মে, ২০১৮
বর্তমানে মাস হিসাবে দেখছেন
স্ত্রী হত্যা করে পালালেন স্বামী

নারায়ণগঞ্জের সাইনবোর্ডের তুষারধারা এলাকায় রাজিয়া ইসলাম (১৯) নামে এক স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে গেছেন স্বামী। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ সোমবার সকাল সাড়ে ১১টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘাতক স্বামী রফিকুল ইসলাম তুষারধারা এলাকায় স্ত্রী সঙ্গে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তার বাড়ি নওগাঁ জেলায়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের জানান, স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী পালিয়েবিস্তারিত পড়ুন
চাকরির দাবিতে ছাত্রলীগের আন্দোলন অব্যাহত

চাকরির দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দ্বিতীয় দিনের মত আন্দোলন অব্যাহত রেখেছে চাকরি প্রত্যাশী ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার সকাল ৯ টা থেকে তারা দলীয় টেন্ট, উপাচার্যের বাসভবন এবং প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয়। আন্দোলন অব্যাহত থাকলেও প্রশাসন বলছে সবকিছু হবে নিয়ম অনুযায়ী। প্রত্যক্ষদর্শীরা জানায়, চাকরির দাবিতে সকাল থেকে দ্বিতীয় দিনের মত আন্দোলন শুরু করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা। ছাত্রলীগের সাবেক নেতাকর্মী আনিছুজ্জামান লিটন, কাশেম, মিজানুর রহমান টিটু, শিমুল, খায়ের, মাহবুব এবং শাখাবিস্তারিত পড়ুন
বাস খাদে পড়ে চালক নিহত, আহত ২০

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাস খাদে পড়ে বাসচালক রইস মোল্লা (৩৮) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী। সোমবার ভোর রাতে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার চর বয়রা গ্রামের আলাউদ্দিন মোল্লার ছেলে। বাগেরহাট মহাসড়কের কাটাখালী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল শেখ বলেন, ঢাকা থেকে ৪১ যাত্রী নিয়ে খুলনায় যাচ্ছিল টুঙ্গিপাড়া এক্সপ্রেসবিস্তারিত পড়ুন
রমজানের প্রস্তুতি

আর মাত্র কয়েক দিন পরই শুরু হচ্ছে পবিত্র রমজান। একজন মুমিনের জন্য রমজানের আগের প্রস্তুতি অত্যন্ত জরুরি। রমজানের আগেই যে সব প্রস্তুতি নিতে হয় এর মধ্যে একটি হলো আত্মাকে নিষ্কলুষ করা। রমজানে আত্মিক উৎকর্ষের ক্ষেত্র তৈরি করার জন্য আত্মাকে ধুয়ে-মুছে পাক-সাফ করতে হবে। পাপাচারের কারণে অন্তরে যে কালিমা লেপন হয়েছে, তা দূর করতে হবে। কুপ্রবৃত্তির লাগাম টেনে ধরতে হবে। সামনের দিনগুলোতে উৎপাত যেন নিয়ন্ত্রণে থাকে, সে ব্যবস্থা নিতে হবে। সব ধরনেরবিস্তারিত পড়ুন
বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি থেকে মিয়ানমারকে শিক্ষা নেওয়ার পরামর্শ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে বিদ্যমান ধর্মীয় সম্প্রীতি থেকে শিক্ষা গ্রহণের জন্য মিয়ানমারের প্রতি পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘আমি মনে করি ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে দেশ কীভাবে এগিয়ে যায় বাংলাদেশ থেকে মিয়ানমার সেই শিক্ষা নেবে।’ আজ রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মীয় নেতারা এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এ অনুষ্ঠানের আয়োজন করে। ধর্ম বিষয়কমন্ত্রী অধ্যক্ষবিস্তারিত পড়ুন
কলারোয়ায় মুরারীকাটি গ্রামের সুজন কুমার বিশ্বাসের এসএসসি-তে জিপিএ-৫ লাভ

কলারোয়া উপজেলার মুরারীকাটি গ্রামের শ্রী বাসুদেব বিশ্বাস ও শ্রীমতি নমিতা বিশ্বাস এর পুত্র শ্রী সুজন কুমার বিশ্বাস কলারোয়া জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১৮ সালে এস.এস.সি. (ভোকেশনাল বিভাগ) পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে। সুজন কুমার বিশ্বাস তার এই কৃতিত্বের জন্য পিতা-মাতা ও বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সে লেখাপড়া করে ভবিষ্যতে ভালো মানুষ হওয়ার জন্য সকলের নিকট দোয়া চেয়েছে এবং সে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায়।
স্কাউটসে প্রেসিডেন্ট এ্যাওয়ার্ড প্রাপ্ত কলারোয়ার প্রিমা জিপিএ-৫ পেয়েছে

কলারোয়া জি.কে.এম.কে.পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছর এসএস সি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে যারিন তাসনিম প্রিমা৷ যশোর শিক্ষা বোর্ডের অধীনে ২০১৮ সালে অনুষ্ঠিত ৬মে প্রকাশিত এসএসসি পরীক্ষায় সে এ সাফল্য অর্জন করে৷ সে ২০১২ সালে প্রাথমিক সমাপনী ও ২০১৫ সালে জেএসসিতেও জিপিএ-৫ পেয়েছিলো৷ যারিন তাসনিম প্রিমা কলারোয়া দূর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সভাপতি বাংলাদেশ স্কাউট্স কলারোয়া উপজেলার সাধারণ সম্পাদক ও সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু ও নাজিরাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় যুবলীগের আনন্দ মিছিল-সমাবেশ, ভারপ্রাপ্ত সা.সম্পাদক মোস্তাক

সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নানের কারা মুক্তিতে কলারোয়া উপজেলা যুবলীগের আয়োজনে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে আনন্দ মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে থানা গেট সংলগ্ন রুপালী ব্যাংকের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান। তিনি তার বক্তব্যে বলেন- ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে যিনি প্রার্থী হবেন,বিস্তারিত পড়ুন
কলারোয়ায় এসএসসি-সমমানে পাশের হার ৬৭.৮৭%, জিপিএ৫-এ শীর্ষে পাইলট হাইস্কুল

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে কলারোয়ায় পাশের হার শতকরা ৬৭.৮৭ভাগ। জিপিএ-৫ প্রাপ্তদের তালিকায় এবারো শীর্ষে রয়েছে কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল। ওই প্রতিষ্ঠান থেকে ২৬জন কৃতি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। চলতি বছরে ‘এসএসসি’ পরীক্ষার ফলাফলে মোট পরীক্ষার্থী ছিলো ২৬৪৮জন। বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে ১৮১৭জন। ফেল করেছে ৮৩১জন। জিপিএ-৫ পেয়েছে ৭১জন শিক্ষার্থী। পাশের হার শতকরা ৬৮.৬২%। ফেল ৩১.৩৮%। উপজেলায় ভোকেশনাল (কারিগরি) পরীক্ষার ফলাফলে মোট পরীক্ষার্থী ছিলো ১৭৬জন। বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে ৯৭জন। পাশের হারবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সোনালী ব্যাংকের দুই নৈশ প্রহরী হত্যার মামলা লাল ফিতায় বন্দি!!

কলারোয়ার প্রাণকেন্দ্র সরকারি কলেজ বাসস্ট্যান্ড সংলগ্ন সোনালী ব্যাংক ডাকাতি করতে এসে দুই নৈশপ্রহরী (আনসার সদস্য) কে জবাই করে হত্যার লোমহর্ষক ঘটনা সাড়ে তিন বছর পার হয়ে গেছে। মামলাটি যেন লাল ফিতায় বন্দি হয়ে পড়েছে। দীর্ঘ দিন ধরে এই চাঞ্চল্যকর মামলাটির চার্জশিট না হওয়ায় বিচার কার্য্য ব্যাহত হচ্ছে এমনটির দাবী করলেন মামলার বাদি ও নিহত দুই পরিবার। যার কারণে মামলার বাদি ও নিহতের দুই পরিবার সঠিক বিচার থেকেও বঞ্চিত হচ্ছেন বলে তারাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সমবায়ীদের মাসিক সমন্বয় সভা

কলারোয়ায় সমবায় সমিতি সমূহের সভাপতি-সম্পাদক ও প্রতিনিধিদের সমন্বয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা অডিটোরিয়ামে উক্ত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার নওশের আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা সমবায় অফিসার হাসান মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী সমবায় অফিসার জাফর ইকবাল, জামির হোসেন প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে অন্যন্যেদের মধ্যে উপস্থিত ও বক্তব্য দেন কামারালী পল্লী উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতিরবিস্তারিত পড়ুন
কলারোয়ার বিভিন্ন বাজারে যত্রতত্র গ্যাস সিলিন্ডার ব্যবসা, দুর্ঘটনার আশংকা

কলারোয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছোট খাটো সকল বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যত্রতত্র গ্যাস সিলিন্ডার ক্রয়-বিক্রয় হচ্ছে। আর এতে যেকোন সময় দূর্ঘটনার আশংকা করছেন স্থানীয়রা। জানা গেছে- যত্রতত্র এলপি গ্যাস সিলিন্ডারের খুচরা ব্যবসা হচ্ছে গ্রামাঞ্চলের বিভিন্ন হাটবাজারের ছোট-বড় দোকানগুলোতে। গ্যাস বিকিকিনির কোন নিয়মনীতির তোয়াক্কা করা হচ্ছে না এসব ক্ষেত্রে। নেই কোন সুরক্ষিত ব্যবস্থাও। অনেক গ্যাস সিলিন্ডার বিক্রেতাদের নেই কোন ট্রেড লাইসেন্স। আবার কেউ কেউ কোনরকম ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স নিয়ে এ ব্যবসাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় স্বাস্থ্য সেবা প্রকল্প প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন

কলারোয়ায় রিডো সংস্থার আয়োজনে ও ভারত বাংলাদেশ মৈত্রীর সহযোগিতায় স্বাস্থ্য সেবা প্রকল্প প্রশিক্ষণ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে কলারোয়া পৌর সদরের ডাকবাংলা রোডস্থ রিডো সংস্থার অস্থায়ী কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। কাজীরহাট কলেজের অধ্যক্ষ এসএম সহিদুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন ও প্যানেল মেয়র প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন
তালায় শ্বশুরকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে জামাই!!

সাতক্ষীরার তালায় খালু শ্বশুরকে দা দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা করেছে জামাই। রবিবার সকালে উপজেলা চরগ্রামে এ ঘটনা ঘটে। আহত হলেন- চরগ্রামে মৃত মাজেদ পাড়ের ছেলে মোজাপ্ফার পাড় (৬০)। আহত ব্যাংক কর্মকর্তা মোজাপ্ফারকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়,সাতক্ষীরার তালার চরগ্রামের তছিম উদ্দীন শেখ’র ছেলে গোলাম রসুল সাথে তার স্ত্রীর ঝগড়া লেগেই থাকত। এনিয়ে খালু শ্বশুর মোজাফ্ফার পাড় কয়েক দফা সালিশ মিমাংসা করে দেয়। সম্প্রতিবিস্তারিত পড়ুন
রাজগঞ্জে যুবলীগের কর্মিসভা অনুষ্ঠিত

রোববার বিকালে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারস্থ ঝাঁপা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আসন্ন হরিহরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার জয় নিশ্চিত করার জন্য মণিরামপুর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে এক কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে৷ উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রভর্তী বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মণিরামপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপন, সদস্য আব্দুল কুদ্দুস, গাজী আসাদ, শিপন সরদার, আলাউদ্দিন লিটন, সোহেল রানা, শফিয়ার রহমান, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ লাল্টু প্রমুখ৷ অনুষ্ঠিত কর্মিসভাবিস্তারিত পড়ুন
চিকিৎসার জন্য খুলনা যেয়ে তালার এক ব্যবসায়ী রহস্যজনক নিখোজ

চিকিৎসার জন্য খুলনা যাবার পর থেকে মো.তবিবুর রহমান শেখ (৪৭) নামে তালার এক ব্যক্তি রহস্যজনক ভাবে নিখোজ হয়েছে। তাকে খুজে পেতে পরিবারের সদস্যরা সম্ভাব্য বহু স্থানে গেলেও আজও তার খোজ মেলেনি। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। যে কারনে পরিবারের সদস্যরা আতংকিত হয়ে পড়েছে। নিখোজ তবিবুর রহমান শেখ তালা উপজেলার জেঠুয়া গ্রামের মৃত. নাছের শেখ এর ছেলে। এ ব্যপারে নিখোজের ভাই মো.লুৎফর রহমান শেখ জানান,তার ভাই তবিবুর রহমান শারীরিক ভাবেবিস্তারিত পড়ুন
