বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

‘শিক্ষার মানোন্নয়নে আমূল পরিবর্তন এসেছে’ : এমপি রবি

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৬ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন,‘বাংলাদেশ আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বহুতল ভবন, শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধিসহ শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন করেছে। আওয়ামী লীগবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষা সহকারি প্রকৌশলীর কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন

সাতক্ষীরায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সহকারি প্রকৌশলীর কার্যালয়ের অফিস ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (৬ ফেব্রুয়ারি) সকালে সরকারি উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার ভারপ্রাপ্ত সহকারি প্রকৌশলী এম.এম.এ জাহেদ বিন গফুর’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতিবিস্তারিত পড়ুন

পিপলস নিউজ’র সম্পাদকের মেয়ের জন্মদিনের শুভেচ্ছা সাতক্ষীরা সাংবাদিক ফোরামের

দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পিপলস নিউজ সম্পাদক নাজমা সুলতানা নীলা’র ছোট মেয়ে নুসরাত জাহান সোহাগী’র শুভ জন্মদিনের শুভেচ্ছা, শুভকামনাসহ তাঁর দীর্ঘয়ু কামনা করেছে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন- সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম (দৈনিক প্রবাহ), সাধারন সম্পাদক শেখ আমিনুর হোসেন (দৈনিক তৃতীয় মাত্রা ও দৈনিক পত্রদূত), সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস (সাপ্তাহিক দখিনার দূত), সহ-সভাপতি মুক্তিযোদ্বা কাজী নাছির উদ্দীন (দৈনিক আমারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বাঁশদহায় জাতীয় সংগীত শুদ্ধ করে গাওয়া প্রতিযোগিতা

সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহায় বিকে আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জাতীয় সংগীত শুদ্ধ করে গাওয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক নাজমুল কবির বলেন- ‘৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি সেই স্বাধীন বাংলাদেশের জাতীয় সংগীত অনেকেই শুদ্ধ করে গাইতে পারেন না। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে স্কুল লেভেল থেকে শুরু করে ছাত্র-ছাত্রীর মাধ্যমে জাতীয় সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।’ এ সময় আরো উপস্থিতবিস্তারিত পড়ুন

নাভারণের একটি হোটেলকে ৫০হাজার টাকা জরিমানা ভ্রাম্যমান আদালতের

যশোরের শার্শা উপজেলার নাভারণ বাজারের হোটেল ব্যবসায়ী প্রতিষ্ঠান নাভারণ ঘোষ ডেয়ারী হোটেলে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না করার অপরাধে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকালে শার্শা নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) মৌসুমী জেরীন কান্তা’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত নাভারণ ঘোষ ডেয়ারী রান্না ঘরে পরিদর্শনে যায় কিন্তু রান্নাস্থান খুবই অস্বাস্থ্যকর থাকার কারণে প্রতিষ্ঠানের পরিচালক আতিয়ার রহমানকে তাৎক্ষনিক ভাবে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করে। এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা হেলথবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ভাইস চেয়ারম্যান প্রার্থী এ্যাড. সোহাগের গণসংযোগ

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট শেখ তামিম আহমেদ সোহাগের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন স্থানে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন, লিফলেট বিলি করেন এবং সদর উপজেলার উন্নয়নের স্বার্থে তাকে ভোট দেওয়ার আহবান জানান সাতক্ষীরা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট শেখ তামিম আহমেদ সোহাগ। আওয়ামী লীগের একক প্রার্থী হিসাবেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৩টি কোচিং সেন্টারে অভিযান, জরিমানা, গাইড বই জব্দ

কলারোয়ায় ৩টি কোচিং সেন্টারে অভিযান চালিয়েছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরএম সেলিম শাহনেওয়াজ। মঙ্গলবার (৫ফেব্রুয়ারী) বিকেলে পৌরসদরের ওই কোচিং সেন্টারগুলোয় ইউএনও’র নেতৃত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদসহ একটি টিম অভিযান চালান। অভিযান চলাকালে গাইড বই উদ্ধার ও সরকারি নির্দেশ অমান্য করে কোচিং করানোর অপরাধে স্টুডেন্ট কোচিং সেন্টার নামের একটি কোচিং সেন্টারকে জরিমানা করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ ‘কলারোয়া নিউজ’কে জানান- মঙ্গলবার বিকেলে পৌরসদরের পুরাতন গোডাউনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় ২ব্যক্তি আহত

কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় ২ব্যক্তি আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে- মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের সামনে স্পিড ব্রেকারের উপর দ্রুত গতির ইঞ্জিন চালিত ভ্যান উল্টে যায়। এতে ওই গাড়ির চালক ও যাত্রী রাস্তায় ছিটকে পড়ে গুরুত্বর আহত হন। আহত ব্যক্তিরা হলেন- সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রায়পুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে ডালিম হোসেন (৩৫) ও একই এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে নাসির উদ্দীন (৪০)। পরে খবর পেয়ে থানা পুলিশ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ছেলের হাতে বৃদ্ধ পিতা জখম

কলারোয়ায় বাশ কাটাকে কেন্দ্র করে ছেলের হাতে বৃদ্ধ পিতা জখম হয়েছে। ঘটনাটি ঘটেছে- মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার পরানপুর গ্রামে। আহত গোলাম হোসেন নেদু (৭৫) জানান- ছেলে মোনজেরুল ইসলাম (৩০) তার বাশ ঝাড় থেকে কয়েকটি বাশ কাটতে থাকে। বাশ কি কাজে লাগবে বলে ছেলের কাছে জিজ্ঞাসা করলে ছেলে ক্ষিপ্ত হয়ে তার কাছে থাকা কুড়াল দিয়ে আঘাত করে। এতে গোলাম হোসেনের মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। পরে এলাকাবাসী থাকে উদ্ধার করে কলারোয়াবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিদ্যুতস্পৃষ্টে ঘের কর্মচারির মৃত্যু

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খোকন হোসেন (৩৫) নামে এক ঘের কর্মচারির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের খেজুরডাঙ্গি গ্রামের মৎস্য ঘেরে এ ঘটনাটি ঘটে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ঘের মালিক লোকমান হোসেনের ঘেরে খোকন কর্মচারি হিসেবে কাজ করতো। মঙ্গলবার ওই সময় মাছ ধরতে যাওয়ার সময় বেঁড়িবাধের উপর বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে ওসি জানান।

সুন্দরবনে হরিণের চামড়া মাথা ও মাংস উদ্ধার

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে হরিণের দুটি চামড়া, দুটি মাথা ও ১০ কেজি কাঁচা মাংস আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার ভোর রাতে সুন্দরবনের কৈখালির কালির খালে এই অভিযান চালানো হয়। কৈখালি কোস্টগার্ড কর্মকর্তা লে.আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সূত্রে খবর পেয়ে একটি টহল দল এই অভিযান চালায়। এ সময় হরিণ শিকারীরা পালিয়ে যায়।

সাতক্ষীরা জেলখানায় হাজতীর মৃত্যু

সাতক্ষীরা জেল খানায় মাজারুল ইসলাম নামে এক কয়েদীর মৃত্যু হয়েছে। জেল কর্তৃপক্ষের দাবী হাসপাতালে নেওয়ার পথে তিনি স্ট্রোকে মারা যান। মাজারুল ইসলাম সাতক্ষীরা শহরের নাহার মটরস’র মালিক ও শহরের পলাশপোল এলাকার বাসিন্দা ও কলারোয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আবুল কাশেমের বড় ছেলে। সাতক্ষীরা জেল সুপার আবু তাহের জানান, মাস দুয়েক আগে একটি মাদক মামলায় তিনি জেলে আসেন। মঙ্গলবার বিকালে জেলখানায় তিনি অসুস্থ হয়ে পড়লে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার আশাশুনিতে স্বর্ণ ব্যবসায়িকে বেঁধে ডাকাতি

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় স্বর্ণ ব্যাবসায়ি তপন কুমার পাইনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। সোমবার দিবাগত রাত তিনটার সময় বুধহাটা এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। তপন কুমার পাইন বুধহাটা গ্রামের নিরাপদ পাইনের ছেলে। ক্ষতিগ্রস্থ তপন কুমার জানান, ডাকাতরা তার বাড়ির গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে। এ সময় তাকে বেঁধে রেখে ঘরের আলমারি ভেঙ্গে নগদ টাকা ও সাতভরি স্বর্ণ অলংকার নিয়ে যায়। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, ডাকাতির ঘটনা শোনারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৪০০ বোতল ফেনসিডিল আটক

সাতক্ষীরার কুশখালি সীমান্তে চারশ’ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিক্রির জন্য এই ফেনসিডিল জড়ো করেছিল চোরাচালানিরা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তা আটক করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান কুশখালি স্কুলের সামনে রাস্তার ধারে এসব ফেনসিডিল রেখে অপেক্ষায় ছিল চোরাকারবারীরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বস্তা ভর্তি ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। এবিস্তারিত পড়ুন

তালায় বেঁড়া দিয়ে যাতায়াতের পথ বন্ধ করার অভিযোগ

সাতক্ষীরা তালা উপজেলার বারুইহাটি গ্রামে আপন ভাইয়ের বাড়ির যাতায়াতের পথ দুই সপ্তাহ যাবৎ বন্ধ করে দেয়ায় অবরুদ্ধ হয়ে পড়েছে একটি পরিবার। এঘটনায় ঐ এলাকায় মিশ্র পতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার সাথে কথা বলে ও ঘটনাস্থলে গিয়ে জানা যায়, উপজেলার বারুইহাটি গ্রামের মৃত শহর আলী সরদারের ছেলে ছবুর সরদারের বাড়ির যাতায়াতের একমাত্র পথ বেড়া দিয়ে ঘিরে বন্ধ করে দিয়েছে তারই আপন দুই ভাই আলাউদ্দিন সরদার ও আব্দুর রাজ্জাক সরদার। যাতায়াতের পথ বন্ধবিস্তারিত পড়ুন

জাতীয় প্রেসক্লাবের সামনে তালার মশিয়ারের উপর হামলাকারীদের গ্রেফতার দাবীতে মানববন্ধন

জাতীয় প্রেসক্লাবের সামনে মঙ্গলবার সকালে সাতক্ষীরা তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সরদার মশিয়ার রহমানের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক তহিদুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য ইকবল কবিরবিস্তারিত পড়ুন