শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

হায়দরাবাদের নাম পাল্টে ভাগ্যনগর করার দাবি জানালেন এক বিজেপি নেতা

উত্তরপ্রদেশের পর এবার ভারতের দক্ষিণেও নাম বদলের রাজনীতি শুরু করেছে দেশটির ক্ষমতাসীন বিজেপি সরকার। বৃহস্পতিবার তামিলনাড়–র ঐতিহাসিক রাজধানী হায়দরাবাদের নাম পাল্টে ভাগ্যনগর করার দাবি জানালেন তেলেঙ্গানার এক বিজেপি নেতা। বিজেপির নজরে আছে সেকেন্দ্রাবাদ এবং করিমনগরের মতো আরও বেশ কয়েকটি জায়গাও। ক্ষমতায় এলে একে একে সব বদলে ফেলা হবে বলে জানিয়েছেন এই বিজেপি নেতা। শুক্রবার হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে। ৭ ডিসেম্বর তেলেঙ্গানা বিধানসভায় নির্বাচন। দক্ষিণের এই রাজ্যেবিস্তারিত পড়ুন

পার্লামেন্ট ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট, ৫ জানুয়ারি শ্রীলঙ্কায় নির্বাচন

পার্লামেন্ট ভেঙে দিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। পাশাপাশি তিনি আগাম জাতীয় নির্বাচন ঘোষণা দিয়েছেন। সে অনুযায়ী আগামী ৫ই জানুয়ারি সেখানে নির্বাচন হওয়ার কথা। দেশটির সংখ্যালঘু তামিলরা পার্লামেন্টে তার জোটকে সমর্থন দিতে রাজি না হওয়ার কয়েক ঘন্টার মধ্যে তিনি এ ঘোষণা দিয়েছেন। তিনি বুঝতে পেরেছেন তার নিযুক্ত নতুন প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসে সংখ্যাগরিষ্ঠ ভোট পাবেন না। এটা বোঝার পরই তিনি পার্লামেন্ট ভেঙে দিয়ে আগামী নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।বিস্তারিত পড়ুন

২০ দল এখন ২৩ দলীয় জোট

২০ দলীয় জোটের সঙ্গে আরও তিনটি দল যুক্ত হয়েছে। এ নিয়ে দলটি এখন ২৩ দলীয় জোট হলো। বিএনপির নেতৃত্বাধীন রাজনৈতিক জোটটিতে নতুন যুক্ত হওয়া তিনটি দল হলো, বাংলাদেশ জাতীয় দল, পিপলস পার্টি অব বাংলাদেশ ও মাইনোরিটি জনতা পার্টি। বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মরহুম জাতীয় নেতা মশিয়ুর রহমানবিস্তারিত পড়ুন

২ আসনের মনোনয়ন ফরম কিনলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফরম কিনলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া কোটালিপাড়া ও অন্য আরেকটি আসনের জন্য দুটি মনোনয়ন ফরম কেনেন । শুক্রবার সকাল ১০টা থেকে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের পাশে নতুন নির্বাচনী অফিস। সেখান থেকে শুরু হয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনারবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার চিকিৎসক বললেন, আমি তো রোগী ছুটিই দেই নাই, গেল কখন?

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের অনুমতি ছাড়াই জোর করে অসুস্থ অবস্থায় তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন ব্যক্তিগত জ্যেষ্ঠ চিকিৎসকরা। হাইকোর্টের নির্দেশে গত ৬ অক্টোবর চিকিৎসার জন্য নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগার থেকে খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হয়। তার চিকিৎসায় গঠন করা হয় মেডিকেল বোর্ড। হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এম এ জলিলের নেতৃত্বে মেডিকেল বোর্ডের সদস্যরা হলেন- অধ্যাপক ডা. সৈয়দ আতিকুলবিস্তারিত পড়ুন

রাজশাহীর সমাবেশ থেকে গণআন্দোলন

রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টের বিভাগীয় সমাবেশ থেকে সুষ্ঠু নির্বাচনের জন্য গণআন্দোলন শুরু হবে। শুক্রবারের এই সমাবেশে এতো মানুষের সমাগম হবে, যা অতীতে ঐক্যফ্রন্ট কিংবা রাজশাহীর কোনো সমাবেশে হয়নি। ঐক্যফ্রন্টের রাজশাহী বিভাগের সমন্বয়ক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু এসব কথা বলেছেন। মিনু বলেন, ‘অতীতে বড় বড় নেতাদের বক্তব্য শুনতে মানুষের ঢল নামতো। ঐক্যফ্রন্টের সমাবেশেও তাই হবে। লাখো লাখো মানুষের ঢল নামবে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে। তবে পুলিশের কিছু অতি উৎসাহী এবং উচ্চভিলাষীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা-৩ আসনের বিভিন্ন এলাকায় ড. ইউসুফ আব্দুল্লাহ’র গণসংযোগ

কালিগঞ্জের উপজেলার নলতা শরীফে বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক, সুফী-সাধক, পীরে কামেল হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর পাক রওজা শরীফ জিয়ারত করলেন আশাশুনি-দেবাহাটা-কালিগঞ্জ উপজেলার একাংশ নিয়ে গঠিত সাতক্ষীরা-০৩ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র প্রফেসর ও নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ মো: আব্দুল্লাহ। বৃহস্পতিবার আশাশুনি-দেবাহাটা-কালিগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে গণযংযোগ ও সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের প্রচারের লক্ষ্যে পথসভায়বিস্তারিত পড়ুন

কুষ্টিয়ায় তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শুরু

নানা আয়োজনের মধ্যে দিয়ে কুষ্টিয়ায় তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শুরু হয়েছে। বৃহস্পতিবার (০৮ নভেম্বর) সকাল ১০টায় কুষ্টিয়া দিশা টাওয়ার অডিটোরিয়ামে এ সম্মেলনের উদ্বোধন করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী। এর আগে, কালেক্টরেট চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি দিশা টাওয়ার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এরপর কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে সংগীতানুষ্ঠান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনা করেন স্থানীয় ওবিস্তারিত পড়ুন

ভোটের তারিখ নির্ধারণে বসেছে নির্বাচন কমিশন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের তারিখ নির্ধারণে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৮ নভেম্বর) সোয়া ১১টার দিকে নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে বৈঠকে চার নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব ও সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। তারিখ নির্ধারণের পর সন্ধ্যায় ৭টায় জাতির উদ্দেশে ভাষণে সিইসি নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। বৈঠকে নির্বাচনের উপকরণ সরবরাহ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ভোটকেন্দ্র ও ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে সিদ্ধান্ত হবে।

ফের কারাগারে খালেদা জিয়া

ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নাজিমউদ্দিন রোডের পুরোনো কারাগারে ফিরিয়ে নেয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার পর হাসপাতালের ৬১২ নম্বর কক্ষ থেকে বের করা হয়। পরে একটি কালো এসইউভিতে করে কারাগারের পথে রওনা দেয়া হয়। খালেদা জিয়া কারাগারের আদালতে পৌঁছান সাড়ে এগারোটায়। এসময় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পুলিশসহ আইনশৃংখলা বাহিনী তাকে ঘিরে নিরাপত্তা বেষ্টানির ভিতর ছিলো। কারা সূত্র জানায়, নাইকো দুর্নীতি মামলার বিচারের জন্যবিস্তারিত পড়ুন

বিশ্বের ৬০ দেশের নেতাদের অংশগ্রহণে শান্তি সেমিনার ১১ নভেম্বর

বিশ্বের ৬০টি দেশের নেতাগণের অংশগ্রহণে প্যারিস শান্তি শীর্ষক সেমিনার আগামী ১১ই নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ৬০টি দেশের নেতাদের স্বাগত জানাতে আগামী রোববার উক্ত শীর্ষক সেমিনারে উপস্থিত থাকবেন বলে জানা যায়। প্রথম বিশ্বযুদ্ধের শতবর্ষ পূর্তি উপলক্ষে উক্ত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। আর এজন্য এই সেমিনারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্যাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ফিলিস্তিনি জাতীয় সংসদের প্রধানমন্ত্রী রামী আলহামদুল্লাহ উপস্থিত থাকবেন। এছাড়াওবিস্তারিত পড়ুন

শেষ পর্যন্ত আন্দোলনের দিকেই যাচ্ছে ঐক্যফ্রন্ট

আন্দোলনের অংশ হিসেবে রাজশাহী অভিমুখে রোডমার্চ করবে জাতীয় ঐক্যফ্রন্ট বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সংলাপ শেষে বিকালে ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সংলাপ শেষে হতাশা প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা আমাদের দাবি-দাওয়া নিয়ে সরকারের কাছে গেছি, সরকার বিষয়গুলো বিবেচনা করে দেখবে। যদি না মানে তাহলে আমাদের কর্মসূচি দেয়া আছে আমরা সেভাবেই আন্দোলন করব। কী ধরনের আন্দোলন করবেন এমন প্রশ্নের জবাবেবিস্তারিত পড়ুন

‘শিক্ষার্থীরা মাসে একদিন রাস্তায় মহড়া দেবে’

রাজধানীতে যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাজে লাগাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঁচটি নির্দেশনা দেয়া হয়েছে। শিক্ষার্থীরা মাসে একদিন রাস্তা পারাপারের মহড়া দেবে এমনটাই শিক্ষা মন্ত্রণালয় ইউজিসিকে জানিয়েছেন। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা থেকে চিঠি দেওয়া হয় ইউজিসিকে। মন্ত্রণালয়ের উপসচিব জিন্নাত রেহানান স্বাক্ষরিত ওই চিঠিতে পাঁচটি নির্দেশনা দেওয়া হয়েছে। ইউজিসিকে দেওয়া চিঠিনির্দেশনা অনুযায়ী, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানকে ট্রাফিক সার্কুলেশন বা যানবাহনবিস্তারিত পড়ুন

‘সংলাপে দেয়া ঐক্যফ্রন্টের প্রস্তাব নাকচ করেছেন প্রধানমন্ত্রী’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংলাপে জাতীয় ঐক্যফ্রন্টের করা ১০ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠনের প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিতীয় দফার সংলাপে জাতীয় ঐক্যফ্রন্ট যে প্রস্তাবগুলো দেয়া হয়েছে তা অগণতান্ত্রিক তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনার ফাঁকফকর। তবে ওবায়দুল কাদের জানান, ঐক্যফ্রন্টের সাত দফা দাবির বেশ কিছু দাবি মানা হয়েছে। বুধবার (৭ নভেম্বর) জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসববিস্তারিত পড়ুন

শাবাস ইলহান ও রাশিদা তালিব!

কেইথ এলিসন ২০০২ সালে ইতিহাসে প্রথম মুসলিম হিসাবে আমেরিকার কংগ্রেস সদস্য নির্বাচিত হন। মূলত ৯/১১ এর পর থিকা আমেরিকায় মুসলিমদের সমাজ-রাজনৈতিক ক্ষমতায়ন Sociopolitical Empowerment) ব্যাপক গতিপ্রাপ্ত হয়। এর প্রমাণ এইবারের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনেও পাওয়া গেলো। এই নির্বাচনে রেকর্ড সংখ্যক মুসলিম প্রার্থী (৯০ এর বেশি) অংশ নেয়। আর এইবারই যুক্তরাষ্ট্রের ইতিহাসে কংগ্রেসে প্রথম দুই মুসলিম নারী সদস্য নির্বাচিত হইলেন। তাদের একজন ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তালিব। আরেকজন সোমালিয় বংশোদ্ভূত ইলহান ওমর। শুধু তাইবিস্তারিত পড়ুন

রাজশাহীতে সমাবেশের অনুমতি পেল ঐক্যফ্রন্ট

নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্ট শুক্রবার রাজশাহীতে তাদের বিভাগীয় সমাবেশ করার অনুমতি পেয়েছে। মহানগরীর গণকপাড়া মোড়ে সমাবেশের জন্য পুলিশ তাদের অনুমতি দিয়েছে। তবে সমাবেশের জন্য ঐক্যফ্রন্টের প্রথম পছন্দ ছিল ঐতিহাসিক মাদ্রাসা মাঠ। এখানে সমাবেশের অনুমতি মেলেনি। রাজশাহীতে অন্য দলগুলোর সাংগঠনিক কাঠামো অনেকটাই দুর্বল হওয়ায় ঐক্যফ্রন্টের মূল দায়িত্বে আছে বিএনপি। সমাবেশ করতে পুলিশের অনুমতির জন্য গত ২২ অক্টোবর নগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন ঐক্যফ্রন্টের পক্ষে পুলিশেরবিস্তারিত পড়ুন