মে, ২০১৮
বর্তমানে মাস হিসাবে দেখছেন
খালেদার গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার নির্দেশ

ভুয়া জন্মদিন পালন ও মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ করার অভিযোগে মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ মে) বকশিবাজার আলিয়া মাদরাসা মাঠে ভুয়া জন্মদিন পালন মামলায় ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম ও মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ করার মামলায় ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব এ আদেশ দেন। আদালত আগামী ৫ জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেন। এদিন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার আদালতকে বলেন,বিস্তারিত পড়ুন
প্রাথমিকের শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা ১ জুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪’ তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা আগামী ১ জুন অনুষ্ঠিত হবে। এ ধাপে মোট ১৪ জেলায় একযোগে পরীক্ষা নেয়া হবে বলে গত ১৫ মে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১ জুন শুক্রবার ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০১৪’ এর তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে ১১টা ২০ মিনিটে শেষ হবে। এ ধাপে মোট ১৪টি জেলায় নিয়োগবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় শ্রমিক লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দের সাথে ভোমরা স্থল বন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ ১১৫৯-খুলনা) এর নব-নির্বাচিত কমিটির শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার কার্যালয়ে শুভেচ্ছা ও মতবিনিময় কালে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ছাইফুল করিম সাবু, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম.এ খালেক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার, সদর উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম,বিস্তারিত পড়ুন
চাচাতো বোনকে ভারতে পাচারে মামলায় সাতক্ষীরায় এক ব্যক্তির যাবজ্জীবন

সাতক্ষীরায় মানব পাচার মামলায় হাবিবুর রহমান গাজী (৩৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত হাবিবুর রহমান গাজী সাতক্ষীরা সদর উপজেলার ব্যাংদহা গ্রামের মৃত কেয়াম উদ্দীনের ছেলে। মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ৮ জুন সকাল ৯টার দিকে আসামী হাবিবুর তার চাচাতোবিস্তারিত পড়ুন
কালিগঞ্জের কৃষ্ণনগরে মাহে রমজান উপলক্ষ্যে র্যালি

আহালান সাহালান মাহে রমজান। সাতক্ষীরা কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে বৃহস্পতিবার সকাল ১১.০০ টার সময় মাহে রমজানের পবিত্রতা বজায় রাখার জন্য একটি র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি ১নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ থেকে শুরু হয়ে কৃষ্ণনগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পরিষদের সামনে সংক্ষিপ্ত আলোচনা হয়। র্যালিটি আয়োজন করেন ১নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সুনামধন্য ও বার বার বিভিন্ন বিষয়ে স্বর্ণ পদক প্রাপ্ত চেয়ারম্যান জনাব কে, এম মোশাররফ হোসেন। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন মাহেবিস্তারিত পড়ুন
বাগআঁচড়ায় জোহরা হত্যার অভিযোগে মামলা, স্বামীসহ আসামী ছয়জন

যশোরের শার্শার বাগআঁচড়ায় গৃহবধু জোহরা হত্যার ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। বুধবার(১৬ মে) নিহতের ভাই আব্দুল জব্বার বাদী হয়ে স্বামী সহ ছয়জনের নামে যশোর ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। এর আগে শার্শা থানায় এ সংক্রান্ত্র পুলিশের দায়ের করা অপমৃত্য মামলা থাকায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত জাবীন নিম্মী আগামী ২৯ মে পূর্বের পুলিশের দায়ের করা অপমৃত্যুর মামলা সম্পর্কে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার আসামীরা হচ্ছে, উপজেলার বাগআঁচড়া গ্রামের সাত ভাইবিস্তারিত পড়ুন
শুক্রবার থেকে রোজা, ১২ জুন শবে কদর

দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামি শুক্রবার (১৮মে) থেকে শুরু হবে মাহে রমজান। বুধবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। ১২ জুন পবিত্র শবে কদর বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে হিজরিপঞ্জীর বিধান মতে চলমান শাবান মাস বৃহস্পতিবার ৩০ দিনে পূর্ণ করে শুক্রবার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে।বিস্তারিত পড়ুন
খালেদার জামিননামা সিএমএম আদালতে দাখিল

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে তার জামিননামা দাখিল করেছেন আইনজীবীরা। আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বিষয়টি নিশ্চিত করে জানান- বুধবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাজহারুল হকের আদালতে বিএনপি চেয়ারপারসনের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার এ জামিননামা দাখিল করেছেন। এর আগে সকালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ।
রাতেও জাতীয় পতাকা উড়লো কলারোয়া ভূমি অফিসে

কলারোয়া উপজেলা ভুমি অফিসে এবার জাতীয় পতাকা অবমাননার ঘটনা ঘটেছে। শুধু দিনে নয়, রাতেও শোভা পেতে দেখা গেছে তরতরিয়ে পতাকা উড়ার বিষয়টি। গত দু’দিন ধরে দিনরাতের পুরোটা সময় জাতীয় পতাকা উড়লেও রাতের উড়াটা শুধু অবমাননা-ই নয়, রীতিমত রাষ্ট্রের জাতীয়তা, স্বাধীনতা আর সার্বভৌমত্বের প্রতীককে বৃদ্ধাঙ্গুলি দেখানো। সরকারি নিয়ম অনুযায়ী জাতীয় পতাকা ব্যবহারের বিধি-বিধান রয়েছে। কিন্তু সেটা তোয়াক্কা না করে কলারোয়া উপজেলা ভুমি অফিসের পতাকা গত ২দিন ধরে রাতেও একইভাবে উত্তোলিত থাকা দেখেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় অধ্যক্ষ বিপুসহ ২জামায়াত নেতা গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যক্ষ আশফাকুর রহমান বিপুকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করেছে কলারোয়া থানা পুলিশ। বুধবার (১৬ মে) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার সোনাবাড়িয়া থেকে সে গ্রেপ্তার হয়। উদ্ধার করা হয়েছে একটি পাইপগান ও ২ রাউন্ড গুলি। গ্রেপ্তার বিপু (৪৫) উপজেলার জালালাবাদ গ্রামের মৃত আলফার রহমানের পুত্র ও সোনাবাড়িয়া সোনারবাংলা কলেজের সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ জানান- ‘গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নির্দেশনায় পুলিশের একটি টিম জামায়াতবিস্তারিত পড়ুন
কলারোয়ায় কৃষকলীগ নেতাকে সর্বহারা পরিচয়ে হত্যার হুমকি

কলারোয়ায় উপজেলা কৃষকলীগের আহবায়ক আমানুল্লাহকে (৪৬) সাতক্ষীরা সর্বহারা কমান্ডার পরিচয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে মোবাইল ফোনে তাকে হত্যার হুমকি দেয়া হয়। এঘটনার পর রাতেই কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরী (নং-৬৮৬) করা হয়েছে। আমান উপজেলার ছলিমপুর গ্রামের গোলাম কাদের মোড়লের ছেলে। কৃষকলীগ নেতা আমানুল্লাহ জানান- ‘মঙ্গলবার ওই সময় আমার ব্যবহৃত মোবাইলে (নং-০১৭১১৩৯৮৬১৩) অপরিচিত একটি মোবাইল নম্বর (০১৮২৮৩৯৫৫৪৫) থেকে ফোন করে। আমি ফোন রিসিভ করলেবিস্তারিত পড়ুন
ব্লাড ক্যান্সারে আক্রান্ত কলারোয়ার শিক্ষার্থীকে বাঁচাতে এগিয়ে আসুন…

ব্লাড ক্যান্সারে আক্রান্ত কলারোয়ার শিক্ষার্থীকে বাঁচাতে এগিয়ে আসুন…। দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সে। কলারোয়ার দেয়াড়া ইউনিয়নের খোরদো গ্রামের জাহাঙ্গীর আলম সরদারের পুত্র অষ্টম শ্রেণির শিক্ষার্থী তৌহিদুর রহমান (১৫)। দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু আর্থিক অস্বচ্ছলতার কারণে চিকিৎসা ব্যয় সামলানো তার পিতার অসাধ্য। ফলে আর্থিক সাহায্য ও সুস্থতা কামনা করে বেঁচে থাকার আকুল আবেদনে ভেঙে পড়েছেবিস্তারিত পড়ুন
রোজার ফজিলত ও জরুরি মাসাইল

রোজার গুরুত্ব ও ফজিলত: আল্লাহ তায়ালা ইরশাদ করেন: (তরজমা) হে মুমিন সকল! তোমাদের উপর রমাজানের রোজা ফরজ করা হলো, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। যেন তোমরা মুত্তাকী হতে পারো। (সূরা বাকারা-১৮৩) হুজুর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের আশায় রমাজান শরিফের রোজ রাখে, (অন্য বর্ণনায়) ঈমানের সহিত সওয়াবের আশায় তারাবিহের নামাজ পড়ে, তার অতীতের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। (বুখারি শরিফ: হা: নংবিস্তারিত পড়ুন
শার্শার পুটখালী সীমান্তে ২৩পিস সোনার বারসহ মোটরসাইকেল জব্দ

যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্ত থেকে ২৩ পিস সোনার বারসহ একটি পালসার মোটর সাইকেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এসময় কোন পাচারকারি আটক হয়নি বিজিবি’র হাতে। বুধবার (১৬ ই মে) বিকেলের দিকে পুটখালী গ্রামের ভান্ডারীর মোড় হতে সোনার বারগুলো উদ্ধার করে বিজিবি। ২১ বিজিবি’র পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার ওমর ফারুক জানান গোপন সংবাদের মাধ্যমে জানাযায় সোনা পাচারকারীরা বেনাপোল বাজার থেকে মোটরসাইকেলে করে বিপুল পরিমাণ সোনার বার নিয়ে পুটখালী সীমান্তের ১৬৬বিস্তারিত পড়ুন
শার্শার পাঁচপুকুরে চাষযোগ্য জমিতে পার্ক নির্মানের পরিকল্পনা

যশোরের শার্শা উপজেলার জামতলা ও জিবলীতলার মাঝামাঝি পাঁচপুকুর এলাকায় চাষযোগ্য ধানের জমি নষ্ট করে পার্ক করার পরিকল্পনা করা হচ্ছে। এখানে বিনোদনের জন্য পার্ক নির্মান বাস্তবায়নে প্রভাবশালীরা জোর করে জমি সংগ্রহ করছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। গত বছরের ৬ মে ‘জনতা ফিস ফিড’ নামে একটি ফ্যাক্টরির কাজের উদ্বোধন করা হয়। এই সিদ্ধান্ত পরিবর্তন করেছেন মালিকপক্ষ এখন আর ফ্যাক্টরি করবেনা না এখানে এলাকার মানুষের বিনোদনের জন্য পার্ক নির্মানের পরিকল্পনা নেয়া হয়েছে।সেই মতন চলছেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মাদক বিরোধী গণসচেতনতার লিফলেট বিতরণ ও আলোচনা সভা

‘একটি পরিবার ধ্বংসের জন্য একজন মাদকাসক্তই যথেষ্ঠ’ এ প্রতিপাদ্যকে ধারণ করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী গণসচেতনতার অংশ হিসেবে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডি.বি. মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বুধবার দুপুরে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম দুলু। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার। স্কুলেরবিস্তারিত পড়ুন
