Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরা নেবাখালিতে এক দরিদ্র বিধবার বসতবাড়ি ভাঙ্গচুর ও লুটপাট

সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নে এক দরিদ্র বিধবার বসত বাড়ি জবর-দখল করার উদ্দেশ্যে ভাঙ্গচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া যায়। বৃহস্পতিবার ভোরবেলা আগরদাড়ী ইউনিয়নের নেবাখালি এলাকায় এ ভাঙ্গচুর ও লুটপাটের ঘটনাটি ঘটে। সরেজমিনে তথ্য অনুসন্ধানে গেলে হোসেন আলী, শাহিন হোসেন, তফুরা খাতুন, রেবেকা খাতুন সহ একাধিক প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলেন, বৃহস্পতিবার ভোরবেলা নেবাখালি গ্রামের মৃত. সৌরব হোসেনের ছেলে মাহবুব হোসেন, মৃত. জামাল উদ্দীনের ছেলে আব্দুল জলিল, আঃ সাত্তার, আঃ জব্বার, আঃ খলিল,বিস্তারিত পড়ুন
প্রতীক বরাদ্দের দ্বারপ্রান্তে ধানের শীষে হাবিব আর হিসাব-নিকাশে নৌকায় লুৎফুল্লাহ’র নাম!

প্রতীক বরাদ্দের দ্বারপ্রান্তে এসে শেষমেশ নৌকা প্রতীক কে পাচ্ছেন- এমন প্রশ্ন এখন কলারোয়ার বিভিন্ন হাটবাজারের চায়ের দোকানসহ মোড়ে মোড়ে। সাতক্ষীরা-১ (জাতীয় সংসদ-১০৫, তালা-কলারোয়া) আসনটিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩ দলীয় জোট তথা জাতীয় ঐক্যফ্রন্টের একক প্রার্থী বিএনপির হাবিবুল ই্সলাম হাবিব ধানেরশীষ প্রতীক পাচ্ছেন- এটা প্রায় নিশ্চিত। তবে ১৪ দলীয় জোট বা মহাজোট থেকে এখনো ৬ডিসেম্বর এ রিপোর্ট লেখা পর্যন্ত চূড়ান্ত না হলেও শেষমেশ নৌকার মাঝি বর্তমান সাংসদ অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ-ই হতেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার
মোতাহার হোসেন আর নেই,এমপি রবির শোক

মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় সৈনিক সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সবার প্রিয় শেখ মোতাহার হোসেন শুক্রবার সকালে সদরের ১৩ নং লাবসা ইউনিয়নের নলকুড়া গ্রামে তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা শেখ মোতাহার হোসেন কিছু দিন যাবৎ শ্বাসকষ্ট জণিত রোগে ভুগছিলেন। মরহুমের বাসভবনে স্বজনসহ সহপাঠি মুক্তিযোদ্ধারা কাঁন্নায় ভেঙে পড়েন। বিকালে মহানবিস্তারিত পড়ুন
কলারোয়ার হেলাতলা ইউনিয়নে আওয়ামীলীগের আলোচনা সভা

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নে নৌকা বিজয়ের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি আব্দুল মাজেদ বিশ্বাসের আয়োজনে স্থানীয় দমদম বাজার সংলগ্ন জয়মুড়ি ফ্যাক্টোরীতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আ’লীগ নেতা আব্দুল মাজেদ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সদস্য আনছার আলী। তিনি বলেন, আগামী ৩০ তারিখে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। তাই সকল মান অভিমান, ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়েবিস্তারিত পড়ুন
চালুয়াহাটী ইউনিয়নে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

শুক্রবার বিকালে মণিরামপুর উপজেলার চালুয়াহাটী ইউনিয়নের নেংগুড়াহাট স্কুল এন্ড কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ উদ্যোগে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে৷ চালুয়াহাটী ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক প্রভাষক আবুল হাসানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ৮৯, যশোর-৫ (মণিরামপুর) সংসদীয় আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য৷ যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সাংবাদিক শহীদুল ইসলাম মিলনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বিস্তারিত পড়ুন
গণ-পরিবহন মিলবে বিনাভাড়ায়!

বিনামূল্যে পরিবহন সেবা চালু করছে ইউরোপিয়ান দেশ লুক্সেমাবার্গ। বিশ্বের প্রথম দেশ হিসেবে তারা এ সেবা চালু করতে যাচ্ছে। বুধবার দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়, এখন থেকে লুক্সেমাবার্গের মানুষ কোনও খরচ ছাড়াই গণপরিবহনে যাতায়াত করতে পারবেন। লুক্সেমবার্গের ডেমোক্রেটির পার্টির সরকার এ সেবা চালু করছে। নির্বাচনি ইশতেহারে তারা ঘোষণা দিয়েছিল, ক্ষমতায় গেলে গণ-পরিবহন ফ্রি করে দেবে। নির্বাচন জিতে সে ঘোষণা বাস্তবায়ন করতে যাচ্ছে তারা। দ্য গার্ডিয়ান ও নিউ ইয়র্ক টাইমস-এর খবর বলছে,বিস্তারিত পড়ুন
মহাজোট থেকে ৪২ আসন পেলো জাতীয় পার্টি

জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টি পেয়েছে ৪২টি আসন। আজ শুক্রবার আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দলীয় সূত্র এ তথ্য জানায়। মহাজোটের প্রধান শরিক আওয়ামী লীগ শুক্রবার অন্যান্য শরিকদের আসন চূড়ান্ত করেছে। তার মধ্যে হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি পেয়েছে ৪২টি আসন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় পার্টিকে ৪০ থেকে ৪২টি আসন দেওয়া হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টিবিস্তারিত পড়ুন
বাকৃবিতে সাংবাদিক মারধরের ঘটনায় তদন্ত কমিটি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মীদের দ্বারা সাংবাদিক মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব হলের প্রভোস্ট শংকর কুমার দাশ তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের আহমাদুল ইসলামকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন- কৃষি অর্থনীতি বিভাগের প্রভাষক আর এ জুইস এবং ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক হেলাল উদ্দিন। এ বিষয়ে প্রভোস্ট শংকর কুমার দাশ বলেন, ‘ঘটনায় জড়িতদের শনাক্ত করতেবিস্তারিত পড়ুন
রাজগঞ্জ অঞ্চলের ইরি-বোরো চাষীরা আদর্শ বীজতলা তৈরিতে ব্যস্ত

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলে পুরোদমে চলছে কৃষকদের ইরি-বোরো আবাদের আদর্শ বীজতলা তৈরির প্রস্তুতি। উপজেলার ঝাঁপা ইউনিয়নের কৃষকরা ইরি-বোরো চাষ সামনে রেখে আদর্শ বীজতলা তৈরি ও জমি প্রস্তুত করতে ব্যস্ত হয়ে পড়েছে। উপজেলার হানুয়ার গ্রামের কৃষক কাতিয়ার রহমান ও শাহাদুজ্জামান বলেন, এবছর বীজতলা তৈরির জন্য অনুকূল আবহাওয়া থাকায় বীজতলায় তেমন রোগবালাই ও পোঁকা মাকড় নেই। আর কয়েকদিন পরেই পুরোদমে ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু হবে। আমন মৌসুমের পরই শুরু হয়েছে এবিস্তারিত পড়ুন
আরো খবর....
কেশবপুরে সাংবাদিকদের সাথে ইসমাত আরা সাদেকের মতবিনিময়

যশোরের কেশবপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সাংবাদিকদের সাথে শুক্রবার সকালে জনপ্রশাসন প্রতিমস্ত্রী ইসমাত আরা সাদেক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কেশবপুরের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক-সহ উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্ধ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরতেই আধুনিক কেশবপুর উন্নয়নের কারিগর জনপ্রশাসন প্রতিমস্ত্রী ইসমাত আরা সাদেককে কেশবপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। মতবিনিময় সভায় উপজেলাবিস্তারিত পড়ুন
তালায় শীতকালিন সবজির ন্যায্য দাম পাচ্ছে না কৃষক

শীতকালিন সবজি উৎপাদন করে ন্যায্য দাম পাচ্ছে না সাতক্ষীরার তালা উপজেলার কৃষকরা। গত মৌসুমের তুলনায় চলতি মৌসুমে প্রকার ভেদে কেজিতে ৮ থেকে ১০ টাকা পর্যন্ত কম দামে বাজারে বিক্রি করছে কৃষক। ব্যবসায়ী ও আড়তদার বলছেন, স্থানীয় সরবরাহ ছাড়াও জেলার বাইরে থেকে সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমতির দিকে। ফলে উৎপাদন খরচ তুলতে পারবে কিনা তা নিয়ে সংশয়ে রয়েছে সবজি চাষিরা। উপজেলার হাজরাকাটী গ্রামের গ্রামের সবজি চাষি আফজাল হোসেন জানান, চলতি শীতবিস্তারিত পড়ুন
তালায় অস্ত্রও গুলিসহ আটক-১

সাতক্ষীরা তালার বাতুয়াডাঙ্গা গ্রাম থেকে দুটি ওয়ানশুটারগান ও ০৩ রাউন্ড গুলিসহ অনিমেষ মন্ডল (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) রাত তিনটার দিকে তালা থানার পুলিশ অনিমেষ কে নিজ বাড়ী থেকে আটক করা হয়। আটক অনিমেষ উপজেলার বাতুয়াডাঙ্গা গ্রামের মৃত ললিত মন্ডলের ছেলে। পুলিশ জানায়, গোপন সূত্রে খবর আসে অনিমেষ মন্ডল কাছে অস্ত্র ও গুলি রয়েছে। পরে তার বাড়ীতে তল্লাশি করেন। এ সময় তার বাড়ী থেকে দুটি ওয়ানশুটারবিস্তারিত পড়ুন
শার্শায় জাহিদ নামে এক যুবককে কুপিয়ে হত্যা : আটক ৬

শার্শার নাভারন ইসলামপুর এলাকায় অর্থনৈতিক লেনদেনকে কেন্দ্র করে জাহিদুল ইসলাম জাহিদ (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে। বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ হত্যা কান্ড ঘটে। নিহত যুবক জাহিদ বেনাপোলের পোড়াবাড়ী গ্রামের আব্দুল জব্বারের ছেলে। এ ঘটনায় শার্শা থানা পুলিশ হত্যাকান্ডের মুল পরিকল্পনারীসহ ৬জনকে আটক করেছে। শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এম মশিউর রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এবং জরুরী অভিযান চালিয়ে হত্যাকান্ডের মুল পরিকল্পনারীসহবিস্তারিত পড়ুন
শার্শায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী আটক

যশোরের শার্শার কন্যাদহ আওয়ামীলীগের পাটি অফিসের সামনে থেকে একটি ওয়ানসুটারগান ও এক রাউন্ড রাইফেলের গুলিসহ শাহ্ আলম (৩৫) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে শার্শা থানা পুলিশ। পুলিশ জানায় বুধবার রাত সাড়ে বারোটার দিকে টহল দেয়ার সময় এসআই আনোয়ারুল আজিম কন্যাদহ আওয়ামীলীগের অফিসের সামনে থেকে তাকে অস্ত্র ও গুলিসহ আটক করে।আটক শাহ আলম কন্যাদহ গ্রামের মৃত মতিয়ার রহমান গাইনের ছেলে। শার্শা থানা থেকে জানানো হয়, রাত্রিকালীন বিশেষ অভিযান চলা কালে রাত ১২.৩৫বিস্তারিত পড়ুন
১০ ডিসেম্বর সোহরাওয়ার্দীতে সমাবেশের ঘোষণা ঐক্যফ্রন্টের

১০ ডিসেম্বর রাজধানীতে জনসভা করার ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। সোমবার দুপুর ২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ জনসভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভি এ কর্মসূচি ঘোষণা করেন। জনসভার জন্য অনুমতি চেয়ে পুলিশ কমিশনার ও সোহরাওয়ার্দী উদ্যানের কর্তৃপক্ষের কাছে চিঠি দেয়া হয়েছে বলে জানান রিজভি। তিনি বলেন, আশা করছি, ১০ ডিসেম্বর (সোমবার) ঐক্যফ্রন্ট সমাবেশের অনুমোদন পাবেবিস্তারিত পড়ুন
কেশবপুরে স্বামীকে দেখে নেয়ার হুমকী

যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কড়িয়াখালী গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী ফতেমা খাতুন (৩২) ২৭/০১/২০১৮ইং তারিখে স্বামীর বাড়ি থেকে পালিয়ে যায়। খোজখুজির এক পর্যায়ে স্ত্রীর ফুফুর বাড়িতে আনতে গেলে স্বামী হাফিজুকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তার পরিবারের লোকসহ হাফিজুর রহমানকে মিথ্যা মামলার হুমকি প্রদান। এব্যাপারে হাফিজুর রহমান নিজে ২৭/০১/২০১৮ইং তারিখে কেশবপুর থানায় সাধারন ডায়রী করে। যার নং-১০০৮। উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কড়িয়াখালী গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী ফতেমা খাতুন (৩২) স্বামীর বাড়ি থেকেবিস্তারিত পড়ুন
