Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বাংলাদেশ আজ উন্নত রাষ্ট্রে পরিনত হয়েছে- শেখ আফিল উদ্দীন

যশোর ৮৫-১ শার্শা আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেছেন জননেত্রী শেখ হাসিনার সততার কারনে বাংলাদেশ আজ সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে। তিনিও বিশ্বনেতা হিসেবে স্বিকৃতি পেয়েছেন। এখন তার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। আওয়ামীলীগ যখনই দেশ পরিচালনায় এসেছে তখনই দেশে উন্নয়ন হয়েছে। দেশ সামনে এগিয়ে গেছে। বিশ্ব দরবারে বাংলাদেশ এখন স্বয়ং সম্পূর্ণ দেশ হিসাবে মাথা উচু করে দাড়িয়েছে। দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। এ দেশের উন্নয়নের জন্য আওয়ামীলীগের বিকল্পবিস্তারিত পড়ুন
আজ এক মঞ্চে আসছেন ড. কামাল-কাদের সিদ্দিকী

জাতীয় ঐক্যফ্রন্টকে নীতিগত সমর্থন দিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এক মঞ্চে আসছেন ড. কামাল হোসেনের সঙ্গে। কয়েকদিন আগেই জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষনেতা কামাল হোসেনের সঙ্গে থাকতে প্রকাশ্যে মনোভাব জানান কাদের সিদ্দিকী। আজ শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জেলহত্যা দিবসের অনুষ্ঠানে তারা এক হচ্ছেন। আলোচনা সভায় ড. কামাল হোসেন প্রধান অতিথি থাকবেন। আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ অনেকেই বক্তব্য রাখবেন। আজবিস্তারিত পড়ুন
‘গাঁজা খাওয়া যাবে, বেচা যাবে না’

মেক্সিকোর সর্বোচ্চ আদালত এক আদেশে জানিয়েছে, বিনোদনের জন্য গাঁজা সেবনের উপর সর্বময় নিষেধাজ্ঞা অসাংবিধানিক। তবে গাঁজা সেবন নিয়ন্ত্রণে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি আইনপ্রণেতাদের উপর ছেড়ে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত বুধবার আদেশটি দেওয়া হয়। দিনটিকে ঐতিহাসিক একটি দিন বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সদস্য এবং মাদক আইন সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া আইনজীবী ফার্নান্দো বলোনজারান। তিনি বলেন, ‘এখন কংগ্রেসকে উদ্যোগী হতে হবে।’ ব্যক্তিপর্যায়ে সেবনের জন্য ২০১৫ সালের নভেম্বরেবিস্তারিত পড়ুন
বলিউড মাতাতে আসছেন সারা আলি খান

‘কেদারনাথ’ ছবির ট্রেইলার মুক্তির পর থেকেই প্রশংসায় ভাসছেন বলিউড তারকা সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান। এ ছবি দিয়েই বলিউডে অভিষেক হচ্ছে সারার। এর আগে বলা হয়েছিল, রোহিত শেঠির ‘সিম্বা’ দিয়ে অভিনয়জগতে প্রবেশ করবেন সারা। তবে শেষ পর্যন্ত কেদারনাথ সারার প্রথম ছবি হচ্ছে। আসছে শীতল ডিসেম্বরও তারকাকন্যা সারার জন্য বসন্ত মাস! কারণ, ওই মাসে মুক্তি পাবে সারার দুটো ছবি—কেদারনাথ ও সিম্বা। পরপর দুটো ছবি দিয়ে বলিউড মাতাতে আসছেন সারা আলিবিস্তারিত পড়ুন
জেল হত্যা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেল হত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। নেতৃবৃন্দের স্মরণে তিনি শনিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রথমে সকাল ৭টার দিকে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে কিছুক্ষণ নীরবতা পালন করেন। এছাড়া সকাল ৬টায় বঙ্গবন্ধু ভবন ও দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাবিস্তারিত পড়ুন
আজ জেলহত্যা দিবস

আজ ৩ নভেম্বর। জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্ক জনক অধ্যায় এই দিনটি। ১৫ আগস্টের নির্মম হত্যাকান্ডের পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। এর আগে এই চার জাতীয় নেতাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।বিস্তারিত পড়ুন
গণভবনে পৌঁছেছেন ঐক্যফ্রন্টের প্রতিনিধিরা

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসতে ড. কামাল হোসেনের নেতৃত্বে গণভবনে পৌঁছেছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি দল। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গণভবনে পৌঁছেন তারা। এর আগে বিকালে রাজধানীর বেইলি রোডে ড. কামাল হোসেনের বাসা থেকে যাত্রা শুরু করেন ২১ সদস্যের প্রতিনিধি দলটি। রওনা হওয়ার আগে রুদ্ধদ্বার বৈঠক করেন ঐক্যফ্রন্টের নেতারা। আজকের সংলাপে ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলে নতুন করে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ওবিস্তারিত পড়ুন
ভিডিও কনফারেন্সে
জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের ভবন উদ্বোধন করেন শেখ হাসিনা

“জেগেছে যুব, গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগান নিয়ে ও সরকারের ১০ বছরের অর্জিত উন্নয়ন-সফল্য উদ্যাপন উপলক্ষে জেলা প্রশসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে আনন্দ র্যালী সাতক্ষীরায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের নবনির্মিত ভবন প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল ৯ টায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তর চত্তরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে যুব মেলা ২০১৮ প্রধান অতিথি থেকে শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২বিস্তারিত পড়ুন
এনইউবিটি খুলনাতে CSE DAY -2018 উযাপন

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যেগে বিভাগের দুই বছর পূতি উপলক্ষে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটেডিয়ামে জমকালো এক অনুষ্ঠনের মাধ্যমে CSE DAY-2018 এর আয়োজন করা হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হতে বণ্যঢ্য র্যালীর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। র্যালীটি নগরীর গুরুত্ব পূর্ন সড়ক প্রদক্ষীন করে আবার ক্যাম্পাস এসে শেষ হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের , উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফবিস্তারিত পড়ুন
কালিগঞ্জ কৃষ্ণনগরে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষে চায়ের পাতি

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ৬২নং কিষান মজদুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গত বুধবার (৩১ অক্টোবর) রাতের আধাঁরে স্কুলের জানালা দিয়ে সবকয়টি শ্রেণী কক্ষে কে বা কারা চায়ের পাতি ছড়িয়েছে। বৃহস্পতিবার (১ লা নভেম্বর) সকাল ৯ টার সময় শ্রেণী কক্ষে প্রবেশ করে দেখা যায় নোংরা চায়ের পাতি সবকয়টি বেঞ্চে ও মেঝে ছড়ানো আছে। এবিষয়ে প্রধান শিক্ষক মো: শহিদুল ইসলাম কলারোয়া নিউজকে বলেন, ‘গত কয়েক মাস আগে আমরা স্কুলের সামনে প্রকাশ্যে প্রসাব করেবিস্তারিত পড়ুন
কেশবপুরে যুব ঋনের চেক বিতরণ

“জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই পতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের প্রথমে বিশাল এক র্যালী কেশবপুর শহর প্রদক্ষীণ শেষে উপজেলা পরিষদের হলরুমে বৃহস্পতিবার সকালে কেশবপুর উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার সিকদারের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইচবিস্তারিত পড়ুন
শার্শার পুটখালী থেকে ১৮০ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক

যশোরর শার্শার পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি ১৮০ বোতল ফেনসিডিল সহ রানা হোসেন (২৪) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। রানা বালুন্ডা গ্রামের উত্তর পাড়ার হারুন অর রশিদের ছেলে। বৃহস্পতিবার (০১ নভেম্বর ) সকাল ১১ টার সময় বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তের মসজিদ বাড়ি পোস্টের পিছনে লেবু বাগান থেকে ফেনসিডিল সহ রানাকে আটক করা হয়। বিজিবি জানায়, গোপন সূত্রে খবর আসে মাদক ব্যবসায়ীরা ভারত থেকে ফেনসিডিলের একটি বড় চালান নিয়ে বেনাপোলেরবিস্তারিত পড়ুন
দেবহাটায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

জামাইয়ের বাড়ি যাওয়ার পথে সাতক্ষীরার দেবহাটায় সড়ক দুর্ঘটনায় শহীদুল গাজী (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা-দেবহাটা সড়কের কুলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শহীদুল গাজী সাতক্ষীরা শহরের পলাশপোলের মধুমোল্লারডাঙ্গীর মৃত ছয়ের গাজীর ছেলে। স্থানীয়রা জানান, সকালে মাহেন্দ্রযোগে নলতায় মেয়ে জামাইয়ের বাড়ি যাচ্ছিলেন শহীদুল গাজী। পথিমধ্যে তাকে বহনকারী মাহেন্দ্রটি কুলিয়ায় পৌছালে সেখানে দাড়িয়ে থাকা একটি খালি ট্রলির সঙ্গে মেরে দেয়। এসময় ড্রাইভারের বাম পাশে বসেবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ: ঐক্যফ্রন্টের প্রতিনিধিদলে যুক্ত হলেন আরো পাঁচজন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধিদলে যুক্ত হলেন আরো পাঁচজন। তারা হলেন- ড. আবদুল মঈন খান, মোকাব্বির খান, গয়েশ্বর চন্দ্র রায়, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক ও আ ও ম শফিক উল্লাহ। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে ক্ষমতাসীন ১৪ দলের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের এ সংলাপ। সংলাপে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের ২৩ প্রতিনিধি এবং গণফোরাম সভাপতি ড. কামালের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টেরবিস্তারিত পড়ুন
বরিশালে বিএনপি নেতাদের গণঅনশন কর্মসূচি পালন

বরিশালে বিএনপি নেতারা গণঅনশন কর্মসূচি পালন করেছেন। জিয়া চ্যারিটেবল মামলার রায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সকাল ১১টায় নগরীর দলীয় কার্যালয়ের সামনে বিএনপি’র উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা জানান, কর্মসূচী শুরুর আগে পুলিশ মূল গেটে বেরিক্যাড সৃস্টি করায় অনশনস্থলে আসতে পারেনি বিএনপি নেতাকর্মীরা। মহানগর এবং জেলা বিএনপির’ নেতারা দলীয় কার্যালয়ের সামনে যাওয়ার সুযোগ পাওয়ায় তারাই অনশনবিস্তারিত পড়ুন
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের হারার সম্ভাবনা বেশি

৬ নভেম্বর আমেরিকার কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন। ট্রাম্পের জন্য অগ্নিপরীক্ষা। বারাক ওবামা আমেরিকার দু’ দুবার প্রেসিডেন্ট ছিলেন, সিনেটর ছিলেন, রাজ্যসভার সদস্যও ছিলেন। আবার ইলিনয় বিশ্ববিদ্যালয়ে শাসনতান্ত্রিক আইনের শিক্ষকতাও করেছেন। সব মিলিয়ে আমেরিকার শাসনতন্ত্রের ওপর তার সমৃদ্ধ জ্ঞান রয়েছে। তার লেখা বইয়ে তিনি শাসনতন্ত্র সম্পর্কে সুন্দর সুন্দর কথা বলেছেন। শাসনতন্ত্রের তুলনামূলক আলোচনায় সময় তার নাকি মনে হতো যে রচয়িতারা দিব্যজ্ঞানসম্পন্ন ছিলেন। আমেরিকার আদালত, কংগ্রেস আর প্রেসিডেন্টের ক্ষমতা এত সুনিপুণভাবেই বিন্যস্ত যে একজন আরেকজনকেবিস্তারিত পড়ুন
