শনিবার, অক্টোবর ৩, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসন ও সুপেয় পানির দাবিতে সভা

নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির পুরাতন ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসন ও পৌর এলাকায় সুপেয় পানি সরবারহে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। সভায় নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার আহবায়ক এড. ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে ও সদস্য সচিব আলী নূর খান বাবুলের পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবীদ অধ্যক্ষ আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবু বকর সিদ্দিক, সনাকবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে জখম

জমি ও ঘের সংক্রান্ত বিরোধের জের ধরে মণিরামপুর উপজেলার রাজগঞ্জে আবুল কাশেম খাঁ নামে এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা৷ আহত মুক্তিযোদ্ধা আবুল কাশেম খান মণিরামপুর উপজেলার রাজগঞ্জের চালুয়াহাটী ইউনিয়নের গৌরিপুর গ্রামের রহিম বক্স খাঁর ছেলে৷ তিনি অবসরপ্রাপ্ত একজন সৈনিক৷ শনিবার সকালে উপজেলার রাজগঞ্জের চালুয়াহাটী ইউনিয়নের গৌরিপুর গ্রামের মাঠের মধ্যে একটি ঘেরে এ ঘটনা ঘটে৷ আহত মুক্তিযোদ্ধাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷ এ ঘটনায় মণিরামপুর থানায় একটি সাধারণ ডায়রি করাবিস্তারিত পড়ুন

মালয়েশিয়ায় থাকা প্রবাসীরা প্রতারক থেকে সাবধান

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ভুয়া সিল, পাসপোর্ট ও মেশিনসহ এক বাংলাদেশী গ্রেফতার হয়েছে৷ মালয়েশিয়ার সেলাংগার দেছা তুন রাজ্জাক এপারমেন্টে অভিযান চালিয়ে ভুয়া পাসপোর্ট, বাংলাদেশ হাইকমিশনের সিল, ভিসা (স্টিকার) তৈরির মেশিন ও সিআইডিবিসহ ১জন বাংলাদেশি, ১জন ইন্দোনেশিয়া ও ১জন পাকিস্তান নাগরিককে গ্রেফতার করেছে অভিবাসন বিভাগ৷ গত ২৭জুন গোপন সংবাদের ভিত্তিতে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশের নেতৃত্বে ঐ এপারমেন্টে অভিযান চালানো হয়৷ পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, একটা পাসপোর্ট এর জন্য মালয়েশিয়ান রিংগিত ৩শ’ থেকে ৫শ’, ভুয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ার জামায়াত নেতা শহিদুল ইসলাম মুকুল আশাশুনিতে গ্রেপ্তার

কলারোয়ার জামায়াত নেতা শহিদুল ইসলাম মুকুল আশাশুনিতে গ্রেপ্তার হয়েছে। এছাড়া আশাশুনি উপজেলা জামায়েতের সেক্রেটারি আবু মুসাসহ আরো ৩জনকে গ্রেপ্তার হয়েছে। গোপন বৈঠককালে তারা গ্রেপ্তার হয়। এ সময় তাদের কাছের থেকে দুই বস্তা জিহাদি বই, রেজিস্টার খাতা ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শাহিনুর ইসলাম শাহিনের বাড়িতে জামায়েতের নাশকতার গোপন বৈঠক চলাকালে তাদেরকে গ্রেপ্তার করে থানা পুলিশের একটি দল। গ্রেপ্তারকৃতরা হলো- জামায়েতের কেন্দ্রীয় সুরা কমিটিরবিস্তারিত পড়ুন

কলারোয়া সীমান্তে বৃদ্ধ আটক

কলারোয়া সীমান্তে ৩পিচ ভারতীয় শাড়ী নিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে আসার অপরাধে এক বৃদ্ধ আটক হয়েছে। এসময় বিজিবি তার কাছ থেকে ৩টি মোবাইল ফোনও উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের তেতুলবাড়ীয়া সীমান্তে। শুক্রবার সকালে সাতক্ষীরা সদরের তুলুইগাছা বিজিবি ক্যাম্পের হাবিলদার আলী আজগর জানান- সীমান্তে বিজিবি সদস্যরা টহল দেওয়ার সময় বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ওই ব্যক্তিকে আটক করেন। আটককৃত বিবেক চন্দ্র বালা (৬০)। সে গোপালগঞ্জের টঙ্গিপাড়া উপজেলার শেনেরচর গ্রামের খগেন্দ্র নাথ বালার ছেলে।বিস্তারিত পড়ুন

শ্যামনগরে অস্ত্রসহ বনদস্যু আটক

সাতক্ষীরার শ্যামনগরে অস্ত্রসহ কিশোর শীল (৩৮) নামে এক ডাকাতকে আটক করেছে র‌্যাব-৬ সদস্যরা। বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি গ্রাম থেকে র‌্যাব-৬ এর সদস্যরা তাকে আটক করে। এসময়ে তার কাছ থেকে ১ টি পাইপ গান ও ৫ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে। সে বাগেরহাট জেলার মংলা থানার দিঘরাজ গ্রামে কৃষ্ণপদ শীলের ছেলে। র‌্যাব-৬ এর উপ-সহকারি পরিচালক (ডিএডি) জয়নাল আবেদীন জানান- র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ডাকাতিরবিস্তারিত পড়ুন

ইয়াবা, ফেন্সিডিল উদ্ধার

সাতক্ষীরায় ৯ মাদক সেবক ও বিক্রেতা আটক

সাতক্ষীরায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল পৃথক অভিযান চালিয়ে ২১০ পিছ ইয়াবা, ৩০ বোতল ফেনসিডিলসহ ৯ মাদক সেবক ও এক মহিলা খুচরা কারবারিকে আটক করেছে। বৃহস্পতিবার রাতে শহরের বিভিন্ন এলাকা থেকে উক্ত ইয়াবা ও ফেনসিডিলসহ ডিবি পুুুুলিশ তাদেরকে আটক করে। আটককৃতরা হলো- শহরের পলাশপোলের আবুল হোসেনের ছেলে শাহিনুর হোসেন, একই এলাকার মুজিবর রহমানের ছেলে জাহিদ হাসান, মুনজিতপুর এলাকার মৃত মনিরুলের ছেলে সাগর হোসেন, সদরের শ্রীরামপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলেবিস্তারিত পড়ুন

আরো খবর...

তালায় পরিবহন ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ১, আহত ৪

সাতক্ষীরার তালায় এসপি লাইন পরিবহন ও ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের চার জনসহ ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্য থেকে আব্দুল মজিদ সরদার (৬০) চিকিৎসাধীন অবস্থায় মুত্যু হয়েছে। ঘটনাটি ২৯ জুন শুক্রবার দুপুর ১২ টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের উপজেলার তেঁতুলিয়া শরবতের মোড় নামক স্থানে ঘটেছে। এ ঘটনায় জাতপুর ফাঁড়ির পুলিশ বাসটি (যার নম্বর- ঢাকা মেট্রো-ব- ১৪-৯৫৬৬) আটক করেছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। স্থানীয় সুত্রে জানা যায়= আহতরা হলো তালাবিস্তারিত পড়ুন

আরো খবর...

নাভারনে স্প্রিডব্রেকারের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে যুবতী আহত

যশোরের নাভারনে স্প্রিডব্রেকারের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে এক যুবতী গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা উদ্ধার করে নাভারন বুরুজবাগান হাসপাতালে ভর্তি করেছে সুমি (২৮) নামের ঐ যুবতীকে। শুক্রবার (২৯ জুন) সকাল ১০টার দিকে নাভারন পুলিশ ফাঁড়ির সামনে রাস্তার উপর মোটর সাইকেলের পিছন থেকে সে ছিটকে পড়ে যায়। সুমি নড়াইল জেলার এড়েন্দা গ্রামের কছিম উদ্দিনের মেয়ে। নাভারন হাসপাতাল সুত্র জানায়- সুমি ইন্ডিয়ায় যাওয়ার জন্য তার ভাইয়ের মোটরসাইকেলে বেনাপোলে যাওয়ার পথে নাভারন পুলিশ ফাঁড়িরবিস্তারিত পড়ুন

কেশবপুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

যশোরের কেশবপুর শিল্পকলা একাডেমীর আয়োজনে ও মধুসূদন একাডেমীর সহযোগিতায় সাহিত্যের রূপকার মহাকবি মাইকেল মদুসূদন দত্তের ১৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৯ জুন দিনব্যাপী কবির জন্মন্থান সাগরদাঁড়ির মধুপল্লীতে তাঁর অবক্ষয় মুর্মিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক আব্দুল আওয়াল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের বার্তা বিভাগের পরিচালক কবি নাছির আহম্মেদ, কবি ও গবেষকবিস্তারিত পড়ুন

কেশবপুরের পর্যটন খাতের উন্নয়নে কোটি টাকার চেক হস্তান্তর

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি কেশবপুরের সাগরদাঁড়িতে পর্যটন খাতের উন্নয়নে ১ কোটি টাকার চেক হস্তান্তর করা হয়েছে। যশোর জেলা প্রশাসক আব্দুল আওয়ালের নিকট বৃহস্পতিবার বিকালে সাগরদাঁড়ি পর্যটন কেন্দ্রে উক্ত চেক হস্তান্তর করেন বে-সামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব মহিবুল হক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব আফরোজা বেগম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর হোসেন, উপজেলা প্রেসক্লাবেরবিস্তারিত পড়ুন

শার্শায় পেয়ারা চাষ করে স্বাবলম্বী নজরুল ইসলাম

যশোরের শার্শা উপজেলায় থাই পেয়ারার চাষ ব্যাপক ভাবে জনপ্রিয়তা লাভ করেছে। থাই পেয়ারার চাষে চাষীরা স্বাবলম্বী হয়ে উঠেছে। শার্শা উপজেলার কৃষি বিভাগের পরামর্শে ও অক্লান্ত পরিশ্রমের ফলে উপজেলার বিভিন্ন এলাকায় চাষীরা থাই পেয়ারার চাষে ঝুঁকে পড়ে লাভবান বা স্বাবলম্বী হয়েছেন তাদের অনুসরণ করে থাই পেয়ারার চাষে ঝুঁকে পড়ার আশা ব্যক্ত করেছেন আরও কয়েক’শ চাষী। উপজেলার ডিহি ইউনিয়ন, নিজামপুর ইউনিয়ন, শার্শা ইউনিয়ন, উলাশী ইউনিয়ন, বাগআঁচড়া ইউনিয়ন ও কায়বা ইউনিয়নের শতাধিক চাষী থাইবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে দৃষ্টিনন্দন ঝুলামি তৈরিতে চাহিদা বাড়ছে প্লাষ্টিক বোতলের ছিপি

কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে চায়ের দোকান গুলোতে চোখে পড়ে কোমল পানীয় পেপসি, কোকাকোলা, সেভেনআপ, ফান্টা, স্প্রাইট, আরসি কোলার প্লাস্টিকের বোতল ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আর এতগুলো বোতলের মাঝে একটিও ছিপি নেই। খোঁজ নিয়ে জানা গেল বোতলের ছিপি দিয়ে তৈরি করা হচ্ছে ফুলের ঝুলমি। যা দেখতে দৃষ্টিনন্দন ও অত্যন্ত চমকপ্রদ। নাজিমগঞ্জ বাজারসহ গ্রামের আরও কয়েকটি দোকানে খোঁজ নিয়ে দেখাগেল একই অবস্থা। ছিপি সংগ্রহকারীরা প্রতিপিস ছিপি ১টাকা থেকে ২টাকা দরে কিনে নিচ্ছেন। নাজিমগঞ্জ মোকামেবিস্তারিত পড়ুন

দালালের খপ্পরে পড়ে ভিসা পাচ্ছে না মালয়েশিয়ার হাজারো বাংলাদেশি প্রবাসী

আগামী ৩০ জুন শেষ হতে যাচ্ছে বহুল আলোচিত মালয়েশিয়ার রিহায়ারিং প্রোগ্রামের সকল প্রক্রিয়া। ভিসা পাবার আশায় অসহায় প্রবাসী বাংলাদেশিরা ভিসার টাকা দালালদের হাতে অনেক আগেই তুলে দিয়েছে। কোনো কোনো দালাল এখনো আশা দিয়ে যাচ্ছে ভিসা হবে আবার কিছু দালাল প্রবাসীদের কল ধরছেনা জবাবদিহিতা করার ভয়ে। প্রবাসীরা পড়েছে উভয় সংকটে, না পারছে অন্য কারো মাদ্ধমে ভিসা করতে আর না পারছে দালালের কাছে থেকে টাকা ফেরত নিতে। এদিকে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ ঘোষণা দিয়েছেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রতিপক্ষের হামলায় মাদক ব্যবসায়ী আহত

কলারোয়ায় প্রতিপক্ষের হামলায় সাইফুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ি মারাত্মক আহত হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের তিন রাস্তা মোড়ে এ ঘটনাটি ঘটে। আহত মাদক ব্যবসায়ি কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের সিরাজুল ইসলাম (সিরাজ ময়রার) ছেলে। তাকে মৃত ভেবে ফেলে যায় হামলাকারীরা। মাদক ব্যবসার বিরোধের জের ধরে এ হামলা চালানো হতে পারে বলে একাধিক সূত্রে জানা যায়। সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম ও চন্দনপুর ইউপিবিস্তারিত পড়ুন

কলারোয়ার কাজিরহাটের কয়েকটি দোকানে ভ্রাম্যমান আদালতের জরিমানা

কলারোয়ার কাজিরহাট বাজারে কয়েকটি কীটনাশক ও মুদি দোকানে বিভিন্ন অভিযোগে ৭হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহষ্পতিবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন। জানা গেছে- কাজিরহাট বাজারের সার ব্যবসায়ী সাজ্জাদ ট্রের্ডাসকে লাইসেন্স নবায়ন না থাকায় দুই হাজার টাকা, সোনালী স্টোরের মালিক রশিদকে প্লাস্টিকের বস্তায় চাল রাখার দায়ে এক হাজার পাঁচশত টাকা ও ফারুক স্টোরকে একই কারণে দুই হাজার টাকা, এবং ইব্রাহিম স্টোরকে একবিস্তারিত পড়ুন