মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সস্ত্রীক তাজমহল পরিদর্শন করলেন ইসরাইলি প্রধানমন্ত্রী

বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম ‘তাজমহল’ পরিদর্শন করলেন ভারত সফররত ইসরাইল প্রধানমন্ত্রী ইহুদিবাদী নেতা বেঞ্জামিন নেতানিয়াহু। এ সময় সঙ্গে ছিলেন তার স্ত্রী সারা।

আজ দুপুরের দিকে আগ্রায় তারা পেীঁছেন। স্ত্রীকে সঙ্গে নিয়ে তাজমহেলে প্রায় এক ঘণ্টা সময় কাটান নেতানিয়াহু। ঘুরে দেখেন প্রেমের এই স্মৃতিস্তম্ভটি। এরপর তাজের সামনে বসে ক্যামেরার সামনে পোজ দেন সস্ত্রীক নেতানিয়াহু।

তাজমহল দর্শনের পর পরিদর্শন বইয়ে নেতানিয়াহু লিখেন, ‘তাজমহল প্রেমের অবিস্মরণীয় স্মৃতিস্তম্ভ’। ‘প্রেমের এই অবিস্মরণীয় স্মৃতিস্তম্ভের চমৎকারিত্ব ও সৌন্দর্য সত্যিই প্রশংসার যোগ্য’।

জানা যায়, নেতানিয়াহু’র উপলক্ষ্যে প্রায় দুই ঘণ্টা সাধারণ মানুষের জন্য তাজমহলে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। তাজমহল পরিদর্শনের আগে উত্তর প্রদেশে পৌঁছলে মুখ্যমন্ত্রী যাগী আদিত্যনাথ তাকে স্বাগত জানান।

উল্লেখ্য, স্ত্রী মমতাজের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে মুঘল সম্রাট শাহজাহান ভারতের আগ্রায় এই অনন্য স্থাপত্যটি নির্মাণ করেন। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের কয়েক লাখ দর্শনার্থী এই অন্যন্য স্থাপনাটি পরিদর্শন করতে ভারতে আসেন।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ১৯ জনের মৃত্যু

পাকিস্তানের উত্তরাঞ্চলে শক্তিশালী ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের আঘাতে ১৯বিস্তারিত পড়ুন

২৪ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হিক্কা

ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় হিক্কা। এর ফলে ঝড়ের পাশাপাশি ভারীবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান
  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ৩য় বারের মতো কাশ্মীর ইস্যুতে মধ্যস্ততার প্রস্তাব ট্রাম্পের
  • এক রাজার ১০০ স্ত্রী ও ৫০০ সন্তান! (ভিডিও)
  • মুখে মাকড়সা চড়লে ‘রিল্যাক্স’ অনুভূত হয় এই নারীর! (ভিডিও)
  • পানির নিচে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে মার্কিন নাগরিকের মৃত্যু
  • মাথায় ৪ ইঞ্চি লম্বা শিং নিয়ে হাসপাতালে বৃদ্ধ!
  • ১৩০টির বেশি দেশ ঘুরে বেড়ানো এক অন্ধ পর্যটকের গল্প
  • হেলমেট ঢোকেনি মাথায়, জরিমানা নিতে ব্যর্থ ট্রাফিক পুলিশ!
  • ৪ বছর প্রেম শেষে ৩০০ বছর বয়সী ভূতকে বিয়ে! (ভিডিও)
  • ছাগল চুরির ৪১ বছর পর ধরা পড়ল চোর!
  • যে গ্রামে প্রতিটা বাড়িই দরজাহীন, ব্যাংকে নেই তালা!