রবিবার, আগস্ট ৯, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

মে, ২০১৮

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

কেশবপুরে পেট্রোলের আগুনে দগ্ধ সেই গৃহবধূ ও যুবক আর নেই

যশোরের কেশবপুরে গায়ে পেট্রোল ঢেলে আগুনে দগ্ধ হওয়া সেই গৃহবধূ ও যুবক মারা গেছে। পরকীয়া প্রেমে রাজি না হওয়ায় ওই গৃহবধূর শরীরে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টাসহ একই আগুনে পুড়ে আত্মহত্যার চেষ্টার পর চিকিৱসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। গৃহবধূর মৃত্যুর পর তাঁর শিশু দুই সন্তান মাকে হারিয়ে হতবাক হয়ে পড়েছে। মায়ের আদর-স্নেহ বঞ্চিত শিশু সন্তানরা ঘুরে ফিরে মায়ের কবরের পাশে এসে আহাজারি করে চলেছে। তাদের আহাজারিতে এলাকার অন্য শিশুদেরও চোখেবিস্তারিত পড়ুন

বেনাপোলে ডলারসহ যুবক আটক

যশোরের বেনাপোল বাজার থেকে পাঁচহাজার ডলার সহ এক যুবক কে বিজিবি সদস্যরা আটক করেছে। রবিবার ৬ই মে বিকাল সাড়ে চারটার সময় বেনাপোল ইসলামী ব্যাংকের সামনে থেকে উক্ত ব্যক্তিকে ডলারসহ আটক করা হয়। বিজিবি সুত্র জানায় গোপন খবরের ভিত্তিতে বেনাপোল ইসলামী ব্যাংকের সামনে থেকে বিল্লাল হোসেন(২৬)নামের এক যুবককে আটক করা হয়। পরে তল্লাশী করে তার কাছ থেকে ৫০ ডলারের ১০০ টি নোটসহ মোট পাঁচ হাজার ডলার উদ্ধার করা হয়। যার বর্তমান বাজারবিস্তারিত পড়ুন

তালায় দুই মাদক ব্যবসায়ীকে কারাদন্ড

সাতক্ষীরার তালায় দু’ মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালত যথাক্রমে একজনকে এক বছর আট মাস ও অপর জনকে ছয় মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফরিদ হোসেন গতকাল রবিবার সকালে এ আদেশ দেন। তালা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তালা উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামের মাহফুজ সরদারের ছেলে আবু সাঈদ সরদার (২৮)ও মহন্দী গ্রামের ইনসাফ আলী শেখ’র ছেলে রেজাউল শেখ (৪০)কে মাদক বিক্রিকালে গ্রেফতার করে। এসময় তাদের দেহ তল্লাশীবিস্তারিত পড়ুন

আরো খবর.......

কেশবপুরে ভূমি কর্মকর্তার কন্যা মিমের গোল্ডেন এ-প্লাস লাভ

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল খালেক ও কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মেরিনা খাতুনের কন্যা ইফফাত আফরিন মিম কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ২০১৮ সালে এস.এস.সি. (বিজ্ঞান বিভাগ) পরীক্ষায় অংশ নিয়ে গোল্ডেন এ-প্লাস পেয়েছে। সে লেখাপড়া করে ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়। উল্লেখ্য ইফফাত আফরিন মিম জে.এস.সি. ও পি.এস.সি. পরীক্ষায়ও ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছিল এবং সে ২০১৭ সালে বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে জানো রচনাবিস্তারিত পড়ুন

কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এর আর সাঈদ-এর

কন্যা পুষ্পিতা রহমানের এসএসসি-তে গোল্ডেন এ-প্লাস লাভ

যশোরের কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও বালিয়াডাঙ্গা পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিলরুবা পারভীনের কন্যা পুষ্পিতা রহমান কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ২০১৮ সালে এস.এস.সি. (বিজ্ঞান বিভাগ) পরীক্ষায় অংশ নিয়ে গোল্ডেন এ-প্লাস পেয়েছে। পুষ্পিতা রহমান তার এই কৃতিত্বের জন্য পিতা-মাতা ও বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সে লেখাপড়া করে ভবিষ্যতে ভালো মানুষ হওয়ার জন্য সকলের নিকট দোয়া চেয়েছে। উল্লেখ্য পুষ্পিতা রহমান জে.এস.সি. ও পি.এস.সি. পরীক্ষায়ওবিস্তারিত পড়ুন

কেশবপুরে শ্রমিকদের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

যশোরের কেশবপুরে মহান মে দিবস পালন উপলক্ষে শ্রমিকদের উদ্যোগে শনিবার সন্ধ্যায় শহরের ট্রাক টার্মিনাল চত্বরে কেশবপুরের ট্রাক,বাস, মিনিবাস, পিকআপ ও মাইক্রোবাস শ্রমিকবৃন্দের যৌথ আয়োজন ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে কুরআন ও হাদিসের আলোকে বয়ান পেশ করেন হাফেজ হযরত মাওঃ মুফতি নাজমুল ইসলাম সিদ্দিক। দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন মধ্যকুল খানপাড়া জামে মসজিদের ঈমাম মাওঃ জাকির হুসাইন। তৃতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন মধ্যকুল সরদারপাড়া জামে মসজিদেরবিস্তারিত পড়ুন

সাংবাদিক নজরুল ইসলামের কন্যা রাণী এস এস সিতে জি পি এ-৫ পেয়েছে

মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের হেলাঞ্চী কৃষ্ণবাটী মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছর এস এস সি পরীক্ষায় জি পি এ-৫ পেয়েছে মোছাঃ আমিনা খাতুন রাণী৷ যশোর শিক্ষা বোর্ডের অধিনে ২০১৮সালে অনুষ্ঠিত ও ৬ মে প্রকাশিত এস এস সি পরীক্ষায় সে এ সাফল্য অর্জন করে৷ সে ২০১২ সালে প্রাথমিক সমাপনী ও ২০১৫ সালে জে এস সিতে গোল্ডেন জি পি এ-৫ পেয়েছিলো৷ মোছাঃ আমিনা খাতুন রাণী কাশিপুর সিদ্দিকীয়া আলিম মাদ্রসার আই সি টি শিক্ষক ওবিস্তারিত পড়ুন

কোন বোর্ডে পাসের হার কত

২০১৮ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ৭৭.৭৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১০ হাজার ৬২৯ জন। গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৮০ দশমিক ৩৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৪ হাজার ৭৬১ জন। রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল ঘোষণা করেন তিনি।এ সংবাদ সম্মেলন থেকেইবিস্তারিত পড়ুন

কলারোয়ায় তুষার টেলিকমের মাল্টিব্রান্ড মোবাইল শো-রুম উদ্বোধন

কলারোয়ায় তুষার টেলিকম নামে মাল্টিব্রান্ড শপ মোবাইল ফোনের শো-রুম উদ্বোধন করা হয়েছে। পৌর সদরের গরুহাট মোড়ের সরসকাটি রোডের হামিদীয়া মার্কেটে অতিসম্প্রতি ওই শো-রুম উদ্বোধন করা হয়। উদ্বোধনীতে সকলের মাঝে কেক কাটা ও মিষ্টি বিতরণের মাধ্যমে যাত্রা শুরু করে তুষার টেলিকম। আনন্দমুখর পরিবেশে তুষার টেলিকমের মালিক জয়ন্ত দত্ত ও মইনুদ্দীন সকলকে স্বাগত জানান। জয়ন্ত দত্ত জানান- ‘এখানে শাওমি, ভিভো, অপ্পো, স্যামসাং, সিম্ফোনি, লাভা, কিংস্টার, এলজি, হাওয়ায়ে, মটোরোলাসহ দেশি-বিদেশি সকল প্রকার ব্রান্ডের স্মার্টবিস্তারিত পড়ুন

সবাইকে ছাড়িয়ে রাজশাহী

এসএসসি ও সমমানের পরীক্ষায় সাত বছরের মধ্যে খারাপ ফলাফল করেও দেশসেরা হয়েছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড। এ বোর্ডে এবার পাসের হার ৮৬ দশমিক ০৭ শতাংশ। পাসের এই হার ২০১২ সাল থেকে ২০১৮ সালের মধ্যে সর্বনিম্ন। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো দেশসেরা হলো রাজশাহী বোর্ড। রবিবার দুপুরে রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. আনারুল হক প্রামানিক সংবাদ সম্মেলন করে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, এ বছর বোর্ডের অধীনেবিস্তারিত পড়ুন

যশোর বোর্ডে পাসের হার ৭৬.৬৪

বারের এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৭৬ দশমিক ৬৪। আর জিপিএ ৫ পেয়েছে নয় হাজার ৩৯৫ শিক্ষার্থী। গত বছর ২০১৭ সালে যশোর বোর্ডে পাসের হার ছিল ৮০.০৪। আর জিপিএ ৫ পেয়েছিল ছয় হাজার ৪৬০ শিক্ষার্থী। এবার যশোর বোর্ড থেকে মোট এক লাখ ৮৩ হাজার ৫৮৪ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এরই মধ্যে ৯২ হাজার ৪৪৩ জন ছেলে আর ৯১ হাজার ১৪১ জন মেয়ে। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পাসবিস্তারিত পড়ুন

‘এস কে সিনহার’ অ্যাকাউন্টে টাকা, দুই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ

ভুয়া কাগজপত্র দেখিয়ে ফারমার্স ব্যাংক থেকে চার কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে ব্যবসায়ী নীরঞ্জন সাহা ও মো. শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার সকাল সাড়ে ৯টা থেকে ওই দুই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করছেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।তবে দুদকের একটি সূত্র বলছে, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে দুই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। যদিও আনুষ্ঠানিকভাবে দুদকের পক্ষ থেকে বিষয়টি স্বীকার করা হয়নি।বিস্তারিত পড়ুন

বরিশালে এগিয়ে মেয়েরা, পাসের হার ৭৭.১১

বরিশাল বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় ছেলেদের তুলনায় এবারও এগিয়ে মেয়েরা। জিপিএ ফাইভ ও পাসের হার উভয় দিক থেকে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। তবে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষায় মেয়েদের তুলনায় এগিয়ে আছেন ছেলেরা। এবার বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ১১ ভাগ। এর মধ্যে মেয়েদের পাসের হার ৭৯ দশমিক ০২ ভাগ আর ছেলেদের পাসের হার ৭৫ দশমিক ২৩। বোর্ডে মোট জিপিএ ফাইভ পেয়েছেন ৩ হাজার ৪৬২ জন। এর মধ্যে ১ হাজার ৮০১বিস্তারিত পড়ুন

ব্রহ্মরাজপুরে ৬নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন হয়েছে। শনিবার রাতে ব্রহ্মরাজপুর বাজারের গাজী মার্কেটে ৬নং ওয়ার্ড মেম্বার রেজাউল করিম মিঠুর কার্যালয়ে এ কমিটি গঠন হয়। ব্রহ্মরাজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে কমিটি গঠন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিলিপ কুমার মল্লিক, শেখ আব্দুছ ছালাম, মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান সরদার, অজিয়ার রহমান, ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুসবিস্তারিত পড়ুন

বেনাপোলে শেখ আফিল উদ্দীন এমপির জন্মদিন পালন

যশোর-১ শার্শা আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিনের শুভ জন্মদিন উপলক্ষ্যে রবিবার (৬ মে) সন্ধ্যায় বেনাপোল রেল স্টেশন রোডে দলীয় নেতাকর্মীরা জাঁকঝমক পুর্ণ পরিবেশের মধ্য দিয়ে কেক কেটে জন্মদিন পালন করেন। এসময় উপস্থিত ছিলেন- বেনাপোল ৪নং ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, শার্শা উপজেলা বাস্তহারালীগের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী, বেনাপোল ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক শ্রী রশীভূষন, বেনাপোল পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, সহ.সভাপতি আশরাফুল আলম উজ্জল, বেনাপোল পৌর ছাত্রলীগেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা আহছানিয়া মিশনের নির্বাচনে মুকুল ও উজ্জ্বল প্যানেলের বিজয়

সাতক্ষীরা আহছানিয়া মিশনের দ্বিবার্ষিক নির্বাচন আনন্দঘন পরিবেশে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মকুল (সহ-সভাপতি), উজ্বল (সাধারণ সম্পাদক) পরিষদ নিরঙ্কুশ বিজয়ী হয়েছে। শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীতে এক টানা এ ভোট গ্রহন চলে। পরে ভোট গণনা শেষে বিকালে প্রধান নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোতাকাব্বির আহম্মেদ নির্বাচনের ফলাফল ঘোষনা করেন। এ সময় তার সহযোগী হিসেবে ছিলেন, সাতক্ষীরা বিআরটিএ’র সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ ওবিস্তারিত পড়ুন