Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাবেক সংসদ সদস্য এন্তাজ আলীর আজ ২০তম মৃত্যু বার্ষিকী

আজ শুক্রবার প্রবীন রাজনীতিবিদ সাবেক জাতীয় সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম এড. এ এফ এম এন্তাজ আলীর ২০তম মৃত্যু বার্ষিকী। সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এড. এ এফ এম এন্তাজ আলী ১৯৯৮ সালের ২৬ জানুয়ারী পবিত্র শবে কদরের রাতে মৃত্যুবরণ করেন। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান কেন্দ্রীয় ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের ভিপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ-সভাপতি এবং ৭১ এর যুদ্ধকালীন সময় মুজিব বাহিনীর সাতক্ষীরার (তৎকালীনবিস্তারিত পড়ুন
দেশের ৮১ হলে ‘ইন্সপেক্টর নটি কে’

২৬ জানুয়ারি, শুক্রবার বাংলাদেশের ৮১টি হলে মুক্তি পাচ্ছে কলকাতার ছবি ‘ইন্সপেক্টর নটি কে’। এই ছবিতে অভিনয় করেছেন কলকাতার সুপারস্টার জিৎ এবং বাংলাদেশি নায়িকা নুসরাত ফারিয়া মাজহার। জিৎ-ফারিয়া জুটির এটি তৃতীয় ছবি। এর আগে ‘বাদশা: দ্য ডন’ এবং ‘বস টু’ ছবিতে দেখা গিয়েছিল তাদের। আমদানি নীতিমালায় বাংলাদেশের হলগুলোতে মুক্তি পাচ্ছে অশোক পতি পরিচালিত ‘ইন্সপেক্টর নটি কে’। ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবুদল আজিজ এ বিষয়টি নিশ্চিত করেছেন। জিৎ-ফারিয়া ছাড়াও এই ছবিতেবিস্তারিত পড়ুন
ভারতের কাছে শোচনীয় হার, বাংলাদেশের বিদায়

আইসিসি অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ।কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে বড় ব্যবধানে হেরে গেল যুবারা। শুক্রবার নিউজিল্যান্ডের কুইন্স টাউনে সেন্টারে ভারতের কাছে ১৩১ রানে হেরেছে বাংলাদেশ । ভারতের দেয়া ২৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ছন্দপতন হয় বাংলাদেশের যুবাদের। ওপেনার মোহাম্মদ নাইম ৪২ বল খেলে মাত্র ১২ রানে শিভাম মাভির বলে আউট হয়ে যান। তবে সাধ্যমত লড়াই করেন অপর ওপেনার পিনাক ঘোষ।১০৭ বলে ৪৩ করে ফেরেন পিনাক।পরের ব্যাটসম্যানরা সবাইবিস্তারিত পড়ুন
ভারতের বাঁধের কারণে বাংলাদেশে পানি কমছে: প্রধানমন্ত্রী

ফারাক্কাসহ ভারতের দেওয়া বিভিন্ন বাঁধের কারণে, বাংলাদেশের নদীগুলোতে পানির প্রবাহ কমে গেছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নদীগুলোর স্বাভাবিক গতিপ্রবাহ বজায় রাখতে প্রতি বছর যথাসময়ে ড্রেজিং কার্যক্রম চালাতেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বিষয়ে অনুষ্ঠিত বৈঠকে এসব বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বজুড়েই যোগাযোগের সবচেয়ে সহজ ও সস্তা মাধ্যম হচ্ছে নৌপথ। এক সময় বাংলাদেশেও তাই ছিল। কিন্তু সময়ের সাথে সাথে হারিয়ে গেছে সেই পথ।বিস্তারিত পড়ুন
তীব্র খাদ্য সংকটে ইয়েমেনে প্রতিদিন ১৩০ শিশুর মৃত্যু

সৌদি নেতৃত্বাধীন আরব জোটের সামরিক আগ্রাসন ও অবরোধের কারণে খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে ইয়েমেনে। পাশাপাশি রোগব্যাধিতে এরই মধ্যে দেশটিতে মারা গেছে ৪০ হাজার শিশু। সেইভ দ্য চিলড্রেন বলেছে, ইয়েমেনে প্রতিদিন গড়ে ১৩০টি শিশু মারা যাচ্ছে। এ ব্যাপারে ডাক্তাররা বলছেন, মহামারির আকারে ছড়িয়ে পড়া কলেরা ও ডিপথেরিয়া এবং অপুষ্টির মতো চ্যালেঞ্জ মোকাবিলায় রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে তাদের। হাসপাতালগুলোতে দ্রুতই ফুরিয়ে যাচ্ছে জীবনরক্ষাকারী ওষুধ। এদিকে, জরুরি সহায়তা না পেলে ইয়েমেনে এক কোটিবিস্তারিত পড়ুন
গণতন্ত্র বজায় রেখে আগামী নির্বাচন অনুষ্ঠিত হোক: ভারতীয় হাইকমিশনার

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন ‘ভারত চায় বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন গণতন্ত্র বজায় রেখে অনুষ্ঠিত হোক। বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনে এসে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারত সরকার নিজেদের মত কাজ করছে জানিয়ে হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, কাজ সব সময় দেখিয়ে করতে হয় না। রোহিঙ্গারা রাখাইনে ফিরে যাওয়ার পর তাদের যেন কোনো সমস্যায় পড়তে না হয় সেজন্য ভারত সরকার রাখাইনেবিস্তারিত পড়ুন
ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি
জিয়াউল হক ও শিমুল খানের উপর হামলা এবং কাজিমের বাড়ির সামনে বোমা বিস্ফোরণের প্রদিবাদে বিভিন্ন সংগঠনের নিন্দা

বেনাপোলে ইনডিপেনডেন্ট টিভির যশোর প্রতিনিধি জিয়াউল হক ও শিমুল খানের উপর হামলা এবং দৈনিক স্পন্দনের বেনাপোল অফিসসহ প্রতিনিধি কাজিমের বাড়ির সামনে বোমা বিস্ফোরণের প্রদিবাদে বিভিন্ন সংগঠনের নিন্দা নিজস্ব প্রতিবেদক : বেনাপোলে সংবাদ সংগ্রহকালে ইনডিপেনডেন্ট টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি জিয়াউল হক ও ক্যামেরাম্যান শিমুল খানের উপর ববরোচিত সন্ত্রাসী হামলা এবং দৈনিক স্পন্দনের বেনাপোল অফিসসহ প্রতিনিধি শেখ কাজিম উদ্দিনের বাড়ির সামনে বোমা বিস্ফোরণের প্রদিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন স্থানীয় আওয়ামীলীগসহবিস্তারিত পড়ুন
এস,আই,হাবিব যশোরের শ্রেষ্ট পুুলিশ অফিসার

এস.আই শরীফ হাবিবুর রহমান আবারো যশোর জেলার শ্রেষ্ট পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন।তিনি বর্তমানে বেনাপোল পোর্ট থ্নায় কর্মরত আছেন। শরীফ হাবিবুর রহমান উলশীর আবাশন প্রকল্পের আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারে সাহায্যের হাত বাড়িয়ে আলোচনায় আসেন। জুলাই ২০১৭ মাসের থানা ক্যাটাগরীতে জেলার ৯টি থানা ৩০টি ক্যাম্প ফাঁড়ি / তদন্ত কেন্দ্রের মধ্যে তিনি শ্রেষ্ঠপুুলিশ অফিসারের গৌরব অর্জন করেন। সোমবার পুলিশ সুপার কার্যলায়ে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠনে মাধ্যমে পুলিশ সুপার আনিসুর রহমান পিপিএম বিপিএম তার হাতে এবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা জজ ও ম্যাজিস্ট্রেট আদালতের সম্প্রসারিত ভবনের উদ্বোধন

নব-নির্মিত সাতক্ষীরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন ও জেলা জজ আদালত ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারিত অংশ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিচার বিভাগ ও গণপূর্ত বিভাগের আয়োজনে সাতক্ষীরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে জেলা ও দায়রা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক এমপি। এসময় তিনি বেলুন ও ফেস্টুন, শান্তির প্রতিক পায়রাবিস্তারিত পড়ুন
ডি বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে
ছাত্রীদের নবীন বরণ ও এস এস সি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

সাতক্ষীরা সদরের ডি.বি. মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বৃহস্পতিবার দুপুরে ৬ষ্ঠ শ্রেনীতে ভর্তিকৃত ছাত্রীদের নবীন বরণ ও এস,এস,সি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান জাঁকজমক পূর্নভাবে সম্পন্ন হয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস ছোবহান সরদারের সভাপতিত্বে শিক্ষক এস,এম শহীদুল ইসলাম ও মোঃ নজিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দশম শ্রেণীর ছাত্রী জাকিয়া সুলতানা ও গীতা পাঠ করেন দশম শ্রেণীর ছাত্রী মিতালী ঘোষ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার কে,এমবিস্তারিত পড়ুন
ফুটপাত দখল মুক্ত রাখা এখন সময়ের দাবী

হলি ডে ও নাইট মার্কেট করে হকার সমস্যা সমাধানের মাধ্যমে ফুটপাত দখল মুক্ত ও সড়ক দূঘটনায় নিহতের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন ও সমাবেশ-এ বক্তারা বলেছেন, হকারদের জন্য হলি ডে ও নাইট মার্কেট-এর ব্যবস্থা এবং ফুটপাত দখল মুক্ত রাখা এখন সময়ের দাবী। কেননা, ফুটপাত দখলই নিরাপদ পথ তৈরির প্রথম অন্তরায়। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হলে ফুটপাত দখলমুক্ত করাটা সবার আগে জরুরী। জনগনের জন্য নিবেদিত থাকতে হলে সরকারকেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ

সাতক্ষীরা সদর উপজেলা মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে দুইশত জন মুক্তিযোদ্ধাদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাসানুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। এসময় উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন মশু, ডেপুটি কমান্ডার মোঃ আবু বকর সিদ্দিক, প্রচার কমান্ডার ডঃ মোঃ আব্দুল বারী, মোঃ আনছারুজ্জামান, মোঃবিস্তারিত পড়ুন
ইন্ডিপেন্ডেন্ট টিভি ও দৈনিক স্পন্দন
পত্রিকার সাংবাদিকদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ

বেনাপোলে সংবাদ সংগ্রহের সময় ইনডিপেনডেন্ট টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি জিয়াউল হক ও ক্যামেরাম্যান শিমুল খানের উপর ববরোচিত সন্ত্রাসী হামলা এবং দৈনিক স্পন্দনের বেনাপোল অফিস ইনচার্জ ও বেনাপোল প্রতিনিধি শেখ কাজিম উদ্দিনের বাড়ির সামনে বোমা বিস্ফোরণের প্রদিবাদে তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন স্থানীয় আওয়ামীলীগসহ সকল অঙ্গসংগঠনের নেতাকমীরা। সেসাথে বিবৃতি জানিয়েছেন বেনাপোল বন্দর প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ। বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সসন্ত্রাসীয় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেনবিস্তারিত পড়ুন
তালার নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কতৃপক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীসহ অভিভাবক মহলে ক্ষোভ

সাতক্ষীরার তালার নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কতৃপক্ষের বিরুদ্ধে অপরিকল্পিতভাবে মুসলিম এইডের অর্থায়নে ভরাটকৃত স্কুল মাঠের মাটি কেটে নিচু এলাকা ভরাটের অভিযোগ উঠেছে। গত বর্ষা মৌসুমে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হলে সেখানকার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় দু’টিও পানিতে তলিয়ে যায়। এতে তাদের কোমলমতি শিক্ষার্থীদের পানিতে ভিঁজে ক্লাস করতে চরম ভোগান্তির মুখে এনজিও সংস্থা মুসলিম এইডের অর্থায়নে বিদ্যালয় দু’টির একই মাঠে মাটি ভরাটের কাজ হয়। সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটির আতœঘাতি সিদ্ধান্তে তাদের একটিবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে হাজী তফিল উদ্দিন
মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান

কালিগঞ্জ উপজেলা সদরের হাজী তফিলউদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার আয়োজনে গতকাল অনুষ্ঠিত হয়েছে দাখিল পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণ ও প্রতিষ্ঠাতার স্বরণ সভা। মাদ্রাসার সুপার মাওঃ রমিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতার ভ্রাতা আলহাজ্ব শামছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, কালিগঞ্জ প্রেসক্লাবরে সভাপতি শেখ সাইফুল বারী সফু, এসএ টেলিভিশনের বিশেষ প্রতিনিধি জোনায়েদ হোসেন সাকি, জেলা প্রতিনিধি শাহিন গোলদার, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিকবিস্তারিত পড়ুন
তালা নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাতক্ষীরার তালা উপজেলা সদর থেকে প্রকাশিত তালানিউজটোয়েন্টিফোর ডটকম-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) বিকালে র্যালী শেষে উত্তরণ আইডিআরটিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তালানিউজটোয়েন্টিফোর ডটকম-এর সম্পাদক এবং তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু। তালানিউজের নির্বাহী সম্পাদক গাজী জাহিদুর রহমানের সঞ্চালনায় সভায় তালা প্রেসক্লাবের উপদেষ্টা এমএ হাকিম, আব্দুস সালাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, তালা নিউজের প্রধান প্রতিবেদক সেলিম হায়দায়, সাংবাদিক গাজী সুলতান আহমদ, এসএমবিস্তারিত পড়ুন
