শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

অঘোষিত সেমিফাইনালের দুই দলের সম্ভাব্য একাদশ

এশিয়া কাপের ১৪তম আসরের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ বলা চলে আজকের ম্যাচটিকে। কারণ এ ম্যাচে যে দল জয়লাভ করবে তারাই ফাইনালে ভারতের মুখোমুখি হবে। এ ম্যাচটিকে হাইভোল্টেজ বলার কারণ বাংলাদেশ-পাকিস্তান বরাবরই একে অপরের শক্ত প্রতিপক্ষ। প্রথম দিকে বাংলাদেশ পাকিস্তানের কাছে পাত্তা না পেলেও আস্তে আস্তে তারা পরাশক্তিতে পরিণত হয়। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সবশেষ সাফল্য ২০১৫ সালে নিজ দেশে পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হোয়াইওয়াশ। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় পাকিস্তানেরবিস্তারিত পড়ুন

সালমানের হাত ধরে সেই আফগান শিশুটি এখন নায়িকা!

ওয়ারিনা হুসেন বলেছেন, ‘লাভযাত্রী’ ছবি তাঁর স্বপ্ন পূরণ করতে যাচ্ছে। বলিউডে সুযোগ করে দেওয়ার জন্য সালমান খানের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবেন নবাগত এই অভিনেত্রী। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আফগানিস্তানের সেই ছোট্ট শিশুটির এখন বলিউডে অভিষেক হতে যাচ্ছে। তাঁর বিপরীতে রয়েছেন আরেক নবাগত আয়ুশ শর্মা, যিনি সালমান খানের ভগ্নিপতি। ‘লাভযাত্রী’ পরিচালনা করেছেন অভিরাজ মিনাওয়ালা। ওয়ারিনা বলেন, ‘সালমান খান প্রযোজিত ছবি দিয়ে অভিষেক হওয়া অবিশ্বাস্য ব্যাপার। এত বড় প্রজেক্ট, অনেক দায়বদ্ধতা আছে আমার;বিস্তারিত পড়ুন

চা বিক্রি করেই ২০০ কোটির মালিক মার্কিন নারী

আমাদের দেশে কেউ প্রতিষ্ঠিত চাকরি ছেড়ে যদি চায়ের দোকান দেন। তাহলে সবাই তাকে পাগল বলবে। নিজের পরিবারও তাকে মেনে নেবে না। তবে ঠিক এই কাজটি করেই মাত্র ১১ বছরে ২০০ কোটি টাকার মালিক হয়েছেন মার্কিন নারী ব্রুক এডি। ২০০৭ সাল থেকে শুরু করেন চা বিক্রি। খবর ফিনান্সিয়াল এক্সপ্রেসের। চা বিক্রির পেশা বেছে নেয়ার পেছনে রয়েছে মজার একটি ঘটনা। ২০০২ সালে তিনি ভারতে একটি সামাজিক আন্দোলনে যোগ দিতে আসেন। ভারতে এসে বিভিন্নবিস্তারিত পড়ুন

‘জাতীয় ঐক্যের চমক দেখতে অপেক্ষা করতে হবে’

ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যের নামে সরকারবিরোধী যে জোট গড়ার প্রক্রিয়া চলছে এর ভবিষ্যৎ সম্পর্কে এখনই বলার সময় আসেনি বলে মনে করেন সিনিয়র সাংবাদিক মাহফুজউল্লাহ। নতুন এই জোটের চমক দেখার জন্য অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি। মঙ্গলবার মধ্যরাতে বেসরকারি টেলিভিশন বাংলাভিশনের একটি টক শোতে তিনি এই মন্তব্য করেন। নিউজ অ্যান্ড ভিউজ নামের টক শোতে সহ-আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন। নতুন জোট প্রসঙ্গে মাহফুজউল্লাহ বলেন,বিস্তারিত পড়ুন

আরো খবর....

আশাশুনি উপজেলা পরিষদে মাসিক সভা অনুষ্ঠিত

আশাশুনি উপজেলা পরিষদ (উন্নয়ন ও সমন্বয়) কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীনের সঞ্চালনায় সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা খাতুন, ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, আলমগীর আলম লিটন, আবু হেনা সাকিল, শেখ জাকির হোসেন, ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক, আলহাজ¦ শাহ নেওয়াজ ডালিম, এস এম রফিকুল ইসলাম,বিস্তারিত পড়ুন

তালায় আটক আলামিনকে ছেড়ে দিয়েছে পুলিশ

তালা থানা পুলিশের হাতে ইয়াবাসহ আটক ছাত্রলীগ কর্মী আলামিনকে ছেড়ে দেয়া হয়েছে। সোমবার রাত আনুমানিক ১২ টার দিকে স্থানীয় দলীয় নেতৃবৃন্দদের সাথে থানা পুলিশের দফায় দফায় বৈঠকের পর তাকে ছেড়ে দেয়া হয়। একই সাথে তার কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবাগুলি জন্ম নিয়ন্ত্রণ পিল হিসেবে চিহ্নিত করা হয়েছে। সাতক্ষীরা তালার বারুইহাটি কামার বাড়ি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে আলামিন সরদার নামে এক ছাত্রলীগ কর্মীকে ৫ পিচ ইয়াবাসহ সোমবার রাত আনুমানিক ৯ টাবিস্তারিত পড়ুন

শতভাগ অর্গানিক রাজ্য সিকিম

২০১৬ সালের ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমকে সম্পূর্ণ অর্গানিক স্টেট বা কেমিক্যাল ফ্রি রাজ্য হিসেবে ঘোষণা করা হয়। প্রায় পাঁচ বছর আগে সবুজ বিপ্লবের যখন সূচনা হয়েছিলো সেখানে একই সাথে কীটনাশক বাদ দিয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহারের কথা বলা হয়েছিল। ভারতের প্রথম রাজ্য হিসেবে সিকিমকেই রাসায়নিক মুক্ত বা অর্গানিক রাজ্য হিসেবে ঘোষণা দেয়া হয়েছিলো আরও দু’বছর আগে। যদিও যখন সিকিম সরকার প্রথম তাদের পরিকল্পনা ঘোষণা করে তখন বিষয়টি এতো সহজ ছিল না।বিস্তারিত পড়ুন

কেশবপুরে ইউনাইটেড কমার্শিয়ালের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

যশোরের কেশবপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর কেশবপুর শাখার এজেন্ট আউটলেট উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে কেশবপুর শহরের পৌরসভা রোডস্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর কেশবপুর শাখার এজেন্ট আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এজেন্ট ব্যাংকিং কেশবপুর শাখার এজেন্ট আউটলেট উদ্বোধন ও গ্রাহক মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের সদস্য হাসান সাদেক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুফলাকাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আব্দুস সামাদ, কেশবপুর উপজেলাবিস্তারিত পড়ুন

শার্শার পুটখালী সীমান্ত থেকে ২ নাইজেরিয়ান নাগরিক আটক

যশোরের শার্শার পুটখালী সীমান্ত থেকে দুইজন নাইজেরিয়ান ফুটবলারকে আটককরা হয়েছে। রোববার সকালে পুটখালী বিওপির বিজিবি জোয়ানরা দুইজন নাইজেরিয়ান নাগরিককে আটক করে। তারা ফুটবল খেলোয়ার। ভিসা জটিলতার কারনে এরা দীর্ঘদিন ধরে ভারতের কলকাতায় অবস্থান করছিল। একটি ক্লাবে ফুটবল খেলতে দালালের মাধ্যমে তারা বাংলাদেশে প্রবেশ করে। খুলনা ২১ বিজিবির অধিনায়ক লে কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে পূটখালী বিজিবি ক্যাম্পের টহলদল সীমান্তে অভিযান চালিয়ে ওলাতুন্ডে তিমোথি (৩৪) ও ভিতাসবিস্তারিত পড়ুন

‘সুরাইয়া জান, তোমার জন্য ছবিটি ১০ বার দেখতে পারি।’

থাগস অব হিন্দোস্তান’ ছবির তারকাদের চরিত্র-দর্শন করাচ্ছেন এর নির্মাতা। প্রথমে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন, এরপর দঙ্গলকন্যা ফাতিমা সানা শেখ ও ব্রিটিশ অভিনেতা লয়েড উনসের লুক ভক্তরা দেখেছেন। সম্প্রতি প্রকাশ করা হয়েছে আবেদনময়ী অভিনেত্রী ক্যাটরিনা কাইফের লুক। এ ছবিতে তিনি সুরাইয়ার চরিত্রে অভিনয় করছেন। লেহেঙ্গা চোলি পরিহিত ক্যাটরিনার রূপমাধুরীতে মুগ্ধ ভক্তরা। বলিউড তারকারাও তাঁর রূপে মুগ্ধ হয়েছেন। যদিও এখনো সুরাইয়া চরিত্রটি সম্পর্কে তেমন কিছুই জানাননি নির্মাতা। তবে ছবি দেখে মনে হচ্ছে, নৃত্যশিল্পীরবিস্তারিত পড়ুন

মোশাররফ হত্যার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

কালিগঞ্জ উপজেলা কৃষ্ণনর ইউনিয়নের চেয়ারম্যান মোশাররাফ হোসেন হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও তাদের গটফাদারদের চিহ্নিত করে সাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর শনিবার বেলা ১১ টায় উপজেলা প্রাঙ্গনে নিহত ইউপি চেয়ারম্যানের কন্যা সাফিয়া পারভীনের নেতৃত্বে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বঙ্গবন্ধু মূর‌্যালের পাদদেশে এক সমাবেশ কালিগঞ্জ থানা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সাতক্ষীরা জর্জ কোর্টের পি পি এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টু সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে নিহত মোশাররফ হোসেনবিস্তারিত পড়ুন

ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সাহিত্য বি চৌধুরির ৩১ তম জন্মদিন পালিত

কালিগঞ্জ উপজেলার দক্ষিন শ্রীপুর ইউনিয়ানে কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সাহিত্য বি চৌধুরির ৩১ তম জন্মদিন পালিত হয়েছে। উক্ত জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব আল মামুন সরদার,কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক ক্রিড়া সম্পাদক অনিক মেহেদী,কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সাজিদুল হক সাজু,সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন,ছাত্রলীগের নেতা রাশিদুল ইসলাম (জয় বাংলা),দক্ষিন শ্রীপুর ইউনিয়ান যুবলীগের সভাপতি মেহেদী হাসান।আরো উপস্থিত ছিলেন আব্দুল হামিদ,সিরাজুল ইসলাম,আমিনুর ইসলাম,সাংবাদিক শিমুল সহবিস্তারিত পড়ুন

গফরগাঁও উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক শাহানাজ

শিক্ষা খাতে অসামান্য অবদান রাখায় প্রাথমিক পর্যায়ে ময়মনসিংহ উপজেলায় ২০১৮ সালের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন শাহানাজ সুলতানা। তিনি ৭৮নং উথুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। গফরগাঁও উপজেলার শ্রেষ্ঠ এ শিক্ষক ২০০২ সালে সরাসরি প্রধান শিক্ষক হিসেবে যোগদানের মধ্যে দিয়ে শিক্ষকতা শুরু করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কর্মে বিএসএস (অনার্স) ও মাস্টার্স করেন। শ্রেষ্ঠ শিক্ষক শাহানাজ সুলতানা আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের প্রভাষক মোস্তাসিমুর রহমান খান বুলবুলের সহধর্মীনি। এ শিক্ষক দম্পতির দুইবিস্তারিত পড়ুন

সাবেক প্রধান বিচারপতি সিনহার অভিযোগের উত্তর যথাযথভাবে দেয়া উচিত’

সাবেক প্রধান বিচারপতি তার আত্মজীবনীমূলক বই ‘এ ব্রোকেন ড্রিম: রুল অব ল, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি’তে সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ এনেছেন। এসব অভিযোগের জবাবে তাকে গালিগালাজ না করে যথাযথভাবে উত্তর দেয়া উচিত বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ও টক শো’র পরিচিত মুখ আসিফ নজরুল। এ ব্যাপারে তিনি নিজের ফেসবুক পেইজে রবিবার সকালে একটি পোস্ট দিয়েছেন। এখানে তার সেই পোস্টটি হুবহু তুলে দেয়া হলো: “এসকে সিনহা’র বই-এর উল্লেখযোগ্য অংশবিস্তারিত পড়ুন

বিকালে ভারত-পাকিস্তান দ্বৈরথ

বিশ্ব ক্রিকেটে সবসময় চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই দুই দলের দ্বৈরথ দেখার জন্য সারা বছর অপেক্ষায় থাকে গোটা ক্রিকেট বিশ্ব। এশীয় শ্রেষ্ঠাত্বের আসরে ইতিমধ্যে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। কিন্তু কোনো উত্তেজনা ছাড়াই পাকিস্তানকে হেসে-খেলে হারিয়েছে ভারত। যদিও গ্রুপ পর্বের ম্যাচ বলে সেই ম্যাচটা দুই দলের জন্য তেমন গুরুত্বপূর্ণ ছিল না। কিন্তু আজ সুপার ফোরের লড়াইয়ে মুখোমুখি হবে দুইদল। সুপার ফোরের প্রথম ম্যাচে জয় পাওয়ায় এই ম্যাচটা দুইদলের জন্যই সমান ভাবেবিস্তারিত পড়ুন

সৌদি আরবের প্রথম নারী সংবাদ পাঠিকা উইয়াম

রক্ষণশীল সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে প্রথমবারের মতো কোনও নারী সংবাদ উপস্থাপনা করেছেন। বৃহস্পতিবার একজন পুরুষ সহকর্মীর সঙ্গে আল সৌদিয়া টিভির সাড়ে নয়টার নিউজ বুলেটিন পড়ে ‘ইতিহাস গড়েন’ উইয়াম আল দাখিল নামের ওই নারী। খবর ডেইলি মেইলের। প্রথম সংবাদ পাঠিকা হিসেবে ইতিহাস গড়ায় সোশ্যাল মিডিয়ায় অনেকেই আল দাখিলের প্রশংসা করেছেন। অনেকেই এটিকে রক্ষণশীল দেশটির জন্য একটি বড় অর্জন হিসেবেও দেখছে। আল দাখিল এর আগে সিএনবিসি আরাবিয়ার রিপোর্টার এবং বাহরাইনভিত্তিক আল-আরব নিউজবিস্তারিত পড়ুন