বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

উপজেলা পরিষদ নির্বাচন

মনোনয়নপত্র নিতে ধানমন্ডির আ.লীগ অফিসে ভিড়, আছেন সাতক্ষীরার প্রত্যাশীরাও

টানা চতুর্থ দিনের মতো আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ সময় বিভিন্ন এলাকা থেকে আসা মনোনয়ন প্রত্যাশী ও নেতাকর্মীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। সোমবার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ওবিস্তারিত পড়ুন

নলতায় ৫৫তম বার্ষিকী ওরছ শরীফ ৮, ৯ ও ১০ ফেব্রুয়ারী

পীরে সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ৫৫তম বার্ষিক ওরছ শরীফ আগামী ২৬,২৭,২৮ মাঘ ১৪২৫ বঙ্গাব্দ এবং ৮, ৯ ও ১০ ফেব্রুয়ারি ২০১৯ খ্রিস্টাব্দ শুক্র, শনি ও রবিবার সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নলতা শরীফে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত ৩ দিন ব্যাপী বার্ষিক ওরছ শরীফে দেশের বিভিন্ন স্থান ও বিদেশ থেকে আগত পীর কেবলার হাজার হাজার ভক্তবৃন্দের আবাসন,বিস্তারিত পড়ুন

বেনাপোলে ডাক্তারের ভুল চিকিৎসায় বৃদ্ধের মৃত্যু!!

যশোরের বেনাপোলে বাজারে ভুল চিকিৎসায় আবুল হোসেন (৫৫) নামে এক বৃদ্ধ রোগীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে বেনাপোল বাজারে গনি হাজির ব্লিডিং এর নিচে ডা. আব্দুল মান্নানের চেম্বারে ওই রোগীর মৃত্যু হয়। মৃত আবুল হোসেন বেনাপোল ভবারবেড় গ্রামের মৃত্য আব্দুল মজিদের ছেলে। এঘটনায় মরহুমের পরিবারের লোকজন ডাক্তার আব্দুল মান্নানের চেম্বারে তাকে মারধর করতে উদ্যত হয়। পরে স্থানীয়দের সহযোগীতায় কৌশলে ডা. আব্দুল মান্নান চেম্বারের ভিতর পাশের দরজা দিয়ে পালিয়ে যায়।বিস্তারিত পড়ুন

তালায় অসহায় পরিবারের বসতবাড়ি ও জমি দখলের চেষ্টার অভিযোগ

সাতক্ষীরার তালা উপজেলার হরিহরনগর গ্রামে প্রভাবশালী কতৃক অসহায় ভূমিহীন একটি পরিবারের বসত বাড়িসহ জমি জবর দখলের পায়তারা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এমনকি বাড়ি-ঘর ছেড়ে না দিলে ঐ পরিবারকে রীতিমত হত্যার হুমকি দিয়ে যাচ্ছে ঐ প্রভাবশালী ব্যক্তিরা। এনিয়ে ভুক্তভোগী অসহায় ভূমিহীন সোহরাব সরদার সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ দল হরিহরনগর গ্রামের বাইচ্চর গুচ্ছগ্রামের বাসিন্দা মৃত আলকাছ সরদারের ছেলে সোহরাব সরদারের সরকারীবিস্তারিত পড়ুন

দলীয় মনোনয়নপত্র জমা দিলেন দেবহাটা ভাইস চেয়ারম্যান প্রার্থী মনিরুল

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে মনোনয়ন ফরম জমা দিলেন দেবহাটা উপজেলার কাউন্সিলারদের ভোটে মনোনিত ভাইস চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মনিরুল ইসলাম মনি। ৭ ফেব্রয়ারী বৃহস্পতিবার মাননীয় প্রধানমন্ত্রী রাজনৈতিক কার্যালয়ে (ধানমন্ডি-৩) দেবহাটা উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দেন উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মনিরুল ইসলাম মনি।

‘কলারোয়া নিউজে’ সংবাদ প্রকাশের পর হুইলচেয়ার পেলো সেই প্রতিবন্ধী

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কলারোয়া নিউজ’ (kalaroanews.com) -এ সংবাদ প্রকাশের পর হুইল চেয়ার পেলেন কলারোয়ার প্রতিবন্ধী রেজওয়ান হোসেন (৩০)। শারীরিকভাবে না চলতে পারলেও এবার হুইল চেয়ারের বদৌলতে চলাচল করতে পারবে সে। বিনামূল্যে হুইল চেয়ার পাওয়ার আনন্দে খুশি প্রতিবন্ধী রেজওয়ান হাস্যোজ্জল চেহারায় ভাঙ্গা শব্দের অস্পষ্ট ভাষার মাধ্যমে শুভ কামনা করে দোয়া করেছেন সংবাদকর্মী ও হুইল চেয়ার প্রদানকারীদের। ‘কলারোয়ায় এক পরিবারে দু’জন প্রতিবন্ধী, মানবেতর জীবন, সহযোগিতা কামনা’ শীর্ষক শিরোনামে ‘কলারোয়া নিউজ’ (kalaroanews.com) -এ প্রকাশিতবিস্তারিত পড়ুন

কলারোয়ার হিজলদী বাজারে উপজেলা চেয়ারম্যান প্রার্থী লাল্টুর কর্মীসভা

কলারোয়া উপজেলা পরিষদের আগামি নির্বাচন উপলক্ষ্যে গণসংযোগ ও কর্মী সভা করেছেন সম্ভাব্য প্রার্থীরা। বুধবার সন্ধ্যায় উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী বাজারে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু। ৬নং ওয়ার্ড আ.লীগ ওই সভার আয়োজন করে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদা এবং সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও সাবেক ছাত্রলীগ নেত্রীবিস্তারিত পড়ুন

কলারোয়ার দেয়াড়ায় আনসার-ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণ

কলারোয়ার দেয়াড়ায় গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন আনসার-ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। দেয়াড়া ইউনিয়নের উলুডাঙ্গা দাখিল মাদরাসার হলরুমে ৩ ফেব্রুয়ারী থেকে শুরু হয়ে এ প্রশিক্ষণ চলবে ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত। উপজেলা আনসার-ভিডিপি অফিসার মোছা. মোমেনা খাতুনের তত্বাবধায়নে ৩২জন পুরুষ ও ৩২জন নারীকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। উপজেলা কৃষি অফিসার মহাসীন আলীসহ অনেকে প্রশিক্ষণ প্রদান করছেন। এছাড়াও ইউনিয়ন আনছার-ভিডিপির দল নেতা তারেক আজিজ, রাবেয়া খাতুন, আমজাদ গাজী প্রমুখ উপস্থিত ছিলেন। আনসার-ভিডিপি অফিসার মোমেনা খাতুন জানান- গ্রামেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিদ্যুতস্পৃষ্টে বিদ্যুতশ্রমিক আহত, ইলেকট্রিশিয়ান ইউনিয়নের সহায়তা

কলারোয়ায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছে এক ইলেকট্রিশিয়ান। জানা গেছে, উপজেলা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের সদস্য তাসলিম হোসেন গত রবিবার সকালে কর্মরত অবস্থায় বিদ্যুতস্পৃষ্টে ঝাড়া খেয়ে দেয়ালে আছড়ে পড়ে মাথা ফেটে যায়। এসময় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে তার মাথায় ৫টি সেলাই দেয়া হয়। বর্তমানে কিছুটা সুস্থ্য হয়ে সে বাড়িতে অবস্থান করছেন। এদিকে, খবর পেয়ে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আহত তাসলিমকে দেখতে তার বাড়ীতে দেখতে যান। এসময় সংগঠনের পক্ষ তার পরিবারকে সমবেদনাবিস্তারিত পড়ুন

খেলার সময় মাথায় আঘাত, চলেই গেলো ফুটফুটে আনিশা… তালায়

সাতক্ষীরা তালা উপজেলার সাবেক ছাত্রনেতা ও মালয়েশিয়া প্রবাসী ফারুক জোয়ার্দ্দারের মেয়ে আনিশা (৩) মাথায় আঘাত জনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন (ইন্নালিলাহি….রাজিউন)। বুধবার (৬ ফেব্রুয়ারী) সকালে ভারতের ভেলরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরন করেন। তালা উপজেলা আটারই গ্রামের বাসিন্দা ফারুক জোয়ার্দ্দার দীর্ঘদিন ধরে মালয়েশিয়া থাকেন। ফারুক জোয়ার্দ্দারের স্বজনেরা জানান, গত ২৪অক্টোবর আনিসা খেলা করার সময় মাথায় আঘাত পায়। পরে তাকে ঢাকার এ্যাপলো হাসপাতালে ভর্তি করা হয় সেখানে অবস্থার উন্নতি নাবিস্তারিত পড়ুন

তালার ৩টি ইটভাটাকে লাখ টাকা জরিমানা ভ্রাম্যমান আদালতের

সাতক্ষীরার তালা উপজেলায় ৩টি ইটভাটাকে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (৬ ফেব্রুয়ারী) সকালে জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একিমিত্র চাকমা এ আদেশ প্রদান করেন। জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ অনুযায়ী লাইসেন্স না থাকায় জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একিমিত্র চাকমা তালা উপজেলার কুমিরা ইউনিয়নের তিনটি ইট ভাটায় অভিযান পরিচালনা করে এএইচ ব্রিকস মালিককে ৪০ হাজার, এসএনবি ব্রিকস মালিককে ৪০ হাজার এবং এবি ব্রিকস মালিককে ২০হাজার টাকা জরিমানা করাবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় ক্যান্সার সচেতনতায় বাইসাইকেল র‌্যালি

যশোরের ঝিকরগাছায় বিশ্ব ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে ভিন্ন ধরণের বাইসাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মো: জাহিদুল ইসলাম ‘সাইকেল র‌্যালি ফর ক্যান্সার অ্যাওয়ারনেস’ এর উদ্বোধন করেন । ঝিকরগাছা উপজেলা মোড় হতে র‌্যালি শুরু হয়ে মিশ্রীদেয়াড়া, মাগুরা, ফুলতলা, মোহাম্মদপুর, ছুটিপুর বাজার, বেলে, বিষহরি হয়ে কাশিপুর (শার্শা) বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ’র সমাধি হয়ে আবার ঝিকরগাছায় এসে শেষ হয়। হিমু পরিবহন ১৬জন পরিবহন শ্রমিক নিয়ে দীর্ঘ ৩৬বিস্তারিত পড়ুন

নৌকায় গাওয়া ‘ভাটি’ অঞ্চলের ঐতিহ্যবাহী লোক-সঙ্গীত ভাটিয়ালি গান

নজরুল ইসলাম তোফা:: সৃষ্টিশীল যা কিছু দৃশ্যমান, তার সবকিছুই প্রবহমান। আর এই চলমানতাই যেন জীবনের বৈশিষ্ট্য। মানুষ একদিনেই কোনো কাজের সফলতা কিংবা দক্ষতা অর্জন করতে পারেনা। তাই তাদের ‘দক্ষতা’ লাভের পেছনেই রয়েছে দীর্ঘ দিনের অভ্যাস আর অনুশীলন। ‘পরিশ্রম এবং উদ্যম’ ছাড়া কোনো কাজে সফলতা লাভ করা যায় না। “বিজ্ঞানী নিউটন” বলেন, ”আমার আবিষ্কারের কারণ প্রতিভা নয়, বহু বছরের নিরবচ্ছিন্ন সাধনা ও পরিশ্রম।” তাই সাধারণ মানুষ পরিশ্রম আর সাধনা দ্বারা যুগেযুগেই আবহমানবিস্তারিত পড়ুন

এনউবিটি খুলনাতে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির উপর কর্মশালা

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা এর উদ্যোগে শিক্ষকদের শিক্ষার মান উন্নয়নের জন্য ৩দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিইএসি) এর আয়োজনে নতুন নিয়োগ প্রাপ্ত ৭টি বিভাগের ২৬জন শিক্ষক বৃন্দ এ কর্মশালায় অংশগ্রহণ করেন। এ কর্মশালার প্রশিক্ষক হিসেবে ছিলেন, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিয়ারিং বিভাগের কো-এ্যাডভাইজর ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. রবিউল ইসলাম, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান এসএম মনিরুল ইসলাম, আইন বিভাগের বিভাগীয় প্রধান রাজীব হাসনাত শাকিল,বিস্তারিত পড়ুন

বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ চন্দন কাঠ উদ্ধার

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সদস্যরা বুধবার সকাল ১০ টার সময় সাদিপুর সীমান্ত থেকে ৫০ কেজি চন্দন কাঠ উদ্ধার করেছে। যার মূল্য প্রায় ৫ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি। আইসিপি ক্যাম্প কমান্ডার জানান- বুধবার সকাল ১০ টার সময় গোপন সংবাদে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান চন্দন কাঠ এনে যশোর নেওয়া জন্য সাদিপুর সীমান্তের বেলতলা নামক স্থানে অবস্থান করছে। এমনবিস্তারিত পড়ুন

আশাশুনিতে আ.লীগের তৃণমুলের মতামত গ্রহণের দাবিতে মানববন্ধন

আওয়ামী লীগের তৃণমুল পর্যায়ে কাউন্সিলিং এর মাধ্যমে সাতক্ষীরার আশাশুনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী নির্বাচনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আশাশুনি উপজেলার সকল স্তরের মানুষ বুধবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসুচি শেষে বিক্ষোভ মিছিল করে। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল, ইউপি সদস্য সাইফুল ইসলাম, ইউপি সদস্য হোসেন আলী সরদার, মোঃ অিিরফ বিল্লাহ, ইব্রাহীম গাজী, বিপ্লব কুমার দাস, জেলা ছাত্রলীগের সাবে সহসভাপতি শামিমুজ্জামান পলাশ, শ্রীউলা ইউনিয়নবিস্তারিত পড়ুন