে আমেরিকার একটি সামরিক সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ভুলিন বলেন, ভিসা বাতিল করা পারস্পারিক সম্পর্কের ক্ষেত্রে বাজে দৃষ্টান্ত। সার্বিয়ার মানবাধিকার সংগঠনগুলো দিকোভিকেরবিস্তারিত পড়ুন
সেই হিজাবি শিশুর পাশে কানাডার প্রধানমন্ত্রী

কানাডার টরেন্টোতে হিজাব পরার কারণে মুসলিম শিশুর ওপর আক্রমণ চালায় এক দুর্বৃত্ত। খাওলা নোমান নামের ১১ বছরের ওই শিশুর পাশে দাঁড়িয়েছে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। খবর ডেইলি মেইল। প্রধানমন্ত্রী শুক্রবার এক টুইট বার্তায় জানায়, খাওলার ঘটনায় আমার হৃদয় ভেঙে গেছে। আমি খুবই মর্মাহত। শুক্রবার সকালে কানাডার টরেন্টোয় ওই মুসলিম শিশুর ওপর আক্রমণ চালায় এক দুর্বৃত্ত। নাওলা স্কুল থেকে ফেরার পথে সে কাচি দিয়ে শিশুটির হিজাব কেটে ফেলার চেষ্টা করে। সকাল ৯টারবিস্তারিত পড়ুন
দেশের উন্নয়নে আলেম উলামাদের ভূমিকা অপরিসীম : আফরোজ চুমকি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে শহীদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চে উপজেলা প্রসাশনের সহযোগীতায় ইসলামিক ফাউন্ডেশন কতৃক আয়োজিত ‘‘সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে শেখ হাসিনার সরকারের সাফল্যে আলেম-ওলমাগণের ভূমিকা’’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, দেশ এখন উন্নয়নের মহাসড়কে। এ উন্নয়নের গতি কেউ রোধ করতে পারবে না। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শণই হচ্ছে বাংলাদেশের উন্নয়ন। আর এ উন্নয়নে দেশের আলেম-ওলামাগণের ভূমিকাও রয়েছে অপরিসীম। তিনি আরোবিস্তারিত পড়ুন
৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ক্লাস বর্জন বিশ্ববিদ্যালয়টির ছাত্র-ছাত্রীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিল দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করছে বিশ্ববিদ্যালয়টির ছাত্র-ছাত্রীরা। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে ক্লাস বর্জন করে পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী অপরাজেয় বাংলার পাদদেশ অবস্থান নেন। গতকালও এই দাাবিতে তারা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছিলো। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান আন্দোলনরতদের সাত কলেজের সকল কার্যক্রম তাদের নিজস্ব ক্যাম্পাসে হবে বলে আশ্বস্ত করেছিলেন। কিন্তু শিক্ষার্থীরা সেটা প্রত্যাখ্যান করে। শিক্ষার্থীদের দাবি সাত কলেজ আগে যেমন ছিলো তেমনভাবে ফিরেবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রণব মুখার্জিকে নিজের হাতে রান্না করে খাওয়াবেন

বাংলাদেশ সফররত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সময় প্রধানমন্ত্রীর দেয়া মধ্যাহ্নভোজে অংশ নেবেন তিনি। ভারতের বাংলা দৈনিক আজকালের প্রতিবেদনে বলা হয়েছে- প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রণব মুখার্জিকে নিজের হাতে রান্না করে খাওয়াবেন। দৈনিকটি জানায়- খাবারের মেনুতে ইলিশ মাছ ও কিছু ভর্তা থাকবে। এ ছাড়া প্রণব মুখার্জির পছন্দের কিছু খাবারও থাকবে মধ্যাহ্নভোজে। জানা গেছে- সোমবার বেলা ১১টা ৪০ মিনিটে রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শনেবিস্তারিত পড়ুন
আজ প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসছে মিয়ানমার ও বাংলাদেশের যৌথ ওয়ার্কিং গ্রুপ

সেনাবাহিনীর হামলা-নির্যাতন আর ধর্ষণের মুখে রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে আজ প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসছে মিয়ানমার ও বাংলাদেশের যৌথ ওয়ার্কিং গ্রুপ। মিয়ানমারের রাজধানী নেপিদোর এ বৈঠকে প্রত্যাবাসনসংক্রান্ত ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট বা মাঠপর্যায়ের চূড়ান্ত চুক্তি করবে দুই দেশ। বৈঠকে প্রাথমিকভাবে প্রত্যাবাসনের জন্য এক লাখ রোহিঙ্গার তালিকা মিয়ানমারের কাছে হস্তান্তর করবে বাংলাদেশ। পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বাংলাদেশের পক্ষে এবং মিয়ানমারের পক্ষে দেশটির পার্মানেন্ট সেক্রেটারি মিন্ট থো বৈঠকে নেতৃত্ববিস্তারিত পড়ুন
আমি অনেক স্বপ্ন নিয়ে মিডিয়ায় কাজ করতে আসি

কিছু কথা স্পষ্ট করতে চাই। আমি অনেক স্বপ্ন নিয়ে মিডিয়ায় কাজ করতে আসি। লাক্স চ্যানেল আই সুপারস্টার-এ যোগ দেই। তারপর বাংলালিংকের ‘কথা দিলাম’ টেলিভিশন বিজ্ঞাপনটা আমার জীবন পরিবর্তন করে দেয়। সবাই খেয়াল করলে দেখবেন এত সুপার ডুপার হিট বিজ্ঞাপন করেও আমি কিন্তু কাজ একদম করিনি… একটা হিট বিজ্ঞাপন করে রাতারাতি তারকা বনে যাওয়া মডেলরা ওই সময়টাতে ফাটাফাটি কাজ করেন। কারণ কিছু মানুষের বাজে প্রস্তাব। মিডিয়ার, মিডিয়ার বাইরেরও। আমি কোনোদিন বলি নাইবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার গাভা কলেজে ঘূণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

সাতক্ষীরা সদরের ফিংড়ি ইউনিয়নে গাভা আইডিয়াল কলেজ বহুমূখী ঘূণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে গাভা আইডিয়াল কলেজ প্রাঙ্গণে গাভা আইডিয়াল কলেজ পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন- ‘ উপকূলের মানুষের জীবনমান ও সহায় সম্পদ রক্ষায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার তুজুলপুর গ্রামে সরকারের উন্নয়ন নিয়ে উঠান বৈঠক

আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড ও সাফল্য নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তুজুলপুর গ্রামে শহিদ মাস্টারের বাড়ির উঠানে সরকারের উন্নয়ন কর্মকান্ড ও সাফল্য তুলে ধরে মহিলাদের সাথে উঠান বৈঠকে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে জঙ্গি দমন, বিদ্যুৎ সমস্যার সমাধান, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন,বিস্তারিত পড়ুন
৮ ব্যাংকের পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন

প্রশ্নফাঁসসহ নানা অনিয়মের অভিযোগ এনে সরকারি আট ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষা বাতিল চেয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন পরীক্ষার্থীরা। রোববার সকাল ১০ টায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ব্যানার, প্ল্যাকার্ড হাতে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করতে যান আন্দোলনকারীরা। তবে পুলিশ তাদের বাধা দেয়। পরে পরীক্ষার্থীরা জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে মানববন্ধন কর্মসূচি শুরু করেন। ফেসবুকে ‘আট ব্যাংকের পরীক্ষা বাতিল চাই’ নামে গ্রুপ খুলে সংগঠিত হয়েছেন তারা। পরীক্ষার্থীরা অভিযোগ করেন- এমনবিস্তারিত পড়ুন
সংসদ নির্বাচনে নিলফামারী-৪ আসনে বিএনপির প্রার্থী হবেন বেবী নাজনীন

কন্ঠশিল্পী বেবী নাজনীন। সুর দিয়ে শ্রোতাদের খুব কাছে টেনে নিয়েছেন এই সঙ্গীত শিল্পী। এবার তিনি ভিন্ন রূপে হাজির হচ্ছেন সবার সামনে। রাজনীতিতে সরব হচ্ছেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ আসনে (সৈয়দপুর-কিশোরগঞ্জ) লড়তে যাচ্ছেন এই ব্লাক ডায়মন্ড। সম্প্রতি সৈয়দপুর জেলা বিএনপি কার্যালয়ে তিনি এ ঘোষণা দেন বেবী নাজনীন বলেন- ‘সামনে নির্বাচন, আপনাদের সঙ্গে থেকে কাজ করতে চাই। এ নিয়ে চিন্তা-ভাবনা করছি। আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবো। দল চাইলেবিস্তারিত পড়ুন
ভারতে অনেক স্কুলে ‘মুসলিম বাচ্চারা হয়রানির শিকার’!!

ভারতে বিভিন্ন অভিজাত স্কুলেও মুসলিম ছেলেমেয়েরা তাদের ধর্মের কারণে ক্রমবর্ধমান হয়রানির লক্ষ্যবস্তু হচ্ছে। বলা হয়েছে একটি বইয়ে। বইটির লেখক নাজিয়া ইরাম- যিনি ভারতের ১২টি শহরে ১৪৫টি পরিবার, এবং রাজধানী দিল্লির ২৫টি অভিজাত স্কুলের ১০০ জন ছাত্রছাত্রীর সাথে কথা বলেছেন। তিনি জানান- এমনকি পাঁচ বছরের শিশুও এসব হয়রানির লক্ষ্যবস্তু হচ্ছে। ভারত এবং সারা বিশ্ব জুড়েই ইসলাম-ভীতি ক্রমণ বাড়তে থাকার পটভূমিতেই এটা ঘটছে বলে মনে করা হচ্ছে। বিবিসিকে নাজিয়া ইরাম বলেন- তিনি তারবিস্তারিত পড়ুন
গণভবন থেকে আখেরি মোনাজাতে অংশ নিলেন প্রধানমন্ত্রী

দলের কয়েকজন নেত্রীকে সঙ্গে নিয়ে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ইজতেমার মোনাজাত দেখে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে মোনাজাতে অংশ নেন তিনি। রাজধানীর উপকণ্ঠে টঙ্গীর তুরাগতীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার শেষ হয়েছে মুসলমানদের অন্যতম বৃহৎ জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে এ মোনাজাত শুরু হয়। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জোবায়ের। ইজতেমা ময়দানেবিস্তারিত পড়ুন
দেবহাটায় সড়ক দূঘটনায় ভবঘুরের মৃত্যু

গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক ভবঘুরের মৃত্যু হয়েছে। রোববার সকালে পুলিশ সাতক্ষীরা- কালিগঞ্জের দেবহাটার দেবীশহর মহিলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। তবে মৃতের পরিচয় জানা যায়নি। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন জানান, ভবঘুরে ৫০ বছরে বেশি বয়সের এক পুরুষ গাড়ির চাকায় পিষ্ট হয়ে মরে রাস্তার উপর পড়ে আছে বলে তাকে খবর দেওয়া হয়। এরই ভিত্তিতে পুলিশ রোববার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। লাশের ময়নাবিস্তারিত পড়ুন
যশোর-বেনাপোল সড়ক সম্প্রসারণ: মালিকানা দ্বন্দ্বে ঝুলে আছে গাছ কাটা

যশোর-বেনাপোল মহাসড়কের (যশোর রোড) ৩৮ কিলোমিটার সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়ননে ২ হাজার ৩৩২টি ছোট বড় গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জেলা পরিষদ ও সড়ক জনপথ বিভাগের মালিকানা দ্বন্দ্বে সিদ্ধান্ত বাস্তবায়নে ধীরগতি হচ্ছে। আন্ত:মন্ত্রণালয়ের সিদ্ধান্তে গাছের প্রকৃত মালিক নিধারিত হবে। ৩২৮ কোটি টাকার প্রকল্পের দরপত্র মূল্যায়ন চলছে। আগামী ফেব্রুয়ারি মাসেই কাজ শুরু করতে আগ্রহী সড়ক ও জনপথ বিভাগ। যদিও ঐতিহ্যবাহী যশোর রোডের গাছগুলো কাটা নিয়ে আপত্তি আছে যশোরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের।বিস্তারিত পড়ুন
