Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়া সীমান্তে পতাকা বৈঠকে গৃহবধূকে ফেরত

কলারোয়া সীমান্তে আশুরা খাতুন নামের এক গৃহবধূকে বিজিবির নিকট হস্তান্তর করেছে বিএসএফ। কাকডাঙ্গা বিওপি ক্যাম্পের নায়েক মাহবুব হোসেন জানান- বুধবার সকালে সাতক্ষীরার পাটকেলঘাটার পাচপাড়া গ্রামের আজিজ সরদারের স্ত্রী আশুরা খাতুন (৩৫) অবৈধপথে ভারতে প্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে। সন্ধ্যায় কেঁড়াগাছির ১৩/৩ এসএস’র ৩ আরবি সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠকে ওই গৃহবধূকে কাকডাঙ্গা বিজিবির নিকট হস্তান্তর করে বিএসএফ। পরে তাকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় কলারোয়া থানায় মামলা দায়ের হয়েছে।
কলারোয়া সীমান্তে হস্তান্তরকৃত বাংলাদেশি তরুনী শেল্টার হোমে

কলারোয়া সীমান্তের বিপরীতে ভারতে আটক এক বাংলাদেশি তরুনীকে বিজিবির নিকট হস্তান্তর করেছে বিএসএফ। বুধবার সন্ধ্যায় উপজেলার ভাদিয়ালীর ১৩/৩ এসএর ৭আরবি সীমান্তে বিজিবি-বিএসএফ’র মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকে ওই তরুনীকে হস্তান্তর করা হয়। হস্তান্তরকৃত তরুনী যশোরের অভয়নগরের নওয়াপাড়ার তরফদরপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের কন্যা মুরশিদা খাতুন (১৭)। কাকডাঙ্গা বিজিবির হাবিলদার সোহরাব হোসেন জানান- বুধবার সকালে অবৈধপথে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করলে টহলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করে। পরে পতাকা বৈঠকের তাকে হস্তান্তর করে। পরেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ৪ব্যক্তি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

কলারোয়ায় পৃথক অভিযানে ৪ ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে ৪০পিচ ইয়াবা ট্যাবলেট। থানা সূত্র জানায়- ওসি বিপ্লব কুমার নাথের নির্দেশনায় পুলিশের পৃথক অভিযানে বুধবার রাত পৌনে ১০টার দিকে ডাকবাংলা মোড় থেকে ওই এলাকার আকবর আলীর পুত্র আব্দুল্লাহ আল মামুন (২৮)কে ২০পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করে।তার বিরুদ্ধে মামলা (নং-২৯ তাং-২৭/০৬/২০১৮) হয়েছে। এদিকে, যুগিবাড়ি মোড় থেকে গনেশ চন্দ্র হোড়ের পুত্র শ্রী অমিত কুমার হোড় (২৭)কে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। তারবিস্তারিত পড়ুন
দুই মহিলাকে ভারতে পাচারের চেষ্টার দায়ে সাতক্ষীরায় এক ব্যক্তির ২০ বছরের কারাদন্ড

দুই গার্মেন্টস কর্মীকে সাতক্ষীরায় পাচারের চেষ্টার দায়ে গনেশ চন্দ্র মন্ডল (৪০) নামে এক যুবককে ২০ বছরের বিনাশ্রম কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত গনেশ চন্দ্র মন্ডল সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের বলদঘাটা গ্রামের গোপাল চন্দ্র মন্ডলের ছেলে। মামলার বিবরণে জানা যায়- রাজধানীরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা পরিষদের প্রস্তাবিত বাজেট ঘোষণা

সাতক্ষীরা জেলা পরিষদের মাসিক সভা ও ২০১৭-১৮ অর্থবছরের সংশোধীত বাজেট এবং ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদের কনফারেন্স রুমে জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের ২০১৭-১৮ অর্থবছরের সংশোধীত বাজেট ১৬ কোটি ২৫ লক্ষ ৬ হাজার ৪শ’৫ টাকা এবং ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ২৩ কোটি ৭৭ লক্ষ ৪১ হাজার ৬শ’৮০ টাকার বাজেট ঘোষণা করা হয়। জেলা পরিষদেরবিস্তারিত পড়ুন
আরো খবর...
রাজগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

মনিরামপুরের রাজগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে শাকিল হোসেন (১২) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে৷ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে রাজগঞ্জ-পুলেরহাট সড়কের কোদলাপাড়া ঝাউতলা নামক স্থানে এঘটনা ঘটে৷ নিহত শাকিল কোদলাপাড়া গ্রামের চায়ের দোকানদার মিজানুর রহমান বশিরের ছেলে এবং খেদাপাড়া পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র৷ স্থানীয়রা ঘাতক ট্রাক (যশোর ট-১১-০৮৪১) ও তার চালক যশোরের রাজারহাট এলাকার বাসিন্দা সুনিল মন্ডলকে (৪৫) আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে৷ সে নিজেই ট্রাকেরবিস্তারিত পড়ুন
শার্শায় স্কুলছাত্রী ধর্ষনের অভিযোগে যুবক আটক, থানায় মামলা

যশোরের শার্শা উপজেলার দাউদখালী গ্রামের নবম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে সাজু আহম্মেদ(২২) নামে এক যুবককে আটক করেছে বাগআঁচড়া পুলিশ। বুধবার রাতে উপজেলার দাউদখালী গ্রামে মেয়ের বাড়ী থেকে তাকে আটক করা হয়। আটক সাজু আহম্মেদ রুদ্রপুর গ্রামের হবিবার রহমানের ছেলে। পুলিশ সুত্রে জানা যায়- বুধবার রাতে দাউদখালী গ্রামের মিজানুরের নবম শ্রেনী পড়ুয়া মেয়ে নাহার বানু(১৬) তার নিজ ঘরে বই পড়ছিলো। এসময় সাজু তার ঘরে প্রবেশ করে তাকে জোর পুর্বক ধর্ষনেরবিস্তারিত পড়ুন
ভারতীয় ৩৮টি পন্যে বাধ্যতামুলক স্ক্যানিং

যশোরের বেনাপোল স্থল বন্দরে কাস্টমস্ কর্তৃপক্ষ ৩৮টি ভারতীয় পণ্য খালাসের আগে বাধ্যতামূলক মোবাইল স্ক্যানিং করার ঘোষণা দিয়েছে। বুধবার (২৭ জুন) বেনাপোল বন্দর পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, কাস্টমস কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়েছে। বেনাপোল কাস্টমস কমিশনার স্বাক্ষরিত চিঠিটি বন্দর, কাস্টমস, সিঅ্যান্ডএফ এজেন্টসহ বাণিজ্য সংশিষ্ট বিভিন্ন দপ্তরেও পাঠানো হয়েছে। স্ক্যানিংয়ের জন্য আমদানিকারকদের নির্দিষ্টহারে অর্থও পরিশোধ করতে হবে বলে জানা কাস্টমস্ কর্তৃপক্ষ। কাস্টমস ও বন্দরবিস্তারিত পড়ুন
বেনাপোলে পৌরকর বাড়ানোর প্রতিবাদে মতবিনিময় সভা

যশোরের বেনাপোল পৌরসভায় অস্বাভাবিক হারে পৌরকর নিরুপণ করার প্রতিবাদে বৃহস্প্রতিবার বিকালে বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন মিলনায়তনে বেনাপোলের বিভিন্ন পেশার নাগরিকদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের সিনিয়র যুগ্ন সম্পাদক আলহাজ্ব মহসিন মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সিএন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি ও শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, এসোসিয়েশনের সাধারন সম্পাদক এনামুল হক লতা, এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক জামাল হোসেন, কাস্টমস সম্পাদক নাসির উদ্দিন, বেনাপোল ইউপি চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
১ জুলাই থেকে এমপিও খাতে বরাদ্দ হচ্ছে

অর্থমন্ত্রী এএমএ মুহিত বলেছেন, আগামী ১ জুলাই থেকে এমপিও খাতে বরাদ্দ দেয়া হচ্ছে। একই সঙ্গে এমপিও ব্যবস্থাটি পরিবর্তনের জন্য প্রত্যেক এলাকায়ই কিছু বরাদ্দ দেয়া হবে। বুধবার (২৭ জুন) জাতীয় সংসদে দেয়া প্রস্তাবিত ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেটের ওপর সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রীর লিখিত বক্তব্যের ১৪ নম্বর অনুচ্ছেদে বলা হয়, ‘শিক্ষাখাতের একটি বিষয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখতে চাই। প্রায় ৯ বছর এমপিওভুক্তি বন্ধ রাখার পরে আগামী ১লা জুলাই থেকে এমপিওভুক্তি খাতেবিস্তারিত পড়ুন
অন্তঃসত্ত্বা কি না জানতে পোশাক খুলে পরীক্ষা, তোলপাড়

স্ত্রী অন্তঃসত্ত্বা। এ কারণে বসার জন্য বিমান কর্তৃপক্ষের কাছে একটি হুইল চেয়ার দাবি করেছিল স্বামী। এরপর শুরু হয় যত কাণ্ড। কর্তৃপক্ষের দাবি, ওই নারী যে অন্তঃসত্ত্বা সেই প্রমাণ দিতে হবে। এমনকী, তাদের বোর্ডিং পাস দিতেও রাজি ছিলেন না বিমান কর্মীরা। এর পরই কোনো চিকিৎসক না এনে সিআইএসএফ(সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স)-এর এক নারী কর্মীই ওই পোশাক খুলে এবং পেট টিপে পরীক্ষা করেন বলে অভিযোগ। ভারতীয় গণমাধ্যম এবেলার খবর, বুধবার ন্যক্কারজনক এই ঘটনাবিস্তারিত পড়ুন
সকালে রসুন খাওয়ার উপকারিতা

রসুনের প্রাকৃতিক গুণের কথা কমবেশি আমাদের সবারই জানা। তবে অনেকেই এটি খেতে পারেন না বা খেতে অস্বস্তি অনুভব করেন। বলা হয়ে থাকে, সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে রসুন বিশেষ করে কাঁচা রসুন গ্রহণ বেশ উপকারী। তবে অনেকেই খালি পেটে খেতে পারেন না। যেভাবে খাবেন : খালি পেটে রসুন খেতে হবে সকালের নাস্তা করার আগেই। অনেকে চিবিয়ে খেতে পারেন না কারণ রসুলের এক ধরনের কড়া ঝাঁঝ আছে। সেক্ষেত্রে পানি দিয়ে গিলেবিস্তারিত পড়ুন
না হাসলে ‘চাকরি নেই’

কর্মক্ষেত্রে হাসছেন না? অথবা মেপে হাসছেন? বিপত্তি ঘটে যেতে পারে তাহলেই, হাসি একান-ওকান না হলে হারাতে হতে পারে চাকরিটাই। গোমড়ামুখো কর্মীদের বিদায় দিতে জাপানের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান এমন উদ্যোগই নিয়েছে। প্রতিষ্ঠানটি কর্মক্ষেত্রে কর্মীদের হাসি একেবারে মেপে নিচ্ছে সফটওয়্যার দিয়ে। কর্মীরা কাজের সময় হাসছেন কিনা তা চোখে চোখে রাখতে ব্যবহার করা হবে ফেসিয়াল রেকগনিশন প্রযুক্তিতে বানানো এই সফটওয়্যার। ই-কামট্রু নামের প্রতিষ্ঠানটি গতমাসে তাদের কর্মতালিকা (ওয়ার্কলগ) ও কর্মীদের হাজিরা ব্যবস্থায় (অ্যাটেনডেন্স সিসটেমে) ফেসিয়ালবিস্তারিত পড়ুন
আরো খবর...
দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের প্রতিপক্ষ মেক্সিকো

জমে উঠেছে রাশিয়া বিশ্বকাপের মঞ্চ। মাঠের লড়াইয়ের পাশাপাশি তীব্র প্রতিযোগিতা চলছে পয়েন্ট টেবিলেও। চমক দেখাচ্ছেন বিশ্বের তারকা খেলোয়াড়রা। এরইমধ্যে অনেক দল নিশ্চিত করে ফেলেছে দ্বিতীয় রাউন্ড। তারই জের ধরে দুই জয় ও এক ড্রয়ে ‘ই’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় উঠেছে রাশিয়া বিশ্বকাপের অন্যতম ফেভারিট ব্রাজিল। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ ‘এফ’ গ্রুপ রানারআপ মেক্সিকো। গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচ দাপুটে জয় দিয়ে শুরু করলেও শেষ ম্যাচে সুইডেনের কাছে হারে মেক্সিকো।বিস্তারিত পড়ুন
পেট্রাপোলে বাংলাদেশি পন্যবোঝাই ট্রাক চাপায় ভারতীয় শ্রমিক নিহত

বাংলাদেশি রফতানী পন্যবাহি ট্রাকে চাপা পড়ে ভারতীয় একজন শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক ড্রাইভারেকে আটকের পর মারপিট করে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করেছে সে দেশের শ্রমিকরা। বুধবার(২৭ জুন) সন্ধ্যা ৬টার দিকে আরিফুল নামে বাংলাদেশের এক ট্রাক ড্রাইভার (গাড়ি নং- সিএ-১১-৪১৭৭) গার্মেন্টস পন্য সামগ্রী নিয়ে ভারতীয় টার্মিনালে প্রবেশ করে। সেখানে অসতর্কভাবে সেদেশের একজন শ্রমিক তার গাড়ির নীচে চাপা পড়ে নিহত হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ ভারতীয় শ্রমিকরা ড্রাইভারকে বেধড়ক মারপিট করে পেট্রাপোলবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মতবিনিমিয় সভায় দুদক মহাপরিচালক

সাতক্ষীরা জেলা প্রশাসন, অন্যান্য সরকারী দপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাথে মত বিনিমিয় করেছেন দুদক মহাপরিচালক মাহমুদ হাসান। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ মতবিনিময় করেন। সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দুদক যশোরের উপ-পরিচালক ও খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত পরিচালক মোঃ আব্দুল গফফার, দুদক সমন্বিত জেলাবিস্তারিত পড়ুন
