রবিবার, আগস্ট ৯, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

মে, ২০১৮

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

আরো খবর...

জাতীয় পর্যায়ে সঙ্গীত প্রতিযোগিতায় তালার তিন শিক্ষার্থীর সাফল্য

সাতক্ষীরার তালা উপজেলার তিন শিক্ষার্থী জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ এর চূড়ান্ত পর্যায়ের সঙ্গীত প্রতিযোগিতায় অনন্য সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। এরমধ্যে দু’জন তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের শিক্ষার্থী এবং একজন শহীদ আলী আহম্মেদ সরকারী বালিকা বিদ্যালয়ের ছাত্রী। সাফল্য অর্জনকারী সকলেই তালা গণ-সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পী এবং তারা সঙ্গীত শিক্ষক শ্যামল সরকারের ছাত্র-ছাত্রী। কৃতি শিক্ষার্থীদের মধ্যে ‘ক’ গ্রুপে নজরুল সঙ্গীতে জাতীয় পর্যায়ে ৩য় স্থান অধিকার করেছে কাজী নাফিয়া আনঞ্জুম চারু। সে তালা সদরের মহল্লাপাড়া গ্রামেরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্বা গৃহবধুসহ আহত -৩

কালিগঞ্জের পল্লীতে জমি জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রবাসির জমি জবর দখলের লক্ষ্যে বিভিন্ন ফলজ, বনজ গাছ কর্তন সহ ব্যাপক ক্ষতি সাধন করেছে হামিদ গাজী গং। এসময় অন্তঃসত্বা গৃহবধু সহ ৩ জন মারাত্বক জখম হয়েছে। প্রতিকার চেয়ে থানায় এজাহার দায়ের করেছেন উপজেলার আব্দুল খালি গ্রামের মৃত সোহরাব সরদারের পুত্র সামসুর রহমান সরদার। থানায় দায়ের কৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের আব্দুলখালি গ্রামের মৃত বশির গাজীর পুত্র আব্দুলবিস্তারিত পড়ুন

শার্শার বারোপোতায় ফেন্সিডিলসহ মহিলা আটক

যশোরের শার্শা উপজেলার বারপোতা গ্রামে বিজিবি জোয়ানরা অভিযান চালিয়ে এক মহিলাকে ফেন্সিডিলসহ আটক করেছে। বিজিবি জানায় ভারত থেকে পাচার করে আনা ৬০৩ বোতল ফেনসিডিল সহ আছমা নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করাহয়। শুক্রবার(১৮ মে)বেলা ১১ টার সময় বারপোতা গ্রাম থেকে দৌলতপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে নিজ বাড়ি থেকে আটক করে। আটক আছমা বেনাপোল পোর্ট থানার দক্ষিন বারোপোতা গ্রামের তবিবর রহমানের স্ত্রী। ২১ বিজিবি দৌলতপুর ক্যাম্পের সুবেদার জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের বলেন,বিস্তারিত পড়ুন

রোজার মাসে পেয়াজের আমদানি বেড়েছে

রোজার মাসে বেনাপোল বন্দরে পেঁয়াজের আমদানি বেড়েছে। ১৩টাকা কেজি দরে আমদানি করা হচ্ছে ভারতীয পেয়াজ। স্থানীয় বাজারে ভারতীয় পেয়াজের দাম স্থিতিশীল থাকলেও দেশী পেয়াজের দাম বেড়েছে বলে জানান ক্রেতারা। গত এক মাসে বেনাপোল বন্দর দিয়ে ১৫হাজার ৭শ ৩৯মে: টন পেয়াজ আমদানি করা হয়।রোজার কারনে চলতি মাসে গত ১৩ দিনে এসেছে ১৩হাজার ২শ মে: টন পেয়াজ। দেশীয় মসলা হিসেবে পেয়াজের চাহিদা ব্যাপক বাংলাদেশে।দেশে উৎপাদিত পেয়াজে চাহিদা মেটেনা। আমদানিকৃত পেয়াজ দিয়ে ঘাটতি মেটানোবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কৃষকদের অংশগ্রহণে লবণ সহিষ্ণু ধানের জাত নির্বাচন

সাতক্ষীরায় কৃষকদের অংশগ্রহণে লবণাক্ত সহিষ্ণু ধানের জাত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সাতক্ষীরার বিনেরপোতায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বিএমজিএফ-এসটিআরএএসএ প্রজেক্টের অর্থায়ণে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে বিনেরপোতা ব্লকে লবণ সহিষ্ণু ধান ১৬টি লাইনে ২টি জাত বিনা ধান-৮ বিনা ধান- ১০ এবং উচ্চ ফলনশীল চিকন ধান পরীক্ষামূলক নির্বাচনে বিভিন্ন প্যাটেনে ভোট দেয় ৩০ জন কৃষক কৃষাণী। এ নির্বাচনে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদরে আবারো রবি এমপিকে দেখতে চান গণমানুষেরা

উন্নয়ন ও যোগ্যতার বিচারে আবারও সদরের সংসদ সদস্য হিসেবে গরীব-দুঃখী গণমানুষের নেতা এমপি রবিকে দেখতে চায় সাতক্ষীরাবাসী আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার সাধারণ জনগণ আবারও বঙ্গবন্ধুর আদর্শ্যের সৈনিক বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে নৌকার প্রার্থী এবং এমপি হিসেবে দেখতে চাই সাতক্ষীরাবাসী। তিনি এ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেলে নৌকার বিজয় নিশ্চিত হবে বলে মনে করছেন সাধারণ জনগণ ও স্বাধীনতার স্বপক্ষের জনতা। সাতক্ষীরা ০২ আসনে তাঁর নির্বাচনীবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে তুষার মাষ্টারের চাচা নাছির গাজীর ইন্তেকাল

মণিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাসুদ কামাল তুষারের ছোট চাচা হানুয়ার গ্রামের বাসিন্দা নাছির উদ্দীন গাজী (৭০) শুক্রবার বিকাল ৫টার দিকে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)৷ মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে সন্তানসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন৷ জানা গেছে, মরহুমের নামাজে জানাযা শনিবার সকালে হানুয়ার হাফিজিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে৷

শিশু ধর্ষণ চেষ্টা : কলারোয়ার এক লম্পটের ৫ বছরের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ১০বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার দায়ে আলমগীর হোসেন ওরফে আলীম নামে এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামী আলমগীর হোসেন ওরফে আলীম কলারোায়া উপজেলার বোয়ালিয়া গ্রামের হায়েজ উদ্দীন সরদারের ছেলে। মামলার বিবরণে জানা যায়, বোয়ালিয়া গ্রামের আলমগীরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কলারোয়ায় যুবলীগের সভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৮তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে কলারোয়া উপজেলা যুবলীগ। বৃহস্পতিবার সন্ধ্যায় এ উপলক্ষ্যে যুবলীগ অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি শেখ মাসুমুজ্জামান মাসুমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, যুবলীগ নেতা আবু রায়হান লিটন, শফিউল আলম শফি, সৈয়দ আনিছুর রহমান,বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কলারোয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় পৃথক অভিযানে তারা আটক হয়। বৃহষ্পতিবার দুপুরে আটকদের সাতক্ষীরার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। থানা সূত্র জানায়- কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব নাথের নির্দেশনায় পুলিশের একটি টিম বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ইলিশপুর এলাকা থেকে মিন্টু ইসলাম (৩০)কে ৩০পিচ ইয়াবাসহ আটক করে। সে ইলিশপুর উত্তরপাড়ার সামছেল হক সরদারের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা (নং-২৫ তাং-১৬/৫/১৮) দায়েরবিস্তারিত পড়ুন

কলারোয়া সীমান্তে বাংলাদেশি গৃহবধূ হস্তান্তর বিএসএফ’র

কলারোয়া সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ভাদিয়ালী সীমান্তে ১নং পোষ্টের ১৩/৩ এর ৬ আরবির জিরো পয়েন্টের কাছে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বেঠক শেষে ভারতে আটককৃত বাংলাদেশি গৃহবধূ আলেয়া খাতুন (৫০)কে বিজিবির নিকট হস্তান্তর করে বিএসএফ। সে পাবনার বিরেন্দা গ্রামের বজলু সরদারের স্ত্রী। এ বিষয়ে কাঁকডাঙ্গা বিওপির হাবিলদার আল মামুদ জানান- আটককৃত আয়েলা খাতুনের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে।

সোনাবাড়ীয়া হাইস্কুলের বিদ্যোৎসাহী সদস্য হলেন লাভলু

কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত হলেন আতাউর রহমান (লাভলু)। বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে স্কুল পরিচালনা কমিটির সদস্য শহিদুল ইসলামের প্রস্তাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি ওই পদে নির্বাচিত হন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু বলেন- গত মাসে স্কুল পরিচালনা কমিটি নির্বাচিত হয়েছে। বুধবার বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত হলো। আশা করি নতুন কমিটি স্কুলে নতুন দিগন্ত উম্মোচন করতে পারবে। সদ্য নির্বাচিত বিদ্যোৎসাহী সদস্য আতাউর রহমান লাভলু জানান- তিনি অত্র স্কুলেরবিস্তারিত পড়ুন

আ.লীগের নেতৃত্ব খোঁজার পরামর্শ শেখ হাসিনার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করতে সর্বস্তরের নেতা-কর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী তাঁর অবর্তমানে আওয়ামী লীগের নেতৃত্ব খোঁজার জন্যও দলীয় নেতা-কর্মীদের পরামর্শ দেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বৃহস্পতিবার সকালে তাঁকে শুভেচ্ছা জানাতে গেলে তিনি এ কথা বলেন। ১৯৭৫-এর বিয়োগান্ত অধ্যায়ের পর শেখ হাসিনা প্রবাসে দীর্ঘদিন রিফিউজি হিসেবে কাটাতে বাধ্য হওয়ার পর আওয়ামী লীগ তাঁকে সভাপতিবিস্তারিত পড়ুন

দক্ষিণ এশিয়ায় নির্বাচন : বাংলাদেশের পরিস্থিতি সবচেয়ে জটিল

রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় দক্ষিণ এশিয়ায় গণতান্ত্রিক যাত্রায় কমবেশি একই ধরনের চ্যালেঞ্জ বিদ্যমান। তবে দুই পরিবার কেন্দ্রিক রাজনীতিতে এক পক্ষের কোণঠাসা হয়ে পড়া এবং দেশের স্বাধীনতা প্রশ্নে বিভক্ত রাজনীতির কারণে বাংলাদেশের পরিস্থিতি সবচেয়ে জটিল। বুধবার লন্ডনে অনুষ্ঠিত এক সেমিনারে বাংলাদেশের এমন চ্যালেঞ্জের কথা উঠে আসে। ‘দক্ষিণ এশিয়ায় সিদ্ধান্তের সময়: আসন্ন নির্বাচন ও গণমাধ্যম’ (সাউথ এশিয়া ডিসাইটস: আপকামিং ইলেকশন অ্যান্ড দ্য মিডিয়া) শীর্ষক ওই সেমিনারের যৌথ আয়োজক ইউনিভার্সিটি অব ওয়েস্ট মিনিস্টার এবং শেভেনিংবিস্তারিত পড়ুন

বাংলাদেশের মহাকাশ যাত্রায় চিন্তিত ভারত?

সম্প্রতি দেশের প্রথম বাণিজ্যিক উপগ্রহ বঙ্গবন্ধু-১ মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে। দক্ষিণ এশিয়ায় এই খাতে দীর্ঘদিন ধরে একক আধিপত্য ধরে রেখেছে ভারত। বাংলাদেশ মহাকাশের এ প্রতিযোগিতায় যোগ দেয়ায় ভারতের কি উদ্বিগ্ন হওয়ার মতো কিছু আছে? এমন প্রশ্নের জবাব খোঁজা হয়েছে ভারতের প্রযুক্তিখাতের বেশ কয়েকজন বিশেষজ্ঞ এবং উদ্যোক্তার কাছে। স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ সংস্থা স্যাটসিউর এর সহ-প্রতিষ্ঠাতা, নর্দার্ন স্কাই রিসার্চের সাবেক বিশ্লেষক ও ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সাবেক বিজ্ঞানী প্রতীপ বসু ভারতীয় সংবাদমাধ্যমবিস্তারিত পড়ুন

প্রতিদিন ৬০ শিশুর জন্ম হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে : ইউনিসেফ

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবিরগুলোতে প্রতিদিন গড়ে ৬০টি শিশু জন্ম নিচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফ। ইউনিসেফ এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, গত বছর আগস্টের পর থেকে বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে ১৬ হাজারের বেশি শিশুর জন্ম হয়েছে। তাদের মধ্যে মাত্র তিন হাজার শিশুর জন্মের ক্ষেত্রে তার স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা পেয়েছে। বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার বলেন, প্রতিদিন প্রায় ৬০টি শিশু তাদের বাড়ি থেকে বহুদূরে ভয়াবহ এক পরিস্থিতির মধ্যে পৃথিবীতে আসছে। তাদের মায়েরা এখানে এসেছে বাস্তুচ্যূতবিস্তারিত পড়ুন