Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আমদানি করা ছয় ব্র্যান্ডের গুঁড়ো দুধে সিসা, বাজারজাত না করার নির্দেশ

আমদানি করা দেশি ছয় ব্র্যান্ডের গুঁড়ো দুধে ভয়াবহ মাত্রায় সিসা পাওয়া গেছে। তাই বন্দরে শতভাগ পরীক্ষা ছাড়া বাজারজাত করা যাবে না। বন্দর কর্তৃপক্ষকে এমন নির্দেশনা দিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। তবে ওই ছয়টি ব্র্যান্ডের নাম প্রকাশ করা হয়নি। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডসহ কিছু দেশ থেকে গুড়ো দুধ আমদানি করে নিজস্ব ব্র্যান্ডে বাজারজাত করে দেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এমন ১৫টি ব্র্যান্ডের নমুনা পরীক্ষা করে ছয়টিতে সহনীয় মাত্রার বেশি সিসা পেয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। নিশ্চিত হওয়ার জন্যবিস্তারিত পড়ুন
টানা তিন ফাইনালে হারের রেশ কাটিয়ে ট্রফি জয়ের স্বপ্ন

হোম অফ ক্রিকেট গ্রাউন্ড’ মিরপুর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বিগত ৯ বছরে টানা তিনটি ফাইনালে হেরেছে বাংলাদেশ। এবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে বিগত হারার রেশ কাটিয়ে শিরোপা জয়ের স্বপ্ন দেখে বাংলার ক্রিকেট ভক্তরা। টিম টাইগাররাও অধরা ট্রপি জয়ের অপূর্ণতা ঘোচাতে মরিয়া। আজ শ্রীলঙ্কার বিপক্ষে হাইভোল্টেজ ফাইনাল উপভোগ করবেন বাংলার ক্রিকেটপ্রেমীরা। সাবেক কোচ চন্ডিকা হাতুরুসিংহের শিষ্যদের বিপক্ষে শিরোপা লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ। মাঠে বসে রোমাঞ্চকর ম্যাচ দেখতে মুখিয়ে রয়েছে হাজারোবিস্তারিত পড়ুন
হাফ সেঞ্চুরির অপেক্ষায় মোস্তাফিজ

প্রথম বাংলাদেশি হিসাবে সবচেয়ে কম ম্যাচ খেলে উইকেটের হাফ সেঞ্চুরি করতে যাচ্ছেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান। ২০১৫ সালের ১৮ জুন ওয়ানডে ক্রিকেটে অভিষেক হওয়া এই তারকা এখন পর্যন্ত ২৬ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে ৪৯টি উইকেট নিয়েছেন। আজ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে আর একটি উইকেট নিলেই ওয়ানডেতে ৫০ উইকেটের মালিক হবেন গতি তারকা মোস্তাফিজুর রহমান। ওয়ানডেতে দ্রুততম ৫০ উইকেট শিকারের দিক থেকে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এখন পর্যন্ত সেরা অবস্থানে রয়েছেনবিস্তারিত পড়ুন
যশোর- বেনাপোল সড়ক দেখে হতাশা প্রকাশ করলেন ডেপুটি স্পিকার- ফজলে রাব্বি

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেছেন, অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপদ বাণিজ্যের পরিবেশ সৃষ্টিতে প্রশিক্ষিতদের কাজে লাগাতে হবে। দেশ ও জাতিকে এগিয়ে নিতে মেধা ও প্রশিক্ষণের বিকল্পনেই। আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে শুক্রবার দুপুরে বেনাপোল কাস্টমস হাউজ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে সবাইকে এক সাথে কাজ করতে হবে। দশে মিলে কাজ করলে আমাদের কাঙ্খিত রাজস্ববিস্তারিত পড়ুন
পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদকের
হুমকির প্রতিবাদ জানিয়েছে জেলা সাংবাদিক ফোরাম

পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক কে রিনা টেলিকমের মালিক রুপায়নের হুমকির প্রতিবাদ সহ তীব্র নিন্দা জানিয়েছে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃনং৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃশহিদুল ইসলাম (দৈনিক প্রবাহ),সাধারন সম্পাদক শেখ আমিনুর হোসেন (দৈনিক তৃতীয় মাত্রা, খবরের আলো), সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস (দৈনিক মুক্তখবর), সহ-সভাপতি মুক্তিযোদ্বা কাজী নাছির উদ্দীন (দৈনিক আমার সংবাদ), যুগ্ন-সম্পাদক শেখ বেলাল হোসেন (দৈনিক গণজাগরণ ও দৈনিক পত্রদূত), সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউরবিস্তারিত পড়ুন
রাজগঞ্জে দুর্ঘটনায় দুইজন মহিলা গুরুত্বর আহত

যশোরের রাজগঞ্জের গলদা বাজারে প্রাইভেট কার ও মোটরসাইকেল সামনা-সামনি সংঘর্ষে দুইজন মহিলা গুরুত্বর আহত হয়েছে৷ শুক্রবার সন্ধ্যার দিকে রাজগঞ্জ-পুলেরহাট সড়কের গলদা বাজারে এই দুর্ঘটনাটি ঘটেছে৷ আহতরা হলেন, রাজগঞ্জের হানুয়ার (রাজগঞ্জ বাজারপাড়া) গ্রামের মিজানুর রহমানের স্ত্রী সুফিয়া খাতুন (৩৫) ও কবির হোসেনের স্ত্রী শিউলি খাতুন (২৭)৷ এর মধ্যে সুফিয়া খাতুনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় যশোরের কুইন্স হসপিটালে রেফার করা হয়েছে বলে জানা গেছে৷ স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে উল্লেখিত দুইজনবিস্তারিত পড়ুন
বেনাপোলে আর্ন্তজাতিক কাস্টমস দিবস পালিত

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া এমপি বলেন, এদেশে বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই বাংলাদেশের জন্ম হয়েছে। আর বাংলাদেশের জন্ম না হলে আমাদেরকে সারা জীবন পাকিস্তানিদের দাসত্ব বরণ করে চলতে হতো। আজ আমরা স্পিকার হই, এমপি হই বা সরকারের প্রথম শ্রেণীর কর্মকর্তাই বলি আর সুপ্রীম কোর্টের প্রধাণ বিচারপতি বলি, কোন বাঙালীই আমরা এসকল আসনে উন্নীত হয়ে বসতে পারতাম না। শুক্রবার(২৬ জানুয়ারি) বেলা ১১ টার সময় আর্ন্তজাতিক কাস্টমস দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধাণবিস্তারিত পড়ুন
আশাশুনিতে ২৬৮ পরিবারের মাঝে
পল্লী বিদ্যুতের নতুন সংযোগ উদ্বোধন কালে- এমপি রুহুল হক

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে অথ্যাৎ চলতি বছরের মধ্যেই আমার নির্বাচনী এলাকায় শতভাগ বিদ্যুৎতায়ন হবে। আগে নতুন বিদ্যুৎ সংযোগের জন্য সংশ্লিষ্ঠ দপ্তরগুলোতে বারবার ধর্ণা দেয়া লাগতো। এখন সময় পরিবর্তন হয়েছে সংশ্লিষ্ঠ কর্মকর্তারা নতুন সংযোগ দেয়ার জন্য আপনাদেরকে খুজবে। শুধু বিদ্যুৎ সেক্টরে নয় প্রত্যেকটি ক্ষেত্রেই অভাবনীয় উন্নয়ন হয়েছে। শেখ হাসিনা সরকারের উন্নয়নের কথা মুখে বলে শেষ করা সম্ভব নয়। দেশের অধিকাংশ মানুষ সচেতন, ডিজিটাল বাংলাদেশ এখন সবার হাতে হাতে ইন্টারনেট। আমি উন্নয়নেরবিস্তারিত পড়ুন
আছিয়া-নজির স্মৃতি আট দলীয় নক-আউট ফুটবল
টুর্ণামেন্টের ফাইনাল খেলায় মহসিন রেজা ফুটবল একাদশ বিজয়ী

সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রানালয়ের স্থায়ী ও সংসদীয় কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল বলেন দেশের ফুটবলকে বিশ্বমানে উন্নীত করতে চায় সরকার। বাংলাদেশ ক্রীড়াসহ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এজন্য বাংলাদেশ পৃথিবীর মধ্যে তার যোগ্য সম্মান অর্জন করবে। ফুটবল এখনও জনপ্রিয় খেলা তা আবারও প্রমাণিত হয়েছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্রীড়াসহ সকল ক্ষেত্রে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিকবিস্তারিত পড়ুন
ইসলাম শান্তির ধর্ম যারা ইসলামের ছায়াতলে থাকে তারা প্রকৃত মুমিনবান্দা-শেখ আফিল উদ্দীন

যশোর-১ আসনের সংসদসদস্য শেখ আফিল উদ্দীন এমপি বলেছেন ইসলাম শান্তির ধর্ম যারা ইসলামের ছায়াতলে থাকেন তারাই প্রকৃত মুমিন বান্দা। তাদের চরিত্রে কখনোই কালিমা পড়েনা। তারাথাকে নুরের মত উজ্জল আর ফুলের মত পবিত্র। আর যারা ইসলামের খেদমত করে, নিজেকে ইসলামের স্বার্থে মানুষের মাঝে বিলিয়ে দেয় তারা নক্ষত্রের মত উজ্জল থাকে পৃথিবীতে। তিনি আজ শুক্রবার ২৬ জানুয়ারী দুপুরে বেনাপোল গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদ এর সম্মানিত ইমাম সাহেব ও মোয়াজ্জিন সাহেবের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানেবিস্তারিত পড়ুন
বিল্লাল সভাপতি ইদ্রিস সম্পাদক
ব্রহ্মরাজপুর ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন

সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের দ্বি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার রাতে মাছখোলা শিবতলা মোড়ে অনুষ্ঠিত হয়েছে। ব্রহ্মরাজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। প্রধান বক্তা ছিলেন সদর থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এড. ফারুক হোসেন। বিশেষ অতিথি ছিলেন ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম মাগরেব। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্তবিস্তারিত পড়ুন
তালায় বিক্ষুব্ধ জমি মালিকরা ঐক্যবদ্ধভাবে নেট-পাটা দিয়ে ঘেরের বাঁধ কেটে দিয়েছে

সাতক্ষীরার তালায় ঘের মালিকের বিরুদ্ধে ডিড জালিয়াতি থেকে শুরু করে চলতি-ইরি বোরো মওসুমে পানি নিষ্কাশণ না করায় বিভিন্ন দফতরে অভিযোগের পরও ব্যবস্থা না নেয়ায় অবশেষে শুক্রবার সকালে জমি মালিকরা ঐক্যবদ্ধভাবে নেট-পাটা দিয়ে ঐ ঘেরের বাঁধ কেটে দিয়েছে। এতে নতুন ধান রোপনের আনন্দে সংশ্লিষ্ট কৃষকদের মধ্যে স্বস্থি ফিরলেও নতুন করে ঘের মালিকের দায়ের করা থানার অভিযোগে আতংক ছড়িয়ে পড়েছে তাদের মধ্যে। ঠিক এমন অবস্থায় কৃষকদের মধ্যে এক অজানা আশংকা ভর করেছে। তাদেরবিস্তারিত পড়ুন
রাজগঞ্জ বাজারের চৌরাস্তা মোড়ে তীব্র যানজট : প্রশাসনের হস্তক্ষেপ কামনা

যশোরের রাজগঞ্জ বাজারে চৌরাস্তা মোড় এখন ভাড়ায় চালিত মোটর সাইকেল, অটোভ্যান, ইজিবাইক ও মণিরামপুর সড়কের দুই পাশের নির্মানাধিন ভবনের নির্মান সামগ্রীর দখলে রয়েছে৷ যে কারনে রাজগঞ্জ চৌরাস্তা মোড়ে প্রতিনিয়ত সৃষ্টি তীব্র যানজটে স্কুল, কলেজ ও মাদরাসা গামি শিক্ষার্থীরা পড়ছে মহা বিপাকে৷ মাঝে মধ্যে চৌরাস্তা মোড়কে যানজট মুক্ত রাখতে স্থানীয় পুলিশ ব্যবস্থা নিলেও পরে কর্ণপাত করে না দখলবাজরা৷ সরেজমিনে দেখা গেছে, বাজারের মণিরামপুর সড়কের দু’ধারের রাস্তার জায়গা সরু করে রাখা হয়েছে ইট,বিস্তারিত পড়ুন
ক্যান্সারে আক্রান্ত খুলনার ডুমুরিয়ার শারমিন বাঁচতে চায়

বাঁচার জন্য আকুতি জানিয়েছে ক্যান্সারে আক্রান্ত দরিদ্রকন্যা শারমিনা। যার চোখে মুখে বাঁচার আকুতি সুন্দর মায়াজড়ানো এই পৃথিবীতে। খুলনার ডুমুরিয়া উপজেলার ১১নং ইউনিয়নের গোলনা গ্রামের হত দরীদ্র পরিবারের মেয়ে শারমিনা। তার বাবা আব্দুর রাজ্জাক। বাসের হেল্পারের কাজ করে সংসার চালায়। হাজিডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর মেধাবী ছাত্রী শারমিন আক্তার। সে দীর্ঘদিন যাবত ক্যান্সার রোগে ভুগছেন। তার চিকিৎসার জন্য সবার সহযোগিতা একান্ত প্রয়োজন । খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করার পর ডাক্তারে পরামর্শেবিস্তারিত পড়ুন
দুর্ণীতি প্রতিরোধ কমিটি কালিগঞ্জ ভাড়াশিমলা ইউনিয়ন শাখার সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভা শুত্রুবার বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন সভাপতি অধ্যাঃ ইয়াছিন আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্ণীতি প্রতিরোধ কমিটির উপজেলা সহ সভাপতি এ্যাডঃ জাফরুল্যাহ ইব্রাহিম। ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল। উপস্থিত ছিলেন ভাড়াশিমলা কমিটির সহ সভাপতি প্রদীপ কুমার পাল, সহ সভাপতিবিস্তারিত পড়ুন
বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস্ দিবস পালন

নানা আয়োজনের মধ্যদিয়ে দেশের সর্ব বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০১৮’ উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে শুক্রবার সকাল ১০ টার সময় বেনাপোল কাস্টমস হাউজের আয়োজনে এক শোভাযাত্রা বের করা হয়। এতে কাস্টমস হাউসের সকল কর্মকর্তা-কর্মচারী, সিঅ্যান্ডএফ সদস্য, আমদানিকারক ও বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নেয়। পরে বেলুনও কবুতর উড়িয়ে দিনের অনুষ্ঠান শুরু করা হয়। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদ্বোধনীবিস্তারিত পড়ুন
