Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সৌদি আরব থেকে গণহারে ফিরছেন পুরুষ শ্রমিক

নারী শ্রমিকদের মতো সৌদি আরব থেকে এবার গণহারে দেশে ফিরছে পুরুষ শ্রমিকরা। ফিরে আসা এই শ্রমিকদের প্রায় সবারই অভিযোগ, কাজের বৈধ অনুমতিপত্র (আকামা) থাকা সত্ত্বেও সৌদি সরকার ধরে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে তাদের। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৌদি আরবের ১২টি সেক্টরকে সৌদিকরণ প্রক্রিয়া শুরু করায় কর্মসংস্থান হারিয়ে দেশে ফিরে আসছেন শ্রমিকরা। এয়ারপোর্ট ইমিগ্রেশন সূত্র জানায়, বুধবার দুপুরে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরে এসেছেন ১৪৪ জন শ্রমিক। তারা সবাই সৌদি আরবেরবিস্তারিত পড়ুন
‘নিউ রেনেসাঁ পুরস্কার’ পেলেন নোবেল বিজয়ী ড. ইউনূস

‘নিউ রেনেসাঁ পুরস্কার’ পেলেন নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ইতালির মিলানে অনুষ্ঠিত সোকা গাকাই আন্তর্জাতিক সম্মেলনে ইতালীয় বৌদ্ধ স্কুল সোকা গাকাই তাকে ‘নুওভো রিনাসসিমেনতো’ বা ‘নিউ রেনেসাঁ পুরস্কার’-এ ভূষিত করে। বুধবার ইউনূস সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞতিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞতিতে বলা হয়, সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণের মাধ্যমে মানবতাবাদী দর্শনে তার অসাধারণ অবদানের জন্য এ সম্মাননা দেওয়া হয়। ইতালীয় বৌদ্ধ স্কুল সোকা গাকাই’র মতে, প্রফেসর ইউনূস দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে,বিস্তারিত পড়ুন
রঞ্জন গগৈ ভারতের ৪৬তম প্রধান বিচারপতি

ভারতের ৪৬ তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিলেন রঞ্জন গগৈ। বুধবার ভারতের রাষ্ট্রপতি ভবনের দরবার হলে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে প্রধান বিচারপতি পদে শপথগ্রহণ করলেন রঞ্জন গগৈ। সপ্তাহ খানেক আগেই প্রধান বিচারপতি পদে অব্যাহতি চেয়ে বিচারপতি রঞ্জন গগৈ-এর নাম উত্তরসূরি হিসেবে সরকারের কাছে প্রস্তাব করেছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি দীপক মিশ্র। গতকাল মঙ্গলবার ছিল দীপক মিশ্রের শেষ কাজের দিন। কিন্ত ওই দিন জাতীয় ছুটির দিন হওয়ায়, ১ অক্টোবরই অবসর নিয়েছেন বিচারপতি দীপকবিস্তারিত পড়ুন
জাতিসংঘ সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকালে

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগদান নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার বিকালে সংবাদ সম্মেলন করবেন। তার সরকারি বাসভবন গণভবনে বিকাল ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে মঙ্গলবার এ তথ্য জানা যায়।জাতিসংঘ সাধারণ পরিষদে যোগদান শেষে সোমবার সকালে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। এরপর গণভবনে তাকে সংবর্ধনা দেয়া হয়। শেখ হাসিনা ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে ভাষণ দেন এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসেরবিস্তারিত পড়ুন
‘মিস ইরাক’ সাইমা কাসেমকে হত্যার হুমকি

২০১৫ সালের মিস ইরাক খ্যাত মডেল সাইমা কাসেম। প্রতিযোগিতায় জয়ী হবার পর কাসেম বলেছিলেন, তিনি প্রমাণ করতে চান নারীরাও পুরুষের চেয়ে কোনও দিক থেকে পিছিয়ে নয়। পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে তারাও সব ধরনের কাজে এগিয়ে যেতে পারবে। খবর বিবিসি বাংলা। অথচ ইরাকের সাবেক মিস ইরাক খেতাব জয়ী সাইমা কাসেমকেই এবার হত্যার হুমকি দেয়া হয়েছে। সাইমা কাসেম ইরাক অনলাইনে একটা লাইভ ব্রডকাস্টে এসে বলেছেন, তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে এই বলে যেবিস্তারিত পড়ুন
ক্রিকেট থেকে অবসরের পর বিমান চালক

হংকং-এ একজন ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা অনেক কঠিন! এ কারণে মাত্র ১১টি ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি খেলেই হংকং-এর ২১ বছরের ক্রিকেটার ক্রিস কার্টার অবসরের ঘোষণা করে দিলেন! এরপর যোগ দিলেন নতুন চাকরিতেও। এখন তিনি বিমান চালক। যে দেশে ক্রিকেটের অর্থই জানা নেই সিংহভাগ মানুষের, সেই দেশের দৃশ্যপট বদলে দেওয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। ভেবেছিলেন ব্যাট হাতে দেশের সোনালি ইতিহাস গড়বেন। সেই মতো প্রস্তুতিও নিয়েছিলেন। ২০১৫ সালে মাত্র ১৮ বছর বয়সেই তাঁরবিস্তারিত পড়ুন
রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত ভারতের : জাতিসংঘ

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে ভারতের দাঁড়ানো উচিত বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। গত সোমবার নিজের প্রথম ভারত সফরে আসেন জাতিসংঘের মহাসচিব। ‘গ্লোবাল চ্যালেঞ্জ, গ্লোবাল সলিউশন’ শীর্ষক সম্মেলনে যোগ দিয়ে মঙ্গলবার এসব কথা তিনি। তিনি বলেন, রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় জড়িত প্রত্যেকটি ব্যক্তির কঠোর শাস্তি হওয়া উচিত। বাংলাদেশকে মানবিকতার খাতিরে ভারতের সহায়তা দেওয়া উচিত বলেও জানান তিনি। এছাড়া মিয়ানমারের সঙ্গে এই সমস্যার সমাধানের জন্য নিজেদের প্রভাবকেও কাজে লাগাতে পারে ভারত।বিস্তারিত পড়ুন
সাংবাদিক জামাল হত্যা মামলার আসামী রাজু ইয়াবাসহ গ্রেফতার

যশোরের শার্শার কাশিপুরে সাংবাদিক জামাল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রাজু মল্লিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়ীর এসআই লুৎফর রহমান জানান, উপজেলার ডিহী ইউনিয়নের কাশিপুর বাজার থেকে মঙ্গলবার ভোরে তারা রাজু মল্লিক (৪০) কে ইয়াবাসহ গ্রেপ্তার করেন। শার্শার কাশিপুর গ্রামের শমসের মোড়লের ছেলে রাজুর বিরুদ্ধে হত্যা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে থানায় দশটি মামলা রয়েছে বলে তিনি জানান। যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজের সাংবাদিক জামাল উদ্দিন ২০১২ সালের ১৫ রাতেবিস্তারিত পড়ুন
বসতবাড়ির পাশে বয়লার স্থাপন করে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টির অভিযোগ

যশোরের কেশবপুরে বসতবাড়ি ও ফলজবৃক্ষের পার্শ্বে ধান সিদ্ধ করা পাকা বয়লার স্থাপন করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মজিদপুর গ্রামে মৃত মোজাহার আলী সরদারের ছেলে মাষ্টার নিছার আলী সরদার গত ১২/০৯/২০১৮ তারিখে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগসুত্রে জানা গেছে- উপজেলার মজিদপুর গ্রামে রাস্তা সংলগ্ন পাকা বসতবাড়ি ও ফলজবৃক্ষের পার্শ্বে রাইস মিল স্থাপন করে দীর্ঘদিন ধান মাড়াই করে আসতে থাকা প্রভাত কুমার দেবনাথ সপ্তাহ খানেক আগে পরিবেশের ছাড়পত্র নাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সদর-২ আসনে
আ’লীগের দুই মনোনয়ন প্রত্যাশীর পাল্টা-পাল্টি শো-ডাউন নিয়ে সংঘর্ষের আশঙ্কা

সাতক্ষীরা সদর-২ আসনে আওয়ামী লীগের দুই মনোনয়ন প্রত্যাশীর মোটর সাইকেল শো-ডাউনকে ঘিরে উভয় সমর্থকদের মাঝে টান টান উত্তেজনা ও রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর ও ২৯ সেপ্টেম্বর নৌকার স্বপক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব নজরুল ইসলামের নেতৃত্বে স্মরণকালের বর্ণাঢ্য মোটরবিস্তারিত পড়ুন
শার্শা উপজেলার নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল জেলার শ্রেষ্ট

যশোরের শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল এবছরে জেলার শ্রেষ্ট উপজেলা অফিসারের সন্মান অর্জন করেছেন। তিনি মনোনিত হয়েছেন জেলার শ্রেষ্ট উপজেলা অফিসার হিসেবে। উপজেলার সর্বোচ্চ প্রশাসনিক ক্ষমতার অধিকারী পুলক কুমার মন্ডল সরকারী পরিসেবা জনগনের দোড় গোড়ায় পৌছে দেবার জন্য ও জনস্বার্থ অক্ষুন্ন রাখার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এ সন্মান অর্জন করেন। জনাব পুলক কুমার মন্ডল জেলার শ্রেষ্ট ইউ এন ও নির্বাচিত হওয়ায় সীমান্ত অনলাইন প্রেসক্লাব শার্শা যশোরের সভাপতি আজিজুল ইসলাম, সাধারণসম্পাদকবিস্তারিত পড়ুন
চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩৫ হচ্ছে: মেনন

চাকরি প্রত্যাশীদের আরও একটি দাবি পূরণ হচ্ছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের আবেদনের মধ্যে কোটা বাতিলের সুপারিশের পর এবার নিয়োগের সর্বোচ্চ বয়স ৩০ থেকে বাড়িয়ে ৩৫ হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। বলেন, ‘তরুণরা যেন চাকরিতে প্রবেশের সুযোগ পায়, সেজন্য চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করা হবে। সরকারে ঊর্ধ্বতন মহলে বিষয়টা আগেই আমি বলছি। এখন এই দুটি (কোটা ও প্রবেশের বয়স সীমা) নিয়েই সরকার কাজ করছে।’ সোমবার রাজধানীর সমাজসেবা অধিদপ্তরে আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন
সাউন্ডবাংলা পাণ্ডুলিপি পুরস্কার-২০১৮ এর পাণ্ডুলিপি আহ্বান

‘বাংলা ভাষায় বিশ্ব…’ এই শ্লোগানকে লালন করে ২০০৬ সাল থেকে প্রকাশনা ও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলা যাত্রা শুরু করে বাংলাভাষা ও সাহিত্যের জন্য নিবেদিত লেখক-কবি-সাহিত্যিকদেরকে অনুপ্রাণিত করতে ২০১৪ সালে প্রবর্তিত হয় ‘সাউন্ডবাংলা পান্ডুলিপি পুরস্কার’ এবার পুরস্কার দেয়া হবে- কথাসাহিত্য, কবিতা, প্রবন্ধ, নাটক, শিশুসাহিত্যে ও সাংবাদিকতায়। অপ্রকাশিত পাণ্ডুলিপি পাঠাতে হবে চলতি বছরের ৩০ অক্টোবরের মধ্যে জুড়ি বোর্ডের মাধ্যমে বাছাইকৃত পুরস্কার বিজয়ী শ্রেষ্ঠ লেখকদের নাম ঘোষণা করা হবে জমাকৃত পাণ্ডুলিপি থেকে জুড়িবোর্ডের মাধ্যমে প্রতিবিস্তারিত পড়ুন
১১ বিলে রাষ্ট্রপতির সম্মতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশনে পাস হওয়া ১১টি বিলে সম্মতি জানিয়েছেন। সোমবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। রাষ্ট্রপতির সম্মতি দেয়া বিলগুলো হচ্ছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন বিল, ২০১৮, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০১৮, বস্ত্র বিল, ২০১৮, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল, ২০১৮, যৌতুক নিরোধ বিল, ২০১৮, সার (ব্যবস্থাপনা) (সংশোধন) বিল, ২০১৮, জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমি বিল, ২০১৮, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল, ২০১৮,বিস্তারিত পড়ুন
নির্যাতনের শিকার চীনের উইঘুর মুসলিমরা

চীনে সংখ্যালঘু উইগুর মুসলিমদের ওপর নিপীড়ন ও নির্যাতনের কারণে চীনা সরকারের তীব্র সমালোচনা হচ্ছে। চীন সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা বিপুল সংখ্যক উইগুর মুসলিমকে কতোগুলো বন্দিশিবিরের ভেতরে আটকে রেখেছে। গত আগস্ট মাসে জাতিসংঘের একটি কমিটি জানতে পেরেছে যে ১০ লাখের মতো উইগুর মুসলিমকে পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং অঞ্চলে কয়েকটি শিবিরে বন্দি করে রাখা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এসব ক্যাম্পে তাদেরকে ‘নতুন করে শিক্ষা’ দেয়া হচ্ছে। কিন্তু বেইজিং সরকারের পক্ষ থেকে এসব অভিযোগবিস্তারিত পড়ুন
ঢাকায় কোচিং করতে এসেছিলেন ঐশী

ডায়মন্ড ওয়ার্ল্ড ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ২০১৮ নির্বাচিত হয়েছেন জান্নাতুল ফেরদৌসী ঐশী। প্রথম রানার আপ নিশাত নাওয়ার সালওয়া এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন নাজিবা বুশরা। মুকুট জয়ের পাশপাশি বেস্ট অ্যাপিয়ারেন্স অ্যাওয়ার্ডও পেয়েছেন ঐশী। জান্নাতুল ফেরদৌসী ঐশী পিরোজপুরের মেয়ে। এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া জান্নাতুল ফেরদৌসী ঐশী চলতি বছরের এইচএসসি শেষ করে জুলাই মাসে ঢাকায় এসেছিলেন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করার জন্য। যখন চোখেমুখে বিশ্ববিদ্যালয়ে ভর্তির লড়াইয়ের স্বপ্ন তখনই খোঁজ পান মিস ওয়ার্ল্ড বাংলাদেশবিস্তারিত পড়ুন
