মে, ২০১৮
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সাতক্ষীরায় ধর্ষণ চেষ্টার মামলায় এক ব্যক্তির ৫ বছরের সশ্রম কারাদন্ড

সাতক্ষীরায় ধর্ষণ চেষ্টার মামলায় নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ড’র আদেশ দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত আসামী নুরুল ইসলাম শ্যামনগর উপজেলার হেঞ্চি গ্রামের বেলায়েত গাজীর ছেলে। বুধবার দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায়, হেঞ্চি গ্রামের নুরুল ইসলাম একই গ্রামের ফজর আলী সরদারের মেয়ে (৩০)কে প্রায় সময়ইবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় স্কুল ছাত্রী অপহরণের চেষ্টার মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

সাতক্ষীরায় স্কুল ছাত্রী অপহরণের চেষ্টার মামলায় আব্দুস সোবহান ঢালী (২৭) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত আব্দুস সোবহান ঢালী জেলার শ্যামনগর উপজেলার চালতেঘাটার আব্দুর রহমান ঢালীর ছেলে। বুধবার দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ৪ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা পৌরসভারবিস্তারিত পড়ুন
বেনাপোল সীমান্তে ৬ লাখ রুপিসহ ১ জন আটক

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৬ লাখ ভারতের রুপিসহ আব্দুস ছামাদ (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বুধবার (১৬ ই মে) সকালে বেনাপোল-গাতিপাড়া সড়কের পাশ থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুস ছামাদ শার্শা উপজেলার বেনাপোল ইউনিয়নের গয়ড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানাযাঢ সীমান্ত পথে ভারতীয় রুপি নিয়ে এক পাচারকারী বেনাপোল-গাতিপাড়া সড়কে অবস্হান করছে। এমন সংবাদে বিজিবিবিস্তারিত পড়ুন
রাজগঞ্জে প্রবীন আওয়ামী লীগ নেতা মেহের আলীর ইন্তেকাল

মণিরামপুর উপজেলার রাজগঞ্জের চালুয়াহাটী ইউনিয়নের প্রবীন আওয়ামী লীগ নেতা ও আওয়ামী লীগের অন্যতম সংগঠক রাজগঞ্জের মোবারকপুর গ্রামের বাসিন্দা মেহের আলী (৭৫) বুধবার সকালে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন৷ (ইন্নালিল্লাহি…রাজেউন)৷ মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়ে সন্তানসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন৷ ওইদিন আছর বাদ তাঁর নিজ বাড়িতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়৷ মরহুম মেহের আলীর নামাজে জানাযায় যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য, মণিরামপুরবিস্তারিত পড়ুন
কেশবপুরে শিক্ষিক আনজুমানারা খাতুনকে বিদায়ী সম্বর্ধনা

যশোরের কেশবপুর উপজেলার সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিক আনজুমানারা খাতুনের পদন্নোতি হওয়ায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায়ী সম্বর্ধনা দেয়া হয়েছে। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম বলেন, সহকারি শিক্ষিকা আনজুমানারা খাতুনের প্রধান শিক্ষক হিসেবে পদন্নোতি হয়ে উপজেলার প্রতাপপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। বুধবার সকালে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা খাতুন ,কমিটির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, সহ-সভাপতিবিস্তারিত পড়ুন
স্ত্রীর মর্যাদার দাবীতে সংবাদ সম্মেলন
তালায় শিক্ষার্থীদের মাঝে টিপিন বক্স বিতরণ

সাতক্ষীরা তালায় দক্ষিণ বারুইহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৯০ শিক্ষার্থীদের মাঝে টিপিন বকস্ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে প্রধান অতিথি উপস্থিত থেকে স্কুলের শিক্ষার্থীদের মঝে টিপিন বক্স বিতরণ করেন তালা সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন। এলজিএসপিতে-৩ প্রকল্পে’র অর্থায়নে ও তালা সদর ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র স্কুলের প্রধান শিক্ষক সরদার সোহবার হোসেন। সহকারী শিক্ষক হাফিজুর রহমানের সঞ্চলানায় বক্তব্য রাখেন হাবিবুর রহমার হবি,নাজমা আক্তার,আসমা আক্তার,আম্বিয়া প্রমুখ। এছাড়া বারুইহাটি সরকারী প্রাথমিকবিস্তারিত পড়ুন
পবিত্র মাহে রমজানে সাতক্ষীরাবাসীকে এমপি রবির শুভেচ্ছা

সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সাতক্ষীরাবাসীকে পবিত্র মাহে রমজান উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বাণীতে এমপি রবি বলেন- ‘সংযম ও সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান আমাদের মাঝে সমাগত। এ উপলক্ষে আমি সাতক্ষীরাবাসীসহ মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুর্দ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা বিদ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি, সম্প্রীত্বি প্রতিষ্ঠায় আসুন আমরা সকলবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ডে ইটের সলিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

সাতক্ষীরা পৌরসভার ০৩ নং ওয়ার্ডের বসুতিপাড়া এলাকায় ইটের সলিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা পৌরসভার ০৩ নং ওয়ার্ডের বদ্দীপুর কলোনীর বসুতিপাড়া এলাকায় এ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা। ২০১৭-১৮ অর্থবছরে এডিপির অর্থায়নে ৫৫ হাজার টাকা ব্যয়ে পৌরসভার ০৩ নং ওয়ার্ডের বদ্দীপুর কলোনীর বসুতিপাড়া এলাকায় পাঁকা রাস্তার মুখ নছিরউদ্দিনের বাড়ি হতে আব্দুল আলিমের বাড়ি পর্যন্ত ১শ’৮০ ফিট ইটের সলিংবিস্তারিত পড়ুন
কলারোয়ায় অস্ট্রেলিয়া প্রবাসী লাল্টুর অর্থায়নে বৃত্তি প্রদান

অস্ট্রেলিয়া প্রবাসী কেঁড়াগাছি ইউপি’র সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন লাল্টুর অর্থায়নে পরিচালিত ‘আরাফাত-জয়’ বৃত্তি প্রকল্পের আওতায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়েছে। কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলের ২০১৮ সালের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষনা শেষে মঙ্গলবার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, স্বপন কুমার দে, মাওলানা নুরুল হক, আমজাদ হোসেন, শাহ আলম, নার্গিস খানম, রুনা লায়লা,বিস্তারিত পড়ুন
চাদঁ দেখা যায়নি, মধ্যপ্রাচ্যে রোজা শুরু বৃহস্পতিবার

সৌদি আরবের আকাশে মঙ্গলবার (১৫ মে) রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী বৃহস্পতিবার (১৭ মে) থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরু হবে। মঙ্গলবার রাতে সৌদি বাদশার উপদেষ্টা তুর্কি আল শেইখ আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছেন। এদিন, সৌদি আরবের আকাশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় শাবান মাস ৩০ দিন পূর্ণ হলো। সে হিসেবে বৃহস্পতিবার থেকে রমজান মাসের তারিখ গণনা শুরু হবে। এদিকে, রমজান মাসে ইবাদত-বন্দেগি সুন্দর-সুশৃঙ্খল ও নিরবিচ্ছিন্ন করতে মক্কারবিস্তারিত পড়ুন
খুলনার নগরপিতা তালুকদার খালেক

খুলনা সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদে বেসরকারিভাবে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক নির্বাচিত হয়েছেন। স্থগিত তিন কেন্দ্রের ভোট ছাড়াই তিনি বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর চেয়ে প্রায় ৭০ হাজার ভোট বেশি পেয়েছেন। ২৮৬ কেন্দ্রের (তিনটি কেন্দ্রের ফল স্থগিত) ফলাফলে দেখা গেছে, তালুকদার আবদুল খালেক নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ ৭৬ হাজার ৯০২৯ ভোট। অন্যদিকে, ধানের শীষ প্রতীকে নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৫৬বিস্তারিত পড়ুন
স্যাটালাইট উৎক্ষেপনে আতশবাজি উৎসব
‘বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ, কারো মুখাপেক্ষি নয়’ : লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ, কারো মুখাপেক্ষি নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সরকার দেশকে উন্নতির শিখরে পৌছানোর কাজ করছে। তারই অংশ হিসেবে বঙ্গবন্ধু-১ স্যাটালাইট উৎক্ষেপণের মাধ্যমে ছোট দেশ হয়েও বিশ্বের ৫৭তম দেশ হিসেবে মহাকাশে জায়গা করে নিলো বাংলাদেশ।’ মঙ্গলবার (১৫মে) সন্ধ্যায় সাতক্ষীরা স্টেডিয়ামে বাংলাদেশের ১ম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর সফল উৎক্ষেপণ উপলক্ষে আতশবাজি উৎসবে তিনি এ কথাবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধু-১ স্যাটালাইট উৎক্ষেপন হওয়ায়
কলারোয়ায় ছাত্রলীগের আনন্দ মিছিল-সমাবেশ

কলারোয়ায় ছাত্রলীগ আনন্দ মিছিল ও সমাবেশ করেছে। ‘বাঙালির মহাকাশ জয়ে সফলভাবে বঙ্গবন্ধু-১ স্যাটালাইট উৎক্ষেপন হওয়ায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মঙ্গলবার (১৫মে) বিকেলে উপজেলা সদরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন রাসেলের নেতৃত্বে ওই মিছিল বের করে সংগঠনটি। মিছিল শেষে ডাকবাংলা মোড়ে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন রাসেল, সিনিয়র সহ.সভাপতি আবু সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নাঈস, জর্জ, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ছিদ্দিকী জনি, সরকারিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় নেতৃত্ব বিকাশ ও নারী উন্নয়ন বিষয়ক প্রশিক্ষন

কলারোয়ায় নেতৃত্ব বিকাশ ও নারী উন্নয়ন বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কলারোয়া বিআরডিবি অফিসের হলরুমে ওই কর্মশালার উদ্বোধন করা হয়। দু’দিন ব্যাপী ওই কর্মশালায় উপজেলার ৪৫জন নারী অংশ নেন। তাদেরকে প্রথমদিনে কৃষি অফিসের মনিরুল ইসলাম প্রশিক্ষন প্রদান করেন। এর আগে ‘দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প’ আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সন্দ্বীপ কুমার মন্ডলের সভাপতিত্বেবিস্তারিত পড়ুন
কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে মাদকবিরোধী সমাবেশ

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উদ্যোগে মাদক বিরোধী গণসচেতনতামূলক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পেধান শিক্ষক কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল। ‘একটি পরিবার ধ্বংসের জন্য একজন মাদকাসক্তই যথেষ্ঠ’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সচেতন করার লক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিদর্শকবিস্তারিত পড়ুন
নৌকা, ট্রলার ও মাছ জব্দ
সুন্দরবনের অভয়ারণ্য অনুপ্রবেশের দায়ে ১২ জেলে আটক

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন জলঘাটা অভয়ারণ্য এলাকায় অনুপ্রবেশের দায়ে ১২ জেলেকে আটক করা হয়েছে। এসময় ২টি নৌকা ১টি ট্রলার ও আহরণকৃত মাছ জব্দ করা হয়। মঙ্গলবার ভোরে বুড়িগোয়ালিনী বন বিভাগের সদস্যরা মালামালসহ জেলেদের আটক করে। আটককৃত জেলেরা হচ্ছে,জেলার শ্যামনগর উপজেলার পার্শ্বেখালী গ্রামে মৃত রহিম গাজীর ছেলে সহিদ গাজী (৫৬), আবু বক্কার গাজীর ছেলে আলমগীর গাজী (৩৭), খালেক গাজীর ছেলে আল-আমিন গাজী (৩৯) ও আব্দুর রউফ (৪০), সবুর আলী গাজীরবিস্তারিত পড়ুন
