রবিবার, আগস্ট ৯, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

মে, ২০১৮

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

কালীগঞ্জে বঙ্গবন্ধু গোলকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

কালীগঞ্জ উপজেলার ৪নং দক্ষীন শ্রীপুর ইউনিয়ানের বাঁশদহ ফুটবল মাঠে মঙ্গলবার বিকেলে বাঁশদহ ফুটবল একাডেমির উদ্দোগ্যে ৪ দলীয় বঙ্গবন্ধু গোলকাপ ফুটবল টুর্ণামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলাটি উদ্ভোধন করেন প্রধান অথিতি কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কালিগঞ্জ আওয়ামীলিগের সভাপতি, যুদ্ধকালিন কমান্ডার আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। উক্ত খেলায় জোর প্রতিদন্ডীতা করেন সাতক্ষিরা স্পোটিং ক্লাব সদর বনাম মাই চয়েচ শ্যামনগর ফুটবল একাদশ। খেলাটি ২-০ গোল ব্যবধানে ফ্রেন্ড স্টোটিং ক্লাব সাতক্ষীরাকে পরাজিত করে মাই চয়েচ শ্যামনগর ফুটবলবিস্তারিত পড়ুন

কোটা সংস্কার: নতুন কর্মসূচী ঘোষণা আজ

কোটা বাতিলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঘোষণা প্রজ্ঞাপন আকারে প্রকাশের দাবিতে ফের কর্মসূচী আসতে পারে বলে জানা গেছে। আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী করণীয় জানিয়ে দেয়া হবে বলে আন্দোলনকারীদের সূত্রে জানা যায়। সোমবার সন্ধ্যায় কোটা সংস্কার আন্দোলনের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন সূত্রে বিষয়টি জানা যায়। এর আগে আওয়ামী লীগ নেতাদের আশ্বাসে ৭ মে পর্যন্ত সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেয়বিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার জামিনের অপেক্ষা

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিন আপিল বিভাগে বহাল থাকবে কিনা তা জানা যাবে আজ মঙ্গলবার। উচ্চ আদালতের এ আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাষ্ট্রপক্ষের পৃথক আপিল করে। এই শুনানির জন্য সুপ্রিম কোর্টের মঙ্গলবারের কার্যতালিকার ৯ নম্বরে রাখা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হবে। এ বিষয়ে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এনটিভিবিস্তারিত পড়ুন

দৃষ্টি এখন খুলনায়

গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল একই দিন। সেভাবেই চলছিল সব। তবে দুই নগরের মধ্যে গাজীপুরে ভোটার সংখ্যা বেশি হওয়া আর রাজধানী লাগোয়া জনপদ হওয়ায় এই নগরের ভোটের দিকেই বেশি নজর ছিল গণমাধ্যম তথা রাজনৈতিক দলগুলোর। কিন্তু রবিবার উচ্চ আদালতের এক আদেশে গাজীপুরে ভোট স্থগিত হয়ে গেছে। আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল হয়েছে, তবে শুনানি হয়নি। মঙ্গলবার শুনানির অপেক্ষা। ফলে এখন নজর কেড়ে নিয়েছে দক্ষিণের শহর খুলনা। জাতীয়বিস্তারিত পড়ুন

এসএসসিতে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মণিরামপুর উপজেলার সেরা

২০১৮ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় উপজেলার সেরা হয়েছে৷ পাসের হার ৯৬%৷ প্রতি বছরের ন্যায় এবছরও সফলতা ধরে রাখতে সক্ষম হয়েছে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা৷ বিদ্যালয় সূত্রে জানা যায়, এই বছর রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ১২৬ জন ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৯২বিস্তারিত পড়ুন

মাছের ডিমের কিছু অজানা গুনাগুণ..

মাছের ডিম দারুণ সুস্বাদু একটি খাবার। খাবার হিসেবে মাছের ডিমের খাবার যেমন মুখরোচক তেমনি স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী। তবে মাছের ডিমের কিছু গুনাগুণ রয়েছে যা আমাদের অনেকের কাছেই অজানা। ১.অ্যালঝাইমারের রোগীরাও মাছের ডিম খেতে পারেন, উপকার পাবেন। অ্যালঝাইমারটা আসলে স্মৃতিভ্রষ্ট হওয়া। এই সমস্যায় মাছের ডিম ভালো কাজে দিবে। ২. উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন হল এমন একটি রোগ যখন কোন ব্যক্তির রক্তের চাপ সব সময় স্বাভাবিকের চেয়ে ঊর্ধ্বে থাকে। প্রায় ৯০–৯৫% ভাগবিস্তারিত পড়ুন

‘জুনিয়র’ সানি লিওনের সন্ধান!

সানি লিওন। পর্নস্টার হিসেবেই পরিচিতি। তবে সেটা এখন অতীত। নীল ছবির নায়িকা এখন রুপালি পর্দার নায়িকাও। ইতোমধ্যে বলিউডে নিজের একটাও অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি। ভাবছেন, তাহলে জুনিয়র সানি লিওন আবার কে? ভারতীয় গণমাধ্যম বলছে, সানি লিওনের ঘটনাবহুল জীবন নিয়ে তৈরি হচ্ছে একটি ওয়েব সিরিজ। ‘করণজিৎ কউর- দ্যা আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’ নামের ওই ওয়েব সিরিজটি প্রচারিত হবে আগামী বছর। ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকায় শুটিং শুরু করেছেন সানি। সেখানেই সাবেক এইবিস্তারিত পড়ুন

নখ দেখে রোগ চেনায় উপায়

হাত ও পায়ের নখ সুন্দর করে সাজিয়ে তুলতে আমাদের অনেকেই মোটা টাকা খরচ করতেও অভ্যস্ত। কিন্তু জানেন কি নখের বর্ণ দেখে আমাদের শরীরের ভিতরে ধীরে ধীরে বাড়তে থাকা নানা রোগের লক্ষণ বোঝা সম্ভব। আসুন জেনে নেওয়া যাক কী ভাবে নখ দেখে বুঝবেন শরীরে কোন রোগ বাসা বাঁধছে- ১। নখের গোড়ায় সাদা দাগ- শরীরের রক্তসঞ্চালনে অসুবিধা থাকলে নখের গোড়ায় সাদা দাগ দেখা যায়। নখের এই সাদা দাগ কিডনির সমস্যারও লক্ষণ হতে পারে।বিস্তারিত পড়ুন

ভারতের মহারাষ্ট্রে নববধূকে যেভাবে দিতে হয় কুমারীত্বের পরীক্ষা

‘কানজারভাত’। ভারতের মহারাষ্ট্রের পুনের প্রত্যন্ত অঞ্চল ভাতনগরের একটি সম্প্রদায়। দেশটির আর দশটির রাজ্যের মতোই সেখানে বিয়ে-শাদি হয়ে থাকে। তবে নারীদেরকে বিয়ের পর দিতে হয় এক অগ্নিপরীক্ষা। কুমারীত্বের পরীক্ষা। কয়েকশ বছর ধরেই এই রীতি অনুসরণ করে আসছে কানজারভাতরা। জানা গেছে, সাদা কাপড় পরিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করতে হয় বর ও কনেকে। পরে কোনো ঘরে সেই দম্পতিকে ঢুকিয়ে দিয়ে বাইরে অপেক্ষা করেন বিয়েবাড়ির লোকজন। ঘর থেকে বেরিয়ে নববধূ যদি দেখাতে পারেন, তার কাপড়েবিস্তারিত পড়ুন

কালো কফিতে সারবে জটিল রোগ

কালো কফি খান চিনি ছাড়া। ঠিকই পড়েছেন। যতই তেতো লাগুক। কালো কফির গুণাগুণ আপনাকে মুগ্ধ করবেই। দিনে অন্তত দু’বার কফি খেতে হবে। এক কাপ কালো কফিতে ২০ শতাংশ ভিটামিন, ১০ শতাংশ ক্যালোরি ও খনিজ রয়েছে। জানেন কেন খাবেন কালো কফি? হৃদরোগ সারায় কালো কফি হৃদরোগ সারিয়ে তুলতে বিশেষ সাহায্য করে। এমনকী হৃদরোগের সম্ভাবনাকেও কমিয়ে দেয়। অ্যান্টিঅক্সিডেন্টস কালো কফিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস। এক কাপ কফিতে থাকে ভিটামিন বি২, বি৩, বি৫, ম্যাঙ্গানিজ,বিস্তারিত পড়ুন

পা দিয়ে লিখে এসএসসি-দাখিল পাশ করলো দুই শিক্ষার্থী

পা দিয়ে লিখে এসএসসি পাশ করলো সেই সুমন। পা দিয়ে লিখে এসএসসি পাশ করলো সেই অদম্য প্রতিবন্ধী শিক্ষার্থী মো. ওমর ফারুক সুমন। বগুড়ার শেরপুর ডিজে হাইস্কুল থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে সে। অন্য আট-দশ জনের মত চলাফেরা কথাবার্তা বলতে পারলেও জন্মগতভাবেই দু’টো হাত নেই তার। এরপরও মনের জোরের কমতি নেই প্রতিবন্ধী ওমর ফারুক সুমনের। তাই তো এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে খাতায় উত্তর লিখেছে পা দিয়ে। এমনকিবিস্তারিত পড়ুন

আমার জানাযার উপর পতাকা দেয়া যাবে না: কাদের সিদ্দিকী

টাঙ্গাইলের সখীপুরের সালাম সিদ্দিকীকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি না দেওয়ায় প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘সখীপুর প্রশাসন সব চাইতে বেশি অন্যায় করল। তারা আবদুস সালাম সিদ্দিকীকে মুক্তিযোদ্ধার মর্যাদা দিতে পারলো না। আমি যেদিন মারা যাবো, আমার সন্তান যদি সন্তানের মত হয়, তাহলে আমার জানাযার উপর বাংলাদেশের পতাকা দেয়া যাবে না। মৃত্যুর আগে যে মুক্তিযোদ্ধারা কোনো সম্মান পায়না; মৃত্যুর পরে তাদের কোনোবিস্তারিত পড়ুন

ছবি আকিঁয়ে অনন্য প্রতিভায় কলারোয়ার শাওন

সাতক্ষীরার কলারোয়ায় এক অনন্য প্রতিভার নাম নাঈম হাসান শাওন। নিজের অদম্য ইচ্ছাশক্তি আর প্রচেষ্টাকে এক করে সুপ্ত প্রতিভা বিকশিত করে চলেছে সে। একেকজনের একেকটি প্রতিভা থাকে। শাওনের প্রতিভা ছবি আকাঁতে। চিত্রাংকন, হোক সেটা ব্যক্তি বিশেষের, প্রকৃতির কিংবা যেকোন ছবির। শাওনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিভা হলো সে যেকোন ছবি অনেকটা হুবুহু আকঁতে পারে। কাগজে পেন্সিল, রং-তুলির ছোয়ায় ‘সাধ আর সাধ্য’কে কাছাকাছি নিয়ে এসেছেন শাওন। ছোট্ট কোমলমতি নাঈম হাসান শাওন ৬মে এস.এস.সি পরীক্ষারবিস্তারিত পড়ুন

কেসিসি নির্বাচন

খুলনায় খালেকের সাথে নৌকার গণসংযোগে সাতক্ষীরা আ.লীগ নেতৃবৃন্দ

আসন্ন খুলনা সিটি কর্পোরেশেন নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী তালুকদার আব্দুল খালেককে বিজয় করতে সাতক্ষীরা জেলা আ.লীগের নেতৃবৃন্দ গণসংযোগ করেছেন। সোমবার দিনভর দলীয় মেয়র প্রার্থীর সাথে খুলনার ২৯, ৩০ ও ৩১নং ওয়ার্ডে গণসংযোগ করে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন তারা। ভোটারদের বাড়ীতে, মিল কলকারখানা, শ্রমিক ও ব্যবসায়ীদের কাছে গিয়ে ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন- মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম

জমি নিয়ে বিরোধে পূর্ব শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে সদর উপজেলার আলিপুরে আনারুল ইসলাম (৪২) নামের এক নিরীহ ব্যক্তিকে কুপিয়েছে একই গ্রামের খোরশেদ আলম (২৮) নামের এক দুর্ধর্ষ সন্ত্রাসী। সোমবার সকালে তাদের রিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে। এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা গেছে, আলিপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে খোরশেদ আলম একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে সাতক্ষীরা থানায় অর্ধ ডজনের বেশি অভিযোগ রয়েছে। সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, আলিপুর গ্রামের মওলা বকসবিস্তারিত পড়ুন

তালায় গাজা গাছসহ এক ব্যক্তিকে দুই বছরের সাজা প্রদান

সাতক্ষীরার তালা উপজেলায় গাঁজা গাছসহ জালাল উদ্দিন (৩৮) নামের এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। সে উপজেলার কৃষ্ণকাটি এলাকার মৃত আনছার আলী মোড়লের ছেলে। পরে ভ্রাম্যমানে আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন গতকাল সোমবার সকালে তাকে দুই বছরের কারাদন্ড প্রদান করেন। সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার সন্ধ্যায় তালা থানা পুলিশের এস আই বোরহান উদ্দিনের নেতৃত্বে এএসআই মাহফুজ, কনষ্টেবল সাইফুল ইসলাম, আশরাফুল ইসলামকে সাথেবিস্তারিত পড়ুন