শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

শার্শার পুটখালী সীমান্তে ৭৫৫ বোতল ফেন্সিডিল আটক

যশোরের শার্শার পুটখালী সীমান্ত গলিয়ে ভারত থেকে ফেন্সিডিল আনার সময় পাচাকারীসহ তা বিজিবির হাতে ধরা পড়েছে। স্থানীয় বিজিবি জোয়ানরা ৭৫৫ বোতল ফেন্সিডিল সহ জাহিদ হোসেন(২১)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। শনিবার (৮ই সেপ্টেম্বর) ভোরে শার্শা উপজেলার পুটখালি সীমান্ত এলাকা থেকে ৭৫৫ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। আটক জাহিদ হাসান বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আলমগীর হোসেনের ছেলে বলে জানাগেছে। পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার মুন্সি লাবলু রহমান জানান,নিজস্ব মাদক ব্যবসায়ীরা ভারতবিস্তারিত পড়ুন

দেবহাটার জগন্নাথপুর ছাত্রলীগ নেতার বাড়িতে চুরি

দেবহাটার জগন্নাথপুর ছাত্রলীগ নেতার বাড়িতে চুরির খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামে বাবুর আলীর পুত্র মহানগর ছাত্রলীগ নেতা এইচ এম সুলতানের বাড়িতে। এইচ এম সুলতান জানান, কিছু ধরে সঙ্গবদ্ধ লোকজন মিলে কিছুদিন ধরে এলাকার বিভিন্ন বাড়িতে চুরির করে আসছিলো। হটাৎ বুধবার দিবাগত রাতে এই চক্রটি আমার বাড়ির লোহার জানালা কেটে আমার ঘরে প্রবেশ করে আলমারি থেকে ১২ ভরী স্বর্ণ সহ আমার আলমারিতে থাকা ২ লক্ষবিস্তারিত পড়ুন

হাদিপুর আওয়ামীলীগের বিশাল কর্মী সমাবেশ

দেবহাটার ৪নং নওয়াপাড়ায় ইউনিয়নে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধা ৭টায় ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে হাদিপুর জগন্নাথপুর আহছানিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গনে ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ময়না, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য আসমাতুল্যা গাজী, ৪নংবিস্তারিত পড়ুন

পেশাজীবি গাড়ি চালকদের সাতক্ষীরায় দু’দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা

সাবধানে চালাবো গাড়ী, নিরাপদে ফিরবো বাড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সাতক্ষীরাতে সড়ক ও পরিবহণ সেক্টরে শৃংখলা ফিরিয়ে আনা, সড়কের নিরাপত্তা বজায় রাখাসহ সড়ক দূর্ঘটনা কমিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে দু’দিনব্যাপি পেশাজীবি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা শনিবার সকাল থেকে শুরু হয়েছে। এ প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে আগামীকাল রবিবার। কর্মশালায় বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারি পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিতবিস্তারিত পড়ুন

শার্শায় এক যুবকের মৃতদেহ উদ্ধার

যশোরের শার্শায় আফিল উইভিং জুট মিলস্ এর আবাসিক ভবন থেকে শুক্রবার সকালে পলাশ দাস (২২) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে মনিরামপুর উপজেলার জামশা গ্রামের নিরঞ্জন দাসের ছেলে ও আফিল উইভিং জুট মিলস্ এর একজন কর্মচারী। শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল আক্তার বলেন যে সকালে থানায় সংবাদ আসে আফিল উইভিং জুট মিলের পিছনে মুরগীর ফার্মের আবাসিক ভবনে এক যুবকের মৃত্যু হয়েছে। পরে সেখান থেকে ঐ ডুবকের মৃতদেহটি উদ্ধার করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় চারটি ফার্নিচারের দোকান পুড়ে ছাই

কলারোয়ায় বৈদ্যুতের শক-সার্কিট থেকে আগুন লেগে চারটি ফার্নিচারের দোকন পুড়ে ভুস্মিভুত হয়েছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ৩০ লক্ষ টাকার ফার্নিচার ও কাঠ। শুক্রবার ভোরে কলারোয়া বাজারের বলফিল্ড সংলগ্ন সড়কের পাশে অবস্থিত চারটি দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত নাইমা ফার্নিচারের মালিক বদরুজ্জামান জানান, শুক্রবার ফজরের নামাজের পর কোন একটি দোকান থেকে বৈদ্যতিক শক সার্কিট থেকে আগুন লেগে চারটি দোকান ভুস্মিভুত হয়েছে। ক্ষতি হয়েছে ৩০ লক্ষ টাকার মালামাল। সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিসেরবিস্তারিত পড়ুন

বেনাপোলে সম্প্রীতি বাংলাদেশের সুধী সমাবেশ

বাঙ্গালীর হাজার বছরের সম্প্রীতি সোহার্দ্য নিয়ে বেনাপোল পৌর বিয়ে বাড়িতে শুক্রবার বিকালে অনুষ্টিত হলো সম্প্রীতি বাংলাদেশের সুধী সমাবেশ।যশোর জেলা অাওয়ামীলীগের সংগঠিনক সম্পাদক ও বেনাপোল পৌর মেয়র অাশরাফুল অালম লিটনের সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিকুর রহমান,সুধী সমাবেশে অালোচক হিসাবে বক্তব্যে রাখেন, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অবঃ) এ,কে মোহাম্মদ অালী শিকদার, নাট্যব্যাক্তিত্ব শ্রী পিযুষ বন্দ্যোপাধায়, অাহবায়ক সম্প্রীতি বাংলাদেশ, অধ্যাপক ড.মামুন অাল মাহতাব সদস্য সচিব সম্প্রীতিবিস্তারিত পড়ুন

কেশবপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক

যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ-১৭ শুক্রবার বিকালে স্থানীয় পাবলিক ময়দানে উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রীয় একান্ত সহকারী সচিব মঞ্জুরুল হাফিজ, জনপ্রশাসন প্রতিমন্ত্রীয় পূত্র তানভির সাদেক, যশোর জেলা পরিষদ সদস্য আলহাজ্ববিস্তারিত পড়ুন

আরো খবর.......

আশাশুনিতে পুলিশী অভিযানে গ্রেফতার- ২

আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানার ২ পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরন করা হয়েছে। পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার দেবনাথের নেতৃত্বে এসআই (নিঃ) নয়ন চৌধুরী বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে সিআর ২২৭/১৮ এর আসামী চেউটিয়া গ্রামের কাশেম বিশ^াসের পুত্র হাসান উল্লাহ ওরফে হাসানকে গ্রেফতার করেন। এএসআই আনিসুর রহমান সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযানে পরিজারি নং- ১৩/১৭ এর আসামী তেতুলিয়া গ্রামের আজগর গাজীর পুত্র আবুল কাশেম গাজীকে গ্রেফতার করেন।বিস্তারিত পড়ুন

শার্শার পুটখালী সীমান্তে শাড়ী ও চসমার ফ্রেম উদ্ধার

বিজিবি ২১ ব্যাটালিয়নের পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা যশোরের শার্শার বারপোতা গ্রামের একটি মাঠে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার করে আনা ২৮০ পিস শাড়ি ও ৬ হাজার ৫০০ পিস চশমা আটক করেছে। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি তারা। শুক্রবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে শাড়ি ও চশমার এ চালানটি আটক করা হয়। পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার মুন্সি লাবলু রহমান জানান,নিজস্ব সংবাদে আমরা জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান শাড়ি ও চশমাবিস্তারিত পড়ুন

শার্শার আমলাই স্কুলের ছাত্রীর সম্ভ্রম হানীর ঘটনায় দপ্তরীকে গ্রেফতারের নির্দেশ

যশোরের শার্শা উপজেলার ৩৩ নং আমলাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রীর সম্ভ্রম হানির ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়াও ঘটনার সাথে জড়িত লম্পট দপ্তরী ইকরামুল হাসানকে গ্রেপ্তার করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল। উল্লেখ্য গত ২৯ শে আগষ্ট স্কুলের দপ্তরী কাম নৈশপ্রহরী ইকরামুল হাসান ৫ম শ্রেণীর এক ছাত্রীর সম্ভ্রমহানি ঘটায়। মেয়েটি তাৎক্ষনিকভাবে স্কুলের সহকারি শিক্ষিকা ইসমত আরার কাছে অভিযোগ করে।কিন্তু ঘটনাটিবিস্তারিত পড়ুন

বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন ওসিকে প্রত্যাহার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি তরিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। অনলাইনসহ বিভিন্ন পত্র পত্রিকায় ইমিগ্রেশন পুলিশের চাঁদাবাজির সংবাদ প্রকাশিত হওয়ার ইমিগ্রেশনের ওসি তরিকুল ইসলামকে প্রত্যাহার করেছে উর্ধতন কর্তৃপক্ষ। তাকে ঢাকা আর্মস পুলিশ (কেপিবিএন) ব্যাটালিয়নে পাঠানো হয়েছে। ১৮ মাসের পোস্টিং নিয়ে তরিকুল ইসলাম ২০১৭ সালের ২৫ শে ডিসেম্বর বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে যোগদান করেন। কিন্তু ৯ মাস পার না হতেই কর্তৃপক্ষ তাকে ৩ রা সেপ্টেম্বর প্রত্যাহার করেনেয়। তবে তার প্রত্যাহারের পর চেকপোস্টবিস্তারিত পড়ুন

কেশবপুরে নির্মান হচ্ছে জাতীয় স্মৃতিসৌধের আদলে নান্দনিক স্মৃতিসৌধ

জাতীয় স্মৃতিসৌধের আদলে কেশবপুরে নির্মান করা হচ্ছে আধুনিক স্মৃতিসৌধ। শুক্রবার সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক শহরের সরকারি কলেজের পুকুর পাড়ে প্রায় ৩৫ শতক জমির উপর নির্মিত স্মৃতিসৌধের স্থান ও নির্মান পরিকল্পনা পরিদর্শন করেছেন। প্রতিমন্ত্রীর নির্দেশনায় জেলা পরিষদ নান্দনিক স্মৃতিসৌধ নির্মান করছে। প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক পরিদর্শনের সময় জনকন্ঠকে জানান, কেশবপুরের মানুষের উন্নয়নের জন্য আধুনিক এই স্মৃতিসৌধ হবে সাভারের জাতীয় স্মৃতিসৌধের মতো। এখানকার পুকুর ও স্মৃতিসৌধের চারপাশ নিয়ে নির্মান করা হবেবিস্তারিত পড়ুন

কেশবপুর ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনের কমিটি প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা

যশোরের কেশবপুর ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেককে ফুলের শুভেচ্ছা জানান। কেশবপুরে সাংবাদিকদের ব্যাতিক্রমধর্মী সংগঠন ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনের পক্ষথেকে শুক্রবার সকালে প্রতিমন্ত্রী কেশবপুরস্থ নিজ বাসভবনে এ ফুলের শুভেচ্ছা জানান । কেশবপুর ফটোজার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির আহবায়ক কে এম কবীর হোসেন ( দৈনিক জনকন্ঠ ) , সদস্য সচিব আব্দুল্লাহ আল ফুয়াদ (দৈনিক গ্রামের কাগজ) সদস্য মোতাহার হোসাইন (দৈনিক সমকাল) , আব্দুল করিম (দৈনিক নবচেতনা), সোহেল পারভেজ (দৈনিক সকালের সময়), শামীমবিস্তারিত পড়ুন

বেনাপোলে ১০ পিচ সোনার বার ও ৯০ হাজার মার্কিন ডলারসহ আটক ৩

ভারতে পাচারেরর সময় বেনাপোল সীমান্ত থেকে ১০ পিচ স্বর্নের বার ও ৮৯ হাজার ৮শ’ মার্কিন ডলারসহ ৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার সকালে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোষ্টে ডলারসহ আটক হন যশোরের খড়কি এলাকার মমিনুল ইসলামের ছেলে হাসান আলী। ও শালকোনা গাতিপাড়া সীমান্তে স্বর্নসহ আটক হন নড়াইলের নড়াগাতি গ্রামের আমির হোসেনের ছেলে আব্দুর রহমান ও একই গ্রামের কাওসারের ছেলে মাসুদুর রহমান।বিস্তারিত পড়ুন

রাজগঞ্জে ৫ম শ্রেণির মডেল টেষ্ট পরীক্ষা অনুষ্ঠিত

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৫ম শ্রেণির মডেল টেষ্ট পরীক্ষা৷ এ কেন্দ্রে নকলমুক্ত সুন্দর পরিবেশে কোমলমতি পরীক্ষার্থীরা প্রথম দিনের গণিত বিষয়ের পরীক্ষা দিয়েছে বলে জানিয়েছেন কেন্দ্র সচিব প্রধান শিক্ষক মাহাবুবুর রশীদ৷ জানাগেছে, রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোবারকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোবারকপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হানুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাজগঞ্জ এডাস মডেল স্কুলের মোট ১শ’ ৬২জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছে৷