Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সুন্দরী প্রতিযোগিতাকে কমেডি শো বললেন ফারিয়া

গতবারের মতো এবারের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতাও অনেকটা বিতর্কিত ভাবে শেষ হল। যেখানে সেরা সুন্দরী নির্বাচিত হয়েছেন পিরোজপুরের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশী। সদ্য এইসএসসি পাস করা ঐশী যে এ বছরের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হবেন সেটা নাকি আগেই মানুষের মুখে মুখে ঘুরছিল। রবিবার ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের রাজদর্শন মিলনায়তনে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে দেখতে আসা দর্শকরাও নাকি এমনটাই বলাবলি করছিলেন। যাহোক, গ্র্যান্ড ফিনালের সেই অনুষ্ঠানের রাত না পেরোতেই এই প্রতিযোগিতাকে কমেডি শোবিস্তারিত পড়ুন
রাজগঞ্জে রোপা আমন ধানের ক্ষেত এখন সবুজের সমাহার

যশোরের রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নে রোপা আমন ধানের ক্ষেত সবুজে ভরে উঠেছে। এবছর চাহিদা অনুযায়ী বৃষ্টিপাত না হলেও, সেচ পাম্পের দ্বারা আমন ক্ষেতে পানি দিয়ে কৃষক নিবিড় পরিচর্যা করে যাচ্ছে। এবছরও আমনের বাম্পার ফলন হবে বলে আশা করছেন কৃষকরা। এ ইউনিয়নের কয়েকজন কৃষকরা জানিয়েছেন, এই সময়ে আমন ধানি ফসলের চারাতে পোকার আক্রমন দেখা দিতো৷ কিন্তু এখন কৃষি অফিসের পরামর্শে পার্চিং পদ্ধতি এবং আলোর ফাঁদ ব্যবহার করে পোকা দমন সহজ হয়েছে। এতে করেবিস্তারিত পড়ুন
জেলা সাংবাদিক ফোরামের নিন্দা
সাতক্ষীরায় ২ সাংবাদিকের বাড়ির সামনে অস্ত্রধারী সন্ত্রাসীদের মহড়া

দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সীমান্তবর্তী সাতক্ষীরা জেলা শহরে প্রাণকেন্দ্রে অবস্থিত দুই সাংবাদিকের বাড়ির সামনে গভীর রাতে অস্ত্রধারী সন্ত্রাসীদের মহড়ায় উদ্বিগ্ন সাতক্ষীরা শহরের সচেতন মহল ও সাংবাদিক সমাজ। এ ঘটনায় রবিবার সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন সাংবাদিক হাফিজুর রহমান মাসুম। শুক্রবার বাংলাদেশে-ভারত এশিয়া কাপ ফাইনালের শেষে রাত প্রায় আড়াইটার দিকে শহরের পলাশপোল তেঁতুলতলা এলাকায় সাবেক এমপি মরহুম এড. এ.এফ.এম এন্তাজ আলীর পুত্র দৈনিক কালের চিত্রের মফঃস্বল বার্তা সম্পাদক মেহেদী আলী সুজয়বিস্তারিত পড়ুন
শার্শার পুটখালী সীমান্ত থেকে পঞ্চাশ লাখ টাকাসহ যুবক আটক

যশোরের শার্শার পুটখালী সীমান্ত পথে ভারতে পাচারের সময় ৫০ লাখ বাংলাদেশী টাকাসহ বাবলুর রহমান(৩০) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। রোববার(৩০সেপ্টেম্বর) দুপুর ৩ টায় শার্শা উপজেলার পুটখালী সীমান্তের চরের মাঠ থেকে ২১ ব্যাটালিয়নের পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। আটক পাচারকারী বেনাপোলের বালুন্ডা গ্রামের আব্দুস ছালামের ছেলে। বিজিবি সুত্র জানায়, পুটখালী সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে মোটা অংকের টাকার একটি চালান এপারে আনা হচ্ছে। এ ধরনের খবর পেয়ে বিজিবি পুটখালীবিস্তারিত পড়ুন
বেনাপোলে ভারতে যাবার পথে পাসপোর্ট যাত্রীর কাছে সোনা

যশোরের বেনাপোল চেকপোষ্টে ৩ পিস্ সোনার বারসহ মেহেদী হাসান (১৯) নামে একজন পাসপোর্ট যাত্রীকে আটক করেছেন কাস্টমস কতৃপক্ষ। রবিবার (৩০ সেপ্টেম্বর)দুপর ২ টার সময় বেনাপোল চেকপোষ্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মেহেদী হাসান ঢাকার ডেমরা থানার তুষারধারা এলাকার মাতুয়াইল মুসলিমনগর গ্রামের নেকমত আলীর ছেলে। এ বিষয়ে বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার শহিদুল ইসলাম বলেন, রবিবার দুপর ২টার দিকে চেকপোস্ট কাস্টমসের ভেতরে মেহেদীর গতিবিধী সন্দেহ হলে ডেপুটি কমিশনার জাকির হোসেনবিস্তারিত পড়ুন
তালায় কপোতাক্ষ নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

দর্শকের আনন্দ উচ্ছাসের মধ্যদিয়ে সাতক্ষীরার তালায় হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ১০তম নৌকা বাইচ প্রতিযোগিতা। ঐতিহ্যবাহী কপোতাক্ষ নদে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। রবিবার বিকাল ৩টায় চরগ্রাম-তালা-মোবারকপুর যুব সংঘ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে। ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে কপোতাক্ষ নদের দুই পাড়ে জরো হয় হাজার হাজার শিশু-কিশোর-কিশোরীসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ। নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন স্থান থেকে আগত একাধিক নৌকা অংশ নেয়। স্থানীয় সোবহান শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতবিস্তারিত পড়ুন
আরো খবর....
কালিগঞ্জে জননেত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মদিন উৎযাপন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়ানের আওয়ামী যুবলীগের উদ্দ্যোগে চৌমুহুনী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে গতকাল বিকাল ৫ টার সময় জননেত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মদিন উপলক্ষে বিশাল এক কর্মী সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ইউনিয়ানের আওয়ামী যুবলীগের সভাপতি শাহ্ আলম ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আলহাজ্ব আব্দুল মান্নান। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জননেতা বীর মুক্তিযোদ্ধাবিস্তারিত পড়ুন
কেশবপুর থানা পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ী-সহ আটক-২

যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যাবসায়ী-সহ ২ জনকে আটক করেছে। থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনের নেতৃত্বে পুলিশ শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে কেশবপুর-সাগরদাঁড়ী সড়কের বাগদহা ঈদগাহ মোড় নামকস্থান থেকে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার দক্ষিণ ডুমুরিয়া গ্রামের মৃত রুস্তম আলী ফকিরের ছেলে মাহাবুর রহমান (৪৫) কে ৫৫ পিস ইয়াবাসহ আটক করে। একই অভিযানে পুলিশ উপজেলার ঝিকরা গ্রামের মৃত শের আলীর ছেলে সাগরদাঁড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কেশবপুর থানা বিএনপিরবিস্তারিত পড়ুন
কেশবপুরে স্কুলে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

যশোরের কেশবপুরে দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার উদ্যোগে স্কুল থেকে ঝরেপড়া রোধে দুঃস্থ্য, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলার ফতেপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১১০জন দুঃস্থ, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রতাপপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার পরিচালক হারুনার রশীদ বুলবুল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন
ভারতে সরকারি বিশ্ববিদ্যালয়ে ‘আদর্শ স্ত্রী’ কোর্স

ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের একটি সরকারি বিশ্ববিদ্যালয় ‘আদর্শ বহু বা আদর্শ স্ত্রী’ নামে নতুন একটি কোর্স চালু করেছে। হঠাৎ করে নারীদের বাধ্য ও আজ্ঞাবহ স্ত্রী করতে হিন্দু জাতীয়তাবাদীদের এমন চেষ্টায় ভারতজুড়ে হাস্যরস ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর আল-আরাবিয়ার। ভোপালের বরকতউল্লাহ বিশ্ববিদ্যালয় সম্প্রতি এই কোর্স চালু করেছে। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ডি সি গুপ্ত বলেছেন, একজন বউয়ের মধ্যে ‘পারিবারিক মূল্যবোধ’ স্থাপন করাই এই কোর্সের উদ্দেশ্য। ‘আদর্শ স্ত্রী’ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য গুপ্ত বলেন, সমাজেরবিস্তারিত পড়ুন
ডিজিটাল নিরাপত্তা আইন গণতন্ত্র ও উন্নয়ন ব্যাহত করবে: বার্নিকাট

সম্প্রতি জাতীয় সংসদে পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট। তার আশঙ্কা, এই আইন বাক স্বাধীনতা ক্ষুণ্ন করবে। এতে গণতন্ত্র ও উন্নয়ন ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা তার। রবিবার দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন মার্কিন দূত। বিবৃতিতে বার্নিকাট বলেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের সঙ্গে একমত পোষণ করে যে সম্প্রতি পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) বাক স্বাধীনতারবিস্তারিত পড়ুন
ইন্দোনেশিয়ার ভূমিকম্প-সুনামি
নিহতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে, খোঁজ নেই ৬৯ বিদেশির

ইন্দোনেশিয়ার ভূমিকম্প ও সুনামিতে নিহত মানুষের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। দুর্যোগের সময়ে পালুতে অবস্থানরত ৬৯ বিদেশির ব্যাপারে কোনও তথ্য নেই কর্তৃপক্ষের কাছে। তারা জানিয়েছে, উপদ্রুত এলাকায় দেড় শতাধিক আফটার শক অনুভূত হওয়ার পাশাপাশি রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়া ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় উদ্ধার তৎপরতা বিঘ্নিত হচ্ছে। নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ। তাদের পরিসংখ্যান অনুযায়ী, গুরুতর আহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। ২৮ সেপ্টেম্বর শুক্রবার ইন্দোনেশিয়ার সুলাবেসি দ্বীপে ৭বিস্তারিত পড়ুন
ইংল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় নাম ‘মুহাম্মদ’

ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান অফিসের (ওএনএস) দেওয়া তথ্য অনুযায়ী, এ মুহূর্তে ইংল্যান্ডে সবচেয়ে জনপ্রিয় নাম অলিভার। ২০১৩ সাল থেকে শুরু করে পরের টানা চার বছর ধরে সবচেয়ে বেশি রাখা নামের শীর্ষে রয়েছে এ নামটি।কিন্তু নামের বানানের বিষয়টি বিবেচনা করলে এই পরিসংখ্যান সহজে বদলে যেত। মুহাম্মদ থাকতো নামের তালিকার শীর্ষে । ২০১৭ সালের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, সে বছর ইংল্যান্ডে জন্ম নেওয়া শিশুদের নামের তালিকার শীর্ষে ছিল অলিভার। ৬২৯৫ জনের নাম রাখা হয় অলিভার।বিস্তারিত পড়ুন
আভা হানজুরা, কণ্ঠে যার কাশ্মীরের মিলনগীতি

কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে কাশ্মিরী সংগীতশিল্পী ও সুরকার আভা হানজুরার ‘খানমোয়েজ কোর’ গানটি। দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়াও পাচ্ছেন তিনি। কাশ্মীরের ঐতিহ্যবাহী বিবাহসংগীত এটি। কাশ্মীরের মেঠোসুর তিনি পৌঁছে দিচ্ছেন বিশ্বে। এর আগে মুক্তি পেয়েছিল ‘হুকুস বুকুস’ গানটি, সেটিও বিবাহসংগীত ছিল। এ দুটো গানই তাঁর আসন্ন অ্যালবাম ‘আভা হানজুরা অ্যান্ড দ্য সাউন্ড অব কাশ্মীর’ থেকে নেওয়া। কাশ্মীরের রক্তাক্ত রাজনীতির কথা সবাই অবগত। কিন্তু সুরের রাজ্যে কোনো রক্তপাত নেই, আছে হৃদয়ক্ষরণ। আর সেইবিস্তারিত পড়ুন
আয়ুষ্মান খুরানা-অন্ধ ভালোবাসা!

চোখে দৃষ্টিশক্তি না থাকলেও অন্তর্দৃষ্টি নিয়ে সব স্পর্শ করা যায়। মানুষের ভেতরে ভালোবাসার যে অসীম ক্ষমতা রয়েছে, তার কাছে শারীরিক যেকোনো প্রতিবন্ধকতাই হার মানতে বাধ্য। যদি আরো একটু স্পর্শকাতর হওয়া যায়, আরো বেশি ফোটানো যায় হৃৎকুসুম; তবে জন্মান্ধও স্পষ্ট দেখবে দয়িতার মুখ। বলিউড ছবি ‘অন্ধ ধুন’ সেই বার্তা পৌঁছে দিতে চায় দর্শককে। ছবিতে দৃষ্টিহীন নায়ক আয়ুষ্মান খুরানা। কিন্তু আঙুলে তাঁর পিয়ানোর জাদু। মুগ্ধ শ্রোতা। প্রেমিকাও ছিল। জীবনটা বেশ কাটছিল। কিন্তু এরবিস্তারিত পড়ুন
যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চাইলেন সিনহা

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন। শনিবার (২৯ সেপ্টেম্বর) ওয়াশিংটন প্রেস ক্লাবে তার বই ‘এ ব্রোকেন ড্রিম’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। রাজনৈতিক আশ্রয় প্রার্থনার বিষয়ে সিনহা বলেন, ‘এদেশে আমার কোনও স্ট্যাটাস নেই। আমি একজন শরনার্থী। আমি এখানে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছি কিন্তু এখনও এর কোনও সিদ্ধান্ত হয়নি।’ সিনহা দাবি করেন, ‘তিনি লন্ডনের হাউজ অববিস্তারিত পড়ুন
