Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
দেবহাটার এক অসহায় প্রতিবন্ধীকে গৃহনির্মান করে দিলেন জেলা পরিষদের সদস্য আলফা

দেবহাটার এক অসহায় জন্ম প্রতিবন্ধীকে গৃহনির্মান করে দিলেন জেলা পরিষদের সদস্য ও জেলার শেষ্ট করদাতা আলহাজ্ব আল-ফেরদাউস আলফা। তিনি উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের টাউনশ্রীপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দীনের পুত্র জিয়ারুল কে এককক্ষ বিশিষ্ট পাকাঘর নির্মান করে হস্থান্তর করেছেন। এ উপলক্ষ্যে শুক্রবার বিকাল ৪টায় জন্মপ্রতিবন্ধী জিয়ারুলের বাসভবনে মিলাদ শরীফ শেষে উক্ত পাকাঘরের উদ্বোধন করা হয়। এসময় জেলা পরিষদের সদস্য ও জেলার শেষ্ট করদাতা আলহাজ্ব আল-ফেরদাউস আলফা, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুলবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ককটেল,জালেরকাটি,জিহাদী বই সহ ৬ জামায়াত নেতা আটক

সাতক্ষীরায় নাশকতা সৃষ্টি করার লক্ষে গোপন বৈঠক করার সময় ৬ জামায়াত নেতাকর্মিকে পুলিশ গ্রেফতার করেছে। শুত্রুবার ভোরে সাতক্ষীরা সদরের ঘদাঘাটা বারাকাতিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় গোপন বৈঠক কালে ৩ পিছ অবিষ্ফোরিত ককটেল, বিপুল পরিমান জালেরকাঠি, জিহাদী বইসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, সদরের শিয়াল ডাঙ্গা গ্রামের নজরুল মোল্লার ছেলে হাফেজ মোঃ আব্দুল হাকিম মিন্টু(৩০), বাশঘাটা গ্রামের রেজাউল ইসলামের ছেলে আফজাল হোসেন(২০), দক্ষিণ গদাঘাটা গ্রামের ইয়াকুব আলীর ছেলে ইউনুস হোসেন ছোটন(২২),বিস্তারিত পড়ুন
শুধু নারায়ণগঞ্জ নয়; সারাদেশে নতুনধারার ঘাঁটি নির্মিত হবে-মোমিন মেহেদী

নতুনধারা বাংলাদেশ-এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, শুধু নারায়ণগঞ্জ নয়; সারাদেশে নতুনধারার ঘাঁটি নির্মিত হবে। আর এ জন্য প্রয়োজন ঐক্যবদ্ধতা-একাগ্রতা-সততা এবং মেধার রাজনীতি। ১৯ জানুয়ারী বিকেল ৩ টায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা উদ্বোধনোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, নারায়ণগঞ্জবাসী জেনে আনন্দিত হবেন- নির্বাচন কমিশনের Representation of the People order, 1972(P.O.No.155 of 1972) Gi Article 90A এর অধীন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নকল শর্ত মেনে নতুনধারাবিস্তারিত পড়ুন
বেনাপোল হ্যান্ডলিংশ্রমিকদের বকেয়ার দাবিতে লোড- আনলোড বন্ধের ঘোষনা

যশোরের বেনাপোল কন্দরে হ্যান্ডলিংশ্রমিকরা বকেয়া আদায়ের দাবীতে ২১ জানুয়ারী থেকে সবধরনের লোড-আনলোড বন্ধ রাখার ঘোষনা দিয়েছে। হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সভাপতি ও সাধারণ সম্পাদক এ ব্যাপারে ২২ টি প্রতিষ্ঠানে লিখিতভাবে তাদের ঘোষনাপত্র পাঠিয়েছেন। সংগঠনের নেতারা কলারোয়া নিউজকে জানিয়েছেন, বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর শ্রমিকরা ম্যানুয়াল সাইজের কাজের বিপরিতে টনপ্রতি মাসিক মূল্য নির্ধারনে শ্রমিক মজুরির কোনে আলোচনা করেনি মালিকপক্ষ। শ্রম ও প্রতিমন্ত্রীর নির্দেশ থাকা স্বত্তেও মাসের ১ থেকে ৫বিস্তারিত পড়ুন
বেনাপোলে এস এ টিভির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

শুক্রবার ১৯ জানুয়ারী সকালে বেনাপোলে এস এ টিভির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে প্রেস ক্লাব বেনাপোলের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযত্রা বের হয়ে বন্দরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবে এসে শেষ হয়। প্রেসক্লাব বেনাপোলের সভাকক্ষে আলোচনা সভায় এসএ টিভির বেনাপোল প্রতিনিধি শেখ নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন। আরো বক্তব্য রাখেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম,বেনাপোল প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ববিস্তারিত পড়ুন
সাতক্ষীরা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের
টুঙ্গিপপাড়ায় জাতির পিতার সমাধিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি স্তম্ভে বিনম্র শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পনপূর্বক বঙ্গবন্ধু ও বঙ্গমাতাসহ ১৫ আগস্ট’র সকল শহীদের আত্মার শান্তি কামনা করে শপথ নিয়েছেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ এর নবগঠিত সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। শুক্রবার বিকালে টুঙ্গিপাড়ার শ্যামল প্রান্তরে জাতির জনক বঙ্গবন্ধু’র স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পনের পর কবর জিয়ার করেন নেতৃবৃন্দ। এরপর জাতির জনকের আদর্শের সৈনিক হিসেবে তার স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে তারই তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে শপথ নেনবিস্তারিত পড়ুন
এবার সাগর দাড়িতে মধু মেলা হবে আরো জাকজমক পুর্ণ -জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বাংলা সাহিত্যে সনেট প্রবর্তক মহকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৪ তম জন্মজয়ন্তী উপলক্ষে কাল (শনিবার) থেকে কবির পৈত্রিক বাড়ি যশোরের সাগর দাড়িতে শুরু হচ্ছে ৭ দিন ব্যাপী মধুমেলা। মেলা উদ্ধোধন করবেন স্থানীয় সরকার সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রী ইঞ্জিনিয়র খন্দকার মোশাররফ হোসেন। আজ শুক্রবার মেলার সর্ব শেষ প্রস্ততি পরিদর্শন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি। এসময় তিনি বলেন এবার মধু মেলা আরো আকর্ষনীয় ও জাকজমকভাবে করার জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করাবিস্তারিত পড়ুন
সাংবাদিক আসাদের মায়ের মৃত্যু, শার্শা প্রেসক্লাবের শোক প্রকাশ

প্রেস ক্লাব শার্শার সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদের মা হাসিনা বেগম। শুক্রবার ভোরে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহে — রাজেউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ১ ছেলে,৫ মেয়েসহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন। মরহুম হাসিনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন
বেনাপোলে ৩ লাখ ৫৬হাজার রুপিসহ যুবক আটক

বেনাপোল চেকপোস্ট থেকে ৩ লাখ ৫৬ হাজার ভারতীয় রুপিসহ শফিকুল ইসলাম সানি (৪৫) নামে এক যুবককে আটক করেছে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়ন্দা বিভাগ। শুক্রবার ( ১৯ জানুয়ারী ) সকাল ১০ টায় বেনাপোল চেকপোস্ট কাস্টমস এলাকা থেকে রুপিসহ তাকে আটক করা হয়। আটক যাত্রী শরিয়তপুরের জয়নগর সদর এলাকার আফসার ইসলামের ছেলে। কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এক যাত্রী ভারত থেকে বিপুল পরিমাণ ভারতীয় রুপি নিয়ে বাংলাদেশে প্রবেশবিস্তারিত পড়ুন
বেনাপোলে আ.লীগ নেতাকে অপহরনের অভিযোগে আরেক নেতাকে মারধর, উত্তেজনা

যশোরের শার্শার উপজেলার পুটখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গফ্ফারকে অপহরনের অভিযোগ এনে পুটখালী গ্রামের এমপি আফিলপন্থী আওয়ামীলীগ নেতা সিরাজকে মারধর করা ঘটনা ঘটেছে। গুরুতর আহত হয়েছে সিরাজ। বেনাপোল পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে বেনাপোলে। গফ্ফার চেয়ারম্যনের পক্ষ থেকে বলা হচ্ছে বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) বাড়ী থেকে বেনাপোলে আসার পথে সিরাজ মোটর সাইকেলে এসে গফ্ফার চেয়ারম্যানকে গুম করার উদ্যেশ্যে তাদের গাড়ীতে তুলে নেয়। এ সময় চেয়ারম্যানের সঙ্গীবিস্তারিত পড়ুন
রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে বিদ্যালয় ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ এ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে দোয়া মাহফিল ও আলোচনা সভা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নওশের আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়৷ এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য শহিদুল ইসলাম, হাবিবুর রহমান, রবিউল ইসলাম রবি, মাসুদুর রহমান, সহকিরি শিক্ষক মাসুদ কামাল, রবিউল ইসলাম সহ সকল শিক্ষকবৃন্দ ও বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ছাত্রছাত্রীবৃন্দ৷ ছাগল চুরি করতে গিয়েবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আওয়ামী যুবলীগ সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি,বর্তমান আহবায়ক আব্দুল মান্নান কে জড়িয়ে সংবাদ পরিবেশন করা হয়েছে তারই প্রতিবাদে কালিগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের পক্ষ্য থেকে উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার বিকাল ৪ টায় বিক্ষোভ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি এস এম আনোয়ারুল কবীর লিটুর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জামায়াত, শিবির, বিএনপি সাতক্ষীরায় যে সন্ত্রাসী তান্ডবলীলা চালিয়েছিলো সে সময়ে রাজপথেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যক্তি আটক

সাতক্ষীরায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে নবাব আলী (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নবাব আলী একই উপজেলার বকচরা গ্রামের মজিদ মোল্লার ছেলে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ ঘটনাটি নিশ্চিত করে জানান, সদর উপজেলার বাবুলিয়া এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে মোটরসাইকেল চালকদের থামিয়ে চাঁদাবাজির অভিযোগে নবাব আলীকে হাতেনাতে আটক করা হয়। তিনি আরো জানান, আটকবিস্তারিত পড়ুন
নব-নির্মিত জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করলেন এমপি রবি

সাতক্ষীরায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নব-নির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের পোষ্ট অফিসের সামনে সাতক্ষীরা গণপূর্ত বিভাগ ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে সাতক্ষীরা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ.কে.এম ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এবং নব-নির্মিত ভবনের ফলক উন্মোচন করে উদ্বোধন করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘আমি এই ভবনের জায়গা পেতে সর্বত্তক প্রচেষ্টা চালিয়েছি। এইবিস্তারিত পড়ুন
আগামী বাজেটে এমপিওভুক্তির সিদ্ধান্ত’

শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তি ও জাতীয়করণ সরকারের বিবেচনায় রয়েছে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেছেন, কিছু নীতিমালার ভিত্তিতে এসব নির্ধারণ করা হচ্ছে। আগামী বাজেটে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারের শরিক তরিকত ফেডারেশনের সভাপতি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর সম্পূরক প্রশ্নের জবাবে একথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন,‘একটি বিদ্যালয়ে কত শিক্ষার্থী আছে, মান কী, শিক্ষকদের মান কী,সব বিবেচনায় নিয়ে নীতিমালা গ্রহণ করেই সরকারিকরণবিস্তারিত পড়ুন
হয় প্রক্টরের পদত্যাগ নয় ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের হামলা এবং ছাত্রী নিপীড়নের ঘটনায় হয় প্রক্টরের পদত্যাগ নয় ছাত্রলীগ নেতাকে বহিষ্কারের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। অভিযুক্তদের বিচারের দাবিতে বুধবার দিনব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষোভের সময় তারা কলা ভবনের পূর্ব পাশের গেট ভাঙচুর, প্রক্টরকে তিন ঘণ্টা অবরোধ, উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান করে। এরপর প্রশাসনকে ৪৮ কর্মঘণ্টার আলটিমেটাম দিয়ে শেষ করে বুধবারের বিক্ষোভ কর্মসূচি। এই সময়ের মধ্যে তিনবিস্তারিত পড়ুন
