Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
লন্ডন থেকে আজ নিউইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী

লন্ডনে একদিনের যাত্রাবিরতি শেষে জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আজ নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে তার যাত্রা করার কথা রয়েছে। এর আগে, শুক্রবার লন্ডনে পৌঁছান প্রধানমন্ত্রী। হিথ্রো বিমানবন্দরে তাকে স্বাগত জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন। ১০ দিনের সফরে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেয়ার পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে যোগ দেবেন। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের পথে প্রতিবন্ধকতাগুলো বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন তিনি।বিস্তারিত পড়ুন
বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ‘উইপোকা

আসামের নাগরিক তালিকা থেকে যে ৪০ লাখ বাঙালির নাম বাদ পড়েছে তাদেরকে বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে আবারো মন্তব্য করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহ। এছাড়া বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ‘উইপোকা’ বলে উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি উইপোকাকে খুঁজে ভোটার তালিকা থেকে বের করে দেওয়া হবে। আসামের নাগরিক তালিকা নিয়ে তিনি বলেন, আসামে ইতিমধ্যেই ৪০ লাখ বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করা হয়েছে। আগামী নির্বাচন উপলক্ষে দলে হয়ে দেশটির বিভিন্ন রাজ্যে প্রচারণা চালিয়েবিস্তারিত পড়ুন
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন

গণতন্ত্র, গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতাবিরোধী আখ্যা দিয়ে সম্প্রতি জাতীয় সংসদে পাশ হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনটি বাতিলের দাবি জানিয়েছেন সাংবাদিকরা। ময়মনসিংহ, যশোর ও গাজীপুরের সাংবাদিকরা আজ শনিবার আইনটির বিরোধিতা করে মানববন্ধন করেন। ময়মনসিংহ থেকে আইয়ুব আলী জানিয়েছেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা আইনের ধারাগুলো বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ (জেইউএম)। দুপুরে ময়মনসিংহ সিটি প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভে বক্তব্য দেনবিস্তারিত পড়ুন
ভারতকে আবারও নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ব্যাপারে ভারতকে আবারও নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। রুশ অস্ত্র ক্রয়ে অসন্তুষ্ট হয়ে চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরপর ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার ভারতকে সতর্ক করা হয়। গত আগস্ট মাসেও ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ভারতকে একই ধরনের হুমকি দেওয়া হয়েছিল। রুশ সমরাস্ত্র ক্রয় তালিকার শীর্ষে রয়েছে চীন, ভারত ও ভিয়েতনাম। সম্প্রতি রাশিয়ার কাছ থেকে চীন এসইউ-৩৫ জঙ্গিবিমান ও এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার প্রতিক্রিয়ায়বিস্তারিত পড়ুন
বরিশালে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

বরিশালের উজিরপুর উপজেলায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গুলি করে হত্যা করা হয়েছে; যিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, শুক্রবার রাতে উপজেলার জল্লা ইউনিয়নের কারফা বাজারে তাকে হত্যা করা হয়। নিহত বিশ্বজিৎ হালদার নান্টু (৪০) জল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। পুলিশ সুপার বলেন, রাত সাড়ে ৮টার দিকে কারফা বাজারে নিজের দোকান স্বর্ণা গার্মেন্টস অ্যান্ড ক্লোথ স্টোরে বসে ছিলেন বিশ্বজিৎ। “দুটি মোটরসাইকেলে করে এসেবিস্তারিত পড়ুন
প্রেমের ফাঁদে ফেলে ‘প্রতারণা’, গ্রেপ্তার আট

নওগাঁয় প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লোকজনকে বেকায়দায় ফেলে আসামিরা অর্থ আদায় করতেন বলে অভিযোগ পাওয়া গেছে। গভীর রাতে ল্যাবজোন ডায়াগনস্টিক সেন্টারের সহকারী পরিচালক ময়নুল হোসেনের অভিযোগের ভিত্তিতে নওগাঁ শহরের পার-নওগাঁ (দক্ষিণপাড়া) এলাকার একটি বাড়ি থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন পার-নওগাঁ দক্ষিণপাড়া এলাকার মোসা. শান্তা খাতুন (৩০), মোসা. নিপা খাতুন (৩২) ও মোসা. সন্ধ্যা খাতুন (১৯), বগুড়া জেলাধীন আদমদিঘী থানার কেল্লা গ্রামের মোসা. রিয়া খাতুন,বিস্তারিত পড়ুন
‘গাঙচিল’র মহরতে মন্ত্রীদের মেলা

কিছুদিন আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ‘গাঙচিল’ উপন্যাস অবলম্বনে একই নামে ছবি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল। তাতে সম্মতি জানিয়েছিলেন মন্ত্রী কাদেরও। ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত মহরত অনুষ্ঠানের মাধ্যমে ইতিমধ্যে শুরু হয়ে গেছে ছবি নির্মাণের সেই কার্যক্রম। এই মহরত অনুষ্ঠানে মন্ত্রী ওবায়দুল কাদের যে উপস্থিত থাকবেন সেটা বলাই বাহুল্য। কেননা, তার লেখা উপন্যাস থেকেই তো নির্মিত হবে ছবিটি। কিন্তু শুধু ওবায়দুল কাদেরই নন, ‘গাঙচিল’-এরবিস্তারিত পড়ুন
জাতীয় সংসদে কওমি সনদের বিল পাশ করায় সরকারকে অভিনন্দন

কওমি শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে মাস্টার্সের (স্নাতকোত্তর ডিগ্রি) সমমর্যাদা দিয়ে তৈরি করা বহুল প্রতিক্ষিত কওমি সনদের স্বীকৃতির বিল জাতীয় সংসদে অনুমোদন করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার, শিক্ষামন্ত্রী ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন হাটহাজারী মাদরাসার মহাপরিচালক, কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী।গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, কওমি শিক্ষাব্যবস্থার স্বীকৃতি দেশের লাখো আলেম-ছাত্র সমাজের প্রাণের দাবী ছিলো। দীর্ঘদিন যাবত আমরা এ জন্য চেষ্টা করেবিস্তারিত পড়ুন
আলোচনায় বসতে মোদিকে ইমরানের চিঠি

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের সঙ্গে পুনরায় আলোচনা শুরু করতে চেয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন। খুব স্পষ্টভাবে এবং উল্লেখযোগ্যভাবে বলতে গেলে নিউইয়র্কে চলমান জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এই মাসের শেষে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কোরেশী এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বৈঠকের কথা বলেছেন তিনি। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দেশের মধ্যে একটা অর্থবহ এবং গঠনমূলক সম্পর্কে তৈরির আগ্রহের প্রেক্ষিতে এ চিঠি দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এর আগেবিস্তারিত পড়ুন
নওয়াজ-মরিয়ম মুক্তি পেলেন

আদালতের নির্দেশে মুক্তি পেলেন দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, তাঁর মেয়ে মরিয়ম নওয়াজ। আদালতের নির্দেশে মুক্তি পেলেন দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, তাঁর মেয়ে মরিয়ম নওয়াজ ও মরিয়মের স্বামী মোহাম্মদ সফদার। গতকাল বুধবার দুপুরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে কারাদণ্ডাদেশের রায় স্থগিতের আদেশ দেন ইসলামাবাদ হাইকোর্ট। নওয়াজের সঙ্গে তাঁর মেয়ে মরিয়ম নওয়াজ ও মরিয়মের স্বামী মোহাম্মদ সফদারের বিরুদ্ধে দণ্ডাদেশের রায়ও স্থগিত করা হয়। আনুষ্ঠানিকতাবিস্তারিত পড়ুন
দিনাজপুরে বঙ্গবন্ধু মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন, প্রতিবাদ মানববন্ধন

দিনাজপুরের বীরগঞ্জের পলাশবাড়ী ইউনিয়নে বঙ্গবন্ধু মহাবিদ্যালয়ের নাম মুছে দিয়ে স্থানীয় এমপি মনোরঞ্জন শীল গোপালের নামে এমএস গোপাল কলেজ নামকরণের প্রতিবাদে মানববন্ধন করেছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনসহ বিক্ষুব্ধ এলাকাবাসী। বুধবার বিকাল ৫টায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ পৌর শহরের পুরাতন শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক এমপি মো. আমিনুর ইসলাম, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি করিমুল হক চৌধুরী, উপজেলা কৃষকলীগের সভাপতি সিবলী সাদিক,বিস্তারিত পড়ুন
শার্শায় গুচ্ছ গ্রাম নির্মানে স্থান পরিদর্শন করেন ভুমি মন্ত্রনালয়ের উপসচিব

যশোরের শার্শার গাতীপাড়া (কিসমের বিল) গ্রাম এলাকায় ১৩০টি গরীব অসহায় ও দুস্থ্য পরিবারের জন্য গুচ্ছগ্রাম নির্মাণ করার লক্ষে ১একর ২৬ শতক জমি অধিগ্রহনের লক্ষে ভুমি মন্ত্রনালয়ের উপসচিব ও গুচ্ছ গ্রাম প্রকল্পের এটিডি জনাব ড. একেএম ওলিউল্লাহ স্থান পরিদর্শন করেন। বুধবার সকাল ১১টার সময় এ প্রকল্পের জমি পরিদর্শনে আসেন। এসময় সাথে ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া, শার্শা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগবিস্তারিত পড়ুন
আরো খবর...
কালিগঞ্জে দুই ডাকাত আটক

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রাম থেকে দুটি অস্ত্রসহ দুই ডাকাত কে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন কালিগঞ্জ উপজেলার ইন্দ্রনগর গ্রামের নবাব আলী সরদারের পুত্র শহীদুল ইসলাম (৩০) ও আশাশুনি উপজেলার বসুখালি গ্রামের মোহাম্মদ আলী ফকিরের পুত্র আমিরুল ইসলাম (৩২)। খুলনা র্যাব-৬ এর সহকারি উপ-পরিচালক লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল পৌনে ১১ টার দিকে কালিগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের ইন্দ্রজিৎ মন্ডলের মাছের ঘেরের পাশে রাস্তার উপর দু’ যুবককে আটক করাবিস্তারিত পড়ুন
শ্রমিকদের মারামারি, বেনাপোল-পেট্রাপোলে বানিজ্য বন্ধ

বাংলাদেশ ভারতে এর বেনাপোল-পেট্রাপোল সিএন্ডএফ কর্মচারীদের ভিতর তুচ্ছ ঘটনা নিয়ে মারামারি হওয়ায় আমদানি রপ্তানি বানিজ্য বন্ধ রয়েছে। বুধবার বেলা ৫টার সময় এ ঘটনা ঘটে। বেনাপোল সিএন্ডএফ সুত্র জানায়, বেনাপোলের এম আর ট্রেডিং ফ্রেস নামের একটি সিএন্ডএফ এর কর্মচারী শাহআলম পেট্রাপোল বন্দরে আমদানি বানিজ্য পন্য লোড এর জন্য গেলে তার সাথে ট্রাকের ভাড়া নিয়ে বাকবিতন্ডার পর ভারতের প্রেটাপোল বন্দরের সিএন্ড এফ কর্মচারীরা তাকে মারধর করে। এরপর বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফ এবংবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার বাঁশদহে চলাচলের পথ বন্ধের অভিযোগ

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তারের মৌখিক আদেশ অমান্য করে সাংবাদিক পরিবারের চলাচলের পথে পাকা প্লিয়ার পুঁতে চলাচলের ও মসজিদের পথ বন্ধের অভিযোগ হয়েছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের টেংরা গ্রামে। সাংবাদিক জিয়াউর রহমান ও তার পরিবারের সাথে কথা বলে জানা যায় তাদের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে জমাজমি সংক্রান্ত গোলোযোগ থাকায় এলাকার আব্দুল আজিজরা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে বাদি হয়ে কেস করলে সেই কেসে তারা হেরে গিয়ে প্রতিহিংসায় এ কাজ করছে।বিস্তারিত পড়ুন
দু’দেশে শিক্ষা ভ্রমণ করায় ইউপি চেয়ারম্যানকে সম্মাননা প্রদান

থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া শিক্ষা ভ্রমণ করায় যশোরের কেশবপুরে বুধবার দুপুরে বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেনকে সম্মাননা প্রদান করা হয়েছে। উপজেলার পি.বি.এইচ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ওই সম্মাননা প্রদানের আয়োজন করা হয়। পি.বি.এইচ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ হাসেম আলীর সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল হামিদ, পরচক্রা হাড়িয়াঘোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন
