শনিবার, মে ৫, ২০১৮
বর্তমানে দিন হিসাবে দেখছেন
সাতক্ষীরা আহছানিয়া মিশনের নির্বাচনে মুকুল ও উজ্জ্বল প্যানেলের বিজয়

সাতক্ষীরা আহছানিয়া মিশনের দ্বিবার্ষিক নির্বাচন আনন্দঘন পরিবেশে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মকুল (সহ-সভাপতি), উজ্বল (সাধারণ সম্পাদক) পরিষদ নিরঙ্কুশ বিজয়ী হয়েছে। শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীতে এক টানা এ ভোট গ্রহন চলে। পরে ভোট গণনা শেষে বিকালে প্রধান নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোতাকাব্বির আহম্মেদ নির্বাচনের ফলাফল ঘোষনা করেন। এ সময় তার সহযোগী হিসেবে ছিলেন, সাতক্ষীরা বিআরটিএ’র সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ ওবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার কুশখালি সীমান্ত থেকে নারী-পুুরুষ ও শিশুসহ ৮ রোহিঙ্গা আটক

অবৈধভাবে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার প্রস্তুতকালে নারী, পুুরুষ ও শিশুসহ ৮ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত ব্যক্তিদের মধ্যে ৫ জন মহিলা, ১ জন পুরুষ ও ২টি শিশু রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি শুক্রবার রাতে সদর উপজেলার কুশখালি সীমান্তের শিকড়ি গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত রোহিঙ্গারা হলেন, ইসমাইল (২৬), ফাতেমা আক্তার (২২), ইয়াসমিন আক্তার (২০), তাসলিমা আক্তার (১৯), ওয়াজেদ আলী (১২), নুর হাসা (১৫), মোছা. ফরসিবিস্তারিত পড়ুন
কলারোয়ার খোরদো এলাকা থেকে হারিয়ে যাচ্ছে কামার শিল্প

কলারোয়ার দেয়াড়া এলাকা থেকে হারিয়ে যাচ্ছে কর্মকার বা কামার শিল্প। লৌহ পিটিয়ে প্রয়োজনীয় কৃষি জিনিসপত্র বানানো পেশাদার কামারদের অনেকে পেশা পাল্টিয়ে ফেলায় এ শিল্প হারানোর পথে। আর কিছু কর্মকার ধরে রেখেছেন পৈত্রিক পেশা। দেয়াড়া ও কুশোডাঙ্গা ইউনিয়নের খোরদো বাজার, পাটুলিয়া, কুশোডাঙ্গা, শাকদাহ, গোয়ালচাতর, রায়টা বাজারসহ পার্শ্ববর্তী এলাকার কয়েক শতাব্দীর পৈতৃক পেশা ধরে রাখলেও লোহা পেটানো কাজে সরকারি উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন অনেকেই। ইতিপূর্বে দেয়াড়া ইউনিয়নে ১৫/১০টা কামারশালা থাকলেও বর্তমানে খোরদোবিস্তারিত পড়ুন
কলারোয়ায় দুর্নীতি প্রতিরোধ কমিটির বিতর্ক প্রতিযোগিতা

কলারোয়ায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) আয়োজনে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলে শিক্ষার্থীদের অংশগ্রহণে এ বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিলো: ‘‘অভাব নয়, অতিরিক্তি চাহিদা ও লোভের কারণে দুর্নীতি হয়”। এই আলোচ্য বিষয়ে পক্ষে অংশগ্রহণ করে নবম ও বিপক্ষে দশম শ্রেণির ছাত্রীরা। প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে বিপক্ষে অংশ নেওয়া দশম শ্রেণির ছাত্রীরা। শ্রেষ্ঠ তার্কিক বিবেচিত হয়েছে ফারিহা। বিজয়ী ও বিজিত দলের সকলকে পুরস্কৃত করা হয়। এর আগে প্রতিযোগিতা পূর্ববিস্তারিত পড়ুন
কলারোয়ায় ন্যাশনাল সার্ভিস প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান

কলারোয়ায় ন্যাশনাল সার্ভিস এর প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করে দিকনির্দেশনা প্রদান করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। শনিবার দুপুরে তিনি পাইলট হাইস্কুল প্রশিক্ষণ কেন্দ্রে যান। তিনি এসময় বলেন- ‘সরকার ঘরে ঘরে চাকরি দিতে ন্যানাল সার্ভিস এর কার্যক্রম শুরু করেছে।শিক্ষিত বেকার যুবকদের বাড়ী থেকে ডেকে এনে ন্যাশনাল সার্ভিসে চাকুরি দিয়ে ক্ষুধা দরিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার মহা উদ্যোগ নিয়েছেন। আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় আবারও শেখ হাসিনা সরকার বিজয়ী হতে পারেন তার জন্য সকলেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বিষমুক্ত আম বাজারজাত করণে মতবিনিময়

কলারোয়ায় নিরাপদ ও বিষমুক্ত আম বাজারজাত করণের লক্ষে আম চাষী এবং ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কলারোয়া উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে নিরাপদ ও বিষমুক্ত আম বাজারজাত করণে ওই সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন। এর আগে স্বাগত বক্তব্যবিস্তারিত পড়ুন
বেনাপোল শহরে নোংরা পরিবেশে বিপর্যস্ত জনগণ

যশোরের স্থল বন্দর বেনাপোল পৌরসভার অবহেলায় নোংরা দুর্গন্ধময় শহরে পরিনত হয়েছে। বেনাপোলকে প্রথম সারির পৌরসভা হিসেবে গর্ব করা হয়। সেটা শুধু কাগজে কলমে আর মুখে মুখে। বাস্তব চিত্রটি সম্পুর্ন ভিন্ন। সামান্য বৃষ্টি হলেই চেকপোস্ট ও তার আশপাশ এলাকার চিত্র পাল্টে যায়। পরিণত হয় নর্দমার দূর্গন্ধ আর সাময়িক স্থায়ী জলাশয়ে। অনেক জায়গায় দীর্ঘদীন ধরে জলাবদ্ধতা বিরাজ করে। এতে তীব্র গন্ধ বের হয়। কষ্ট পান পথচারীসহ দেশী-বিদেশী পর্যটকেরা, যারা এপার-ওপার ভ্রমন করেন। সারাদেশেবিস্তারিত পড়ুন
রাজগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

যশোরের রাজগঞ্জের খেদাপাড়া বাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রায়হান হোসেন নামের এক স্কুল ছাত্রের করুণ মৃত্যু হয়েছে৷ নিহত রায়হান বসন্তপুর (মানিকতলা) গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এবং খেদাপাড়া পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র৷ শনিবার সকালে ৮টার দিকে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান- পুলেরহাটের দিক থেকে আসা একটি বালু ভর্তি ট্রাক (ঝিনাইদাহ- ট-০২-০১৪৪) খেদাপাড়া বাজার হয়ে রাজগঞ্জের দিকে যাওয়ার পথে বাজারের দক্ষিণ মাথায় পৌছালে রায়হান হোসেনের চলন্ত বাইসাইকেলে ধাক্কা লাগে এবং ওইবিস্তারিত পড়ুন
বাগআঁচড়া কলেজের এক প্রভাষকের বিরুদ্ধে অভিযোগ

যশোরের বাগআঁচড়া ডা. আফিল উদ্দীন ডিগ্রী কলেজের প্রভাষক আনোয়ার হোসেনের বিরুদ্ধে অর্থ বানিজ্যর অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের অভিযোগ- তিনি শিক্ষার চেয়ে টাকা-কেই প্রাধান্য দিয়েছেন বেশি। কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন- ‘ডা. আফিল উদ্দিন ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক শ্রদ্ধেয় আনোয়ার স্যার। তিনি যদি টাকার চেয়ে শিক্ষাকে গুরুত্ব দিতেন তবে এমনটা হয়তো বা করতেন না। স্যারের কাছে পড়তে হলে তার পারিশ্রমিক আগে দিতে হয়। স্যারের কাছে একদিন গিয়েছিলাম তারপরের দিন ভুলবশত কোনো কারণে টাকা নিয়ে যাইনি।বিস্তারিত পড়ুন
তালায় ইউপি চেয়ারম্যান মফিদুল হক লিটু স্বর্ণপদক সন্মাননা

সাতক্ষীরা তালা উপজেলার ১১ নং জালালপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ন-সম্পাদক এম মফিদুল হক লিটু ২০১৫-১৬ অর্থ বছরে এলজিএসপিতে “এ” গ্রেডভূক্ত ও সাতক্ষীরার জেলার শ্রেষ্ট চেয়ারম্যান নির্বাচিত হয়ে স্বর্ণপদক সন্মাননা পাওয়ায় তাকে অভিন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়,সহ-সভাপতি সাবেক সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ জিল্লুর রহমান,সাধারণ সম্পাদক অপাধ্যক্ষ শফিকুল ইসলাম,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যপকবিস্তারিত পড়ুন
তিন কিশোরকে হস্তান্তর
পিরোজপুরের অপহৃত শিশু বেনাপোলে উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্ত থেকে হৃদয় নামে তিন বছরের এক শিশুকে উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ। শনিবার (৫ই মে) বেলা ১২ টার সময় শিশুটিকে বেনাপোল বলফিল্ড এলাকা থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিশুটি পিরোজপুর জেলার সদর থানার ঝাটকাটি গ্রামের শহীদ ব্যাপারীর ছেলে। হৃদয়ের পালিত মা, পিরোজপুর সদর থানার রাজারখোলা গ্রামের তাসলিমা খাতুন জানান বিগত কয়েক মাস পূর্বে শিশু হৃদয়ের মা কারণ বসত: জেলখানায় থাকায় তার বাবার কাছ থেকে হৃদয়কে দত্তক নেনবিস্তারিত পড়ুন
রাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

মণিরামপুর উপজেলার রাজগঞ্জের খালিয়া মাঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাবুর রহমান (৪০) নামের এক কৃষক নিহত হয়েছে৷ তিনি উপজেলার রাজগঞ্জের চন্ডিপুর গ্রামের বাবর আলী মোড়লের ছেলে৷ নিহতের স্বজনেরা জানান, শনিবার দুপুর আড়াই টার দিকে শহাবুর রহমান পাশ্ববর্তী খালিয়া মাঠে নিজস্ব সেচের মোটরের বিদ্যুৎ সংযোগের লাইন (তার) বাড়ি আনার জন্য গোচ্ছাছিলো, এমন সময় অসাবধানতাবশত ওই লাইনের তারে জড়িয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে গুরুতর আহত হয়৷ এরপর স্থানীয় আব্দুল্লাহ নামের একব্যক্তি দেখতে পেয়ে চিৎকার দিলে লোকজন ছুটেবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে মহিলা দাখিল মাদ্রাসা কমিটির সভা

কালিগঞ্জ উপজেলা সদরের হাজী তফিলউদ্দীন মহিলা দাখিল মাদ্রাসায় শনিবার (০৫মে) বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়েছে ম্যানেজিং কমিটির সভা। মাদ্রাসার ম্যানেজিং কমিটির বিদ্যুতসাহী সদস্য ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে এবং সুপার মাও. রমিজউদ্দীনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মাদ্রাসার সহকারী সুপার মাওলানা আসাদুজ্জামান, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, অভিভাবক সদস্য রহমত আলী, শিক্ষক প্রতিনিধি সালমা পারভীন, শিক্ষক মাওলানা ফারুক হোসেন, মাওলানা জয়নাল হোসেন, শিক্ষক খান কামরুলবিস্তারিত পড়ুন
আরো খবর...
কেশবপুরে মহিলাদের ঝাটা মিছিল

যশোরের কেশবপুর পৌরসভার কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক জামাল উদ্দীন সরদারের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে শনিবার সকালে এলাকার শত শত মহিলা ঝাটা মিছিল করেছে। জানা গেছে, পৌরসভার সাবদিয়া গ্রামের আব্দুল আজিজ খোকনের ছেলে কামরুল ইসলামের বিরুদ্ধে এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে। অপরদিকে একই গ্রামের পৌর বিএনপির নেতা আব্দুল করিমের স্ত্রী রশিদা বেগমের বিরুদ্ধে রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ রয়েছে। কেশবপুর পৌরসভার কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক জামাল উদ্দীন সরদারবিস্তারিত পড়ুন
শুভান্যুধায়ীদের ভালোবাসা আর অনুপ্রেরণায় এগিয়ে চলেছে কলারোয়া নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কলারোয়া নিউজ’র কলারোয়ায় অবস্থানরত সাংবাদিকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ এপ্রিল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আয়োজিত ওই সভায় চলতি সময়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম পাঠক সমাদৃত কলারোয়া নিউজকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। কলারোয়া নিউজ’র সম্পাদক ও প্রকাশক প্রভাষক আরিফ মাহমুদ সভায় সভাপতিত্ব করেন। সভায় সম্পাদক জানান- ‘কলারোয়া নিউজে অগ্রযাত্রা চোখে পড়ার মত। গত প্রায় এক মাসে মফস্বলের এই আঞ্চলিক দৈনিকের পেইজবিস্তারিত পড়ুন
ক্যানসার রোধে বেদানা ও কাঁচা ছোলা

ক্যানসার রোধে বেদানা ও কাঁচা ছোলা খুবই উপকারী। বেদানা ফলের রাজা আম হলেও চিকিৎসকরা কিন্তু বলেন ফলের রাজা বেদানা। খাদ্যগুণ, পুষ্টিগুণে ভরপুর এই সুস্বাদু ফল। টাটকা বেদানা দেখতে যেমন সুন্দর, খেতেও মিষ্টি। জেনে নিন বেদানার স্বাস্থ্যগুণ। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় : বেদানার মধ্যে রয়েছে পটাশিয়াম ও ভিটামিন সি। প্রতি দিন বেদানার রস খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এর অ্যান্টিঅক্সিডেন্ট গুণও গ্রিন টি বা রেড ওয়াইনের থেকে প্রায় তিন গুণ বেশি। এরবিস্তারিত পড়ুন
