Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কেশবপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার

যশোরের কেশবপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমানের সভাপতিত্বে বুধবার দুপুরে নির্বাহী অফিসের সভা কক্ষে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক অলিদ বিন হাবিব, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এনামুল হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: শেখ আবু শাহীন, পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর অসিত কুমার ঘোষ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসবিস্তারিত পড়ুন
আজ পবিত্র আখেরি চাহার সোম্বা

পবিত্র আখেরি চাহার সোম্বা আজ। হিজরি সনের সফর মাসের শেষ বুধবারকে ‘আখেরি চাহার সোম্বা’ বলা হয়। এ দিনে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) কঠিন পীড়া থেকে সুস্থতা লাভ করেন। ১৪৪০ হিজরি সনের পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ ওয়াজ ও মিলাদ-মাহফিলের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আগামীকাল বন্ধ থাকবে। ইসলামের সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ ও বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনে আখেরি চাহার সোম্বা বিশেষভাবে উল্লেখযোগ্য। নবীবিস্তারিত পড়ুন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মঙ্গলবার শুরু হওয়া ভোটাভুটি শেষ হয়েছে

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনে মঙ্গলবার শুরু হওয়া ভোটাভুটি শেষ হয়েছে। সময়ের পার্থক্যের কারণে ভোটাভুটি শেষ হওয়ার টাইমও ভিন্ন হয়েছে। তবে এরইমধ্যে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ফলাফল আসতে শুরু করেছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ডেলাওয়ার, ভার্জিনিয়া, মেরিল্যান্ড, রোড আইল্যান্ড, ওহাইও, নিউ জার্সি, কানিকটিকাট ও ম্যাসাচুসেটসে ডেমোক্রেট দলীয় সিনেটররা জয় পেয়েছেন। আর ইন্ডিয়ানায় এরইমধ্যে ডেমোক্রেটিক দলীয় সিনেটরকে হারিয়ে অঘটন ঘটিয়েছেন রিপাবলিকান দলীয় প্রার্থী। এটিকে সিনেটে ডেমোক্রেটদের কর্তৃত্বের লড়াইয়ের জন্য বড় পরাজয় বলেবিস্তারিত পড়ুন
নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন বাম জোট

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন ঘণ্টার সংলাপে অবাধ, গ্রহণযোগ্য ও ভয়ভীতিহীন পরিবেশে নির্বাচনের স্বার্থে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। জোটটির সমন্বয়ক ও বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক একথা জানিয়েছেন। মঙ্গলবার রাতে গণভবনে সংলাপ শেষে তিনি জানান, তফসিল ঘোষণার আগে সংসদ বিলুপ্ত করে রাজনৈতিকদলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন তারা। এছাড়া নির্বাচন কমিশন পুনর্গঠন ও ইভিএম ব্যবহার না করার অনুরোধ জানিয়েছেন তারা। সাইফুল হক বলেন, প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন
দেশের প্রথম পারমাণবিক চুল্লি স্থাপন করছে সৌদি

দেশের প্রথম পারমাণবিক গবেষণা চুল্লি স্থাপন করায় মন দিচ্ছেন সৌদি প্রিন্স মুহাম্মদ বিন সালমান। জানা যায়, সোমবার (০৫ নভেম্বর) মুহাম্মদ বিন সালমান একটি পারমাণবিক গবেষণা চুল্লির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। সৌদি প্রেস এজেন্সির এক রিপোর্টে জানা গেছে, দেশটির রাজধানী রিয়াদের কিং আব্দুল আজিজ সিটিতে সফরকালে বিজ্ঞান ও প্রযুক্তির সম্প্রসারণে পারমাণবিক চুল্লির সাতটি প্রকল্পের উদ্বোধন করেন যুবরাজ সালমান। সৌদিকে তেল নির্ভরতা থেকে বের করে আনতে দীর্ঘ দিন থেকেই নানা প্রকল্প ও পরিকল্পনা করছেনবিস্তারিত পড়ুন
ঐক্যফ্রন্টের জনসভায় যাচ্ছেন কাদের সিদ্দিকী

সিলেট ও চট্টগ্রামে সফল জনসভা করার পর ঢাকায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্ট জনসভার আয়োজন করছে। আজকের এই জনসভা থেকে সাত দফা দাবি আদায়ে আগামী দিনের কর্মসূচি ও নতুন বার্তা দেবে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন এ জোট। আজ মঙ্গলবার দুপুর ২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের এই জনসভা শুরু হবে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। ঐক্যফ্রন্টের আহবায়ক ড. কামাল হোসেন জনসভায় প্রধান অতিথি থাকবেন আর প্রধান আলোচক থাকবেন যুক্তফ্রন্টের মুখপাত্র ও বিএনপিবিস্তারিত পড়ুন
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের ঢাকা বিভাগীয় জনসভা

আর কয়েক ঘণ্টা পর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের ঢাকা বিভাগীয় জনসভা। এই সভা থেকে সাত দফা দাবি আদায়ে আগামী দিনের কর্মসূচি ও নতুন বার্তা দেবে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন এ জোট। আজ মঙ্গলবার দুপুর ২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের এই জনসভা শুরু হবে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন জনসভায় প্রধান অতিথি থাকবেন আর প্রধান আলোচক থাকবেন যুক্তফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বিস্তারিত পড়ুন
কলকাতার মেয়ে ফিনাজ খানের সাফল্য সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে

ক্যানসার নিয়ে গবেষণা করে কেমােথেরাপির নতুন ওষুধ আবিষ্কার করলেন কলকাতার বেলগাছিয়ার হতদরিদ্র পরিবারের মেয়ে ফিনাজ খান। ২৩ বছরের বাংলার এই কন্যার সাফল্য সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। আমেটি বিশ্ববিদ্যালয়ে কেমিষ্টি নিয়ে মাস্টার ডিগ্রি করার সময় ক্যানসার নিয়ে গবেষণা করেন তিনি। নিজের গবেষণায় কেমােথেরাপির নতুন ওষুধ আবিস্কার করেন ফিনাজ। তার গবেষণাকে স্বীকৃতি দিয়েছে লন্ডনের রয়াল সোসাইটি অব কেমিস্ট্রি। শীঘ্রই ফিনাজের তৈরি কেমোথেরাপির নতুন ওষুধ বাজারে ছাড়া হবে বলেও জানিয়েছে লন্ডনের ওই সংস্থা।বিস্তারিত পড়ুন
শার্শার পুটখালী থেকে ফেন্সিডিলসহ দু’জন আটক

যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্ত থেকে ১০৭ বোতল ফেনসিডিলসহ দু’জনকে আটক করেছে বিজিবি। সোমবার সকালে শার্শার পুটখালী মসজিদ বাড়ি বিজিবি পোস্ট এলাকা থেকে বিজিবি-২১ ব্যাটালিয়নের সদস্যরা মাদকদ্রব্যসহ তাদের আটক করে। আটককৃতরা হলেন- পুটখালী উত্তরপাড়া গ্রামের গোলাম রসুলের ছেলে মঈনুল ইসলাম (২৮) ও একই গ্রামের রোজাউল ইসলামের ছেলে জমির হোসেন (২৩)। বিজিবি জানায়, তাদের একটি টহল দল গোপন খবর পেয়ে পাচারকারীদের ধাওয়া করে। এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়। পরে তাদেরবিস্তারিত পড়ুন
রাজগঞ্জের নির্মান শ্রমিক মেহেদীর মৃত্যু

যশোরে বকচর এলাকার একটি ভবনের তিন তলার ছাদে কাজ করার সময় পড়ে যেয়ে আহত নির্মাণ শ্রমিক মেহেদী হাসান (৩২) মারা গেছেন। সে মণিরামপুর উপজেলার রাজগঞ্জের কদমবাড়িয়া গ্রামের মাদরাসা শিক্ষক নূর মোহম্মদ কারীর ছেলে। স্বজনরা জানান, রোববার যশোর জেনারেল হাসপাতাল-সংলগ্ন এলাকায় নির্মাণাধীন একটি বাড়ির তিনতলার ছাদে দাঁড়িয়ে কাজ করছিলেন মেহেদী। ঐদিন বিকালের দিকে অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায়বিস্তারিত পড়ুন
ভারতের জম্মু-কাশ্মীরে ভারী তুষারপাতে জন-জীবনে বিপর্যয়

ভারতের জম্মু-কাশ্মীরে ভারী তুষারপাতে জন-জীবনে বিপর্যয় দেখা দিয়েছে। দু’দিন ধরে বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ। স্কুল-কলেজে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা নিতে হচ্ছে। তুষার জমে ঢাকা পড়েছে আপেল গাছ। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, তুষারপাতে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি সড়ক। যার কারণে সৃষ্টি হয়েছে যানজট। শ্রীনগর আন্তর্জাতিক বিমান বন্দরে বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট। তুষারপাতে রাজ্যের আপেল বাগানগুলোর বেশ ক্ষতি হয়েছে। যা নিয়ে উদ্বিগ্ন আপেল কৃষকরা। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছে, গত দু’দিনবিস্তারিত পড়ুন
শুকরানা মাহফিলের
প্রস্তুত সোহরাওয়ার্দী, ঢাকায় পৌঁছেছেন আল্লামা শফী

কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদের স্বীকৃতি জাতীয় সংসদে পাস হওয়ায় সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল ৪ নভেম্বরের শুকরানা মাহফিলের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী। আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের উদ্যোগে সোহরাওয়ার্দীতে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে কয়েক লক্ষ উলামায়ে কেরাম ও মাদরাসা শিক্ষার্থী উপস্থিত থাকবেন। জানা যায়, শুকরিয়া মাহফিল উপলক্ষ্যে হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা আহমদ শফী রাত ৯ টার দিকে বিমানে ঢাকায়বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মুক্তিযাদ্ধা সন্তানসহ চারজনকে পিটিয়ে জখমে সংবাদ সম্মেলন

পূর্বের বিরোধকে কেন্দ্র করে মুক্তিযাদ্ধা সন্তান ও সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতিসহ চারজনকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করার ঘটনায় সংবাদ সম্মলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করে সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আমির হাসান জোয়ার্দ্দার বলেন,শুক্রবার রাত সাতটার দিকে খাজরা ইউনিয়ন থেকে কিছু নেতা-কর্মী শ্রীউলায় তার ছেলের কাছে আসেন। তাদেরকে ডাঃ আ.ফ.ম রুহুল হক এর নির্বাচনী অফিসে বসিয়েবিস্তারিত পড়ুন
সংসদ নির্বাচনে প্রার্থীদের ইশতেহার ওয়াশ খাতে দাবিতে সংবাদ সম্মেলন

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারীদের ইশতেহার নিরাপদ পানি, স্যানিটশন ও হাইজিন (ওয়াশ) খাতকে অন্তর্ভুক্তির দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে ‘ঐতিহ্য উপকুলীয় পানি সম্পদ ব্যবস্থাপনা ফোরাম’এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন ‘ঐতিহ্য : উপকুলীয় পানি সম্পদ ব্যবস্থাপনা ফোরাম’র সাতক্ষীরা জেলা সভাপতি ও দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী। লিখিত বক্তব্যে বলা হয়, বিগত কয়েক দশকে নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ)বিস্তারিত পড়ুন
শীতের আগমন
রাজগঞ্জে খেজুর গাছ কাটতে শুরু করেছে গাছিরা

প্রভাতে শিশির ভেজা ঘাস আর ঘন কুয়াশার চাঁদর, শীতের আগমনের বার্তা জানান দিচ্ছে। মৌসুমী খেজুরের রস দিয়েই গ্রামীণ জনপদে শুরু হয় শীতের আমেজ। শীত যত বাড়বে খেজুর রসের মিষ্টিও তত বাড়বে। শীতের দিনের সবচেয়ে আকর্ষন দিনের শুরুতে খেজুরের রস, সন্ধ্যা রস ও সুস্বাদু গুড়-পাটালি। আর সুস্বাদু পিঠা, পায়েস তৈরীতে আবহমান কাল থেকে খেজুর গুড় ওতপ্রোতভাবে জড়িত। দেশের প্রাচীন জনপদ যশোর জেলা খেজুর গুড়-পাটালির জন্য বিখ্যাত। যে কারণেই প্রবাদ আছে ‘যশোরের যশবিস্তারিত পড়ুন
কেশবপুরের প্রশাসন বাল্য বিবাহ প্রতিরোধে কঠোর অবস্থান

যশোরের কেশবপুরে প্রশাসন বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থান গ্রহন করেছে। বাল্যবিবাহ প্রতিরোধে প্রতিদিনই চলছে অভিযান, মাইকিং, সচেতনতাসহ নানা কর্মসূচি গ্রহন করেছে। গত অক্টোবর মাসে স্থানীয় প্রশাসন প্রায় ৩০টি বাল্যবিবাহ বন্ধ করে ঘটনার সাথে জড়িতদের জেল জরিমানাসহ সাজা প্রদান করা হরেছে। শুক্রবার কেশবপুরে দুটি বাল্যবিবাহ দেয়ার অপরাধে ৬ জনকে জেলজরিমানা করা হয়েছে। এরমধ্যে উপজেলার মির্জানগর গ্রামের দশম শ্রেনীর এক ছাত্রীর পিতা ও পিতার দুই সহযোগিকে প্রত্যেকের ছয় মাসের করে জেল ও জরিমানা করাবিস্তারিত পড়ুন
