শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

রাজগঞ্জে স্কুল-মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

৪৭তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা পশ্চিম মণিরামপুর তথা রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় সাব-জোনের ভেন্যুই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সকালে সম্পন্ন হয়েছে৷ রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় সাব-জোনের ভেন্যুতে ফুটবল টুর্নামেন্টে ফাইনাল ম্যাচে তাজপুর মাধ্যমিক বিদ্যালয়কে ৬-০ গোলে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে৷ খেলার প্রথমার্ধে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের খেলোয়াররা তাজপুর মাধ্যমিক বিদ্যালয়কে পর পর ৩ গোল এবং দ্বিতীয়ার্ধে পর পর ৩ গোল মোট ছয় গোলবিস্তারিত পড়ুন

উদ্বোধন হতে চলেছে বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ

আফ্রিকা মহাদেশের বৃহৎ মুসলিম রাষ্ট্র আলজেরিয়ায় চলতি বছরের শেষদিকে উদ্বোধন হতে যাচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ। মসজিদটির নামকরণ করা হয়েছে ‘আলজেরিয়া গ্রান্ড মসজিদ’। আলজেরিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী মোহাম্মদ ইসা গত রোববার এ ঘোষণা দিয়েছেন। ফরাসি ভাষায় প্রকাশিত আলমুজাহিদ পত্রিকার সদর দপ্তরে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে দেশটির ধর্মমন্ত্রী জানান, আকারের দিক থেকে এ মসজিদটি বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ। অর্থাৎ মসজিদুল হারাম ও মসজিদে নববির পর বিশ্বের সর্ববৃহৎ মসজিদ হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে আলজেরিয়াবিস্তারিত পড়ুন

পরিশ্রমের অভাবে মৃত্যু ঝুঁকিতে ১৫০ কোটি মানুষ

আপনি কি আজ অন্তত কিছুটা পথ হেঁটেছেন? অফিসে কাজ কি চেয়ারে বসে করতে হয়, নাকি হাতে-কলমে করতে হয়? আজ কোনো খেলাধুলা করেছেন কি? যদি এর উত্তর ‘না’ হয়ে থাকে – তাহলে কিন্তু আপনার হৃদরোগ, ডায়াবেটিস বা ক্যানসারের মত রোগের ঝুঁকি অনেকটাই বেড়ে যাচ্ছে। বেড়ে যাচ্ছে অকালে মৃত্যুর ঝুঁকি। এক জরিপের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, কায়িক শ্রম বা ব্যায়াম না করায় পৃথিবীর এক-চতুর্থাংশেরও বেশি লোকই নানা গুরুতর রোগে আক্রান্ত হবার ঝুঁকিরবিস্তারিত পড়ুন

সারাদেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিকী অনশন

ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইহেশন (এফবিজেও) এর আহ্বানে বুধবার সকাল ১০ ঘটিকায় শাহবাগ চত্ত্বরে আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা নদী, সাগর-রুনীসহ দেশের সকল সাংবাদিক হত্যা, নির্যাতনের প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবীতে মানব বন্ধন ও প্রতিকী অনশন পালিত হয়। এতে ফেডারেশন এর চেয়ারম্যান এস এম মোরশেদ এর নেতৃত্বে মানব বন্ধনে জাতীয় সাংবাদিক কল্যান সংস্থা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, জাতীয় সাংবাদিক সংস্থা, বাংলাদেশ রিপোর্টাস ক্লাব, যাত্রাবাড়ী প্রেস ক্লাব, জুরাইন প্রেস ক্লাব, ডেমরা প্রেসবিস্তারিত পড়ুন

শার্শার পুটখালী থেকে ফেনসিডিলসহ যুবক আটক

শার্শার পুটখালী সীমান্তে ফেন্সিডিলসহ এক যুবক আটক হয়েছে। ২১ ব্যাটালিয়নের পুটখালী বিজাবি ক্যাম্পের সদস্যরা বুধবার সকালে সীমান্তে অভিযান চালিয়ে ৫৪৫ বোতল ফেন্সিডিল সহ ইমরান হোসেন (১৯)নামে এক মাদক পাচারকারীকে আটক করে। আটক ইমরান হোসেন বেনাপোল পোর্ট থানার কেষ্টপুর গ্রামের কামরুজ্জামানের ছেলে। ২১ ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্প কমান্ডার সুবেদার লাবলুর রহমান জানান,গোপন সংবাদে জানাযায় মাদক চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমানের একটি ফেন্সিডিলের চালান এনে গাতিপাড়া মাঠে অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে সঙ্গীয় র্ফোসবিস্তারিত পড়ুন

আরো খবর.......

তালায় নিম্নমানের লাল স্বর্ণা ধান বীজে কৃষকরা ক্ষতিগ্রস্থ

সাতক্ষীরার তালায় লাল স্বর্ণার নিম্নমানের ধান বীজে ক্ষতিগ্রস্থ কৃষকদের নিয়ে পত্রিকান্তে সংবাদ প্রকাশে জেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ নূরুল ইসলাম বুধবার দুপুর ১২টার দিকে তিনি তালা উপজেলার প্রত্যন্ত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্থ কৃষকদের সাথে কথা বলে খবরের সত্যতার পান। এরপর সংশ্লিষ্ট ডিলারদের ডেকে কৃষকদের বিঘা প্রতি ২ হাজার টাকা ক্ষতি পূরণ দেওয়ার নির্দেশ দেন। এরপর বিকেলে সাংবাদিকেদের সাথে মত বিনিময়কালে খবরের সত্যতার বিষয়টি নিশ্চিত করে স্থানীয় কৃষি কর্মকর্তাদের দায়িত্ব পালনে আরো যত্নবানবিস্তারিত পড়ুন

মণিরামপুরে মুক্তিযোদ্ধা ইউনুস আকবারের শো-ডাউন

বুধবার (৫ সেপ্টেম্বর) বিকালে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, মণিরামপুরের কৃতি সন্তান, মুক্তিযোদ্ধা আলহাজ্ব এস এম ইউনুস আকবার আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক নির্বাচনী শো-ডাউন করেছেন৷ তিনি যশোর-৫ (মণিরামপুর) আসন থেকে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী হিসেবে এ শো-ডাউন করেন৷ এর আগে এদিন দুপুরে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের মণিরামপুর উপজেলা শাখার সভাপতি খলিলুর রহমান খান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক লুৎফর রহমানের নেতৃত্বে পশ্চিম মণিরামপুর তথা রাজগঞ্জ বাজার থেকে দেড়বিস্তারিত পড়ুন

সাড়া ফেলেছে ‘নো হেলমেট-নো পেট্রোল’ কর্মসূচি

দুর্ঘটনা থেকে মোটরসাইকেল চালকদের রক্ষা করতে হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করতে রংপুরে ‘নো হেলমেট, নো পেট্রোল’ কর্মসূচি শুরু করেছে পুলিশ। পেট্রোল পাম্প মালিক সমিতির সঙ্গে পুলিশ প্রশাসনের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। পুলিশ ও পাম্প মালিকদের এমন সিদ্ধান্তে সন্তোষ জানিয়ে নগরবাসীর অনেকেই বলছে এতে কমবে দুর্ঘটনার ক্ষতি। মোটরসাইকেল চালকরা জানান, প্রত্যেক ব্যক্তিদের সুবিধার জন্য পুলিশের পক্ষ থেকে এই ব্যবস্থা নেয়া হয়। আমাদের ভালোর জন্যই পুলিশ এই ব্যবস্থা নিয়েছে। এদিকে তেলের পাম্প মালিকরা পুলিশেরবিস্তারিত পড়ুন

যা ইচ্ছা সাজা দিন, আমি আর আসতে পারব না: আদালতে খালেদা

নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারের অভ্যন্তরে অস্থায়ী আদালত বসিয়ে জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারের ব্যবস্থা করায় অসন্তোষ জানিয়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘এই আদালত চলতে পারে না, ন্যায়বিচারও হবে না।’ বুধবার জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার বিচারে পুরনো কারাগারের ভেতরে বসে বিশেষ আদালত। এর আগে পুরনো কারাগারের আশপাশের এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তার ব্যবস্থা। আসামিপক্ষের আইনজীবীদের অনুপস্থিতিতে বুধবার বেলা ১২টা ২০ মিনিটের দিকে নতুন এই এজলাসে বিচারবিস্তারিত পড়ুন

ফুসফুসের সমস্যার তিন লক্ষণ

শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে ফুসফুস অন্যতম। আমরা শ্বাস নিলে সুস্থ ফুসফুস অক্সিজেন গ্রহণ করে। এরপর এই অক্সিজেন রক্তের মধ্যে ছড়িয়ে যায়।এই অক্সিজেন পরিবাহিত হয়ে শরীরের বিভিন্ন অঙ্গে পৌঁছায়। তাই এই গুরুত্বপূর্ণ অঙ্গ, অর্থাৎ ফুসফুস সুস্থ রাখা জরুরি। বিশ্বব্যাপী বহু মানুষ ফুসফুসের সমস্যায় আক্রান্ত। ফুসফুসের সমস্যার একটি বড় কারণ ধূমপান। এ ছাড়া পরিবেশদূষণ, গাড়ির কালো ধোঁয়া, ধুলাবালি ইত্যাদি ফুসফুসের সমস্যা বাড়িয়ে দেয়। ফুসফুসের সমস্যার কিছু লক্ষণের কথা জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপ টেনবিস্তারিত পড়ুন

আরো খবর.......

কেশবপুরে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে কেশবপুরের ভরতভায়না বুড়িভদ্রা খেলাঘর আসরের উদ্যোগে মঙ্গলবার বিকালে ভরতভায়না মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুড়িভদ্রা খেলাঘর আসরের সভাপতি সেলিম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উক্ত খেলার উদ্বোধন করেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা খেলাঘর আসরের আহবায়ক আব্দুল মজিদ ও সদস্য সচিব সৈয়দ আকমল আলী। বক্তব্য রাখেন যুবলীগ নেতা মাসুদুজ্জামান মাসুদ, শিক্ষক আমিনুর রহমান বুলবুল,বিস্তারিত পড়ুন

শার্শার ভবানীপুরে এক ব্যক্তিকে পিটিয়ে জখম

যশোরের শার্শা উপজেলার ভবানিপুর গ্রামে পুর্ব শত্রুতার জের ধরে রাস্তা থেকে ধরে নিয়ে আ. কুদ্দুস নামে এক ব্যক্তিকে পিটিয়ে হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। কুদ্দুসের স্ত্রী মর্জিনা খাতুন লিখিত ভাবে অভিযোগ করেন যে, তার স্বামী আঃ কুদ্দুস ভবানীপুর গ্রামের কদমতলা মোড় হতে ২২ আগষ্ট রাত ৯ টার দিকে বাড়ী ফেরার পথে একই গ্রামের কিতাব আলীর ছেলে আঃ আজিজ,মৃত ইসলাম আলীর ছেলে মহিদুল ও আঃ আজিজের ছেলে আশানুর রাস্তাথেকে ধরে তাদেরবিস্তারিত পড়ুন

স্ত্রীকে পুড়িয়ে হত্যা: পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে যুবলীগ নেতা আটক

দ্বিতীয় স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে ইতালিতে পালিয়ে যাওয়ার সময় সাভার থানা যুবলীগের বহিষ্কৃত সভাপতি ও সাভার জেলা পরিষদের সদস্য সেলিম মণ্ডলকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করে পুলিশ। কয়েক দিন আগে তিনি ওই হত্যা মামলায় উচ্চ আদালত থেকে এক মাসের জামিন নিয়েছিলেন। পুলিশ জানায়, সাভারের বিরুলিয়ায় পারিবারিক কলহের জের ধরে গত ৩ আগস্ট সেলিম মণ্ডল তার দ্বিতীয় স্ত্রী আয়েশা আক্তার বকুলকে (২৫) অ্যাসিডেবিস্তারিত পড়ুন

সাগর ও রুনির হত্যা মামলায় প্রতিবেদন ১৫ অক্টোবর

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি নাহার হত্যা মামলায় আগামী ১৫ অক্টোবর প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করেছে আদালত। বুধবার ঢাকা মহানগর হাকিম শুব্রত ঘোষ শুভ এই নতুন দিন ধার্য করেন। এর আগে প্রথম মামলাটি তদন্ত করে শেরেবাংলা নগর থানার পুলিশ। তারপর মামলার তদন্তভার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি) দেওয়া হয়। দুই মাসের বেশি সময় ডিবি তদন্তের পর একপর্যায়ে হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার র‌্যাবকে দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্তবিস্তারিত পড়ুন

তালায় বিপুল পরিমান দেশীয় প্রজাতির পাখি উদ্ধার

সাতক্ষীরার তালা উপজেলার আগোলঝাড়া গ্রামে খুলনা বিভাগীয় বনকর্মকর্তার নির্দেশে বন্যপ্রাণী উদ্ধার অভিযান পরিচালিত হয়েছে। এ সময় বিপুল পরিমান দেশীয় প্রজাতীর পাখি ও পাখির খাঁচা উদ্ধার করা হয়। মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) সকালে সাড়ে ৯ টায় এ অভিযানটি পরিচালিত হয়। সেভ ওয়ার্ল্ড লাইফ এর তথ্যের ভিত্তিতে খুলনা বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে বিভাগীয় ওয়ার্ল্ড লাইফের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহম্মেদ ও তার বিভাগীয় বন্যপ্রাণী রক্ষা ও অপরাধ দমন ইউনিটের সহযোগীতায় এ অভিযান পরিচালিত করেন। সেভবিস্তারিত পড়ুন

তালায় মহেন্দ্র-ইঞ্জিণ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত ৪ জন

পাইকগাছা-খুলনা প্রধান সড়কের সাতক্ষীরার তালায় মহেন্দ্র ও ইঞ্জিণ চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাইকগাছার মুনকিয়া এলাকার অরুন কুমার রায় (৪৫) নামের এক মাছ ব্যবসায়ী নিহত ও অন্তত ৪ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে জাতপুর আলাদিপুর এলাকায় দূর্ঘটনা ঘটে। আহতদের গুরুতর অবস্থায় তালা হাসপাতালে নেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান,খুলনার পাইকগাছার কপিলমুনি থেকে মাছবাহী একটি ইঞ্জিন ভ্যান আঠার মাইল বাজারে যাচ্ছিল। পথিমধ্যে তালার জাতপুরের আলাদীপুর এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামীর একটি মহেন্দ্র ভ্যানটিকেবিস্তারিত পড়ুন