Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
পানির জন্য মধ্যরাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের বিক্ষোভ

তীব্র পানি সংকটের কারণে মধ্যরাতে হলের বাইরে বিক্ষোভ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের ছাত্রীরা। গতকাল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হল গেইটের সামনে বিক্ষোভ করেন তারা। পরে হল প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে আজ বুধবার সন্ধ্যার মধ্যে পানির স্থায়ী সমাধানের আশ্বাস দিলে হলে ফেরেন ছাত্রীরা। হল সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের ছাত্রীরা হলের প্রধান ফটক খুলে সামনে অবস্থানবিস্তারিত পড়ুন
আন্তর্জাতিক অপরাধ আদালতে তদন্ত শুরু- রোহিঙ্গা বিতাড়ন

মিয়ানমারের রোহিঙ্গা মুসলামদের ওপর মানবতাবিরোধী অভিযোগের বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত- আইসিসি। হেগের এই আদালতের কৌঁসুলি ফাতোও বেনসুদা মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছেন, লাখ লাখ রোহিঙ্গাকে যেভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে বিতাড়িত করা হয়েছে,তাতে যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে কি না-সে বিষয়ে প্রাথমিক তদন্তে হাত দিয়েছে তার দপ্তর। রোহিঙ্গাদের বিতাড়নে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের জন্য মিয়ানমারের বিচারের এখতিয়ার হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের রয়েছে বলে সিদ্ধান্ত আসার ধারাবাহিকতায় এই তদন্ত শুরুবিস্তারিত পড়ুন
ইয়েমেন: দুর্ভিক্ষের মুখে ‘৫২ লাখ শিশু’

যুদ্ধের কারণে বাড়তে থাকা খাদ্যমূল্য ও ইয়েমেনি মুদ্রার অব্যাহত দরপতনে খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকির মধ্যে পড়া পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর সঙ্গে আরও একটি হুমকি যুক্ত হয়েছে। দেশটির বিদ্রোহী অধিকৃত এলাকাগুলোতে পাঠানো ত্রাণের অধিকাংশই প্রধান সমুদ্র বন্দর হুদেইদাহের মধ্য দিয়ে ওই এলাকাগুলোতে যায়। কিন্তু হুদেইদাহের চারপাশে চলা লড়াইয়ের কারণে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ত্রাণ সরবরাহ ঝুঁকির মুখে পড়েছে। এতে বিদ্যমান পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। ইয়েমেনে এখন মোট ৫২ লাখবিস্তারিত পড়ুন
আবারও সৌদি থেকে ফেরত আসলেন আরও ৪২ নারী গৃহকর্মী

গৃহকর্তার শারীরিক নির্যাতন আর বিনা কারণে মাসের পর মাস জেল খাটার পর সৌদি আরব থেকে ফেরত আসলেন আরও ৪২ নারী গৃহকর্মী। মধ্যরাতে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে দেশে ফেরেন তারা। বেসরকারী প্রতিষ্ঠান ব্র্যাক, বাংলাদেশী দূতাবাসের মাধ্যমে তাদেরকে দেশে আনা হয়। এরা সবাই সৌদির কারাগারে ছিলেন। জেল খেটেছেন ৩ থেকে ৯ মাস। ভুক্তভোগী নারীদের অভিযোগ, গৃহকর্মী হয়ে সৌদি আরব গিয়ে কাজে যোগ দেয়ার পর থেকে শুরু হয় গৃহকর্তার নির্যাতন। মাস শেষে বেতন চাইলেবিস্তারিত পড়ুন
মণিরামপুর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা রেশমা খাতুন

মণিরামপুর উপজেলা চিনাটোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা. রেশমা খাতুন ২০১৮ সালে উপজেলার শেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। সোমবার মণিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে এই শিক্ষিকার শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়। উল্লেখ্য, গত ২বার একই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা থাকাকালীন শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়ে ছিলেন।
তালায় পৃথক চুরি সংঘটিত

তালায় পৃথক চুরি সংঘটিত হয়েছে। এতে প্রথমরাতে রাঢ়ীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হ্যাজবোল্ট ভেঙ্গে ভেতরে থাকা পানির মটর, ১ টি সিলিং ফ্যান, রান্নার বড় হাড়ি, কড়াই, রাইস কুকার সহ অন্তত ২০ হাজার টাকা মুল্যের বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়। পরবর্তী দিন স্কুল টাইমে দরজা খুলতে গিয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন শিক্ষকমন্ডলী। এ বিষয়ে পাটকেলঘাটা থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিখা রাণী চৌধুরী। এদিকে তার পরের রাতেবিস্তারিত পড়ুন
শার্শায় সাংবাদিক ইয়ানুর রহমানের পিতার ইন্তেকাল

শার্শা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক স্পন্দন পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক ইয়ানুর রহমানের পিতা আব্দুল মান্নান (৭৫) হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহে……রাজেউন)। মঙ্গলবার ভোর ৪ টার সময় তিনি শার্শার বুরুজবাগান গ্রামের নিজ বাড়ীতে মারা যান। মৃত্যু কালে তিনি ছেলে-মেয়ে নাতি-নাতনি সহ অসংখ্য আতœীয় স্বজন রেখে গেছেন। মঙ্গলবার বাদজোহর শার্শার দক্ষিন বুরুজ বাগান সিনিয়র মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানযা নামাজে অংশ গ্রহন করেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
তালায় খলিষখালী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আটক

সাতক্ষীরা তালা উপজেলার খলিষখালী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আওয়াল মোড়লকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে দুদলি গ্রাম তাকে গ্রেফতার করে। আওয়াল দুধলী গ্রামের আপ্তাব মোড়লের ছেলে। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,তার বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে।
অস্ত্র ও গুলিসহ শার্শায় একজন আটক

যশোরের শার্শায় অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করা হয়েছে। একটি ওয়ান শুটার গান ও ১ রাউন্ড গুলিসহ কামাল হোসেন (২৮) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে শার্শা থানা পুলিশ। পুলিশ বলছে সোমবার (১৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার রামপুর বাজার থেকে তাকে আটক করা হয়। আটক কামাল হোসেন বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের আবু ছিদ্দিকের ছেলে। রামপুর বাজারে এক যুবক অস্ত্র বেচাকেনা করছে জানতে পেরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে কামাল হোসেনকে আটক করে।বিস্তারিত পড়ুন
তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে একাডেমিক ভবন উদ্বোধন

তালা শহীদ কামেল মডেল হাইস্কুল একাডেমি ভবনের উর্দ্বমূখী সম্প্রসারণ কাজের ফলক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার সকালে স্কুল প্রাঙ্গনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। অনুষ্ঠানে তালা ডিগ্রী মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রহমানের সভাপতিত্বে ও স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি এমএ কাশেমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন তালা উপেজলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা জেলা শিক্ষা অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী জাহিদ বিন গোফুর,বিস্তারিত পড়ুন
তালায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাতক্ষীরা তালায় ২২ পিচ ইয়াবাসহ জাহাঙ্গীর হোসেন গাজী (৩২) এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ১২ টার দিকে বালিয়া ব্রীজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জাহাঙ্গীর খেশরা ইউনিয়নের শাহপুর গ্রামের মৃত নেছার আলী গাজীর ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প ইনচার্জ এস আই হুমায়ুন কবিরের নেতৃত্বে সোমবার রাতে একদল পুলিশ বালিয়া ব্রীজ নামক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ২২ পিচ ইয়াবা উদ্ধারবিস্তারিত পড়ুন
রাজগঞ্জে ফসলী আমন ক্ষেতে আলোক ফাঁদ উৎসব অনুষ্ঠিত

আলোক ফাঁদে পোকার উপস্থিতিকরণ ও পোকা দমনে সঠিক সিদ্ধান্ত গ্রহণ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নে ফসলী আমন ক্ষেতে আলোক ফাঁদ উৎসব অনুষ্ঠিত হয়েছে৷ এ উৎসব চলবে সারা মৌসুম৷ গত সোমবার (১৭ সেপ্টেম্বর) রাতে উপজেলা কৃষি অধিদপ্তর কৃষকদের সাথে নিয়ে রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের মনোহরপুর মাঠে এই আলোক ফাঁদ উৎসব উদযাপন করে৷ এ উৎসবের পরিদর্শন দলে উপস্থিত ছিলেন, রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ, সহকারি অধ্যাপক শহিদুল ইসলাম,বিস্তারিত পড়ুন
সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক এমপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী সাতক্ষীরা জেলার গর্ব, সর্ব মহলের প্রাণপ্রিয় নেতা, বর্তমান সরকারের আমলে সাতক্ষীরার উন্নয়নের রুপকার, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী ডা.আ ফ ম রুহুল হক এমপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, সাবেক এমপি ওবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ৮ নেতা-কর্মী ও ২ মাদক মামলার আসামীসহ ৬১ জন আটক

সাতক্ষীরা জেলার আট থানা পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ৮ নেতা-কর্মী ও ২ মাদক মামলার আসামীসহ ৬১ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে জামাতের কেন্দ্রীয় সুরা সদস্য ও জেলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারী মোস্তফা গাউসুল হক, ১০নং কুশোডাঙ্গা ইউনিয়ন যুবদল সভাপতি ইমামুল হক (৩৫ )সহ বিএনপি-জামায়াতের ৮ নেতা-কর্মী রয়েছে। উদ্ধার করা হয়েছে ইয়াবা ও হেরোইনসহ বেশ কিছু মাদক দ্রব্য। রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পযর্ন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরবিস্তারিত পড়ুন
ভুটানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ছাত্র

ভুটানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বাংলাদেশের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করা ডা. লোটে শেরিং। তিনি মেডিক্যাল কলেজের ১৮ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এমবিবিএস পাশ করে বাংলাদেশেই জেনারেল সার্জারি বিষয়ে এফসিপিএস করেন। ২০১৩ সালে তিনি সিভিল সার্ভিস থেকে অব্যাহতি নিয়ে রাজনীতিতে যোগদান করেন। এরপর প্রস্তুত দলটির নেতৃত্বে দিতে। গত ১৫ সেপ্টেম্বর ভুটানে অনুষ্ঠিত প্রথম দফা নির্বাচনে তার ডিএনটি দল জয়লাভ করে চমক সৃষ্টি করে। বর্তমান প্রধানমন্ত্রী শেরিং তোবগে প্রথম দফার নির্বাচনেবিস্তারিত পড়ুন
নম্বর কম পাওয়ায় দুই শিক্ষিকার ক্লাস বর্জন

পরীক্ষার খাতায় নম্বর কম দেয়ার অভিযোগ এনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের দুই শিক্ষিকার ক্লাস বর্জন করেছে ওই বিভাগের দুটি ব্যাচের শিক্ষার্থীরা। এই দুই শিক্ষিকা হলেন নিগার সুলতানা ও আতিজা দীল আফরোজ। ২০১৪-১৫ সেশন থেকে চালু হওয়া ফোকলোর বিভাগটিতে বর্তমানে চারটি ব্যাচ রয়েছে। সম্প্রতি সেই বিভাগের ২০১৫-১৬ ও ২০১৬-১৭ শিক্ষাবর্ষের দুটি ব্যাচ বিভাগের দুই শিক্ষিকা নিগার সুলতানা ও আতিজা দীল আফরোজার ক্লাস বর্জন করেছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ে তাদের সকলবিস্তারিত পড়ুন
