শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বিশ্ব দুর্যোগ প্রশমন দিবস আজ

কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি’ এই প্রতিপাদ্য নিয়ে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৮। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। দিবস উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বাণীতে দুর্যোগপূর্ব প্রস্তুতির ক্ষেত্রে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় সাধনের ওপর গুরুত্ব আরোপবিস্তারিত পড়ুন

বিনোদন জগতে ধর্ষণ হয় না, সব হয় সম্মতিতে : শিল্পা

ভারতে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও বিগ বস-১১ বিজয়ী শিল্পা শিন্ধে বলেছেন, বিনোদন জগতে ধর্ষণ হয় না, সবকিছু হয় সম্মতিতে। বিনোদন জগতে যখন যৌন নিপীড়নবিরোধী আন্দোলন তুঙ্গে, ঠিক তখনই এমন মন্তব্য করলেন শিল্পা। শিল্পা বলছেন, যখন কোনো কিছু ঘটবে, তখনই সে ব্যাপারে মুখ খোলা দরকার, কয়েক বছর পর বলার কোনো মানে নেই। গত মাসে সাবেক ভারতসুন্দরী ও ‘আশিক বানায়া আপনে’-খ্যাত অভিনেত্রী তনুশ্রী দত্ত অভিযোগ করেন, ১০ বছর আগে ‘হর্ন ওকে প্লিজ’ ছবিরবিস্তারিত পড়ুন

বৃহত্তর ঐক্যের রূপরেখা ঘোষণা বিকালে

বিকল্পধারা বাংলাদেশের সভাপতি বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট, গণফোরাম সভাপতি কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়া এবং বিএনপির সমন্বয়ে গঠিত ‘বৃহত্তর ঐক্য’র রূপরেখা ঘোষণা করা হবে আজ। শনিবার বিকাল পাঁচটায় গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের রূপরেখা এবং দাবি-দাওয়া চূড়ান্ত করতে গতকাল শুক্রবার সন্ধ্যায় যুক্তফ্রন্টের নেতা জেএসডি সভাপতি আবদুর রবের বাসায় বৈঠক করেন বিএনপি, জাতীয়বিস্তারিত পড়ুন

অন্তর্জালে ঝড় তোলা কে এই তরুণী?

বলিউডে অন্যতম গ্ল্যামারাস অভিনেতা বরুণ ধাওয়ান। কিন্তু তাঁর ভাইঝিও স্টাইল ও গ্ল্যামারের ক্ষেত্রে কোনো অংশে কম যান না। গত এক বছর ধরে ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে নজর কেড়েছেন বরুণ ধাওয়ানের ভাইঝি অঞ্জিনী ধাওয়ান। অঞ্জিনীর বয়স ১৮ বছর। এর মধ্যেই ইনস্টাগ্রামে তাঁর অনুসরণকারীর সংখ্যা এক লাখের কাছাকাছি। অঞ্জিনী বলিউড অভিনেতা অনিল ধাওয়ানের ছেলে সিদ্ধার্থ ধাওয়ানের মেয়ে। তারকা-পরিবারে বেড়ে ওঠায় তাঁর মধ্যেই তারকা হওয়ার সব গুণাবলীই আছে।চলতি বছরে বলিউড ইন্ডাস্ট্রিতে বেশ কয়েকজনবিস্তারিত পড়ুন

একজন পাখি প্রেমী ইসা হক!

সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গেই অসংখ্য পাখির কিচিরমিচিরে মুখর হয়ে উঠে ইসা হকের দোকান। পেশায় চা বিক্রেতা হলেও পাখির প্রতি ইসা হকের অগাধ ভালোবাসা রয়েছে। তাই নিয়ম করে দিনে ১০/১২ বার পাখিগুলোকে খেতে দেন ইসা হক। খাবারের আশায় প্রতিদিন অসংখ্য পাখির আনাগোনায় মুখর হয়ে থাকে তার দোকান। কুষ্টিয়ার মিরপুর বাজারে পাখিদের এমন দৃশ্যে মুগ্ধ হন পথচারীসহ আশেপাশের মানুষ। বেশির ভাগ সময় নিজেই পাখিদের খেতে দেন ইসা হক। তবে মাঝে মাঝে দোকানেবিস্তারিত পড়ুন

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের নতুন ‘চালবাজি’

গণহত্যা ও নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের আনুষ্ঠানিক প্রক্রিয়া কবে বা কীভাবে শুরু হবে সেনিয়ে অনিশ্চয়তার মধ্যেই পাঁচজনের একটি রোহিঙ্গা পরিবারের মিয়ানমারে ফেরত যাওয়ার খবর প্রকাশ করেছে দেশটির সরকারি গণমাধ্যম। কক্সবাজারের স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সেখানকার বালুখালি ক্যাম্পে থাকা ওই পরিবারটি প্রত্যাবাসনের সাথে জড়িত কর্তৃপক্ষ, স্থানীয় বাসিন্দা বা শরণার্থী শিবিরের রোহিঙ্গা নেতাদেরও এবিষয়ে কিছু জানাননি। কীভাবে ফিরে গেল পরিবারটি? কক্সবাজারে শরণার্থী , ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারবিস্তারিত পড়ুন

মালয়েশিয়ায় সব ধরনের অপরাধে বাতিল হচ্ছে মৃত্যুদণ্ড

মালয়েশিয়ায় সব ধরনের অপরাধে মৃত্যুদণ্ডের বিধান তুলে দিতে অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। আজ বৃহস্পতিবার দেশটির যোগাযোগ ও মাল্টিমিডিয়া মন্ত্রী গোবিন্দ সিং দেও বার্তা সংস্থা এএফপিকে বলেন, গতকাল বুধবার মন্ত্রিসভায় মৃত্যুদণ্ড না রাখার সিদ্ধান্তটি কার্যকর হয়েছে। খুব শিগগির আইনটি সংশোধন করা হবে। গত বছর বিশ্বব্যাপী প্রায় এক হাজার বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। দেশের মধ্যে মৃত্যুদণ্ডের এই রীতি নিয়ে ব্যাপক বিরোধিতার মুখে পড়ায় এ সিদ্ধান্ত নিয়েছেবিস্তারিত পড়ুন

পাক-ভারতের চেয়ে মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ এগিয়ে

বিশ্বব্যাংকের মানবসম্পদ সূচক অনুযায়ী, এ মুহূর্তে মানবসম্পদ উন্নয়নে ভারত ও পাকিস্তানের তুলনায় এগিয়ে আছে বাংলাদেশ। তবে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভালো আছে শ্রীলংকা। এ সূচকে সবচেয়ে বাজে অবস্থানে রয়েছে আফ্রিকার দরিদ্র দেশগুলো। বিশ্বব্যাংকের সদস্য ১৫৭ দেশের মধ্যে সবার পেছনে রয়েছে শাদ ও দক্ষিণ সুদান। মানবসম্পদ উন্নয়নে কোন দেশ কতটা সাফল্য পাওয়ার সম্ভাবনা রাখে, তার বিচার করে বিশ্বব্যাংক গ্রুপ নতুন একটি সূচক প্রকাশ করেছে, যার লক্ষ্য হল- সরকারগুলোকে শিক্ষা ও স্বাস্থ্য খাতে আরওবিস্তারিত পড়ুন

স্প্যানিশ ভাষায় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্প্যানিশ ভাষায় অনূদিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’র মোড়ক উন্মোচন করেছেন। প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার সকালে গণভবনে এক অনুষ্ঠানে ঢাকায় স্প্যানিশ দূতাবাস প্রকাশিত এ বইয়ের মোড়ক উন্মোচন করেন। তিনি বইটি স্প্যানিশ ভাষায় প্রকাশের জন্য স্প্যানিশ দূতাবাস এবং বইটির সম্পাদনা ও অনুবাদের সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। ২০১২ সালের ১৮ জুন জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনী প্রথমবারের মতো একই সঙ্গে বাংলা ও ইংরেজি ভাষায় প্রকাশিত হয়। বইটি এ পর্যন্তবিস্তারিত পড়ুন

ডিজিটাল নিরাপত্তা আইনের প্রথম মামলার ৫ আসামি রিমান্ডে

মেডিক্যাল ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা প্রথম মামলার ৫ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা হলো কাউসার গাজী, সোহেল মিয়া, তারিকুল ইসলাম শোভন, রুবাইয়াত তানভির (আদিত্য) ও মাসুদুর রহমান ইমন। বৃহস্পতিবার (১১ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক সত্যব্রত শিকদার আসামিদের রিমান্ডে নেওয়ার এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা জালাল উদ্দীন বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার বিকালেবিস্তারিত পড়ুন

বেনাপোলে প্রতিদিন ফেন্সিডিল উদ্ধার হলেও আসামী থাকছে ধরাছোয়ার বাইরে

যশোরের বেনাপোল সীমান্ত ও তার আশপাশ এলাকায় প্রতিদিন ফেন্সিডিল উদ্ধার হলেও আসামী থাকছে ধরাছোয়ার বাইরে। যে কারনে নিয়মিত ফেন্সিডিল পারহয়ে আসছে সীমান্ত গলিয়ে। মঙ্গলবার দিনগত বুধবার ভোররাতে বিজিবি শিকড়ী পিরবাড়ী মোড় থেকে ৫৪৮ বোতল ফেন্সিডিল আটকের পরপরই বুধবার দিনগত গভীররাতে চারাবটতলা থেকে আবারো ৮শ’ বোতল ফেনসিডিল জব্দ করেছে বিজিবি সদস্যরা। তবে এপর্যন্ত কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। বৃহস্পতিবার সকালে সীমান্তের বেনাপোল-পুটখালী সড়কের চারা বটতলা এলাকায় অভিযান চালিয়ে এ মাদক দ্রব্যেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অর্থের অভাবে প্রতিভাবান বালকের হেলিকপ্টার তৈরির কাজ বন্ধ !

সাতক্ষীরা পৌর এলাকায় অর্থের অভাবে মাঝপথে যেয়ে বন্ধ হয়ে গেলো এক মেধাবী ছাত্রের হেলিকপ্টার তৈরীর কাজ। সে সদর উপজেলার খানপুর ছিদ্দীকিয়া সিনিয়র আলিম মাদ্রাসার ছাত্র ও পৌর এলাকা রইচপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে ইমরান হোসেন। সরেজমিনে ইমরানের হেলিকপ্টার তৈরীর কাজের অগ্রগতি দেখতে গেলে ইমরান জানান, ছোটবেলা থেকে পড়াশুনার পাশাপাশি মাথায় এসেছে এসকেবেটর, হেলিকপ্টার, প্লেন আবার কখনোওবা সি প্লেন তৈরীর বাসনা। ২০১৭সালে যখন সে এসকেবেটর তৈরী করেছিলো, তার আগে একটি হেলিকপ্টার তৈরীবিস্তারিত পড়ুন

সালমান খুবই নম্র, ভালোবাসাপূর্ণ এবং মানুষ হিসেবে অসাধারণ -শিল্পা শেঠি

শিগগিরই ডিজিটাল মাধ্যমে অভিষেক হতে যাচ্ছে বলিউড অভিনেত্রী, উদ্যোক্তা ও রিয়েলিটি শোর বিচারক শিল্পা শেঠি কুন্দ্রর। আমাজন প্রাইমে নতুন রিয়েলিটি শো ‘হিয়ার মি, লাভ মি’ সঞ্চালন করবেন তিনি। সুপারস্টার সালমান খানের সঙ্গে এ সুন্দরীর অসাধারণ সমীকরণ ছিল। ‘হিয়ার মি, লাভ মি’ চ্যাট শোটি প্রেম, ডেটিং ও ভাঙা হৃদয় নিয়ে। রুপালি পর্দায় সালমানের সঙ্গে শিল্পা বহু ছবিতে জুটি বেঁধেছেন। ‘দাস’, ‘গরব : প্রাইড অ্যান্ড অনার’, ‘আজার’, ‘ফির মিলেঙ্গে’ ও ‘শাদি করকে ফাঁসবিস্তারিত পড়ুন

ভারতের সব গোপন প্রতিরক্ষা তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তান

পাকিস্তানকে পাচার করার অভিযোগে। শুধু পাকিস্তান নয়, নিশান্ত আগরওয়াল নামের ওই ব্যক্তি আমেরিকার গুপ্তচর সংস্থা সেন্ট্রাল ইনটেলিজেন্স এজেন্সিকেও (সিআইএ) ভারতের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্রহ্মস সংক্রান্ত গোপন প্রযুক্তি ও অপারেশন প্রক্রিয়ার সুরক্ষিত তথ্য পাচার করেছেন বলে ভারতীয় মিডিয়ায় প্রকাশিত খবরে বলা হয়েছে। একইসঙ্গে পাকিস্তানের আইএসআই এবং আমেরিকার সিআইএ-র হয়ে কাজ করার মতো স্পাই এজেন্ট সাম্প্রতিককালে কেউ ধরা পড়েনি। তাই উত্তরপ্রদেশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড এবং মিলিটারি ইনটেলিজেন্সের (এম আই) যৌথ অপারেশনে নাগপুরেরবিস্তারিত পড়ুন

ঘূর্ণিঝড় ‘তিতলি’, চার নম্বর সতর্কতা

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘তিতলি’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘তিতলি’ আকারে একই এলাকায় অবস্থান করবে। বুধবার সকাল ছয়টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৮১৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিমদিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা ঝড়ো ও দমকা হাওয়া আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এবিস্তারিত পড়ুন

৩২ বছরের সাধনায় কোরআন লিখলেন নাসিমা আখতার

বয়স ষাটের কোটা পেরিয়েছেন আগেই। তাই বলে তিনি ইতিহাসের অংশ হতে পারবেন না তা তো নয়! কিন্তু জীবনের ৩২টি বছর সাধনায় কাটিয়ে পবিত্র কোরআন লিপিবদ্ধ করার মহান কর্মযজ্ঞে নিজেকে নিয়োজিত রেখেছিলেন এক পুণ্যবতী নারী। তার নাম নাসিমা আখতার (৬২)। এমন অধ্যাবসায় ও নিরন্তর সাধনার অধিকারীনি হলেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরাত অঞ্চলের বাসিন্দা। তিনি তার আর্থিক, দীর্ঘ কায়িকশ্রম ও সাধনায় লিখিত পবিত্র কোরআনটি মসজিদে নববীর প্রাঙ্গণে অবস্থিত আল-কোরআন মিউজিয়ামে উপহার দিয়েছেন। এরবিস্তারিত পড়ুন