মে, ২০১৮
বর্তমানে মাস হিসাবে দেখছেন
মানবিক কাজের স্বীকৃতি পেলেন পুলিশের উপপরিদর্শক শবনম

দায়িত্ব পালনকালে মানবিক কাজের স্বীকৃতি হিসেবে পুলিশের উপপরিদর্শক মোসা. শবনম সুলতানাকে পুরস্কৃত করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। আজ সোমবার সকালে পুলিশ সদর দপ্তরে তাকে পুরস্কারের অর্থ তুলে দেন আইজিপি। এ সময় পুলিশ প্রধান বলেন, শবনম সুলতানা নিজ উদ্যোগে দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানের চালককে উদ্ধার করে ট্রাফিক পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে যে নৈপূণ্য দেখিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি নিজে আহত গাড়ি চালককে সেবা দিয়ে মানবিক সেবার অনন্য নজিরবিস্তারিত পড়ুন
বিধবার সংবাদ সম্মেলন
সাতক্ষীরায় তাঁতীলীগ নেতার বিরুদ্ধে দোকানঘর দখলের অভিযোগ

সাতক্ষীরা জেলা তাঁতী লীগের সাবেক সভাপতি মীর আজহার আলী শাহিনের ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে এবং এক অসহায় বিধবার দোকানঘর ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন শহরের ইটাগাছা পশ্চিমপাড়ার মৃত নুর ইসলামের স্ত্রী রহিমা বেগম। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমার স্বামী বেঁচে থাকা কালীন সুলতানপুর বড় বাজারের খাল ধারে মাছ পট্টি সংলগ্ন এলাকায় কোবলা মূলে ক্রয়কৃত নিজ ভোগদখলীয় জমিতে দোকানঘর নির্মানবিস্তারিত পড়ুন
যৌন হয়রানির অভিযোগ কোথায় দিতে হবে, জানেন না ৮৭% শিক্ষার্থী’

২০০৯ সালে দেশের সব বিশ্ববিদ্যালয় ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশনা দেন হাইকোর্ট। এরপর দেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে এ কমিটি গঠিত হলেও এ ক্ষেত্রে পিছিয়ে রয়েছে কর্মক্ষেত্রগুলো। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোর ৮৭ ভাগ শিক্ষার্থী এবং কর্মক্ষেত্রের ৬৪.৫ ভাগ কর্মজীবী জানেন না যৌন হয়রানির শিকার হলে বিচার চাওয়ার জন্য হাইকোর্টের নির্দেশনায় তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে কমিটি রয়েছে অথবা কমিটি গঠনের নির্দেশনা রয়েছে। একশনএইড বাংলাদেশের ‘শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ: হাইকোর্টের ২০০৯ সালেরবিস্তারিত পড়ুন
যশোরে ৬০০ লিটার মদসহ ৮৫ জন আটক

যশোর শহরের হাটখোলা রোড ও বাবুবাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬০০ লিটার দেশীয় চোলাইমদ উদ্ধার করা হয়েছে। এসময় বিক্রি ও সেবনের দায়ে ৮৫ জনকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার সন্ধা সাড়ে ছয়টা থেকে গভীর রাত অবধি অভিযান চালানো হয় বলে সুত্র জানায়। র্যাব যশোর-৬ এর প্রেস বিঞ্জপ্তিতে জানানো হয়- অধিনায়ক মেজর জিয়াউর রহমান ও এএসপি সোহেল পারভেজের নেতৃত্বে রবিবার সন্ধা সাড়ে ছয়টা থেকে রাত দশটা অবধি যশোর সদর থানার ১নং হাটখোলা রোডবিস্তারিত পড়ুন
বেনাপলে বিজিবির আচরনে ক্ষুব্ধ কাষ্টমস্ অফিসার এসোসিয়েসন!!

যশোরের বেনাপোল কাষ্টমস হাউস অফিসার এসোসিয়েসন ক্ষুব্ধ বিজিবির ক’জন সদস্যের ওপর! একজন রাজস্ব কর্মকর্তার সাথে বিজিবি’র কতিপয় সদস্য অসৌজন্যমুলক আচরণ করায় ক্ষুব্ধ হয়েছেন কাষ্টমস কর্মকর্তারা। রোববার বিকেলে বেনাপোল সোনালী ব্যাংকের ভিতরে ঘটনাটি ঘটে। বেনাপোল কাষ্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা আরশাদ হোসাইন সাংবাদিকদের জানান- কাষ্টমস-বিজিবি যৌথ এক্সিট পোষ্ট ও সিজিসি ৯ এর এপ্রিল মাসের মোট রাজস্বের সাথে সোনালী ব্যাংকে জমাকৃত রাজস্ব তথ্যের ক্রস চেকিংয়ের জন্য বেনাপোল সোনালী ব্যাংকের হিসাব মিলাতে ব্যাংকে যান।বিস্তারিত পড়ুন
হাসিনা-মোদির সাক্ষাতে তিস্তার জট খুলবে?

শেখ হাসিনার কলকাতার শান্তিনিকেতন পরিদর্শনের সময় নরেন্দ্র মোদীর বৈঠক হতে পারে এবং ওই বৈঠকেই তিস্তার পানি বণ্টন নিয়ে জট খুলতে পারে বলে ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে। কবিগুরুর স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ মে পশ্চিমবঙ্গ যাবেন। এ সময় সেখানে দেশটির প্রধানমন্ত্রীও উপস্থিত থাকবেন। আর এ সময় দুই দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হতে পারে। ওই বৈঠকে তিস্তা চুক্তিসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। আর দুই দেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্যবিস্তারিত পড়ুন
ডিআইজি মিজানকে কাগজপত্র দাখিলের সময় দিলো দুদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর কাগজপত্র দাখিলের সময় নিয়েও নির্ধারিত সময়ে তা দেননি ডিআইজি মিজানুর রহমান। তিনি কাগজপত্র দাখিলের জন্য নতুন করে সময় নিয়েছেন বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ২৫ এপ্রিল ডিআইজি মিজানুর রহমানকে তলব করে চিঠি দেয় দুদক। এরপর গত ৩ মে সশরীরে দুদকে হাজির হন ডিআইজি মিজান। ওইদিন দুদক কার্যালয়ে তাকে প্রায় সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ কর হয়। তার স্থাবর-অস্থাবর সম্পদ,ব্যাংকের পে-অর্ডার, ব্যাংকের অ্যাকাউন্টসহবিস্তারিত পড়ুন
শেরপুরে বজ্রাঘাতে স্কুলছাত্রীসহ চার জনের মৃত্যু

শেরপুরে পৃথক বজ্রাঘাতে স্কুলছাত্রীসহ চার জনের মৃত্যু হয়েছে। সোমবার (৭ মে) সকাল আটটা থেকে বেলা এগারোটার মধ্যে এসব ঘটনা ঘটে। সকাল আটটার দিকে শেরপুরের নালিতাবাড়ীতে বজ্রাঘাতে শারমিন (১৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সে উপজেলার এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং হালুয়াঘাট উপজেলার পাঘারিয়া গ্রামের সোহেল মিয়ার মেয়ে। সকালে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েবিস্তারিত পড়ুন
ভারতে আসিফা হত্যা ও ধর্ষণ মামলা পাঠানকোট আদালতে স্থানান্তরের নির্দেশ

কাশ্মিরের কাঠুয়ায় যাযাবর মুসলিম বাকারওয়াল গোষ্ঠীর ৮ বছর বয়সী শিশু আসিফা বানুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলার কার্যক্রম পাঞ্জাবের পাঠানকোটের আদালতে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। তবে মামলার তদন্তের দায়িত্ব সিবিআইকে দেওয়া হয়নি। সোমবার আদালত এই নির্দেশ দেন। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, আসিফার বাবা-মা মামলাটি জম্মুর স্থানীয় আদালত থেকে সরিয়ে অন্য স্থানে দেওয়ার আর্জি জানিয়েছিলেন। কারণ স্থানীয় আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের সময় থেকেই আইনজীবীদের একাংশ তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে আসছে।বিস্তারিত পড়ুন
রাজধানীতে মানব পাচারকারী চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

রাজধানীর বনানীর কাকলী এলাকা থেকে সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময়ে তাদের প্রতারণার শিকার তিনজন ভিকটিমকেও উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. হায়দার আলী (৫২), গোলক চন্দ্র দাশ (৪৫), মো. জাকির হোসেন (৩৫), মো. মোছলেম মৃধা (৪৮) এবং মো. আবদুরর রাজ্জাক (৪৫)। রবিবার রাত সাড়ে আটটার সময়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বেশ কয়েকটি পাসপোর্টসহ কিছু কাগজপত্র উদ্ধার করা হয়। সোমবার দুপুরে র্যাবের আইন ওবিস্তারিত পড়ুন
কেশবপুরে মাছের ঘেরে ভূগর্ভের পানি তোলার অপরাধে সেচযন্ত্র জব্দ

যশোরের কেশবপুরে প্রভাবশালী ঘের ব্যবসায়ীদের কবল থেকে সাধারন মানুষের জিম্মিদশা ও জলাবদ্ধতা রক্ষায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর নির্দেশে স্থানীয় প্রশাসন কঠোর ভূমিকা পালন করছে।সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার প্রতিটা মাছের ঘেরে গিয়ে ভূগর্ভের পানি তোলার অপরাধে সেচ মেশিন জব্দ ও সেচপাম্পের বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দিয়েছেন। উপজেলার বিচ্ছিন্ন এলাকায় মাছের ঘেরের ৪০টা সেচযন্ত্রের বিদ্যুত লাইন এবং ১০টি ঘেরের পানি তোলা সেচমেশিন জ্বব্দ করেছেন। উপজেলা নির্বাহী অফিসারের দপ্তর হতে জানা যায়- উপজেলার মাছের ঘেরবিস্তারিত পড়ুন
মনিরামপুরের ঝাঁপায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কমিটি গঠন

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান ও প্রজম্ম কমান্ডের মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে৷ ৪মে শুক্রবার বিকালে রাজগঞ্জ হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান ও প্রজম্ম কমান্ডের ঝাঁপা ইউনিয়ন শাখার ডাঃ সামছুর রহমান (মল্লিকপুর) কে আহবায়ক, জাহিদ হোসেন রনি (চন্ডিপুর) কে যুগ্ম আহবায়ক ও সহকারি যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান হিরা (ঝাঁপা) ও বিপ্লব হোসেন (ষোলখাদা) করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়৷ কমিটির অন্যান্য সদস্যরা হলেন,বিস্তারিত পড়ুন
খুলনা এনইউবিটি’তে সামার সেমিস্টারের এ্যাডমিশন ফেয়ার

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনাতে সামার সেমিস্টারের এ্যাডমিশন ফেয়ার শুরু হয়েছে। সোমবার (০৭ মে) সকাল ১১টা থেকে শুরু হওয়া এ ফেয়ার চলবে ১৫ মে পর্যন্ত। সরকারি ছুটির দিন সহ সপ্তাহে ৭দিন এ ফেয়ার চলবে এবং বিশ্ববিদ্যালয়ের এ্যাডমিশন অফিস খোলা থাকবে। এ্যাডমিশন ফেয়ার উদ্বোধন করেন ব্যবসায় অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো: ইব্রাহীম। এসময় আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ইনচার্জ) এ.এইচ.এম. মনজুর মোর্শেদসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী,বিস্তারিত পড়ুন
বেনাপোল সীমান্তে হুন্ডির ৮লাখ টাকাসহ যুবক আটক

যশোরের বেনাপোল ছোটআচড়া সীমান্ত থেকে হুন্ডির ৮ লাখ টাকাসহ হামজের আলি (৩৫) নামে এক হুন্ডি পাচারকারীকে আটক করেছে বিজিবি। সোমবার (৭মে) সকালে স্থানীয় বিজিবি জোয়ানরা বেনাপোলের ছোঁটআচড়া সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে। আটক হামজের আলি বেনাপোল পোর্ট থানার খলশী গ্রামের দুখে বদ্দীর ছেলে। বিজিবি কর্মকর্তা আরিফুল হক জানান- গোপন সংবাদে জানা যায়, হুন্ডির একটি বড় চালান নিয়ে পাচারকারীরা ছোঁটআচড়া সীমান্তে অবস্থান করছে এমন খবরে বিজিবির একটি টহলদল সেখানে অবস্থানবিস্তারিত পড়ুন
বেনাপোলে আবারো ইউএস ডলার উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে নগদ ১ লাখ ১১ হাজার ৯ শ’ (১,১১,৯০০) ইউএস ডলার উদ্ধার করেছে বিজিবি। রবিবার (৬ মে) সন্ধ্যা ৭টার সময় বেনাপোল পৌরসভার সাদিপুর সীমান্ত এলাকা থেকে ৪৯ ব্যাটালিয়নের টহলদল এ ডলারের চালান উদ্ধার করে। তবে এসময় কোন পাঁচারকারিকে আটক করতে পারেনি তারা। ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বিজিবির টহলদল সাদিপুর সীমান্তের মেইন পিলার ১৯ এর ১বিস্তারিত পড়ুন
সমাবেশের অনুমতি মেলেনি : রাজধানীতে বিএনপির বিক্ষোভ বুধবার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ (সোমবার) সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে আগামী ৯ মে বুধবার রাজধানীর প্রতিটি থানায় বিক্ষোভ করবে বিএনপি। সোমবার সকাল সাড়ে দশটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশের অনুমতি দেয় নি পুলিশ। আমরা গতকাল (রোববার) রাত পর্যন্ত অপেক্ষা করছি। পুলিশ জানিয়েছে, বিএনপিকে কোথাও সমাবেশেরবিস্তারিত পড়ুন
