শনিবার, অক্টোবর ৩, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

৩০বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কলারোয়ার হঠাৎগঞ্জ মাদরাসায়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের বাকশা হঠাৎগঞ্জ দাখিল মাদরাসায় ৩০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। বাকশা হঠাৎগঞ্জ এলাকা সহ আশেপাশে কয়েকটি গ্রামে ধর্মীয় ও সুশিক্ষার আলো পৌঁছেদিতে ১৯৮৮সালে প্রতিষ্ঠিত হয় মাদরাসাটি। সীমান্তবর্তী অ-জ পাড়ার মানুষগুলো তখন থেকে লেখাপড়ার সুযোগ পায়। এই মাদ্রাসাতে কুরআন, হাদিসের পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত, ফিকাহ, আইসিটি শিক্ষা দেওয়া হয়। প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান করার সুযোগ রয়েছে এখানে। ১৯৯৫ সালে এমপিও ভুক্ত হওয়ার পর ফলাফল এগিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতার দাদির মৃত্যুতে দোয়ানুষ্ঠান

কলারোয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রেজনুজ্জামান লিটুর দাদি শহর বানু (৮০) এর মৃত্যুতে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পাটুলিয়া গ্রামে ওই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে, সোনাবাড়ীয়া ইউপি সদস্য কামরুজ্জামান কামু, দেয়াড়া ইউপি সদস্য তোফাজ্জেল হক, ওয়ার্ড আ.লীগ সভাপতি অহিদুজ্জামান অশিম, পাটুলিয়া জামে মসজিদের ইমাম মীর কাশেম আলী, মাওলানা গওসুলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিদ্যুত ও জ্বালানী সপ্তাহ উপলক্ষ্যে বক্তৃতা প্রতিযোগিতা

কলারোয়ায় জাতীয় বিদ্যুত ও জ্বালানী সপ্তাহ উপলক্ষ্যে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও পল্লী বিদ্যুতায়ন বোর্ড, সাতক্ষীরা পবিস আয়োজিত বক্তৃতা প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০জন শিক্ষার্থী অংশ নেয়। ‘নবায়নযোগ্য জ্বালানী, জ্বালানী দক্ষতা ও জ্বালানী সংরক্ষন’ বিষয়ে বিজয়ী শিক্ষার্থী বক্তাদের মাঝে পরে পুরষ্কার ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন। প্রতিযোগিতায়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিদ্যুতের তারে জড়িয়ে রাজমিস্ত্রীর মৃত্যু

কলারোয়ায় বিদ্যুতের তারে জড়িয়ে এক রাজমিস্ত্রীর সহকারী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার বেলা ১টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে। জানা যায়-উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী ইসমাইল হোসেন দালালের বাড়ীর ছাদে যোগাড়ী কাজ করার যায় একই এলাকার মৃত সুলতান মোড়লের ছেলে মাহাবুর রহমান (৩২)। সেখানে বিদ্যুতের তার থাকায় সে অসাবধানতার কারনে তারে জড়িয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে কলারোয়া ও সাতক্ষীরায় নেয়া হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাতবিস্তারিত পড়ুন

কলারোয়া সীমান্তে চা-পাতিসহ যুবক আটক

কলারোয়া সীমান্তে ৩০ কেজি চা-পাতিসহ এক যুবক আটক হয়েছে। উপজেলার বোয়ালিয়া গ্রামের রবিন সরকারের ছেলে সৌরভ সরকার (১৮) বুধবার ভোর ৫টার দিকে রাজপুর-শ্মশান ঘাট এলাকা দিয়ে ৩০ কেজি চা-পাতি নিয়ে আসার সময় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরে এ ঘটনায় মাদরা বিওপির হাবিলদার শহিদুল ইসলাম বাদি হয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেছে।

কেশবপুরে ঝুঁকিপূর্ণ মরা বট গাছটি অপসারণের দাবি এলাকাবাসির

যশোরের কেশবপুর উপজেলার বেলকাটি গ্রামের প্রায় ৩০০ বছরের বয়ঃবৃদ্ধ বট গাছটি মারা গেছে। গ্রামের মরহুম গোলাম আলী ফকিরের বাড়ি থেকে গড়ভাঙ্গা রাস্তার মোসলেম উদ্দিন মোড়লের বাড়ি সংলগ্ন সরকারি রাস্তার পাশে গাছটি অবস্থিত। মরে যাওয়া গাছের ডাল ভেঙ্গে বিদ্যুতের তারের উপর পড়ে প্রায়ই এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। বয়ঃবৃদ্ধ বট গাছটি মারা গেলেও বন বিভাগ কিছুই জানে না। গাছটির দু’পাশ দিয়ে দু’টি রাস্তার একটি গড়ভাঙ্গা বাজার ও অন্যটি কেশবপুর মেইন সড়কের সাথেবিস্তারিত পড়ুন

পানি নিস্কাসন না করায় গোগা-বেনাপোল সড়কে বেহাল অবস্থা

যশোরের গোগা-বেনাপোল সড়কের কালিয়ানী গ্রামের ভেতর আকবর মেম্বরের বাড়ীর উত্তরপাশের রাস্তাটি পানি নিস্কাসনের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।বর্ষার পানি জমে জমে খানা খন্দকের সৃষ্টি হয়েছে। চলাচলতিতে সীমাহিন কষ্টভোগ করছে এলাকার মানুষ। দুর্ঘটনাও ঘটছে মাঝেমধ্যে। জানা গেছে এখানে পানি নিস্কানের পথটা বন্ধকরে দিয়েছে এলাকার প্রভাবশালীরা। কেএম সজল জানান সত্য কথা বলতে কি আমরা যারা ভুক্তভোগী তারাই খারাপ, কেননা কেউ যদি পানি নিষ্কাশনের সমাধানে এগিয়ে যাই, তখন দেখা যায় পিছনে কেউ থাকেনা, তারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় এইডস প্রতিরোধ বিষয়ক কর্মশালা

সাতক্ষীরায় এইচআইভি এইডস প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। “লাইট হাউস” নামের একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা এই কর্মশালার আয়োজন করে। সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তওহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার। সভায় জানানো হয়- বাংলাদেশে ১৯৮৯ সাল থেকে ২০১৭ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ৫ হাজার ৫৮৬ জন নারী-পুরুষ এইচআইভিবিস্তারিত পড়ুন

পেট্রাপোলের ধর্মঘট প্রত্যাহার, সচল বেনাপোল বন্দর

দু’দেশের মধ্য ফল প্রসু আলোচনা হওয়ায় বুধবার সকাল থেকে পুনরায় বেনাপোল বন্দর সচল রয়েছে। উভয় পারেই বন্দরের কাজকর্ম স্বাভাবিক ভাবে চলছে। পাঁচদফার দাবীতে পেট্রাপোলের বন্দর ব্যাবহারকারী সংগঠন গুলি সোমবার সন্ধ্যায় ধর্মঘটের ডাক দেয়। যার ফলে মঙ্গলবার দিনভর বন্দরের কাজকর্ম বন্ধছিলো। বেনাপোল বন্দরে পুড়ে যাওয়া ভারতীয় ট্রাকের ক্ষতিপূরণসহ বন্দরের অভ্যন্তরে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য পাঁচদফার দাবিতে মঙ্গলবার সকাল থেকে পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ করে দেয় ভারতের পেট্রাপোল বন্দরের ইমপোর্ট এক্সপোর্ট মেইনটেন্যান্সবিস্তারিত পড়ুন

যে কারণে অন্যদের তুলনায় ‘মশা’ আপনাকে বেশি কামড়ায়!

মশার কামড় থেকে ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া থেকে আরও অনেক রোগ হোটে পাড়ে। তাই একটি মশাও যাতে না কামড়ায়, সব সময় সতর্ক থাকতে হয়। অনেক সতর্কতা সত্ত্বেও কিছু মানুষকে মশা যেন একটি বেশিই কামড়ায়। কখনও ভেবে দেখেছেন, কেন এমন হয়! মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইউসি ডেভিস বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানাচ্ছেন, কিছু কিছু মানুষের শরীরে মশার প্রিয় রাসায়নিক বেশি থাকে। তাই তারা সেই সব মানুষদের প্রতি বেশি আকৃষ্ট হয়। তার মানে আমাদের মাঝে অনেকেইবিস্তারিত পড়ুন

ডালিমের বিচি ব্যাকটেরিয়া প্রতিরোধী!

ডালিম ছোট বড় সব মানুষের নিকট জনপ্রিয় একটি ফল। ভিটামিন ও অন্যান্য খনিজ উপাদানে ভরপুর এই ফলটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারি। ডালিমের বিচি থেকে তৈরি তেলে রয়েছে ব্যাকটেরিয়া প্রতিরোধী উপাদান। ডালিম শুধু প্রজনন নয়, চিরন্তন জীবন, আশা এবং সৌভাগ্যের প্রতীকও বটে। মানব শরীর গঠন ও সুরক্ষায় ডালিমের রয়েছে বহুমুখী ওষুধি গুণ। এতে রয়েছে প্রচুর পরিমাণে রোগ প্রতিরোধক অ্যান্টি অক্সিডেন্ট। ডালিমে খাদ্যশক্তি, শর্করা, ভিটামিন সি, ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন ই, ভিটামিন কে, পটাশিয়াম,বিস্তারিত পড়ুন

অর্ধেকেরও বেশি ইসরায়েলি সৈন্য গাঁজা সেবন করে!

ইসরায়েলি সেনাবাহিনীর কমপক্ষে ৫৪.৩ ভাগ সৈন্য গত বছর গাঁজা সেবন করেছে। ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথের বরাত দিয়ে ২৫ জুন মিডল ইস্ট মনিটর এ খবর প্রকাশ করেছে। ইসরায়েলের মাদক-বিরোধী কর্তৃপক্ষের বরাত দিয়ে ওই খবরে বলা হয়, সৈন্যদের মধ্যে মাদকগ্রহণের মাত্রা কয়েক বছরে উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০০৯ সালে সৈন্যদের মধ্যে মাদকগ্রহণের হার ছিল মাত্র ১১ ভাগ। তাছাড়া অতীতে গাঁজা সেবনও অনেক বড় অপরাধ হিসেবে বিবেচিত হত। অভিযুক্ত সৈন্যদের জেলেও পাঠানো হত। ২০১৭ সালেরবিস্তারিত পড়ুন

বিশ্বের সবচেয়ে কুৎসিত কুকুর

নয় বছরের একটি ব্রিটিশ প্রজাতির বুলডগ ২০১৮ সালের বিশ্বের সেরা কুৎসিত কুকুরের খেতাব জিতেছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে শনিবার রাতে ওই ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করা হয়। শা শা নামের সেই কুৎসিত দর্শন কুকুরটির মালিক মিনেসোটার বাসিন্দা মেগান ব্রেইনার্ড। সেরার পুরস্কার হিসেবে তিনি পাবেন দেড় হাজার ডলার। শা শা গত ৩০ বছর ধরে কুৎসিত কুকুর বাছাইয়ের এ প্রতিযোগিতা চলছে। প্রতিযোগিতায় কুৎসিত কুকুরদের সঙ্গে নিয়ে তাদের মালিকরা লালগালিচায় হাঁটেন। এই কুকুরটিও অংশ নেয়বিস্তারিত পড়ুন

এমপিওভুক্তির দাবিতে তিন দিন ধরে আমরণ অনশনে শিক্ষকরা

এমপিওভুক্তির দাবিতে রাজধানীতে সারাদেশ থেকে আগত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা তিন দিন ধরে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। বুধবার (২৭ জুন) জাতীয় প্রেসক্লাব গেটের অপরপাশে গিয়ে দেখা যায় এ অনশন কর্মসূচি। নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে শপথ গ্রহণ করেছেন তারা। এমনকি দেশের বিভিন্ন জেলারবিস্তারিত পড়ুন

গাজীপুরে অনিয়ম হলে প্রমাণ দেওয়ার আহ্বান কাদেরের

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে কোনো রকম অনিয়ম হলে প্রমাণ দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে মরিয়া হয়ে মাঠ নেমেছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, সদ্য শেষ হওয়া গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি জাতির সামনে মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপনবিস্তারিত পড়ুন

গাজীপুর সিটি নির্বাচনের ফল বাতিলের দাবি বিএনপির

গাজীপুর সিটি কর্পোরেশন (গাসিক) নির্বাচনের ফলাফল ‘ঘৃণাভরে’ প্রত্যাখান করে পুনরায় ভোট দাবি করেছে বিএনপি। বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। মির্জা ফখরুল বলেন, ‘গাজীপুরে নির্বাচনের নামে শুধুমাত্র একটি তামাশা হয়েছে। ভোট ডাকাতির নতুন নতুন কৌশল আবিস্কার করে তা প্রয়োগ করেছে। আমরা গাজীপুর সিটি নির্বাচনের ফলাফল ‍ঘৃণাভরে প্রত্যাখান করছি। আমরা এই নির্বাচনের ফলাফল বাতিল করেবিস্তারিত পড়ুন