Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সুন্দরী প্রতিযোগিতায় সেরা মার্কিন সেনা ভারতীয়

কিছুদিন আগেই এ কথা প্রমাণ করেছেন বিশ্বসুন্দরী মানুষী চিল্লার। ভারতের সৌন্দর্যের ইতিহাসে প্রায় দেড় দশকের খরা কাটিয়ে বিশ্বসুন্দরীর মুকুট মাথায় পরেছেন ডাক্তারির ছাত্রী। এবার তাই করে দেখালেন আরও এক প্রবাসী ভারতীয়। অনন্যা অরোরা। বিশ্বস্ত এই মার্কিন সেনানী পেলেন ক্যানসাসের উইচিটা এলাকার সেরা এশীয় সুন্দরীর তকমা। কে বলে সৌন্দর্যের সঙ্গে গুণ একই শরীরে থাকতে পারে না? অবশ্যই পারে।বর্তমানে ইউএস এয়ার ফোর্সের এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার তিনি। আপাচ-এর মতো অত্যাধুনিক হেলিকপ্টারের রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে তাঁরবিস্তারিত পড়ুন
পবিত্র জমাদিউল আউয়াল মাস শুরু কাল থেকে

বাংলাদেশের আকাশে বুধবার ১৪৩৯ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। বৃহস্পতিবার পবিত্র রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে। ফলে শুক্রবার থেকে পবিত্র জমাদিউল আউয়াল মাস গণনা শুরু হবে। বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন, বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান। সভায় ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, তথ্য মন্ত্রণালয়েরবিস্তারিত পড়ুন
ফেন্সিডিল উদ্ধার
বেনাপোলে ৩৩ কেজি ওজনের রাধা কৃষ্ণের মুর্তি উদ্ধার

বেনাপোলে ৩৩ কেজি ওজনের রাধা কৃষ্ণের মুর্তি উদ্ধার হয়েছে। বেনাপোল চেকপোষ্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নমিতা রায় কলারোয়া নিউজ.কমকে বলেন- দুলাল কুমার ঘোষ নামে এক পাসপোর্টযাত্রীর ব্যাগ তল্লাশিকালে তার ব্যাগ থেকে বড় বড় পিতলের তৈরি দুইটি রাধাকৃষ্ণের মূর্তি পাওয়া যায়। দুলাল কুমার ঘোষ ঢাকা কেরানীগঞ্জের নিত্যা নন্দ ঘোষের ছেলে। তার পাসপোর্ট নং পিকিউ-০৫৫৩৩৪৬। সে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় ২টি রাধাকৃষ্ণের মূর্তি নিয়ে আসে। কাস্টমস তল্লাশি কেন্দ্রে তার ল্যাগেজ চেকিং এর সময়বিস্তারিত পড়ুন
ভোমরা স্থল বন্দরে দুই সংগঠনের বিরোধে আমদানী-রপ্তানী ব্যাহত

ট্রাক মালিক সমিতির চাঁদাবাজি ও এক ট্রান্সপোর্ট শ্রমিককে মারধরের ঘটনায় সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ কর্মচারী এ্যাসোসিয়েশনসহ সকল কর্মচারী সংগঠন তাদের কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করছে। এর ফলে বুধবার সকাল থেকে বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম কার্যত ব্যাহত হচ্ছে। ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান- ট্রাক মালিক সমিতির বেপরোয়া চাঁদাবজির প্রতিবাদ করায় মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ট্রান্সপোর্ট শ্রমিক রুস্তম আলীকে বেদম মারধর করেন মালিক সমিতির সাধারণবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭ সম্পর্কিত অবহিতকরন সভা

সাতক্ষীরায় বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭ সম্পর্কিত এক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অবহিতকরন সভাটি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীনের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সিভিল সার্জন ডাঃ তাওহিদুর রহমান, অতিরিক্ত পুলিশবিস্তারিত পড়ুন
শ্যামনগরে ইউনিয়ন যুবলীগের সভাপতির বাড়ীতে বোমা বিষ্ফোরন

সাতক্ষীরার শ্যামনগরে ইউনিয়ন যুবলীগের সভাপতির বাড়ীতে বোমা বিষ্ফোরন হয়েছে। ঘটনাস্থল থেকে শ্যামনগর থানা পুলিশ ০২ টি তাজা বোমা, ০২ টি গুলি, রামদা , লাঠি ও জি,আই, পাইব উদ্ধার করেছে। ঘটনার বিবরনে জানা যায় , বুধবার রাত্র আনুমানিক ১.৩০ টার দিকে ০৫ নং কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের মৃত সাকাত মোল্যার পুত্র, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আবুল হোসেন মোল্যার বাড়ীতে একটি বোমা বিষ্ফোরন হয়। বোমা বিষ্ফোরনে কোন হতাহতের ঘটনা না ঘটলেও ইউনিয়ন ব্যাপিবিস্তারিত পড়ুন
কালিগঞ্জ পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের দুইদিন প্রশিক্ষনের সমাপনি

সাতক্ষীরার কালিগঞ্জ পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের আয়োজনে দুইদিন প্রশিক্ষনের সমাপনি বুুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে। নেতৃত্বে বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষন শীর্ষক অনুষ্ঠানটি উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের উপজেলা কর্মকর্তা ওয়াজেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনউদ্দিন হাসান। এসময় তিনি বলেন নেতৃত্ব বিকাশের মাধ্যমে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। নারী বলে নিজেকে অবহেলিত ভাবলে হবে না, সরকার নারীদের আত্মবলে বলিয়ান হওয়ার জন্য গুরুত্বপুর্ণ পদক্ষেপবিস্তারিত পড়ুন
সেই পূর্ণিমাকে পিও বানালেন তারানা

২০০১ সালের নির্বাচন পরবর্তী সহিংসতার শিকার সিরাজগঞ্জের উল্লাপাড়ার সেই পূর্ণিমা রানী শীলকে ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। বুধবার নিজের ফেসবুক পাতায় এক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানান সম্প্রতি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে তথ্যে বদলি হওয়া তারানা হালিম। তারানা আশা করছেন, অন্ধকার জগত দেখে আসা পূর্ণিমা এখন আলোর জগতে নতুন পথচলা শুরু করবেন। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত জোটের জয়ের পর দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘু এবং আওয়ামীবিস্তারিত পড়ুন
নিপীড়নকারী’ ছাত্রলীগ কর্মীদের বহিষ্কার দাবিতে অবরুদ্ধ ঢাবি প্রক্টর

সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচিতে ছাত্রীদের ওপর ছাত্রলীগের নিপীড়নের অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে নিজ কক্ষের সামনে ঘেরাও করে রেখেছে আন্দোলনকারীরা। নিপীড়নে ‘জড়িত’ ছাত্রলীগ নেতাকর্মীদেরকে ২৪ ঘণ্টার মধ্যে বহিষ্কারের দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা। একই সঙ্গে কর্মসূচিতে ‘হামলার’ সুষ্ঠু তদন্ত এবং গ্রেপ্তার মশিউর রহমান সাদীকে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছে শিক্ষার্থীরা। সাত কলেজেল অধিভুক্তি বাতিলের দাবিতে গত সোমবার ক্লাস বর্জন করে নানা কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। কিন্তু ছাত্রলীগ এই কর্মসূচিতে বাধাবিস্তারিত পড়ুন
বেনাপোলে আইসিবি ইসলামি ব্যাংকের শাখা উদ্বোধন

আইসিবি ইসলামিক ব্যাংক লি: বেনাপোল গ্র্যান্ড ওপেনিং শাখার উদ্ভোধন করা হয়েছে। বুধবার ( ১৭ জানুয়ারী ) সকালে বেনাপোল কাষ্টমস্ হাউজের সামনে কাজ টাওয়ারে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতা কেটে পৌর মেয়র আশরাফুল আলম লিটন ব্যাংকের ২৮তম শাখার উদ্বোধন করেন। আইসিবি ইসলামিক ব্যাংক লি. এর ব্যবস্থাপনা পরিচালক সফিক বিন আবদুল্লাহ, চীফ অপারেটিং অফিসার জনাব সঞ্জীব আনান্দ, ম্যানেজার মোঃ নাজিম উদ্দীন সাথে ছিলেন। উদ্ভোধনী আলোচনা সভায় বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনবিস্তারিত পড়ুন
মণিরামপুরে ট্রাকের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

মণিরামপুরে ট্রাকের ধাক্কায় জহুরুল ইসলাম (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার মণিরামপুর-কালিবাড়ি সড়কের সাতঘাতী শ্মশানের কাছে তিনি দুর্ঘটনার শিকার হন। পরে স্বজনরা জহুরুলকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে রাত নয়টার দিকে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক রেহনেওয়াজ তাকে মৃত ঘোষণা করেন। নিহত জহুরুল ইসলাম উপজেলার কুলটিয়া ইউনিয়নের আম্রঝুটা গ্রামের হযরত আলীর ছেলে। তিনি নওয়াপাড়া ঘাটে শ্রমিকের কাজ করতেন। এদিকে দুর্ঘটনার কথা শুনে রাতেই পুলিশ নেহালপুরবিস্তারিত পড়ুন
পৌর ওয়ার্ড আওয়ামীলীগের শীতবস্ত্র বিতরণ

সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে কুখরালী আমতলা এলাকায় শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার রাতে কুখরালী আমতলা আঞ্চলিক কমিটির কার্যালয়ে কমিটির উদ্যোগে শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমতলা আঞ্চলিক কমিটির সভাপতি রবিন সরকার। সংগঠনের সাধারণ সম্পাদক নুর মনোয়ার হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ। বিশেষ অতিথি ছিলেন, পৌর কাউন্সিলর মোঃ শহীদুল ইসলাম। এসময় উপস্থিতবিস্তারিত পড়ুন
আজ আবার হকার উচ্ছেদে নামছেন মেয়র আইভী

হকার উচ্ছেদে আজ বুধবারও নামবেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার বিকেলে চাষাড়ায় হকার উচ্ছেদে গিয়ে এমপি শামীম ওসমান সমর্থকদের সঙ্গে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনার পর সন্ধ্যায় নগর ভবনে উপস্থিত নগরবাসীর উদ্দেশ্যে দেয়া বক্তব্যে মেয়র আইভী এ ঘোষণা দেন। এ সময় আইভী বলেন, শামীম ওসমানরা যে গুলি করে মানুষ মারে তা আজ নারায়ণগঞ্জবাসীর কাছে পরিষ্কার হয়ে গেল। নারায়ণগঞ্জ শহরের অনেক অস্ত্রবাজ-সন্ত্রাসীদের আমরা ভেসে যেতে দেখেছি। অনেক রাজা-মহারাজাদের উত্থান-পতনবিস্তারিত পড়ুন
যশোর- বেনাপোল সড়কের গাছকেটে চারলেনের রাস্তা করলে ক্ষতিকি

যশোর বেনাপোল রোডের দুই পাশের গাছ কাটা নিয়ে যে ভিন্ন মত সৃষ্টি হয়েছে, তা আর থামছেনা। কলারোয়া নিউজ এর আয়োজনে আজকেও জনগনের মতামত প্রকাশ করা হলো। জনৈক ব্যাক্তি তার মতপ্রকাশ করে বলেছেন, বাস্তব অবস্থার আলোকে বিচার না করেই কথা বলছে। যারা বর্তমান সরকারের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে চায়, তারা দেশের আর্থ-সামাজিক কাঠামো এগিয়ে যাক সেটা চায় না, তারাই যশোর বেনাপোল মহাসড়ক উন্নয়ন হোক সেটার বিরুদ্ধে বা গাছ কাটার বিরুদ্ধে বলছে। কিছু মোল্লাবিস্তারিত পড়ুন
টলিউডের ব্যস্ত অভিনেত্রী জয়া আহসান।

তাঁর যোধপুর পার্কের ফ্ল্যাটের নেমপ্লেটে অন্য পরিবারের নাম। কলিং বেল বাজিয়েও ভাবছিলাম, ভুল ঠিকানা নয় তো! কিন্তু দরজা খুলতেই যে চেনা হাসি ও অকৃত্রিম আন্তরিকতার সঙ্গে অভ্যর্থনা পেলাম, তাতে কোনও ভুল ছিল না। পরে জানলাম, নেমপ্লেটে বদলানো হয়নি বাড়িওয়ালার নাম! গৃহকর্ত্রী নিজে নিলেন গ্রিন টি আর আমার জন্য বাংলাদেশ থেকে আনা আমের জুস। দু’টি বেডরুমের বিছানাতেই ডাঁই করা জামাকাপড় আর পাশে রাখা বড় বড় স্যুটকেস। লাগেজ আর পাসপোর্ট তাঁর অবিচ্ছেদ্য সঙ্গী।বিস্তারিত পড়ুন
আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করতে দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে রাত ৮টায় শুরু হয় মনোনয়ন বোর্ডের সভা। সভা শেষে দলীয় প্রার্থী হিসেবে বিজিএমই-এর সাবেক সভাপতি আতিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়। এর আগে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়নের জন্য গত শনি, রবি, ও সোমবার দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন প্রার্থীরা। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলামসহ সাবেক সংসদ সদস্য এইচবিএমবিস্তারিত পড়ুন
