শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বেনাপোল সীমান্তে ৫০০ পিস ইয়াবাসহ নারী আটক

বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্তে অভিযান চালিয় ৫০০ পিচ ইয়াবাসহ জামেনা বেগম (৪৫) নামে এক নারী ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক জামেনা বেগম বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের লিটন মিয়ার স্ত্রী। বুধবার (১৪ নভেম্বর) সকাল ৮ টার সময় সাদিপুর মোড় থেকে ইয়াবাসহ তাকে আটক করে বিজিবি। বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা বিএসবি’র নায়েক সুমন মিয়ার মাধ্যমে খবর পায় একজন নারী ইয়াবা ব্যবসায়ী ভারত থেকে ইয়াবার একটি চালানবিস্তারিত পড়ুন

একাদশ সংসদ নির্বাচনে কেশবপুরে ২৩প্রার্থীর মনোনয়ন ফরম ক্রয়

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য শুক্রবার থেকে যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও সচেতন নাগরিক সমাজসহ ২৩ প্রার্থী মনোয়নপত্র ক্রয় করেছেন। জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশীল ঘোষণার পর পরই আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থীরা দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ঢাকায় যাওয়া শুরু করেন। ইউপি চেয়ারম্যানদের মধ্যে আগে ভাগে কেউ কেউ পৌঁছে গেলেও নিকটতম ও বিশ্বস্ত নেতাকর্মীসহ সর্বশেষ শুক্রবার রাতে সব নেতারা ঢাকায় পৌছান। তবে মনোনয়ন প্রত্যাশী নেতা যারাবিস্তারিত পড়ুন

ঝাউডাঙ্গা আল হেরা একাডেমীতে ডিজিটাল শিক্ষা ব্যবস্থার উদ্বোধন

সরকার ঘোষিত ডিজিটাল শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা আল হেরা মডেল একাডেমীতে ডিজিটাল শিক্ষা ব্যবস্থার (আই সি টি) আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার ১৪ নভেম্বর সকাল ১০ টায় আলহেরা মডেল একাডেমী মিলনায়তনে আয়োজিত আনুষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান অাজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রভাষক আশফাকুর রহমান বাবলু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আ: রহিম, আই সি টি প্রধান রাজু আহমেদ। বক্তব্য রাখেন আলহেরা মডেলবিস্তারিত পড়ুন

কলারোয়ার জয়নগনরে সমাপনী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কলারোয়ার জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্র-ছাত্রীদের বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে স্কুলের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ২০১৮ সালের সমাপনী পরীক্ষার্থী ১৫জনকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত কুমার মন্ডল, এসএমসির সভাপতি তাপস কুমার পাল, মুস্তাফিজুর রহমান, হারুন অর রশিদ, জমিনুন্নাহার, ছালমা খাতুন, কেয়া খাতুন, স্বপ্না দাস, জোস্না দাসসহ শিক্ষার্থী প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে বর্নালী চক্রবর্তী, জান্নাতুল শাহারা বক্তব্য রাখেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ৩ আসনে নৌকার মাঝি হতে চান বিপ্লব

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনে নৌকার মাঝি হতে চান ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি ও আশাশুনির কৃতি সন্তান গোলাম রসুল বিপ্লব। জামায়াত অধ্যুষিত এলাকা হিসেবে খ্যাত সাতক্ষীরা-৩ আসন তথা আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জের একাংশ এলাকায় সাধারণ মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে তরুণ এই প্রার্থীর নাম। ইতোমধ্যে তিনি নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় করেছেন তিনি। তারুণ্যের অহংকার গোলাম রসুল বিপ্লব বলেন, ‘সাতক্ষীরা-৩ আসনের মানুষের পাশে থেকে তরুণ প্রজন্মকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জে সাংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও আদালতের নিদের্শের তোয়াক্কা না করে পৈত্রিক সম্পত্তি দখলের উদ্দেশ্যে ভাড়াটিয়া বাহিনী দিয়ে হত্যার হুমকি ও মিথ্যা মামলায় জড়িয়ে পুলিশি হয়রানির চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সাতক্ষীরার কালিগঞ্জের মলেঙ্গা গ্রামের আব্দুল গফুর সরদারের পুত্র আমিনুর রহমান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, কালিগঞ্জের তেলিখালী মৌজায়, জে এল- ১৩৯, খতিয়ান-এস এ ১৩১, ও ৯৬, ডিপি -১২৩৬, দাগ এসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা-১ আসনে বিএনপির মনোনয়নপত্র নিলেন ছাত্রনেতা রিপন ও মেয়র আক্তারুল

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন জাতীয়বাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ.সভাপতি আতিকুজ্জামান রিপন ও কলারোয়া পৌরসভার সাময়িক বরখাস্তকৃত মেয়র গাজী আক্তারুল ইসলাম। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তাদের মনোনয়নপত্র সংগ্রহ করা হয় বলে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন গাজী আক্তারুল ইসলাম। তিনি জানান- দেশনেত্রীকে কারামুক্ত আর দেশের মানুষকে আসল গণতন্ত্র ফিরিয়ে দেয়ার আন্দোলন হিসেবে আগামি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। সেলক্ষ্যে বিএনপির প্রান্তিক ত্যাগী নেতাকর্মীদের অনুরোধে দলীয় মনোনয়নপত্রবিস্তারিত পড়ুন

আ.লীগ দলীয় নেতাকে মনোনয়নের দাবিতে কলারোয়ায় মানববন্ধন, সমাবেশ ও মিছিল

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ আসনে আ.লীগ দলীয় নেতাকে মনোনয়ন দিয়ে নৌকা প্রতীকের প্রার্থী করার দাবিতে কলারোয়ায় মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা মোড়ে কলারোয়া প্রেসক্লাবের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কের দু’ধারে যুবলীগের ব্যানারে বিপুল সংখ্যক নেতা-কর্মী-সমর্থকরা মানববন্ধনে অংশ নেন। পরে সেখানে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদা। যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকের সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে আরো বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন

আবারো রাজনীতির মাঠে বিএম নজরুল, কলারোয়ার চন্দনপুরে মতবিনিময়

বিভিন্ন কারণে নিজেকে গুটিয়ে রাখার পর আবারো দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করলেন সাতক্ষীরা-১ আসনের সাবেক সাংসদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও কলারোয়া উপজেলা আ.লীগের সাবেক সভাপতি বিএম নজরুল ইসলাম। মঙ্গলবার বিকেলে কলারোয়া উপজেলার চন্দনপুর গালর্স স্কুল চত্বরে ওই সভা অনুষ্ঠিত হয়। চন্দনপুর ইউনিয়ন আ.লীগের সাবেক ও বর্তমান পোড়খাওয়া নেতা-কর্মী এবং সুধীজনেরা মতবিনিময়ে উপস্থিত হয়ে কতিপয় নেতাদের কর্মকান্ডে ক্ষোভ প্রকাশ করেন। নেতাকর্মীদের বিভিন্ন অভিযোগ ও আক্ষেপ ভরা বক্তব্য শুনে আগামি সংসদ নির্বাচনে মনোনয়নবিস্তারিত পড়ুন

তালার সরুলিয়ায় ফুটবল টুর্নামেন্টের সেমিতে স্বাগতিকরা

সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়ায় বাৎসরিক ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৩য় খেলায় তালা ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক সরুলিয়া ফুটবল একাদশ। মঙ্গলবার বিকেলে সরুলিয়া হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত এ খেলায় ১-০ গোলে তালাকে পরাজিত করে সরুলিয়া। খেলার প্রথমার্ধের ১৫মিনিটে স্বাগতিক দলের ১০নং জার্সিধারী খেলোয়াড় জাকির একমাত্র গোলটি করেন। খেলা পরিচালনা করেন জাহাঙ্গীর হোসেন, শরীফুল ইসলাম ও শুভসতি বসু। আগামি ১৫নভেম্বর একই মাঠে প্রথম রাউন্ডের শেষ খেলায় কলারোয়া ফুটবল একাডেমিবিস্তারিত পড়ুন

দিনদুপুরে সাতক্ষীরা কোর্টের এপিপি এড. মিজানুর রহমানের বাড়িতে চুরি

সাতক্ষীরা জজকোর্টের এপিপি এড. মিজানুর রহমানের বাড়িতে দুর্ধষ চুরি সংঘটিত হয়েছে। মঙ্গলবার দুপুরে এড. মিজানুর রহমানের বাড়িতে কেও না থাকায় চোরদল বাড়ির ২য় তলার বাথরুমের গ্রিল’র হ্যাজবল কেটে ঘরে প্রবেশ করে এবং ঘরের আলমারী ভেঙ্গে ১৫ ভরি সোনার গহনা ও নগদ ১লক্ষ টাকাসহ আরো ৫০ হাজার টাকার জামাকাপড় নিয়ে পালিয়ে যায়। বিকাল ৫টায় বাড়িতে এসে এ ঘটনা দেখে পুলিশকে অবহিত করেন। এড. মিজানুর রহমানের স্ত্রী গুলসান আরা জানান, আমি দুপুরে মেয়েকেবিস্তারিত পড়ুন

তালায় সরকারি নির্দেশনা অমান্য করে ইট ভাটা ॥ মাটি কাটা হচ্ছে বেড়িবাঁধের

সাতক্ষীরা তালায় ইট ভাটা বন্ধের সরকারি নির্দেশনা অমান্য করে ভাটা চালু রাখার অভিযোগ পাওয়া গেছে। গত ১০ অক্টোবর সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের জোরত শাখার স্মারক নং ০৫.৪৪.৮৭০০.০০৫.২০.০৩০.১৮ ডেপুটি কালেক্টর দেওয়ান আকরামুল হক উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা (স্বরস্বসতী ঘাট) এলাকার মেসার্স নূর ব্রিক্স’র কার্যক্রম বন্ধে চিঠি দেয়। তবে ভাটা মালিক ঐনির্দেশনা অমান্য করে চলতি মৌসুমে ভাটার কার্যক্রম চালু রেখেছে। এরআগে নূর ব্রিক্সের স্বত্ত্বাধিকারী সৈয়দ তানভির মোহাম্মদের কাছ থেকে পাটকেলঘাটার জুজখোলার মৃত সাজ্জাতবিস্তারিত পড়ুন

তালায় পুরাকীর্তির সন্ধানে খনন শুরু

সাতক্ষীরার তালার আগোলঝাড়া গ্রামের মাঠের মধ্যে পুরনো একটি মাটির ঢিবিতে পুরাকীর্তির সন্ধান পেয়েছে প্রত্নতত্ত্ব বিভাগ। রবিবার (১১ নভেম্বর) সকাল থেকেই পুরাকীর্তির সন্ধানে খনন কাজ শুরু করেছে প্রতœতত্ত্ব বিভাগের দলটি। মাটি খোঁড়ার শুরুতেই একটি ইটের তৈরি দেয়ালের সন্ধান পাওয়া গেছে। প্রত্নতত্ত্ব অধিদফতর খুলনা আঞ্চলিক কার্যালয়ের সহকারী কাস্টরিয়াম মো. শাহিন আলম মঙ্গলবার সকালে জানান, বহু বছরের পুরনো এই মাটির ঢিবিটি ঝুঁড়িঝাড়ার মাঠ নামে এলাকায় পরিচিত। এটি ২০১২ সালে প্রত্নতত্ত্ব বিভাগের আওতায় সংরক্ষিত হয়।বিস্তারিত পড়ুন

বেনাপোল সীমান্তে ভারত থেকে ১০ রাউন্ড গুলি ও ফেন্সিডিল উদ্ধার

বেনাপোল পোর্ট থানার বারোপোতা সীমান্তে অভিযান চালিয় ১০ রাউন্ড গুলি ও ২০ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। এ সময় কাউকে আটক করতে পারিনি বিজিবি। মঙ্গলবার (১৩ নভেম্বর) সকালে বেনাপোলের বারোপোতা মাঠ থেকে উক্ত গুলি ও ফেনসিডিল উদ্ধার করা হয়। বিজিবি জানায়, গোপন সূত্রে খবর পায় পুটখালী সীমান্তের বারোপোতা গ্রামের মাঠের মধ্য দিয়ে বিপুল পরিমান মাদক ও গুলির একটি চালান যশোরের দিকে যাচ্ছে। এ ধরনের সংবাদেরবিস্তারিত পড়ুন

অসহায় মানুষের হাতে খাবার তুলে দিলো সাতক্ষীরা ব্লাড ব্যাংক

শুরু হলো ‘সাতক্ষীরা ব্লাড ব্যাংক’ ব্লাড ম্যানেজ করার সাথে অসহায় মানুষের খাবার দেয়ার কার্যক্রম। গত কয়েকদিন সাতক্ষীরার বিভিন্ন রাস্তায় রাস্তায় ‘সাতক্ষীরা ব্লাড ব্যাংক’ এর সেচ্ছাসেবকদের দেখা গিয়েছে অসহায় গরীব মানুষের হাতে দুপুরের জন্য কিছু খাবার তুলে দিতে। গ্রুপের উদ্যোক্তারা জানান- ‘মানব সেবার অরেক নাম সাতক্ষীরা ব্লাড ব্যাংক। সাতক্ষীরার মত একটি শহরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টার জন্য সাতক্ষীরা ব্লাড ব্যাংক। অসহায় হত-দরিদ্র মানুষের পাশে আমরা সাতক্ষীরা ব্লাড ব্যাংক। আয়োজকরা আরোবিস্তারিত পড়ুন

আশাশুনির কয়েকটি খবর (১৩নভেম্বর’১৮ইং)

মাদরাসার সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের মধ্যম একসরা দারুল উলুম দাখিল মাদরাসার সুপার মাওঃ ইয়াহিয়ার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে। সুপার মাওঃ ইয়াহিয়া নাশকতার মামলায় গ্রেফতার হয়ে ১৫/০৮/১৮ তাং কারাগারে ঢোকেন। এরপর কমিটি তাকে সাময়িক বরখাস্ত করে। এরআগেও তিনি ২ বার বরখাস্ত হয়েছিলেন। জামিনে মুক্ত হয়ে তিনি ৩০/০৯/১৮ তাং বরখাস্তাদেশ উইড্র’র আবেদন করলে ১৬/১০/১৮ তাং কমিটির সভা আহবানবিস্তারিত পড়ুন