Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
‘ভাষাকে কেন্দ্র করে যে রাষ্ট্রের জন্ম হতে পারে তার উদাহারণ বাংলাদেশ’

ছেলেবেলায় কিংবা বিশ্ববিদ্যালয়ের দিনগুলোতে বন্ধুদের সাথে হাত ধরে বইমেলার প্রাঙ্গণে প্রবেশ করতেন। পৃষ্ঠা উল্টে নতুন বইয়ের ঘ্রাণ নিতেন। কিন্তু ভারতের মতো একটি দেশের একাধিক মন্ত্রীত্ব, রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর কারণে সময়ের অভাবে বইমেলায় থাকতে পারেন না ঠিকই। কিন্তু মন পড়ে থাকে সেই ছেলেবেলার দিনগুলোর দিকে। গতকাল বৃহস্পতিবার সল্টলেকের সেন্ট্রাল পার্ক’এ অনুষ্ঠিত ৪৩ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় তিন দিন ব্যাপী সাহিত্য উৎসবের আনুষ্ঠানিক সূচনা অনুষ্ঠানে এভাবেই ছোটবেলার স্মৃতিচারণ করলেন ভারতের সাবেকবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা শহরে চার স্থানে তিন মিনিটের বেশি বাস থামবে না

সাতক্ষীরা শহরে পৃথক চারটি রুটের চারটি স্থানে তিন মিনিটের বেশি যাত্রীবাহী বাস থামবে না। শহরে কোনও অনিবন্ধিত ইজিবাইক ও ইঞ্জিনভ্যান চলবে না। এ নিয়ম ভঙ্গ করলে জেলা প্রশাসন, পুলিশ বাহিনী ও বিআরএ’র সমন্বয়ে গঠিত বিশেষ টিম আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভা বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) যৌথভাবে মাইকিং করে এ ঘোষণা প্রচার করেছে। প্রচার মাইক থেকে বলা হয়, সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সাতক্ষীরা-খুলনা রুটের নারকেলতলা মোড়ে তিন মিনিট,বিস্তারিত পড়ুন
ঢাকায় দলীয় কার্যালয়ে মনোনয়ন জমা দিলেন সাতক্ষীরার এড.তামিম

সাতক্ষীরা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ঢাকার ধানমন্ডিতে আ.লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন জমা দিলেন সাবে ছাত্রনেতা এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ। বৃহষ্পতিবার তিনি তার মনোনয়নপত্র জমা দেন। আসন্ন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে সাবেক ছাত্রনেতা, সাতক্ষীরা জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট শেখ তামিম আহমেদ সোহাগ ইতোমধ্যে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে এবং হাট বাজারসহ সবখানে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
নোয়াখালীর শামসুল হক নুরানী মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল

নোয়াখালীর চরগুলাখালী, ধানশালীক, কবিরহাট জনতা বাজার শামসুল হক নুরানী মাদ্রাসায় বার্ষিক ওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসাইন। সভায় প্রধান মেহমান হিসাবে বয়ান পেশ করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসিরে কোরআন ও কওমী ওলামায়ে কেরামের সূর্য সন্তান হযরত মাওলালা হাফেজ নিজাম বিন বাহাউদ্দীন সাহেব। বিশেষ অতিথি হিসাবে বয়ান পেশ করেন নাজিরপুর ইসলামিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুফতি ইয়াছিন শরীফ। আরো বয়ান পেশ করেন বসুরহাট মহিলাবিস্তারিত পড়ুন
নলতায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা হাসপাতাল সংলগ্ন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: নলতা শাখায় ১৪৫ তম এটিএম বুথ এর শুভ উদ্বোধন হয়েছে। ৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উক্ত এটিএম বুথের উদ্বোধন করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, সাবেক সফল স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আলহাজ্জ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: নলতা শাখার ব্যবস্থাপক জি.এমবিস্তারিত পড়ুন
দলীয় মনোনয়নপত্র জমা দিলেন কালিগঞ্জের চেয়ারম্যান প্রার্থী সাঈদ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই এবার উপজেলা নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে বাংলাদেশের প্রতিটি উপজেলায়। আগামী মার্চ মাসে উপজেলা নির্বাচনের পরিকল্পনা নির্বাচন কমিশনের। চলতি মাসের শেষের দিকে তফসিল ঘোষণার ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গত বৃহস্পতিবার বিকাল ৪টায় মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে (ধানবন্ডি-৩) মনোনয়ন পত্র জমা দিলেন কালিগঞ্জ উপজেলা আওয়মী লীগের সাধারন সম্পাদক, খুলনা বিভাগের শ্রেষ্ঠ জনপ্রতিনিধি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান,বিস্তারিত পড়ুন
ফেনীর শাহাদাত শাফিয়া দাতব্য চিকিৎসা কেন্দ্রে মতবিনিময়

ফেনী সদর কাতালিয়া (ফরাজিকোনা) মাদ্রাসায় মাওলানা শাহাদাত শাফিয়া হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসা কেন্দ্র ও ইসলামী হোমিওরিসার্চ সেন্টারে উদ্যোগে মতবিনিময় সভা ফরাজিকোনা মাদ্রাসার মুহতামিম মাওলানা মজিবুলহক ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টা অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন শাহাদাত শাফিয়া দাতব্য চিকিৎসা কেন্দ্রের প্রধান সমন্বয়ক, হিউম্যন রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ও হোমিও বিজ্ঞান গবেষণা ও প্রশিক্ষন কেন্দ্রের কো-চেয়ারম্যান ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ, মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুর রহিম, সিনিয়র শিক্ষক মাওলানাবিস্তারিত পড়ুন
শনিবার শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

দেশের প্রায় আড়াই কোটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে আগামী শনিবার। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রে এবং ২০ হাজার ভ্রাম্যমান কেন্দ্র থেকে এ ক্যাপসুল খাওয়ানো খাবে। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক এ তথ্য জানান। এবার দেশীয় প্রতিষ্ঠানের ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের খাওয়ানো হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রীবিস্তারিত পড়ুন
এমপিওর দাবিতে ১৯ ফেব্রুয়ারি জেলা শহরে শিক্ষকদের মানববন্ধন

শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে আগামী ১৯ ফেব্রুয়ারি ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে সব জেলায় মানববন্ধন কর্মসূচি পালন করবেন শিক্ষকরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দেবেন তারা। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বুধবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুন বাগিচায় সংগঠনের কেন্দ্রীয় কমিটি ও নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে নতুন কর্মসূচি নেয়া হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে সকলবিস্তারিত পড়ুন
‘কোচিং বাণিজ্য করতে পারবেন না স্কুল-কলেজের শিক্ষকরা’

কোচিং বাণিজ্য বন্ধে সরকার অনুমোদিত ২০১২ খ্রিস্টাব্দের নীতিমালাকে বৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত পাঁচটি রিটের শুনানি শেষে বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বিচারপতি শেখ হাসান আরিফ ও রাজীব আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। আদালতে রিটকারীদের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার তানিয়া আমীর। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান। এ রায়ের ফলে সরকারি-বেসরকারি স্কুল, কলেজ,বিস্তারিত পড়ুন
ঢাকায় আ.লীগের সভানেত্রীর কার্যালয়ে কলারোয়ার নেতাদের দলীয় মনোনয়নপত্র জমা

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়নের প্রত্যাশায় রাজধানী ঢাকার ধানমন্ডির আ.লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন ও জমা দিয়েছেন কলারোয়ার আ.লীগের সম্ভাব্য প্রার্থীরা। বৃহষ্পতিবার উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে সেখানে উপস্থিত হন। বিভিন্ন সূত্রে জানা গেছে- উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু ও সাবেকবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ফেনসিডিলসহ যুবক আটক

কলারোয়ায় ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে বিজিবি। আটক যুবক আসাদুজ্জামান আসাদ (৩০) উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের উত্তর ভাদিয়ালী গ্রামের লিয়াকত আলীর পুত্র। এসময় উদ্ধার করা হয় ২৯ বোতল ফেনসিডিল। বুধবার বিকালে উত্তর ভাদিয়ালী সীমান্ত থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার বিজিবির মাদরা বিওপির হাবিলদার শহিদ জানান- গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা উত্তর ভাদিয়ালীর আলী বদ্দির পুকুর পাড় থেকে ২৯ বোতল ফেনসিডিলসহ আসাদকে আটক করে। পরে তাকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। এবিস্তারিত পড়ুন
তালায় যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

সাতক্ষীরার তালায় খুলনাগামী একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৫ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে খুলনা-পাইকগাছা সড়কে তালা উপজেলা ধাপুরপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পাইকগাছা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ড-৮০৭৫) তালা-পাইকগাছা সড়কের ধাপুরপুকুর নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি খাদে পড়ে যায়। এ সময় খুলনা টুটপাড়ার নগেন ভদ্রের ছেলে ফটিক ভদ্র (৫৬) ও পাইকগাছা দরগামহল গ্রামের রওশনারা বেগম (৫৪) সহ ২৫ যাত্রী আহত হয়। তালাবিস্তারিত পড়ুন
উপজেলা নির্বাচন
তালায় তৃণমূলের মতামত উপেক্ষা করে আ.লীগের প্রার্থী রদবদল!!

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরার তালা উপজেলায় তৃণমুলের মতামত উপেক্ষা করে পছন্দের প্রার্থীদের নামের তালিকা পাঠানোর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারী) সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কেন্দ্রের কাছে অভিযোগ দিয়েছে বঞ্চিতরা। সূত্রটি জানায়- আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী, তৃণমুলের মতামতের ভিত্তিতে উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনের নাম জেলা নেতাদের কেন্দ্রে পাঠানোর কথা। অথচ এই নির্দেশনা মানেনি সাতক্ষীরাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বাংলা ইশারা ভাষা দিবসে র্যালি ও আলোচনা সভা

‘ইশারা ভাষা সকলের অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলা ইশারা ভাষা দিবস-২০১৯ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতর সাতক্ষীরার যৌথ আয়োজনে শহরের পোষ্ট অফিস মোড় হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভাস্থলে গিয়ে মিলিত হয়। সমাজসেবা অধিদফতর সাতক্ষীরার সহকারি পরিচালক হারুন অর-রশিদ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদফতর সাতক্ষীরার উপপরিচালক দেবাশিসবিস্তারিত পড়ুন
শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না : শেখ আফিল উদ্দিন এমপি

যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন বলেছেন, স্বাধীনতার পরপরই জাতির পিতা প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেছিলেন তিনি। এর ধারাবাহিকতায় শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে আওয়ামীলীগ সরকার। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। মেধা বিকাশের সুযোগ করে দিতে পারলে আমাদের ছেলে-মেয়েরা শুধু দেশেই নয়, বিদেশেও অবদান রাখতে সক্ষম হবে। বৃহস্পতিবার বিকেলে শার্শা সদরে সংবর্ধনা অনুষ্ঠানে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি শিক্ষকদের উদ্দেশ্যবিস্তারিত পড়ুন
