শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বেনাপোলর- খুলনা কমিউনিটার রেল থেকে চোরাচালানী মাল উদ্ধার

বেনাপোল-খুলনা কমিউনিটার রেল থেকে ১৮ লাখ টাকার ভারতীয় জর্দ্দা, স্কিন ক্রিম, বেটনাবেটক্রিম, জুয়েলারিপন্য আতসবাজি ও কারেন্ট জাল উদ্ধার করেছে বেনাপোল কাষ্টমস শুল্ক গোয়েন্দারা। তবে কোন চোরাকারাবারি আটক হয়নি। বুধবার ( ৭ ফেব্রুয়ারী ) বিকােলে নাভারন ষ্টেশন ছেড়ে পথে দাঁড়িয়ে চোরাচালানী মাল উঠানোর পর তা উদ্ধার করা হয়। বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার ডেপুটি কমিশনার মোহাম্মাদ সাদিক বলেন, গোপন খব‌রের ভি‌ত্তি‌তে জানা যায়, বেনাপোল থেকে ছেড়ে যাওয়া খুলনা গামি কমিউনিটার রেলে নাভারন রেলষ্টেশনবিস্তারিত পড়ুন

দেশের সর্ববৃহৎ কম্পিউটার মেলা শুরু

রাজধানীর এফিল্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্লান) আজ থেকে শুরু হলো পাঁচ দিনব্যাপী দেশের বৃহৎ কম্পিউটার মেলা ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১৮। মেলায় ৬৫০টি প্রতিষ্ঠান সর্বাধুনিক প্রযুক্তি পণ্যের পসরা সাজিয়েছে। মেলা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। বুধবার সকালে মাল্টিপ্ল্যান সেন্টারে এই মেলার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। এসময় উপস্থিত ছিলেন, তথ্যপ্রযুক্তি ও শিক্ষাবিদ ড. জামিলুর রেজা চৌধুরী, কম্পিউটার সিটি সেন্টারের সভাপতি ও এই মেলার আহ্বায়ক তৌফিক এহসান, বাংলাদেশ কম্পিউটারবিস্তারিত পড়ুন

‘সারা বিশ্বে তথ্যপ্রযুক্তিতে নেতৃত্ব দেবে বাংলাদেশ’

সারা বিশ্বে তথ্যপ্রযুক্তিতে নেতৃত্ব দেবে বাংলাদেশ এমন আশাবাদ ব্যক্ত করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আমরা এখন বলতে পারি বাংলাদেশ পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে তথ্যপ্রযুক্তিতে প্রতিযোগিতা করে শুধু টিকে থাকার জায়গায় বসে নেই। আমরা নেতৃত্ব দেবার জায়গায় এসেছি। বুধবার দুপুরে এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান সেন্টার) পাঁচ দিনব্যাপী দেশের বৃহৎ ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১৮ এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। মোস্তাফা জব্বার বলেন, বাংলাদেশ প্রকৃত অর্থে প্রায়বিস্তারিত পড়ুন

শার্শার দাউদখালী থেকে ফেন্সিডিল ও গরু উদ্ধার

যশোরের শার্শার দাউদখালী থেকে পুুলিশ ও বিজিবি পৃথক দুটি অভিযানে ফেন্সিডিল ও গরু উদ্ধার করেছে। বুধবার ৭ ফেব্রুয়ারী সকালে গোগা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবুল হোসেন দাউখালী আব্দুল কাদেরের বাড়ীতে অভিযান চালিয়ে দুটি ভারতীয় গরু উদ্ধার করেছে। একই দিনে দুপুর দুটোর থেকে শার্শা থানা পুুলিশ অভিযান চালিয়ে দাউদখালী গ্রামের মৃত এরশাদ আলীর স্ত্রী হাফিজা খাতুনের বাড়ী থেকে ২৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এব্যপারে কোনো আসামী আটক হয়নি বলে সুত্র জানিয়েছে।

আল্লাহর বিধান মেনে চললে ইহকালে ও পরকালে শান্তি পাওয়া যাবে – মাওঃ গোলাম আযম

হযরত মাওলানা গোলাম আযম বলেছেন আল্লাহর দেয়া বিধান মেনে চললে ইহকাল পরকাল দুই কালেই শান্তি পাওয়া যাবে। তিনি মঙ্গলবার ৬ ফেব্রুয়ারী রাতে যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর দক্ষিনপাড়া যুবসংঘ আয়োজিত তাফছিরুল ক্বোরানমাহফিলে প্রধানবক্তার বক্তব্যে একথা বলেন। রুদ্রপুর মাঠপাড়া জামেমসজিদের ইমামসাহেব ক্বারি হায়দার আলীর সভাপতিত্বে আরো বক্তব্যরাখেন হযরত মাওলানা মোফাজ্জেল হোসেন হেলালি ও মাওলানা মোঃ কবিরুল ইসলাম হেলালি, এছাড়াও অন্যান্য ওলামায়ে কেরামগন বক্তব্য রাখেন। প্রধানবক্তা আরো বলেন ইসলাম শান্তিরধর্ম শান্তিপ্রিয় মানুষেরাই ইসলামের ছায়াতলেবিস্তারিত পড়ুন

৩২ ধারাসহ বিতর্কিত সব ধারা বাতিল করুন: সম্পাদক পরিষদ

আইসিটি আইনের ৫৭ ধারাসহ বিতর্কিত সব ধারা এবং প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারাসহ বিতর্কিত ধারা বাদ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ‘সম্পাদক পরিষদ’। তাদের দাবি, তাড়াহুড়া না করে অংশীজনদের সঙ্গে আলোচনা করে প্রস্তাবিত আইনটি চূড়ান্ত করা হোক। মঙ্গলবার বাংলাদেশের জাতীয় সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। পরিষদের পক্ষে গণমাধ্যমে বিবৃতিটি পাঠান ডেইলি স্টার সম্পাদক ও সংগঠনের সেক্রেটারি জেনারেল মাহ্ফুজ আনাম। বিবৃতি দেওয়ার আগে ডেইলি স্টারবিস্তারিত পড়ুন

বাংলাদেশ-ভারত বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক আজ

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সচিব পর্যায়ের দুই দিনের বৈঠক বসছে আজ বুধবার। বাণিজ্য সচিব পর্যায়ের এই সভায় আগে অনুষ্ঠিত বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হবে এবং কয়েকটি উল্লেখযোগ্য বিষয়ের ওপর আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আজকের বৈঠকের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে: বাংলাদেশ-ভারত সীমান্তে অবস্থিত স্থল শুল্ক বন্দরসমূহের অবকাঠামো উন্নয়ন ও সুযোগ-সুবিধা বৃদ্ধি; বর্ডার হাটের কার্যক্রম পর্যালোচনা ও নতুন বর্ডার হাট স্থাপন; বাংলাদেশের বিএসটিআই-এর সার্টিফিকেটের স্বীকৃতি প্রদান; ভারতবিস্তারিত পড়ুন

বলিউডের জনপ্রিয় নায়িকা কারিনা কাপুর খান

বলিউডের জনপ্রিয় নায়িকাদের একজন কারিনা কাপুর খান। মা হওয়ার জন্য অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন তিনি। কিন্তু ছেলে তৈমুর একটু বড় হতে না হতেই শরীরের মেদ ঝরিয়ে আবারও স্বমহিমায় ফিরতে প্রস্তুতি নিয়ে ফেলেছেন নবাব পরিবারের পুত্রবধূ। শুধু প্রস্তুতিই নয়, ইতিমধ্যে নিজের সম্পর্কে বেশ প্রচারেও নেমে পড়েছেন নায়িকা। সম্প্রতি এক ফ্যাশন শো-তে গিয়ে কারিনা জানান, ’১৮ বছর আগে অর্থাৎ ২০০০ সালে ‘রিফিউজি’ ছবির মাধ্যমে আমি বলিউডে ক্যারিয়ার শুরু করেছিলাম। সেই শুরু। মাঝেবিস্তারিত পড়ুন

তারকাদের চেহারা ব্যবহৃত হচ্ছে পর্ণো ভিডিওতে!

ক ভয়ংকর অ্যাপ নিয়ে ব্যপক আলোচনা শুরু হয়ে গেছে প্রযুক্তি জগতে। অ্যাপটির মাধ্যমে কোনো তারকার মুখায়ব বা চেহারা প্রতিস্থাপন করা যাচ্ছে অন্য যেকোনো ব্যক্তির চেহারার ওপর। ব্যক্তির দেহ বা শরীর ঠিক থাকছে, কিন্তু চেহারা হয়ে যাচ্ছে সেলেব্রেটির! এই অ্যাপের অপব্যবহার শুরু হয়েছে মুহূর্তেই। তারকাদের চেহারা বসিয়ে দেওয়া হচ্ছে পর্ন তারকাদের চেহারার ওপর। আর কাজটা এতটাই নিখুঁত যে সহজে বোঝা যায় না যে নেপথ্যে কোনো কারসাজি আছে। ‘ফেকঅ্যাপ’ নামে ওই অ্যাপটি ব্যবহারবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে উন্নত জাতের পেয়ারা চাষে সফলতা অর্জনের সম্ভাবনা

মণিরামপুর উপজেলার রাজগঞ্জের চালুয়াহাটী ইউনিয়নের রত্নেশরপুর গ্রামের মোঃ নিছার আলী মোড়লের ছেলে কৃষক মোঃ লিয়াকত আলী উন্নত জাতের পেয়ারা চাষ করে সফলতা অর্জনের আশাবাদ ব্যাক্ত করেছেন৷ তিনি ৪৮ শতক পতিত জমিতে শুধু মাত্র থাই থ্রি জাতের পেয়ারা চাষ করে এ সফলতা অর্জনের সম্ভাবনা করছেন৷ কৃষক লিয়াকত আলী জানান, আমার এক আত্মীয় রবিউল ইসলামের কাজ থেকে পরামর্শ নিয়ে প্রথম বারের মত এই পেয়ারার চাষ শুরু করেছি মোবারকপুর মহা শ্বশ্মান মোড়ে৷ স্থানীয় একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ডিসি ও এসপি’র সাথে খেলোয়াড়দের সৌজন্য সাক্ষাত

বি.কে.এস.পি’তে-২০১৮ সালে চূড়ান্ত ভর্তি পরীক্ষায় উর্ত্তীর্ণ সাতক্ষীরা জেলার খেলোয়াড়দের জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, প্রশিক্ষক খন্দকার আরিফ হাসান প্রিন্স, হকি কোচ সাইফুল ইসলাম ও শফিকুল আলম শফি প্রমুখ। এসময় বি.কে.এস.পি’তে-২০১৮ সালে চূড়ান্ত ভর্তি পরীক্ষায় উর্ত্তীর্ণ সাতক্ষীরা জেলার খেলোয়াড়দের উদ্দেশ্যে জেলাবিস্তারিত পড়ুন

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কাজ করবে সুইজারল্যান্ড

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে বাংলাদেশের সঙ্গে সুইজারল্যান্ড কাজ করবে বলে জানিয়েছেন দেশটির সফররত রাষ্ট্রপতি আঁলা বেরসে। তিনি বলেন, সম্মান ও মর্যাদার সঙ্গে রোহিঙ্গারা যেন স্বদেশে ফেরত যেতে পারেন সুইজারল্যান্ড এ লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। মঙ্গলবার দুপুরে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এসব বলেন। আঁলা বেরসে বলেন, বাংলাদেশ-সুইজারল্যান্ডের বন্ধুত্ব অটুট রাখতে কাজ করছে সুইজারল্যান্ড। বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মহানুভবতার পরিচয় দিয়েছে তা আসলেই নজিরবিহীন। তবে, বিপুলবিস্তারিত পড়ুন

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন কোচিং সেন্টারের পাঁচ শিক্ষক

দিনাজপুরের চিরিরবন্দরে কোচিং চলাকালীন কোচিং সেন্টার হতে আটক পাঁচ শিক্ষককে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম রব্বানী। সূত্র জানায়, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সরকার এসএসসি পরীক্ষা চলাকালে দেশের সকল কোচিং সেন্টার বন্ধের ঘোষণা করলেও সরকারের চিরিরবন্দর উপজেলার বেশকিছু কোচিং সেন্টার বহাল তবিয়তে চলার খবরে মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম রব্বানী ওই সব কোচিং সেন্টারে অভিযান চালিয়ে পরিচালকসহ পাঁচ শিক্ষককে আটক করে নিজ কার্যালয়ে নিয়ে যান। আটকরা হলেন-বিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জে ৩২ ধারা বাতিলের দাবিতে মানববন্ধন

ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা বাতিল করার দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন করা হয়েছে। এতে বাম দলগুলোর শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সামজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ জেলার ব্যানারে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। বক্তারা বলেন, ‘কোনো সরকারই চিরস্থায়ী নয় যা অতীতের ইতিহাস থেকে জানা যায়। তাই ডিজিটাল নিরাপত্তা আইনের নামে বাকস্বাধীনতা হরণ করার নীল নকশা তৈরি হচ্ছে। সাংবাদিকদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ছাত্রদলের সা. সম্পাদক আহাদুজ্জামান আজ্জেদ আটক

সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আহাদুজ্জামান আজ্জেদকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা শহরের শহীদ আলাউদ্দিন চত্ত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। সে সাতক্ষীরা শহরের দক্ষিণ পলাশপোলের মৃত বাবর আলীর ছেলে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান- নাশকতার পরিকল্পনার অভিযোগে আহাদুজ্জামান আজ্জেদকে (৩০) আটক করা হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল ভয়েস অব সাতক্ষীরার প্রতিনিধি সভা

‘সব খবর সবার আগে’ এই স্লোগানে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ভয়েস অব সাতক্ষীরার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সাতক্ষীরা প্রেসক্লাবের শহীদ সম আলাউদ্দিন মিলনায়তনে এ প্রতিনিধি সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। এশিয়ান টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আব্দুস সামাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বিশিষ্ট সমাজসেবকবিস্তারিত পড়ুন