Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বিচারের আশায় সন্তানকে নিয়ে পথে পথে ঘুরছে শার্শার ছাবিনা

শার্শা উপজেলার গোড়পাড়া গ্রামে স্বামী ও ভাসুর কর্তৃক ছাবিনা খাতুন (২৩) নামে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর অভিযোগ- ২০১৩ সালের মাঝামাঝি সময়ে শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া বড়বাড়ি এলাকার মৃত আব্দুল ওহাবের ছেলে ওমর আলী মালেশিয়া থাকাকালীন সময়ে ছাবিনার সাথে মোবাইল ফোনের সূত্র ধরে পরিচয় হয়। দীর্ঘ ৮ মাস সম্পর্কের এক পর্যায়ে ওমর আলীর ভাই আবু বক্কর সাবিনাকে দেখতে গ্রামের বাড়ী পাবনা জেলার সাথিয়া উপজেলার আড়াইকুলা ইউনিয়নের বনগ্রাম যান। পরেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা থেকে শুরু হবে নতুনধারার নির্বাচনী প্রচারণা -মোমিন মেহেদী

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, সাতক্ষীরা থেকে শুরু হবে নতুনধারার নির্বাচনী প্রচারণা। আগামী ৭ সেপ্টেম্বর সকাল ৮ টায় আনুষ্ঠানিকভাবে লিফলেট বিতরণের মধ্য দিয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার উদ্বোধন করা হবে। এই দিন সাতক্ষীরার কালিগঞ্জ, তারা সহ বিভিন্ন উপজেলার নেতাকর্মীদের সাথে আসন্ন নির্বাচন নিয়ে আলোচনাও অনুষ্ঠিত হবে। যাতে করে রাজনীতির নামে অপরাজনীতি যারা করে, তারা রাজনৈতিকভাবে বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে ঠাঁই না পায়। সত্যিকারের সোনার বাংলাদেশ গড়তে কাঁধেবিস্তারিত পড়ুন
জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি সুমন গুরুতর অসুস্থ্য

সাতক্ষীরার সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা মৃত.এড.এ.এফ.এম এন্তাজ আলীর জ্যেষ্ঠ পুত্র জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মাহমুদ আলী সুমন হৃদরোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। এদিকে মাহমুদ আলী সুমনের অসুস্থ্যতার সংবাদ পেয়ে সোমবার রাতে হাসপাতালে ছুটে যান জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ,বিস্তারিত পড়ুন
আরো খবর.......
কেশবপুরে পোকার জরিপ ও দমনের জন্য আলোর ফাঁদ প্রদান

যশোরের কেশবপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে সোমবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন বিলে পোকার জরিপ ও দমনের জন্য আলোর ফাঁদ প্রদান করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানার সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি অফিসার অনাথ বন্ধু দাসের পরিচালনায় উপজেলার মজিদপুর বিলে আলোর ফাঁদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও ইন্তেফা কোম্পনীর এএসপিও আব্দুল আলিম।বিস্তারিত পড়ুন
শার্শায় সাত শহীদের স্মৃতিস্তম্ভ আজ অবহেলায়

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতি স্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান “বীরশ্রেষ্ঠ” উপাধিতে ভূষিত করা হয়েছে তিনি তাদের অন্যতম। মহান বিজয় দিবস বাঙ্গালী জাতির একটি অবিস্বরণীয় দিন। দেশ মাতৃকার টানে যারা প্রাণ হারিয়েছেন তাদেরকে সকল মানুষ এই দিনটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জত রা আর দেশকে শত্রুমুক্ত করে যারা এ দেশবিস্তারিত পড়ুন
শার্শার আমড়াখালীতে ফেন্সিডিলসহ যুবক আটক

যশোরের আমড়াখালী থেকে ৩০৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আকিব হোসেন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্র্যাব । রোববার (০২ সেপ্টেম্বর) শার্শার আমড়াখালি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আকিব আমড়াখালি উত্তর পাড়া গ্রামের মৃত আব্দুর রবের ছেলে। র্র্যাব -৬,যশোরের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার সোহেল পারভেজ জানান, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি একজন মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান নিয়ে যশোর-বেনাপোল সড়কের ওপর আমড়াখালী নামক স্থানে ট্রাকে ওঠারবিস্তারিত পড়ুন
বেনাপোলে নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্ত থেকে নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর সদস্যরা ৪৭ হাজার ৪০০ পাতা আমদানী নিষিদ্ধ ভারতীয় যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করে। সোমবার (০৩ সেপ্টেম্বর) সকালে বেনাপোল ছোট আঁচড়া বাইপাস সড়কে একটি ইজিবাইক থেকে এসব ওষুধ আটক করা হয়। বিজিবি সুত্র জানায়, তাদের কাছে গোপন খবর আসে, চোররাচালানীরা ভারত থেকে আমদানী নিষিদ্ধ ওষুধের চালান নিয়ে বাংলাদেশে ঢুকেছে। তারা এখন বেনাপোল ছোট আঁচড়া বাইপাস সড়কেবিস্তারিত পড়ুন
ইভিএম না, নিবন্ধন দিন : মোমিন মেহেদী

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে না চাইলে ইভিএম না নিবন্ধন দিন। নতুননধারা বাংলাদেশ এনডিবির মত অবিরত কাজ করে যাওয়া অন্তত ২ টি রাজনৈতিক প্লাটফর্মকে নিবন্ধন দিয়ে আসন্ন একাদশশ জাতীয় সংসদ নির্বাচনকে সত্যিকার্থেই জনগনের রায়ের মাধ্যমে সফল করুন। তা না হলে কাদা ছোড়াছুড়ির রাজনীতির মধ্য দিয়ে কেচো খুড়তে গিয়ে সাপ বেরিয়ে আসতে পারে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন : নিবন্ধন প্রদানের প্রয়োজন’ শীর্ষক আলোচনা সভায় তিনি প্রধানবিস্তারিত পড়ুন
ঢাকার হোটেল আর খাবারে মুগ্ধ শিনা চৌহান

আবারও ঢাকা ঘুরে গেলেন ভারতীয় তারকা শিনা চৌহান। কাজের ফাঁকে বাংলাদেশি খাবার আর আতিথেয়তা এবারও বেশ উপভোগ করেছেন তিনি। মিষ্টির কথা বললেন বিশেষভাবে। এর আগে ঢাকায় এসে সাধারণত প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল কিংবা ওয়েস্টিনে ছিলেন শিনা। এবারই প্রথম লা মেরিডিয়ানে উঠেছিলেন তিনি। তার কথায়, ‘এটাই আমার ঢাকায় থাকার সেরা অভিজ্ঞতা।’লা মেরিডিয়ানের প্রশংসায় পঞ্চমুখ শিনা , তিনি বলেন- এখানকার স্যুট রুমগুলো চমৎকার। সবচেয়ে বেশি উপভোগ করেছি কর্মীদের আতিথেয়তা। এছাড়া বাংলাদেশি মিষ্টি আরবিস্তারিত পড়ুন
নাগরিকত্ব কেনা যায় ইউরোপের দেশগুলোর

ইউরোপীয় ইউনিয়নের যেসব দেশে অর্থের বিনিময়ে নাগরিকত্ব পাওয়া যায় সেসব দেশের নাগরিকত্ব প্রদানের কর্মসূচি খতিয়ে দেখছে ইউরোপীয় কমিশন। এই কর্মসূচিতে দুর্নীতি, কর ফাঁকি এবং নিরাপত্তা ইস্যুতে ঝুঁকি তৈরি হওয়ার প্রেক্ষিতে তারা এই ঘোষণা দিয়েছে। আসলেই কি ইউরোপীয় ইউনিয়নের নাগরিকত্ব কেনা যায়? ইউরোপীয় ইউনিয়নের ২৮টি সদস্য দেশের যেকোনো একটি দেশের নাগরিকত্ব গ্রহণের মাধ্যমে আপনি ইউরোপীয় ইউনিয়নের নাগরিক হয়ে উঠতে পারেন। নাগরিকত্ব দেওয়ার বিষয়ে ইইউর প্রত্যেকটি দেশেরই আছে আলাদা আলাদা নিয়ম, শর্ত এবংবিস্তারিত পড়ুন
উত্তর প্রদেশে বন্যায় ১৬ জনের মৃত্যু

ভারতের কেরালার পর এবার ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে উত্তর প্রদেশের বিস্তীর্ণ অঞ্চল। গত ২৪ ঘন্টার ভারী বর্ষণে কমপক্ষে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃষ্টির দাপট ক্রমশই বাড়ছে৷ ভারতীয় গণমাধ্যমে জানানো হয়েছে, ভারী বৃষ্টিতে ভেঙে পড়েছে বাড়ি ঘর। বৃষ্টিতে প্লাবিত হয়েছে উত্তরপ্রদেশের একাধিক এলাকা৷ হেলিকপ্টার নিয়ে উদ্ধারকাজে নেমেছে বিমানবাহিনীর সদস্যরা। এরই মধ্যে কয়েকটি স্থানে আটকে পড়া বেশ কয়েকজনকে উদ্ধার করেছে বিমানবাহিনীর সদস্যরা। সোম ও মঙ্গলবারও ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছেবিস্তারিত পড়ুন
ইমরান খানকে সহযোগিতা করতে আপত্তি নেই: প্রধানমন্ত্রী

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বৈরিতা থাকলেও সে দেশের সাধারণ মানুষের কল্যাণে তাদের নতুন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে আপত্তি নেই জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গণভবনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, “ইমরান খান অনেক ছক্কা মেরেছে। এখন দেখেন ক্ষমতার ছক্কা মারতে পারে কি না? আমরা খুশি হব ওটা করতে পারলে…একজন প্লেয়ার, তার যে স্পোর্টসম্যান স্পিরিট আছে…বহু চেষ্টা করেই ক্ষমতায় এসেছে।” ১৯৯২ সালে পাকিস্তানকে বিশ্বকাপ ক্রিকেট শিরোপা এনেবিস্তারিত পড়ুন
দিল্লিতে আজ বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আজ সোমবার থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে। বিএসএফের চাওলা ক্যাম্পে স্থানীয় সময় সোমবার বিকাল ৪টায় আনুষ্ঠানিক বৈঠকের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হবে। মহাপরিচালক পর্যায়ে এ সীমান্ত সম্মেলন আগামী ৮ সেপ্টেম্বর শেষ হবে। সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে ১৪ সদস্যের বাংলাদেশ দলে সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকবেন।বিস্তারিত পড়ুন
১৫০ বছর হবে মানুষের আয়ু, পুনরায় গজাবে হারানো অঙ্গও!

মানুষের বুড়ো হয়ে যাওয়া প্রতিরোধে নতুন এক চিকিৎসা পদ্ধতি উদ্ভাবিত হতে চলেছে। যার প্রয়োগে মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। এবং ২০২০ সালের মধ্যেই দেহের বাদ পড়া অঙ্গের জায়গায় নতুন করে সেই অঙ্গটিকে সৃষ্টি করা সম্ভব হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড সিনক্লেয়ার এবং অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমন একটি প্রক্রিয়া উদ্ভাবন করেছেন যার মাধ্যমে মানবদেহের কোনো কোষকে পুনরুজ্জ্বীবিত করা যাবে। ড, সিনক্লেয়ার বলেন, এই চিকিৎসাবিস্তারিত পড়ুন
মিয়ানমারে আটক সাংবাদিকদের মুক্তিতে বিক্ষোভ

মিয়ানমারে আটক বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিকের পক্ষে ইয়াঙ্গুনে বিক্ষোভ করেছ দেশটির নাগরিকরা। কাল সোমবার ওই সাংবাদিকদের রায় ঘোষণা করবে মিয়ারমারের একটি আদালত। রোহিঙ্গা গণহত্যার বিষয়ে তথ্য সংগ্রহের অভিযোগে গ্রেফতার হন তারা। ছবিতে দেখা যায়, কালো কাপড় পরিহিত একদল বিক্ষোভকারী আটক সাংবাদিকদের ছবি সম্বলিত ব্যানার, পতাকা ও বেলুন নিয়ে মিছিল করছে। তারা নির্দোষ সাংবাদিকদ্বয়ের দ্রুত মুক্তি দাবি করেছে। মিছিলে ‘খবর জানার অধিকার, জনগণের অধিকার’, ‘অবিলম্বে কারাবান্দি সাংবাদিকদের মুক্তি দাও, এমন স্লোগানওবিস্তারিত পড়ুন
রোহিঙ্গা নির্যাতনকারীদের বিচারের দাবিতে হলিউডে বিক্ষোভ

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠী নিধনের অভিপ্রায়ে বর্বরোচিত হামলায় দায়ীদের আন্তর্জাতিক আদালতে সোপর্দ করার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। গত শনিবার লসএঞ্জেলেস সিটিতে বিশ্বখ্যাত হলিউডে ডলবি থিয়েটারের সামনে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীরা বিক্ষোভ-সমাবেশ করেন। এসময় তারা রোহিঙ্গাদের সসম্মানে বসতভিটায় ফিরে যাবার পরিবেশ তৈরির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন। বাংলাদেশি সমাজকর্মী মোহাম্মদ শাহজাহান বাবুল ও মিয়ানমারের জাহিদ আরাকানের নেতৃত্বে অনুষ্ঠিত এই বিক্ষোভ থেকে অবিলম্বে রোহিঙ্গা নির্যাতন বন্ধ, সসম্মানে তাদের বাংলাদেশ থেকেবিস্তারিত পড়ুন
