Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
মণিরামপুরে গাঁজাসেবীর কারাদণ্ড

গাঁজা সেবনের দায়ে মণিরামপুরে গৌরাঙ্গ দাস (১৯) নামে এক যুবককে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী তাকে এই সাজা দেন। গৌরাঙ্গ উপজেলার হরিহরনগর ইউনিয়নের মাহাতাবনগর গ্রামের প্রভাষ দাসের ছেলে। ভ্রাম্যমাণ আদালতের পেশকার আবু হেনা মোস্তফা কামাল বলেন, গাঁজা সেবনের দায়ে আদালতের বিচারক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গৌরাঙ্গকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এসময় থানার এসআই সমেন বিশ্বাস উপস্থিত ছিলেন।বিস্তারিত পড়ুন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ৬/১১/২০১৮ইং তারিখে সাতক্ষীরা থেকে পরিচালিত অনলাইন নিউজ পোর্টাল ‘দৈনিক সাতক্ষীরা’য় প্রকাশিত ‘কলারোয়ার কাকডাংঙ্গা এলাকায় বিছলী গাদার ভিতরে রাখা ২৫কেজি গাঁজা রহস্য’ শিরোনামে সংবাদটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে। প্রকাশিত সংবাদটি সম্পূর্ন মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। একটি মহল ঈর্শ্বান্বিত হয়ে সাংবাদিকদের ভুল তথ্য সরবরাহ করে মিথ্যা এই সংবাদ প্রকাশ করিয়েছে। আমরা এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদকারী মো.আবু তাহের ও মো.আব্দুস সালাম মেম্বর কাকডাঙ্গা, কলারোয়া, সাতক্ষীরা।
সংসদ নির্বাচন
মনিরামপুরের চালুয়াহাটী ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চালুয়াহাটী ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে এক বিশেষ বর্ধিত সভা মঙ্গলবার বিকালে (১৩ নভেম্বর) নেংগুড়াহাট ফাজিল মাদরাসার হলরুমে অনুষ্ঠিত হয়েছে৷ চালুয়াহাটী ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক এম এম ইমরান খান পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতা জিয়াউর রহমান জিয়া, আজিজুর রহমান, রাজু হোসেনসহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকবৃন্দ৷ যথাক্রমে- মনিরুজ্জামান মনা, আতিয়ার রহমান, সালাম, আজিজুর রহমান, কবির হোসেন, মরুজ্জামান মনি, সুভাশ কুমার,বিস্তারিত পড়ুন
কলারোয়ার দিগং-এ অসুস্থ্য ব্যবসায়ীকে দেখতে গেলেন লাল্টু

কলারোয়া উপজেলার হেলতলা ইউনিয়নের উত্তর দিগং গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী কামরুজ্জামান শান্তিকে দেখতে গেলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু। কামরুজ্জামান শান্তি (৮০) ওই গ্রামের মৃত আবু বক্কর সরদারের ছেলে। তিনি দীর্ঘদিন অসুস্থ্য অবস্থায় বাড়িতে চিকিৎসাধীন আছেন। সোমবার রাত ১০টার দিকে কামরুজ্জামানের বাড়িতে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন লাল্টু। এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সম মোরশেদ আলী, সাংবাদিক জুলফিকার আলী প্রমুখ।
সাতক্ষীরা-১ আসনে হাবিবের জন্য বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের জন্য সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বিএনপি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। সোমবার (১২ নভেম্বর) বেলা ১টার দিকে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ৫ম তলার নির্ধারিত বুথ থেকে হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে তাঁর সহধর্মীনী এ্যাডভোকেট শাহানারা পারভীন বকুল দলের মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এসময় তাঁর সাথে ছিলেন সাতক্ষীরা জেলা, তালা ও কলারোয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। তালা উপজেলাবিস্তারিত পড়ুন
কলারোয়ার দিগং-এ ঐতিহ্যবাহী গাদন টুর্নামেন্টে চেড়াঘাট চ্যাম্পিয়ন

কলারোয়ার হেলাতলা ইউনিয়নের উত্তর দিগং-এ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গাদন খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বিপুল উৎসাহ-উদ্দীপনায় উত্তর দিগং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৮দলীয় গাদন টুর্নামেন্টের আয়োজন করা হয়। ফাইনালে চেড়াঘাট গাদন দল চ্যাম্পিয়ন হয়। তাদেরকে ১টি খাশি ছাগল পুরষ্কার প্রদান করা হয়। আর রানার্সআপ হয়েছে স্বাগতিক উত্তর দিগং গাদন দল। তাদেরকে নগদ ৩হাজার টাকা পুরষ্কার প্রদান করা হয়। খেলায় ধারাভাষ্যে ছিলেন ফারুক ও শাহআলম। গাদন খেলা উপভোগ করতে এলাকার শত শত মানুষবিস্তারিত পড়ুন
কলারোয়ায় মৌচাষ ও হস্তশিল্প প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

‘জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’- শ্লোগানকে সামনে রেখে কলারোয়ায় যুব উন্নয়নের নেতৃত্বে মৌচাষ ও হস্তশিল্প নামক নতুন দু’টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকাল ৩টায় আলিয়া মাদরাসার হলরুমে এ কোর্সের উদ্বোধন করা হয়। দুটি কোর্সে ৩০জন করে মোট ৬০ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করে। চলমান প্রশিক্ষণ আগামি ১৯ তারিখ পর্যন্ত চলবে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা য়ুব উন্নয়ন অধিদপ্তরের সহকারীবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে দোয়ানুষ্ঠান কলারোয়া মাদরাসা শিক্ষক সমিতির

কলারোয়ায় মাদরাসা শিক্ষকদের সংগঠন ‘জমিয়াতুল মোদারেসিন’র পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের শতকরা ৫ভাগ বার্ষিক প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা প্রদানের ঘোষনা দেয়ায় প্রধানমন্ত্রীকে এ ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সোমবার দুপুরে কলারোয়া সরকারি কলেজের হলরুমে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চলতি জেডিসি পরীক্ষার কেন্দ্র সচিব মো. ইদ্রিস আলী। উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এটিএম রুহুল কুদ্দুসের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপার আবুবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় শিশু হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

সাতক্ষীরায় দশ বছরের শিশু স্কুল ছাত্র তাপস বিশ্বাসকে হত্যা করার অপরাধে অশোক কুমার বিশ্বাস নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। একই সাথে লাশ গুম করার অপরাধে তিন বছর কারাদন্ড ও তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক অরুণাভ চক্রবর্তী এই রায় দেন। এ সময় দন্ডিত আসামি অশোক কুমার বিশ্বাস ওরফে টুপাল কাঠগড়ায় উপস্থিত ছিল। অশোকবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে ড্রাগন চাষ করে সফলতায় রুহুল আমিন

বিদেশি ফল ড্রাগন চাষ করে প্রথম বছরেই সফলতার মুখ দেখেছেন চাষী রুহুল আমিন মোড়ল। কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীরমপু গ্রামের মৃত গহর আলী মোড়লের পুত্র। উচ্চ ফলনশীল ও উচ্চমূল্য ফসলজাত প্রচলন প্রদর্শনীর আওতায় পিকেএসএফ এর অর্থায়নে এনজিএফ এর সহযোগিতায় পৈত্রিক ৮ শতাংশ জমিতে বাউ ড্রাগন ফল-২ (লাল) জাতের চাষ শুরু করেন কৃষক রুহুল আমিন। তার সাথে সরজমিনে আলাপচারিতায় জানা যায়, সহজ পরিচর্যা ও চাষ পদ্ধতির মাধ্যমে ১৫ মাসের মধ্যে মাত্র ২০টিবিস্তারিত পড়ুন
খেজুর গাছ প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছে সাতক্ষীরার গাছিরা

হেমন্তের শেষেই শীতঋতুর আগমন। হেমন্তের ফসল ঘরে উঠার পরপরই প্রকৃতির মাঝে এক ধরনের শূন্যতা বিরাজ করে, সেই শূন্যতার মাঝে আসলেই শীতঋতুর আগমন ঘটে। শীতের কনকনে ঠান্ডায় বাঙালির প্রথমেই স্মৃতিপটে ভেসে উঠে যেন খেজুর গাছের মিষ্টি রস। আবহমান বাংলার চাষীরা সে রসে নিজেকে ডুবিয়ে নেয়ার নান্দনিক দৃশ্য না দেখলে বাঙালির ইতিহাস, ঐতিহ্য একেবারেই বৃথা। বাংলার জনপ্রিয় তরুবৃক্ষ খেজুর গাছের সঙ্গে ভূমিহীন চাষী, প্রাান্তিক চাষী বা দারিদ্র ক্লিষ্ট মানুষের জন্য এই সময়টা হয়বিস্তারিত পড়ুন
কাজের সন্ধানে ইটভাটায় পাটকেলঘাটার অনেকে

শীতের শুরতে অর্থ্যাৎ পৌষ মাস আসলেই গ্রাম বাংলাম অসহায় দরিদ্র গোছের মানুষগুলো কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। কিন্তু প্রতিবার সে লোকগুলোর সংখ্যা সীমিত থাকলেও এবার তা ব্যতিক্রম। কারণ হিসেবে জানা যায়, কাজের সন্ধানে গ্রামের নারী- পুরুষ মিলে দুর-দুরান্তে ইট ভাটায় পাড়ি জমাতে শুরু করে। পৌষ – বৈশাখ পর্যন্ত প্রায় ৬ মাস ভাটায় শ্রমের বিনিময়ে কিছু অর্থ সঞ্চয় করে। কিন্তু এবার পাটকেলঘাটা থানা এলাকার লোকের সংখ্যা অনুসন্ধানে বেশি বলে জানা যায়। নাম প্রকাশবিস্তারিত পড়ুন
বাকড়ায় ফুটবল টুর্নামেন্টে খোরদোকে হারিয়ে বন্নি চ্যাম্পিয়ন

যশোরের বাকড়ায় ১৬দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে ঝিকরগাছার বন্নি ফুটবল একাদশ। সোমবার (১২নভেম্বর) বিকেলে বাকড়ার আলিপুর জোনাব আলি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কলারোয়ার খোরদো রাইজিং স্টার ক্লাবকে ৩-০ গোলে পরাজিত করে শিরোপ জেতে বন্নি ফুটবল একাদশ। বাকড়ার আলিপুর যুব সংঘ ক্লাব টুর্নামেন্টের আয়োজন করে। খেলার প্রথমার্ধের ১০মিনিটে বন্নি ফুটবল একাদশের ১০নম্বর জার্সিধারী খেলোয়াড় আলম প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। মধ্য বিরতির আগে আর কোন গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ৬মিনিটেবিস্তারিত পড়ুন
মণিরামপুরে ইউপি চেয়ারম্যান মুজিবুরের মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরদার মুজিবুর রহমান (৫০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। রোববার (১১ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে খুলনা সিটি হসপিটালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে খেদাপাড়া গ্রামের মৃত সদর উদ্দীন সরদারের ছেলে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন৷ মুজিবুর রহমান ২০১৬ সালের ২২ মার্চ অনুষ্ঠিত খেদাপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হয়ে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুলবিস্তারিত পড়ুন
অবৈধ বাংলাদেশে প্রবেশের সময় শিশুসহ ২৪ নারী-পুরুষ আটক

বেনাপোলের পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান শিশুসহ ২৪ নারী-পুরুষকে আটক করেছে। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি তারা। (১২ নভেম্বর )সোমবার পুটখালী গ্রামের মাঠের মধ্য থেকে তাদেরকে আটক করে বিজিবি। আটককৃতদের বাড়ি চট্রগ্রাম, খুলনা, ফরিদপুর ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়। খুলনা-২১ বিজিবি’র পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার মুন্সি লাবলুর রহমান জানান, গোপন সংবাদে জানতে পারি বাংলাদেশ থেকে বেশ কিছু নারী-পুরুষ ও শিশু অবৈধভাবে ভারতে প্রবেশ করবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে সুবেদারবিস্তারিত পড়ুন
৩০হাত উপরের খেজুরের রস সংগ্রহে ব্যস্ত কলারোয়ার গাছিরা

সারা দেশের গ্রামাঞ্চলের জমির আইল-বড় রাস্তার ধারসহ বাগান মাঠের বিভিন্ন স্থানে সারিবদ্ধ কিংবা এলোপাতাড়ি ছোট বড় কম বেশি রসালো খেজুর গাছ রয়েছে। কাঠ কেটে গাছিদের বিভিন্ন্য প্রকিয়া-পরিচর্যায় পাওয়া যায় সুস্বাদু পানিও রস বা খেজুরের রস। কোথাও দ্রুত আমন ধান কেটে নেওয়ায় খেঁজুর গাছের পরিচর্যা শেষের দিকে, কোথাও দেরিতে কাটাই রস সংগ্রহে-খেঁজুর গাছের মাথা পরিচর্যার নিমিত্তে কাটা শুরু হয়েছে।আবহাওয়া অনুকূলে আছে বর্তমান আমন মৌসুমে। ব্যস্ততার ভিতরে সারা দেশের ন্যায় সাতক্ষীরার কলারোয়া উপজেলারবিস্তারিত পড়ুন
