Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
প্রতিবন্ধীদের ৫০টি হুইলচেয়ার দিলেন শাহরুখ

বলিউড কিং শাহরুখ খান সবসময় অভিনয়ের পাশাপাশি সামাজিক নানা মহৎ কর্মকাণ্ডের মাধ্যমে ভক্তদের হৃদয় জয় করে আসছেন। এবারও তেমনই একটি কাজ করেছেন তিনি। সোমবার (৩ ডিসেম্বর) ছিলো আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। আর দিনটিতে প্যারা-অলিম্পিককে সমর্থন জানিয়ে প্রতিবন্ধীদের জন্য ৫০টি হুইলচেয়ার উপহার দিয়েছেন এই অভিনেতা। এদিন এশিয়ান পারা গেমস ২০১৮-তে অংশগ্রহণকারী ভারতীয় প্যারা-অলিম্পিক কমিটির আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে হুইলচেয়ার দেন শাহরুখ। এদিকে, শাহরুখ খানের ব্যক্তিগত ফাউন্ডেশন থেকে এসিড দগ্ধদের সাহায্য করাবিস্তারিত পড়ুন
খাশোগি হত্যায় কংগ্রেসকে ব্রিফ করবেন সিআইএ প্রধান

তুরস্কে সৌদি দূতাবাসে সাংবাদিক জামাল খাশোগির হত্যা নিয়ে মার্কিন কংগ্রেসের সিনেটরদের ব্রিফ করবেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-এর প্রধান জিনা হাসপেল। মঙ্গলবার (৪ ডিসেম্বর) সিনেট নেতাদের বিভিন্ন তথ্য জানাবেন তিনি। আল-জাজিরার প্রতিবেদন বলছে, গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় খাশোগি হত্যাকাণ্ডের বিষয়ে যে আনুষ্ঠানিক ব্রিফিং করে তাতে অনুপস্থিত ছিলেন জিনা। আর এতে ক্ষিপ্ত হন কয়েকজন কংগ্রেস সদস্য। দ্বিতীয় বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে গত ২ সেপ্টেম্বর ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে গিয়ে হত্যারবিস্তারিত পড়ুন
ভিকারুননিসায় ছাত্রীর আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি

বাবাকে অপমান করায় রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রী আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ঢাকা আঞ্চলিক অফিসের পরিচালক মো. ইউসুফকে প্রধান করে তিন সদস্যের এ কমিটি করা হয়। বাকি দুই সদস্য হলেন, মাউশির ঢাকা আঞ্চলিক অফিসের উপ-পরিচালক শাখাওয়াত হোসেন এবং ঢাকা জেলা শিক্ষা অফিসার বেনজীর আহমেদকে কমিটিতে রাখা হয়েছে। এছাড়াও অভিভাবকদের সঙ্গে কথা বলার জন্য শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদবিস্তারিত পড়ুন
বিশ্বসুন্দরী প্রতিযোগিতা
মিস ওয়ার্ল্ডে এবার বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন জান্নাতুল

বিশ্বসুন্দরী প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ডে এবার বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। প্রতিযোগিতায় বিচারকদের সর্বোচ্চ প্রশংসা পেয়ে ফাইনালের জন্য নির্বাচিত সেরা ৩০-এ নিজের অবস্থান নিশ্চিত করেছেন তিনি। মিস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ আজ সোমবার জানায়, বিচারকরা মিস বাংলাদেশ ঐশীর অনেক অনেক প্রশংসা করেছেন। ঐশী সে দেশে জন্ম নিয়েছে যা ১৯৭১ সালে স্বাধীন হয়। বাংলাদেশ দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতায় অংশ নিয়েছে।চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হওয়ার পর ঐশী বলেন, দেশের জন্য ইতিহাস গড়তে পেরে এবং বাংলাদেশকেবিস্তারিত পড়ুন
কলকাতার নতুন মেয়র ফিরহাদ হাকিম

কলকাতার নতুন মেয়র হলেন ফিরহাদ হাকিম। সোমবার (৩ ডিসেম্বর) কলকাতা পুরসভার মেয়র পদে নির্বাচিত হয়েছেন তিনি। মেয়র হিসেবে শপথ নেওয়ার আগে ফিরহাদ হাকিম বলেন, ‘সততার সঙ্গে কলকাতাবাসীর জন্য যথাযথ দায়িত্ব পালন করবো।’ তিনি আরও বলেন, আমরা দিদির (মমতা) সৈনিক। দিদি যেখানে দায়িত্ব দেবেন সেখানেই দায়িত্ব পালন করবো। দিদি যদি বলেন এসব ছেড়ে কার্গিলে যেতে সেখানেই যাবো। আমি দিদির প্রতি কৃতজ্ঞ। এদিন স্থানীয় সময় বেলা ১টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে ঘণ্টাবিস্তারিত পড়ুন
৯ ডিসেম্বরের মধ্যে প্রার্থী চূড়ান্ত করতে হবে

আগামী একাদশ সংসদ নির্বাচনে দল ও জোটের একাধিক প্রার্থীর ক্ষেত্রে একজনকে চূড়ান্ত মনোনয়নের তথ্য ৯ ডিসেম্বরের মধ্যে জানাতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলকে নির্বাচন কমিশন (ইসি) এ সংক্রান্ত চিঠি দিয়ে দল ও জোটের একাধিক প্রার্থীর ক্ষেত্রে একজনকে চূড়ান্ত মনোনয়ন দিতে বলেছে। অন্যথায় কোনো এক দল অন্য দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না। ইসি সচিবালয়ের উপ-সচিব আব্দুল হালিম খান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘গণপ্রতিনিধিত্ব আদেশের সংশ্লিষ্ট অনুচ্ছেদ ওবিস্তারিত পড়ুন
বীজতলা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন পাটকেলঘাটার কৃষকরা

পাটকেলঘাটায় চলতি বোরো মৌসুমে বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আধুনিকতার এ যুগেও প্রয়োজনের তাগিদেই অনেকেই গরু দিয়ে হাল চাষ করে এই বীজতলার জমি প্রস্তুত করছেন। পাটকেলঘাটার বিভিন্ন এলাকায় বোরো ধানের বীজতলা তৈরিতে বেড়েছে কৃষকদের ব্যস্ততা। আগাম ইরি-বোরো ধান চাষে নেমে পড়েছেন কৃষকরা। পাটকেলঘাটা বাজারসহ এলাকার বিভিন্ন হাট-বাজারে হরেক রকম হাইব্রীড জাতের বোরো ধান বীজ বিক্রি হচ্ছে। আর এসব হাইব্রীড ধান বীজ নিয়ে চলছে রমরমা বাণিজ্য। বীজ ডিলারসহ সার ওবিস্তারিত পড়ুন
আরো খবর....
তালায় নাশকতা মামলায় ২জনসহ গ্রেফতার-৪

তালা থানা পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলায় ২ জনসহ নিয়মিত মামলার ৪ আসামী গ্রেফতার হয়েছে। নাশকতা মামলায় গ্রেফতারকৃতরা হল, উপজেলার বালিয়াদহ গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে মোঃ আতিয়ার রহমান মোল্লা (৩৫), দাসকাটির মৃত মোজাহার গাজীর ছেলে মোঃ লিয়াকত গাজী (৫৫), নিয়মিত মামলার আসামী বাউখোলার আলমগীর হোসেন মিঠুর ছেলে মোঃ হিরোন সরদার (২০) ও চাঁদকাঠির মোঃ মনির উদ্দীন মোড়লের ছেলে মোঃ মফিজুল মোড়ল (৩২)। তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেলবিস্তারিত পড়ুন
থাকবে না চাকরির বয়সসীমা, শিক্ষিত বেকারের জন্য চালু হবে বেকার ভাতা

ক্ষমতায় গেলে ত্রিশোর্ধ্ব শিক্ষিত বেকারের জন্য বেকার ভাতা চালু করা হবে বলে প্রতিশ্রুতি দিচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। এছাড়া পুলিশ ও সামরিক বাহিনী ছাড়া সরকারি চাকরিতে প্রবেশের কোনো বয়সসীমা না রাখাসহ বড় ধরনের প্রতিশ্রুতি থাকছে ঐক্যফ্রন্টের ইশতেহারে। ঐক্যফ্রন্ট সূত্র জানায়, ঐক্যফ্রন্টের শরিক বিএনপি, গণফোরাম, জেএসডি, কৃষক শ্রমিক জনতা লীগ ও নাগরিক ঐক্যের একজন করে প্রতিনিধি নিয়ে গঠিত ইশতেহার কমিটি কয়েক দফা আলোচনা করে ইতিমধ্যে একটি খসড়া তৈরি করেছে। সোমবার খসড়া চূড়ান্ত করে স্টিয়ারিংবিস্তারিত পড়ুন
ঝিকরগাছা উপজেলা শ্রমিকলীগের সভাপতি বহিস্কার

যশোর ২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিনের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দেয়ায় ঝিকরগাছা উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো: আব্দুল হাইকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মো:আব্দুল হাই যশোর জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি হিসাবেও বর্তমানে দায়িত্ব পালন করছিলেন । গতকাল সন্ধ্যায় জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।তিনি তার বহিস্কার আদেশে উল্লেখ করেন যে,জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২বিস্তারিত পড়ুন
মন্ত্রিসভা থেকে বিদায় নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মন্ত্রিসভা থেকে অনানুষ্ঠানিকভাবে বিদায় নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (০৩ ডিসেম্বর) অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তিনি এমনটাই বলেন। শেখ হাসিনা বলেন, আজ (সোমবার) আমাদের (মন্ত্রিসভা) শেষ বৈঠক। এরপর মন্ত্রিসভার আর কোনো বৈঠক হবে না। সবাই নিজ নিজ এলাকায় চলে যাবেন নির্বাচনী কাজে। আর দেখা হবে না। আগামীতে জনগণ যাকে ভোট দেবে অর্থাৎ জনগণ কাকে ভোট দেবে এটা তারাই জানেন। ‘পরবর্তীতে নতুন সংসদ হবে, নতুন কেবিনেট হবে, সেখানে কারা আসবে সেটা তোবিস্তারিত পড়ুন
এনইউবিটি খুলনাতে BUSNESS FEST-২০১৮ উদযাপন

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনা এর ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যেগে বিভাগের দুই বছর পূর্তি উপলক্ষে আজ সকালে বিশ্ববিদ্যালয় অডিটেডিয়ামে জমকালো এক অনুষ্ঠনের মাধ্যমে BUSNESS -2018 FEST এর আয়োজন করা হয়। এ উপলক্ষে সকালে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা উন্নায়ন কতৃপক্ষ (KDA) এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জনাব এএসএম মাহমুদ হাসন (ndc, psc, PEng)। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উচ্চ শিক্ষা বিস্তারে এবং জাতি গঠনে বিশ্ববিদ্যালয়ের ভূমিকাবিস্তারিত পড়ুন
মওদুদ আহমদ ভোটে না থাকলে কষ্ট পাব: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, একাদশ নির্বাচনে আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না। নিজ এলাকায় প্রতিদ্বন্দ্বী বিএনপির ব্যারিস্টার মওদুদ আহমদ সম্পর্কে বলেন, মওদুদ আহমদ সাহেবের মনোনয়নপত্রে ত্রুটি ছিল, ঘাপলা ছিল।তার প্রার্থিতা না টিকলে আমি কষ্ট পেতাম। তিনি ভোটে না থাকলে আমি খুব কষ্ট পাব। আজ সোমবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। নোয়াখালী-৫ আসনে লীগের প্রার্থী ওবায়দুল কাদের। বিএনপির প্রার্থীবিস্তারিত পড়ুন
সখি তুমি কার: ইসিকে রিজভী

সরকারের নির্দেশেই নির্বাচন কমিশন (ইসি) কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, “একটা ছবি হয়েছিল। ‘সখি তুমি কার’? নির্বাচন কমিশন তুমি কার?” আজ সোমবার বিএনপির নয়াপল্টনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। রিজভী বলেন, “সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে নির্বাচন কমিশন এবং একটা ছায়া হচ্ছে, একটা প্রলম্বিত ছায়া হচ্ছে, এই নির্বাচন কমিশন এবং তার কর্মকাণ্ড। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া থেকে শুরু করে সাবেক পররাষ্ট্রমন্ত্রী,বিস্তারিত পড়ুন
প্রেমিকের পুরুষাঙ্গ কেটে নিয়ে থানায় হাজির প্রেমিকা

সিরাজগঞ্জের কামারখন্দে পরকীয়া প্রেমিকের পুরুষাঙ্গ কেটে নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন এক প্রেমিকা। রোববার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বাগবাড়ী খাঁ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত উপজেলার বাগবাড়ী গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে দুলালের (৪৫) সঙ্গে একই গ্রামের প্রতিবেশী সাত্তারের স্ত্রী রওশনারা বেগমের (৪৫) পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল। এ নিয়ে এলাকার মাতব্বররা একাধিক বার সালিশও করেছেন। পরিবারের কথা ভেবে প্রেমের সম্পর্ক বিচ্ছেদ করার জন্য দুলালকেবিস্তারিত পড়ুন
ভোটে ইভিএম বন্ধে হাইকোর্টে রিট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার বন্ধে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়। সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ড. ইউনুস আলী আকন্দ এ রিট করেন। প্রসঙ্গত, বিএনপিসহ অধিকাংশ দলের আপত্তির মধ্যেই এবার সংসদ নির্বাচনে প্রথমবার ইভিএমে ভোটগ্রহণ হতে যাচ্ছে। একাদশ সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণের জন্য লটারির মাধ্যমে ছয়টি আসন ঠিক করেছে নির্বাচন কমিশন। আগামী ৩০ ডিসেম্বর ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ এবংবিস্তারিত পড়ুন
