Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আরো খবর....
কেশবপুরে মহালয়া ও তিল তর্পন পালিত

যশোরের কেশবপুর সার্বজনীন কালী মন্দির কমিটির আয়োজনে ও পৌর পূজা উদযাপন পরিষদের সহযোগিতায় মহালয়া উপলক্ষে সোমবার সকালে মায়ের আগমনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিশু একাডেমীর তবলা প্রশিক্ষক অলোক বসু বাপীর সঞ্চালনায় আগমনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সার্বজনীন কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র সাহা, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, মন্দির কমিটির সদস্য সাংবাদিক উৎপল দে, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন হালদার, সাধারণ সম্পাদক জয় ভদ্র জগাই, পল্টুবিস্তারিত পড়ুন
কেশবপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ

যশোরের কেশবপুর উপজেলা শিশু একাডেমীর আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৮ উপলক্ষেকেশবপুর পাইলট স্কুল এন্ড কলেজে শিশুদের অংশ গ্রহণে সোমবার দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী মুহতাসিম আল মুনিবের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আছাদুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, শিক্ষিকা দিলারা শাহিন, শিক্ষক আব্দুল আহাদ, শিক্ষার্থী সৈয়দবিস্তারিত পড়ুন
আরো খবর....
তালা মহিলা কলেজের সাফল্য:৪ শিক্ষার্থী বিভিন্ন মেডিকেল কলেজে চাঞ্চ

সাতক্ষীরার তালা মহিলা ডিগ্রী কলেজ থেকে চলতি বছর ২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ চার মেধাবী শিক্ষার্থী মেডিকেল কলেজে চাঞ্চ পেয়েছে। এদের মধ্যে নুসরাত সুলতানা নিশি,ঢাকা মেডিকেল কলেজে চাঞ্চ পেয়েছে। নিশি যশোর জেলার কেশবপুর উপজেলার আগরহাটি গ্রামের আনছার উদ্দীন বিশ্বাসের মেয়ে। রিফা তাসফিয়া জয়নব সে রাজশাহী মেডিকেল কলেজে চাঞ্চ পেয়েছে। সে তালা সদরের বারুইহাটি গ্রামের ফজলুল করিমের মেয়ে। ফারিয়া নওশিন নাইচ সে খুলনা মেডিকেল কলেজে চাঞ্চ পেয়েছে। সে খুলনার পাইকগাছা উপজেলার প্রতাপকাটিবিস্তারিত পড়ুন
তালায় ছাত্রদলের সহ-সভাপতি সৈয়দ আজম গ্রেফতার

সাতক্ষীরা তালা উপজেলার ছাত্রদলের সহ-সভাপতি সৈয়দ আজমকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বেলা ১২ টার দিকে তালা বাজার হাসপাতাল রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজম তালা সদর ইউনিয়নে জেয়ালানলতা গ্রামের সৈয়দ নজরুল ইসলাম বকুলের ছেলে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদী রাসেল জানান, নাশকতার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে ।
বেনাপোলে পাসপোর্ট যাত্রীর ব্যাগ থেকে দু’টি সোনার বার উদ্ধার

যশোরের বেনাপোলে পাসপোর্ট যাত্রীর ব্যাগ থেকে দু’টি সোনারবার উদ্ধার হয়েছে। বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দা সদস্যরা প্রায় ১২ লাখ টাকা মূল্যের ২ টি সোনার বারসহ পাসপোর্ট যাত্রী সাইফুল ইসলাম (৩২) কে আটক করে। আটক সাইফুল নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার মইকুলী গ্রামের রফিকুল ইসলামের ছেলে। গোয়েন্দা সুত্র জানায়, সোমবার (০৮ অক্টোবর ) সকাল সাড়ে ১০ টার সময় ভারতে প্রবেশের আগে সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে শুল্ক গোয়েন্দার সদস্যরা। তার পাসপোর্ট নম্বর BA-0227845। বেনাপোলবিস্তারিত পড়ুন
তালায় যুবদলের যুগ্ন সম্পাদক ও মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক গ্রেফতার

সাতক্ষীরা তালায় মৎসজীবি দলের উপজেলা সাধারণ সম্পাদক ও তালা সদর ইনিয়নের যুবদলের যুগ্ন সম্পাদককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো শিবপুর গ্রামের মালেক বিশ্বাসের ছেলে ও মৎসজীবি দলের সাধারণ সম্পাদক জাহিদুর বিশ্বাস (৩৫) এবং শাহাপুর গ্রামের মৃত ছবেদ সরদারের ছেলে ও যুবদলের যুগ্ন সম্পাদক আহম্মাদ সরদার (৩৬) । শনিবার রাতে তাদেরকে নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। তালা থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী রাসেল জনান, নাশকতা অভিযোগে গ্রেফতার করে রবিবার দুপুরেবিস্তারিত পড়ুন
অধ্যক্ষ এনামুল ইসলামের রোগমুক্তি কামনায় তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ

তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক ও সমকাল নাট্যচক্রের সাবেক সভাপতি, তালা গণ সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ এনামুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। তার আশু রোগমুক্তি কামনা করে বিবৃতি প্রদান করেছে তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, যুগ্ন-বিস্তারিত পড়ুন
তালায় প্রতিবন্ধী শিশু আব্দুর রহমান বাঁচতে চায়

সাতক্ষীরার তালা উপজেলার জেয়ালা নলতা গ্রামের নওয়াবালী ফকিরের দুই বছর বয়সী প্রতিবন্ধী শিশুপুত্র মোঃ আব্দুর রহমান ফকির বাঁচতে চায়! মস্তিষ্কে পানি জমার পাশাপাশি শিরা ও পাজরের হাড়ে সমস্যা হয়ে সে এখন মৃত্যুপথ যাত্রী। চিকিৎসকরা বলেছেন, তার উন্নত চিকিৎসার জন্য প্রায় তিন লাখ টাকা প্রয়োজন। কিন্তু হতদরিদ্র পিতার পক্ষে এত টাকা যোগাড় করা সম্ভব হচ্ছেনা। একমাত্র আয়ের উৎস্য ইঞ্জিনভ্যানটি বিক্রি করে ছেলের চিকিৎসার পিছনে খরচ করে এখন তিনি নিঃস্ব। বর্তমান ছেলের চিকিৎসারবিস্তারিত পড়ুন
বেনাপোল বন্দরের সৌহার্দ্য সম্পৃতির বন্ধনে ‘রিট্রেট সেরিমানি’

বেনাপোল ও পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোষ্টের শুন্য রেখায় ভারত-বাংলাদেশ সীমান্তে দুই দেশের ‘জয়েন্ট রিট্রেট সেরিমানি’ নামের অনুষ্টানটি খুব জনপ্রিয় হয়ে উঠেছে। বন্ধুত্বের বার্তা নিয়ে পরস্পরের জাতীয় পতাকাকে সন্মান দেখাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে ভারত বাংলাদেশ দু’দেশের যৌথ রিট্রেট সেরিমানির শুরু ২০১৩ সালের ০৬ নভেম্বর। সেদিনের সেই উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন, তৎকালিন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খাঁন আলমগীর ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে। অনুষ্ঠানে বিজিবি ও বিএসএফে’র মহাপরিচালক ছাড়াও উর্ধ্বতন সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার নাগরিকদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী সাতক্ষীরা জেলায় বসবাসরত ২২ লক্ষ জনসাধারণের নিরাপত্তা দাবিতে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক এড. ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুলবিস্তারিত পড়ুন
বীর মুক্তিযোদ্ধা
শেখ আতাউর রহমানের বিশাল মটর সাইকেল শোভাযাত্রা

শেখ হাসিনার সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা-৪ শ্যামনগর-কালিগঞ্জ আংশিক আসনের মনোনয়ন প্রত্যাশি বঙ্গবন্ধু সেনা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আতাউর রহমান এর নেতৃত্বে এক বিশাল মটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর সকাল ১০টায় কালিগঞ্জ বঙ্গবন্ধু ম্যুরালে মাল্যদান ও দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে মটর সাইকেল শোভা যাত্রা শুভ উদ্বোধন করা হয়। এসময় মনোনয়ন প্রত্যাশী শেখ আতাউর রহমান সাংবাদিকদের বলেনবিস্তারিত পড়ুন
তালা ফাজিল মাদরাসার চারতলা ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন

সাতক্ষীরা তালা আলিয়া ফাজিল মাদরাসার চারতলা ভিত বিশিষ্ট ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন ও ফলক উন্মোচন করা হয়েছে। শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি স্থাপন কাজের ফলক উন্মোচন করেন সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। এ উপলক্ষ্যে মাদরাসা ক্যাম্পাসে এক আলোচনা সভা মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেননের সভাপতিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তালা ফাজিল মাদরাসার অধ্যক্ষ আবুল ফজল মোঃ নুরুল্লাহ।বিস্তারিত পড়ুন
NUBT Khulna তে ফল সেমিষ্টার ২০১৮-এর এ্যাডমিশন ফেয়ার

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজী খুলনাতে ফল সেমিষ্টারের এ্যাডমিশন ফেয়ার শুরু হয়েছে। ৬ অক্টোবর দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ ফেয়ার চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। সরকারি ছুটির দিন সহ ১০ দিন এ ফেয়ার চলবে এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি শাখা খোলা থাকবে। উক্ত ভর্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো: ইব্রাহিম, পরীক্ষা নিয়ন্ত্রক ও ডিন, ফ্যাকাল্টি অব বিজনেস। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর শরীফ মোহম্মাদ খান,বিস্তারিত পড়ুন
দেবহাটা উপজেলা ভাইস
চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন করে হয়রানির অভিযোগ

দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন করে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। লিখিত বক্তব্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন বলেন, ৫ অক্টোবর আমার বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায়“ গৃহবধু হত্যা মামলার বাদীর নিকট থেকে অর্থ বানিজ্যের অভিযোগে সংবাদ সম্মেলন” করে আমাকে হয়রানি করার জন্য একটি কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে। প্রকৃত ঘটনা হল ২৪ জুলাই ১৮ তারিখে আমার এক প্রতিবেশির দূর্ঘটনা হয়েছে শুনতে পেয়ে আমি ঘটনাস্থলেবিস্তারিত পড়ুন
কলারোয়ার ওসিকে শুভেচ্ছা প্রেসক্লাব নেতৃবৃন্দের

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মারুফ আহম্মদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কলারোয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ। প্রেসক্লাবে একটি এলইডি ৩২ ইঞ্চি রঙিন টেলিভিশন প্রদান করায় ওসি’র প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন সাংবাদিক নেতৃবৃন্দ। বৃহষ্পতিবার (৪অক্টোবর) প্রেসক্লাব থেকে দেয়া এক বিবৃতিতে এ অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। গত বুধবার (৩ অক্টোবর) সন্ধ্যায় কলারোয়া প্রেসক্লাবকে টিভি প্রদান করেন ওসি শেখ মারুফ আহম্মদ। ওসি ও থানার সকল অফিসারসহ থানা প্রশাসনকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন- কলারোয়াবিস্তারিত পড়ুন
পাবনায় উন্নয়ন মেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৬

পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদে আয়োজিত উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে শিশু শিক্ষার্থীসহ ছয়জন আহত হয়েছে। পাঁচজন বিভিন্ন বয়সের শিক্ষার্থী ও একজন গ্যাস বেলুন বিক্রেতা। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনার ঘটে। আহত সবাইকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জোবায়ের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, উন্নয়ন মেলার উদ্বোধনের সময় সেখান থেকে ৬০ গজ দূরে বেলুনে গ্যাস ভরারবিস্তারিত পড়ুন
