Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কালিগঞ্জের বিশিষ্ট সমাজ সেবক আব্দুল করিম পাড়ের সুস্থতা কামনা করে প্রেসক্লাব নেতৃবৃন্দের বিবৃতি

কালিগঞ্জ উপজেলার বিশিষ্ট সমাজ সেবক ও নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের পিতা আলহাজ্ব আব্দুল করিম পাড় অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন আছেন। তার আশু রোগমুক্তি কামনা করে কালিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতাগন হলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি নিয়াজ কওছার তুহিন, শেখ আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সহ সাধারন সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, দপ্তরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সরকারি গার্লস হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। এসময় তিনি বলেন, ‘সুস্থ্য দেহ সুস্থ্য মন না থাকলে লেখা পড়ায় মন বসেনা। তাই লেখা-পড়ার পাশা পাশি খেলা ধূলার বিকল্প নেই। খেলা ধূলা দেহ ও মনকেবিস্তারিত পড়ুন
সরকারি মহিলা কলেজের সাহিত্য এবং ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী

‘শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ, শিক্ষিত নারী শিক্ষিত জাতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং অন্তঃ কক্ষ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কলেজের হলরুমে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল খালেক’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু। এসময় তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তাই শিক্ষার্থীরা বিভিন্নবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় গণফোরামের প্রতিনিধি সমাবেশে ড.কামাল হোসেন

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন দেশের মানুষ দুটি দলের কাছে জিম্মি হয়ে পড়েছে। এই জিম্মি দশা থেকে তাদের বেরিয়ে আসতে হবে। জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করে তিনি আরও বলেন জাতি একটি সুষ্ঠু নির্বাচন চায়। ক্ষমতায় থেকে পুলিশ ও অন্য বাহিনী দিয়ে কলাকৌশল করে ভোট কেন্দ্র দখল করে ভোট নেওয়া মানুষ চায় না উল্লেখ করে তিনি বলেন দেশে ঐকমত্য আছে আমরা সেটা প্রমান করতেই মাঠে নেমেছি। জনগনের অধিকার ও তাদেরবিস্তারিত পড়ুন
বাগআঁচড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরন

যশোরের শার্শার বাগআঁচড়ায় হত দরিদ্র দুস্থদের মাঝে ইউনিয়ন পরিষদের পক্ষহতে কম্বল বিতরন করা হয়েছে।শনিবার ২৭ জানুয়ারী সকালে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদ চত্তরে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল কম্বল বিতরন করেন।এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আবু তালেব মেম্বর,বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সচিব বি এম শরীফুল ইসলাম,বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি শেখ ইন্তাজুর রহমান মুকুল,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নয়ন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব পল্টু সহ ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্তিতবিস্তারিত পড়ুন
লালমনিরহাটে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ

লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে এক বাংলাদেশীকে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ। নিহত মনজুরুল ইসলাম (২০) গরু ব্যবসায়ী। তিনি পাটগ্রাম উপজেলার নাটারবাড়ি গ্রামের আসাদুল ইসলামের ছেলে। বিজিবি রংপুর-৬১ ব্যাটালিয়ন বুড়িমারী ক্যাম্প কমান্ডার ওবাইদুল হক জানান, রোববারভোর সাড়ে ৫টার দিকে বুড়িমারী সীমান্তের ৮৩৬ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। তিনি বলেন, ভোরে ৮৩৬ নম্বর মেইন পিলারের কাছে ভারতীয়দের দেয়া গরু আনতে যায় মনজুরুলসহ কয়েক বাংলাদেশি গরু ব্যবসায়ী। ফেরার পথে কোচবিহার-৬১ বিএসএফ খড়খড়িয়া ক্যাম্পের সদস্যরাবিস্তারিত পড়ুন
সাপাহারে সারা বছরের খোরাকে প্রকৃতির হানা!হতাশায় শতাধীক পান চাষী

নওগাঁর সাপাহারে প্রকৃতির কাছে উপজেলায় প্রায় ৫শতাধীক পান চাষীর ১৮হেক্টর জমিতে লাগানো পান বোরজের লক্ষ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। সরেজমিনে ওই এলাকার পান বোরজে গিয়ে দেখে যায় পানে পাতা ঝরে পড়া,লতা ও পাতা পচা রোগে আক্রান্তের লক্ষন দেখা গেছে। অধিকাংশ বোরজে পচন ও চিটা রোগে সম্পূর্ন পান হলুদ বর্ণ ধারন করে পান পাতাগুলি পচে গাছ হতে ঝরে পড়ছে ।এবছর প্রচন্ড শীত ও ঘন গাড় কুয়াশায় প্রয়োজনীয় রোদ না পেয়ে পানবিস্তারিত পড়ুন
তালার সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠে
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্ধোধন

সাতক্ষীরার তালা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্ধোধন ঘোষনা করা হয়েছে। সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শনিবার দুপুরে দুইদিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন। বে-সরকারি উন্নয়ণ সংস্থা উত্তরন পরিচালক ও সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন
মরহুম অনীক স্মরণে জেলার বিভিন্ন এলাকায় দোয়া অনুষ্ঠিত

সাতক্ষীরা-১ আসনের এমপি’র ছেলে মরহুম অনীক আজিজের স্মরণে জেলার বিভিন্ন এলাকায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সাতক্ষীরা রসুলপুর গোরস্থান সংলগ্ন বায়তুল ফালাহ জামে মসজিদে সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ পুত্র অনীক আজিজের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মরহুমের পিতা সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। বক্তারা বলেন, অনিক মিষ্টি ভাষীবিস্তারিত পড়ুন
সংশোধন শিরোনামে ৬৭টি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র

সংশোধন” এটি একটি জনপ্রিয় চলচ্চিত্রের মৌলিক নাম। এই সংশোধন শিরোনামে মধ্যে খন্ড খন্ড ৬৭টি নামের স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র রয়েছে। সংশোধন লিখে বাটন চাপলেই যেন স্কিনের মাঝে ভেসে আসে রাসেল মিয়া ও তার সহশিল্পীরা। খন্ড খন্ড ৬৭টি নামের মধ্যে আলোচিত স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে উন্নতম চলচ্চিত্র গুলো সকল শ্রেণীর শ্রোতাদের দৃষ্টি নন্দন হবে আশা করা যায়। সেগুল হলো, নিম্ন আয়ের শ্রমজীবি মানুষের সাথে অকারনে খারাপ আচরন, পরকীয়া, এতিমের ঈদ, ইভটিজিং, বাল্য বিবাহ,বিস্তারিত পড়ুন
কালিগঞ্জের পানিয়া
আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এস,এস,সি পরিক্ষাথীদের বিদায়ি সংবর্ধনা

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এস,এস,সি পরিক্ষাথীদের বিদায়ি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১০টার প্রাপ্তন প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুর রউফ এর সভাপত্তিত্বে সময় সহকারি শিক্ষক রবিউল ইসলামে এর পরিচালনায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন মহিলা ইউপিঃমাহাফুজা খাতুন খুকু,বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন রুহুল আমীন,বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ আব্দুস সাত্তার আজিজী,আঃরব মিন্ট, সাংবাদিক স,ম, মাসুদ পারভেজ।বিদায়ি ছাত্র ছাত্রীদের উদ্দেস্যে বক্তব্য রাখেন ৭ম শ্রেনীর ফারহানা জান্নাত শিমু,৮ম শ্রেনীর মীনা পারভীন,ফারুকবিস্তারিত পড়ুন
সাকিব এখন হায়দরাবাদের, দাম ২ কোটি

ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা, আইপিএলের গত দুই মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। হায়দরাবাদের প্রথম শিরোপা জয়ের পেছনেও বড় ভূমিকা ছিল এই বাঁহাতি পেসারের। এবার বাংলাদেশের আরেক তারকা নাম লেখালেন হায়দরাবাদে। কলকাতা নাইট রাইডার্স থেকে সাকিব আল হাসানের নতুন ঠিকানা হলো সানরাইজার্স হায়দরাবাদে। সাকিবকে কিনতে দলটি খরচ করেছে দুই কোটি রুপি। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত সাকিব ছিলেন কলকাতা নাইট রাইডার্সের অন্যতম সেনানী। কিন্তু এ বছর নিলামের আগে সাকিবকে ছেড়েবিস্তারিত পড়ুন
আজ ঢাকা আসছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো দু’দিনের রাষ্ট্রীয় সফরে আজ শনিবার ঢাকা আসছেন। বিকেল ৪টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করবেন। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ তাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন। দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে তিনি এ সফরে আসছেন। সফরকালে তিনি আগামীকাল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। এ ছাড়া আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন প্রেসিডেন্ট জোকো উইদোদো । সফরকালে প্রেসিডেন্ট উইদোদো জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অমর শহীদদেরবিস্তারিত পড়ুন
মার্চে ভাসবে দেশের সর্ববৃহৎ যাত্রীবাহী লঞ্চ

দেশের সর্ববৃহৎ যাত্রীবাহী অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর বিলাসবহুল লঞ্চ কীর্তনখোলা-১০ উদ্বোধনের অপেক্ষায়। ইতোমধ্যে লঞ্চটির নির্মাণকাজ শেষ হয়েছে। চলছে উদ্বোধনের জন্য শেষ মুহূর্তের রঙ ও সাজসজ্জার কাজ। মার্চের প্রথম সপ্তাহে এটি উদ্বোধন করা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যাত্রীদের আকৃষ্ট করতে কীর্তনখোলা-১০ লঞ্চে প্লে-গ্রাউন্ড, ফুড কোড এড়িয়া, বিনোদন স্পেস, বড় পর্দার টিভি, অত্যাধুনিক সাউন্ড সিস্টেম, ইন্টারকম যোগাযোগের ব্যবস্থা, উন্মুক্ত ওয়াইফাই সুবিধাসহ রয়েছে বিভিন্ন বিনোদনের ব্যবস্থা। আধুনিকতা ও প্রযুক্তি এবং আয়োজনের দিক থেকে কমতিবিস্তারিত পড়ুন
যুবক নিহতের ঘটনায় এসআই নাজমুল কারাগারে

পুলিশের গুলিতে যুবক নিহতের ঘটনায় চট্টগ্রামের সীতাকুণ্ড মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হুদা, এক কনস্টেবল ও এক আনসার সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার তাদের গ্রেপ্তারের পর আদালতে নেয়া হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অতিরিক্ত পুলিশ সুপার রেজাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।গত বৃহস্পতিবার রাতে নিহত সাইফুল ইসলামের ভাই দিদারুল আলম বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় নাজমুলসহ পাঁচজনকে আসামি করে মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, বুধবার রাতে এসআইবিস্তারিত পড়ুন
প্যারিসে বন্যা, ল্যুভর ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা

চলতি বছর ফ্রান্সে গেলো ১০০ বছরের চেয়ে বেশি সময়ের মধ্যে সবচেয়ে বর্ষণমুখর জানুয়ারি। সেখানে অবিরাম বর্ষণের কারণে প্যারিসের সেইন নদীর পানি বেড়ে গেছে। ফলে নদীর তীর ঘেঁষে পর্যটক স্থান ও স্টেশনগুলো থেকে মানুষজনকে সরিয়ে নেয়া হয়েছে। অবিরাম বর্ষণের কারণে ফ্রান্সের রাজধানী প্যারিসে সেইন ও মার্নে নদীর পানি রেকর্ড উচ্চতার দিকে এগোচ্ছে। এসময় শহরের বিভিন্ন অংশে পয়নিষ্কাশনের লাইনে থাকা ইঁদুর বন্যার পানিতে ভেসে গেছে। খবর ইভেনিং স্ট্যান্ডার্ডের। অনলাইনে পোস্ট করা এক ভিডিওতেবিস্তারিত পড়ুন
