শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বেনাপোলে ওয়ান সুটারগান সহ ১ জন আটক

যশোরের বেনাপোল সাদিপুর গ্রামের বেলতলা মোড় থেকে সালাম নামে এক যুবককে অস্ত্রসহ আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার রাত ১ টার সময় একটি ওয়ানসুটার গানসহ তাকে আটক করাহয়। সালাম বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে। ৪৯ বিজিবি বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার আমজাদ হোসেন সাংবাদিকদের জানান গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল সীমান্তের সাদিপুর বেলতলায় অভিযান চালিয়ে সালামকে একটি ওয়ান শুটারগান সহ আটক করাহয়। সে একজন অস্ত্র ব্যবসায়ী বলে বিজিবি জানায়। আটক সালামকে বেনাপোলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বাল্যবিবাহ-মাদক বিরোধী উদ্বুদ্ধকরণ সভা

কলারোয়ায় সমবায় অফিস কর্তৃক যুগিখালী ইউনিয়নে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৫ ডিসেম্বর) বেলা ১১টায় কলারোয়া উপজেলার ১২নং যুগিখালী ইউনিয়নের ইউনিয়ন পরিষদ মিনায়তনে কলারোয়া উপজেলা সমবায় অফিস কর্তৃক বাল্য বিবাহ, যৌতুক, মাদক, সন্ত্রাসবিরোধী, উৎপাদনমুখী সমিতি সমবায় সমিতি গঠন ও সমবায় বাজার সৃষ্টিকরণে লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ১২নং যুগিখালী ইউনিয়নের চেয়ারম্যান মো: রবিউল ইসলাম, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সমবায় কর্মকর্তা হাসান মাহমুদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন

সব প্রার্থীর অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থার নির্দেশ সিইসির

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, ‘ইতোমধ্যে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনসহ নানা অপরাধের প্রতিকার না পাওয়ার অভিযোগ আসা শুরু করেছে নির্বাচন কমিশনে। মাঠ পর্যায়ে তদন্ত কমিটি নিরব রয়েছে। তদন্ত কমিটির বিচারকদের নির্বাচনি মাঠে সম্পূর্ণ শক্তি প্রয়োগ করতে হবে। যে কোনও প্রার্থীর অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা নিতে হবে।’ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অপরাধ দমনে গঠিত ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির বিচারকদের তিনি এ নির্দেশনা দেন। বুধবার (৫ ডিসেম্বর) নির্বাচন ভবনে নির্বাচনি তদন্ত কমিটিরবিস্তারিত পড়ুন

ব্যারিস্টার মইনুলকে ৬ মাসের জামিন, মামলা স্থগিত

রংপুর ও জামালাপুরে দায়ের হওয়া দুই মানহানির মামলায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের ছয় মাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। একইসঙ্গে মামলা দু’টির কার্যক্রম স্থগিত করে নথিও তলব করা হয়েছে। এ মামলা দু’টির বাতিল চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে বুধবার (৫ ডিসেম্বর) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মাসুদা ভাট্টিকে কটূক্তি করার ঘটনায় দেশের বিভিন্ন জেলায় ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে একাধিক মামলাবিস্তারিত পড়ুন

১৫০ আসনে বিএনপির একক প্রার্থী তালিকায় যারা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ১৫০ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বলে জানা গেছে। বিভিন্ন সূত্রে গণমাধ্যমে প্রকাশিত তালিকায় বিএনপির হেভিওয়েট প্রার্থীরাসহ আছেন জনপ্রিয়রা। জানা গেছে, চূড়ান্ত হওয়া এসব প্রার্থীদের আজ কালের মধ্যে চিঠি দেয়া হবে। জোটের সঙ্গে আসন বণ্টন চূড়ান্ত হওয়ার পর বাকিদের চূড়ান্ত করবে দল। আগামী ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। তাই ৮ তারিখের মধ্যেই বিএনপিকে ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করতে হবে। চূড়ান্ত হওয়া প্রার্থীদের আসনে ঐক্যফ্রন্ট ওবিস্তারিত পড়ুন

ভিকারুননিসার ৩ শিক্ষক বরখাস্ত, বিভাগীয় মামলার নির্দেশ

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রভাতী শাখার নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর (১৫) আত্মহত্যার ঘটনায় প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ তিন শিক্ষককে বরখাস্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ বুধবার দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া তাদের এমপিও বাতিলের নির্দেশবিস্তারিত পড়ুন

সংসদ নির্বাচন

দেবহাটায় আ.লীগের বি‌শেষ ব‌র্ধিত সভা

একাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সাম‌নে রে‌খে দেবহাটা উপ‌জেলা আ.লীগের বি‌শেষ ব‌র্ধিত সভা অনু‌ষ্ঠিত। একাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সাম‌নে রে‌খে দেবহাটা উপ‌জেলা আ.লীগের বি‌শেষ ব‌র্ধিত সভা অনু‌ষ্ঠিত। বুধবার সকাল ১১টায় ৩নং স‌খিপুর ইউ‌নিয়ন প‌রিষ‌দে দেবহাটা উপ‌জেলা আ.লীগের আয়োজনে উক্ত সভা অনু‌ষ্ঠিত হয়। উপ‌জেলা আ.লীগের সভাপ‌তি মু‌জিবর রহমা‌নের সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন ডা. আফম রুহুল হক এম‌পি। উপ‌স্থিত ছি‌লেন সাতক্ষীরা জজ কোটের সা‌বেক পি‌পি ওসমান গ‌নি, উপ‌জেলা প‌রিষদ ভাইসবিস্তারিত পড়ুন

বেনাপোলে অস্ত্র ও গুলি উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্ত থেকে মালিকবিহীন একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। এ সময় কেউ আটক হয়নি। বুধবার সকালে বেনাপোল সীমান্তের ঘিবা এলাকা থেকে এ অস্ত্র ও গুলি উদ্ধার করাহয় বলে জানার বিজিবি কতৃপক্ষ । বিজিবি ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদে জানাযায় একজন অস্ত্র পাচারকারী ভারত থেকে অস্ত্র নিয়ে ঘিবা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ ধরনের খবরে বিজিবি সেখানে অভিযান চালায়। বিজিবিরবিস্তারিত পড়ুন

মনিরামপুরে অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে জাতীয় প্রতিবন্ধী দিবস

জাতীয় প্রতিবন্ধী দিবস উৎযাপনের অংশ হিসাবে গত সোমবার দুপুরে যশোরের মণিরামপুর উপজেলার হরিদাশকাটী ইউনিয়নের কোড়ামারা অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় সংলগ্ন বিভিন্ন রাস্তায় এক বর্নাঢ্য র‌্যালী করেছে প্রতিবন্ধী শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী ও অভিভাবকেরা। অনেক প্রতিবন্ধী তার মায়ের কোলে উঠে র‌্যালিতে অংশ গ্রহন করেন। এদিকে র‌্যালিতে প্রতিবন্ধীদের আনন্দ উৎফুল্য দেখে পার্শ্ববর্তী লোকজন অবাক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে ছিলেন। প্রতিষ্ঠান সুত্রে জানাযায়, অবসরপ্রাপ্ত শিক্ষক কোড়ামারা গ্রামের হাবিবুর রহমান গাজী নিজ উদ্যোগে ও স্থানীয়দেরবিস্তারিত পড়ুন

শটগানসহ আরেকজন নিরাপত্তারক্ষী চান ইসি সচিব

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজের নিরাপত্তার জন্য পিস্তলসহ একজন নিরাপত্তারক্ষী থাকলেও শটগানসহ আরেকজন নিরাপত্তারক্ষী চেয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। ডিএমপি কমিশনার বরাবর চিঠি দেয়া হয়েছে বরে জানান তিনি। ইসি সূত্র জানায়, ৩ ডিসেম্বর এ চিঠি দেয়া হয়। ইসি সচিবের একান্ত সচিব মো. আল মামুন চিঠিটি দেন। চিঠিতে লেখা রয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম চলমান রয়েছে। ৩০ ডিসেম্বর এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীনবিস্তারিত পড়ুন

জলবায়ু পরিবর্তনে সর্বোচ্চ ঝুঁকিতে বাংলাদেশ

বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের মধ্য দিয়ে যে পরিবেশ বিপর্যয় হচ্ছে তাতে সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। জার্মানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান বিশ্বের সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ ১৫টি দেশের তালিকা প্রকাশ করেছে সম্প্রতি। সে তালিকায় বাংলাদেশের অবস্থান রয়েছে নবমে। এদিকে জার্মানির রুহর বিশ্ববিদ্যালয় বোখাম ও ডেভেলপমেন্ট হেল্প অ্যালায়েন্স ও দেশটির একটি বেসরকারি মানবিক সংস্থা যৌথভাবে ওই গবেষণা পরিচালনা করে থাকে বলে জানা যায়। গবেষণায় ভূমিকম্প, সুনামি, হারিকেন ও বন্যার ঝুঁকি বিশ্লেষণ করা হয়। এসব প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কোনবিস্তারিত পড়ুন

সমুদ্রের নিচে রেললাইন! মুম্বাই থেকে আরব আমিরাত

যোগাযোগ ব্যবস্থায় এক অনন্য নজির? সমুদ্রের নিচ দিয়েই চলবে ট্রেন! এমনটাও কী হতে পারে? আস্ত একটা সাবমেরিন নাকি ট্রেনটা! মুম্বাই থেকে ফুজাইরাহ পর্যন্ত চালু হওয়ার কথা চলছে এই ট্রেনের। দ্রুতগতির এই ট্রেনের কথা প্রথম উঠে আসে সংযুক্ত আরব আমিরাতে-ভারত কনক্লেভে। আমিরাতের জাতীয় উপদেষ্টা কমিশনের ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন এই ট্রেনের ভাবনার কথা। আমিরাতের মাসদারের এক স্টার্ট আপ সংস্থা তৈরি করছে এই প্রযুক্তি। তারাই প্রথম এই প্রস্তাব দেয়। আলশেহি সংবাদ মাধ্যম সূত্রে জানাবিস্তারিত পড়ুন

পাবনায় আ.লীগের সংঘর্ষে দুইজন নিহত: লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

পাবনায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত ঘটনায় মঙ্গলবার দুপুরে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সদর উপজেলার ভাড়ারা ও আওরঙ্গবাদ ভাউডাঙ্গা গ্রামের নারী-পুরুষ এ মিছিল নিয়ে পাবনা জেনারেল হাসপাতালে যায়। সেখানে নিহত দুইজনের ময়নাতদন্ত শেষ হওয়ার পর মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি হাসপাতাল থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গ্রামে ফিরে যায়। সেখানে জানাজা শেষে তাদের স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এদিকে, সংঘর্ষবিস্তারিত পড়ুন

প্রতীক বরাদ্দের পর ঐক্যফ্রন্টকে কেউ ঠেকাতে পারবে না: মান্না

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর ঐক্যফ্রন্টকে কেউ আটকাতে পাবেন না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। ঐক্যফ্রন্টকে মাঠে পাওয়া যাচ্ছে না এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, এখন নানা প্রতিবন্ধকতা আছে এটা ঠিক। কিন্তু মার্কা বের হওয়ার পর আমাদের কেউ আটকাতে পারবো না।মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ‘বর্তমান নির্বাচন পরিস্থিতি এবং নির্বাচনী এলাকা ‘ নিয়ে কথা বলতে এ সংবাদ সম্মেলনের আয়োজনবিস্তারিত পড়ুন

ভিকারুননিসায় তোপের মুখে শিক্ষামন্ত্রী

ভিকারুননিসা নূন স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রি অধিকারীর আত্মহত্যার পর ওই স্কুলে গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এদিকে বেলা ১১টার দিকে ভিকারুননিসা নূন স্কুলে যান শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। এ সময় তিনি জানান, তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে শিক্ষামন্ত্রী উপস্থিতিতে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নাজনীন ফেরদৌসী নিহত শিক্ষার্থীর বাবা-মার কাছে ক্ষমা চেয়েছেন বলে জানা গেছে।সকাল থেকে বেইলী রোডে ভিকারুননিসা নূন স্কুলের প্রধান ফটকের সামনে জড়োবিস্তারিত পড়ুন

টঙ্গী ময়দানে আজান নামাজ চালুর দাবিতে উত্তরায় বিক্ষোভ

ইজতেমার ময়দানে আজান-নামাজ বন্ধ রয়েছে দাবি করে ২৪ ঘন্টার মাঝে আজান ও নামাজ চালুর দাবি জানিয়েছে বৃহত্তর উত্তরার আলেম-উলামা ও তাবলিগের সাথীরা। আজ (৪ ডিসেম্বর) সকাল ১০ টায় আব্দুল্লাহপুর পলওয়েল মার্কেটের সামনে থেকে টঙ্গী ময়দানে আলেম ওলামা ও মাদরাসার ছাত্রদের ওপর সাদপন্থীদের নৃশংস হামলা ও হত্যার প্রতিবাদে আজ বৃহত্তর উত্তরার আলেম ওলামা ও তাবলিগের সাথীদের উদ্যোগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বৃহত্তর উত্তরা জোনের উলামায়ে কেরামের মুখপাত্র মুফতি কেফায়াতুল্লাহ আল-আজহারী’র নেতৃত্বে সকালবিস্তারিত পড়ুন