Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
হঠাৎ উদয় নেতাকর্মীরা
খালেদার গাড়িবহরে এতো নেতাকর্মী কোথা থেকে এলো?

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় শুনতে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিশেষ আদালতের পথে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টা ৪০ মিনিটের দিকে খালেদা জিয়া তার বাসা থেকে আদালতের পথে রওনা হয়েছেন। গাড়ি বহর ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ছিল। তবে দুপুর সোয়া ১২টার দিকে খালেদা জিয়ার গাড়ি মগবাজার পৌঁছলে হঠাৎ করেই হাজারো নেতাকর্মী রাস্তায় নেমে আসে। তারা নিরাপত্তা ভেদ করে গাড়িবহরের দখল নেয়। এরপরবিস্তারিত পড়ুন
শেখ হাসিনা সেনানিবাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পটুয়াখালীর লেবুখালীতে দেশের ৩১তম সেনানিবাস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩১তম সেনানিবাসটির নামকরণ করা হয়েছে শেখ হাসিনা সেনানিবাস। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী সেনানিবাসটি উদ্বোধন করেন। এর আগে সকাল সোয়া ১১টার সময় প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে পটুয়াখালী জেলার লেবুখালীতে স্থাপিত শেখ হাসিনা সেনানিবাসে পৌঁছান। সেনানিবাস উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী ৭ পদাতিক ডিভিশনসহ ১১টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেন। পরে প্রধানমন্ত্রী ১৪টি উন্নয়ন কাজের উদ্বোধন ও একটি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এদিকে বিকেল তিনটায় বরিশালবিস্তারিত পড়ুন
খালেদার বহরে হঠাৎ উদয় নেতাকর্মীরা

দুর্নীতি মামলার রায় শুনতে বেগম খালেদা জিয়া আদালতে যাওয়ার পথ একটু পাল্টে দিলেন, আর এর পরপরই হঠাৎ তার বহরের দিকে ছুটে আসল বিএনপির শত শত নেতাকর্মী। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে বিএনপি চেয়ারপারসন তার গুলশান-২ এর বাসভবন থেকে রওয়ানা হন বকশিবাজারের আদালতের পথে। গুলশান-১ হয়ে সাতরাস্তা হয়ে মগবাজার উড়াল সড়ক ধরে তিনি বকশিবাজার যাবেন-এমন ধারণা থেকে উড়াল সড়কের ওপরে নিরাপত্তার ব্যবস্থা করেছিল পুলিশ। খালেদা জিয়ার যাত্রা শুরুর আগে থেকেই গুলশান থেকেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় পুলিশের অভিযানে বিএনপি-জামায়াতের ৩৭ নেতাকর্মীসহ ৫৭জন আটক

সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ৩৭ নেতাকর্মীসহ ৫৭জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকৃতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কবির হোসেন(৩০), ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের রোকন জিয়াদ আলী(২৭), ভোমরা ইউনিয়ন বিএনপির সম্পাদক মো. রশিদ(৭১), কুশখালি ইউনিয়ন জামায়াতের আমির ইদ্রিস আলী (৪৮), ইসলামকাটি ইউনিয়নের ২নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ও রোকন হাবিবুর রহমান(৪০), দেবহাটা উপজেলার ৪নং ওয়ার্ড ছাত্রদল সেক্রেটারিবিস্তারিত পড়ুন
বিনামূল্যে ট্যাব পাচ্ছে প্রাথমিকের ছয় হাজার শিক্ষার্থী

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে শিক্ষার ডিজিটাল রূপান্তরে গুরুত্ব দিচ্ছে সরকার। এজন্য প্রাথমিক শিক্ষার্থীদের হাতে ডিজিটাল ডিভাইস তুলে দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে গাজীপুরের ২০ টি প্রাথমিক বিদ্যালয়ের ছয় হাজার শিক্ষার্থীর হাতে ট্যাব তুলে দেয়া হবে। পাইলট প্রকল্পটি সফলতার মুখে দেখলে পর্যায়ক্রমে প্রাথমিকের সকল শিক্ষার্থীর হাতে ট্যাব সরবরাহ করা হবে। এ নিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ঢাকাটাইমসকে বলেন, আপনার জানেন শিক্ষার ডিজিটাল রূপান্তরের জন্য আমি ব্যক্তিগত ভাবে বহুদিন ধরে কাজবিস্তারিত পড়ুন
আদালত প্রাঙ্গণে পুলিশ-আইনজীবী হাতাহাতি

বকশিবাজার আদালত প্রাঙ্গণে বিএনপির আইনজীবীদের প্রবেশে বাধা দিয়েছে পুলিশ। আদালত এলাকার মাজার গেট দিয়ে আইনবীজীরা প্রবেশ করতে চাইলে পুলিশ সেটি বন্ধ করে দেয়। এসময় দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। জিয়া অরফানেজ ট্রাস্টের নামে দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রায় ঘোষণা হবে আজ বৃহস্পতিবার। বকশিবাজারে পঞ্চম বিশেষ আদালতের জজ মো. আখতারুজ্জামান রায় ঘোষণা করবেন। এই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ছয়জন আসামি। ছয় আসামির বিরুদ্ধে যেসববিস্তারিত পড়ুন
ফাঁকা ঢাকায় ‘উদ্বেগ’ নিয়ে পথ চলা

আবদুল করিম, সায়েমা বেগম, রায়হানসহ কয়েকজন চাকরিজীবী ব্যাগ নিয়ে বাংলামোটরে বাসের জন্য দাঁড়িয়ে আছেন আধঘণ্টারও বেশি সময় ধরে। কিন্তু তাদের গন্তব্যের বাস আসছে না। উপায় না পেয়ে হেঁটেই অফিসে রওনা হতে দেখা যায় এদের কয়েকজনকে। রায়হান পল্টনের একটি বেসকারি প্রতিষ্ঠানে কাজ করেন। থাকেন ফার্মগেটে। সেখানেও অনেকক্ষণ অপেক্ষা করেছেন বাসের জন্য। না পেয়ে সিধান্ত নেন হেঁটেই অফিস যাবেন। বাংলামোটর আসার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার অপেক্ষা করছিলেন বাসের জন্য। কিন্তু সেই বাসবিস্তারিত পড়ুন
বাগআঁচড়ায় কায়বা ইউনিয়ন আওয়ামীলীগের মিছিল সমবেশ

এতিমদের টাকা আত্মসাৎকারী বেগম খালেদাজিয়ার বিচার চাই দিতে হবে শ্লোগানে কায়বা ইউনিয়ন আওয়ামীলীগ বাগআঁচড়ায় আজ বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারী সকাল ১০ টায় বিক্ষোভ মিছিল ও বিচারের দাবীতে প্রতিবাদ সমাবেশ করেছে। সকালে কায়বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকুর নেতৃত্বে এক বিশাল মিছিল বেরহয়ে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে শেষ হয়।মিছিলকারীরা এতিমের টাকা আত্মসাৎকারী খালেদা জিয়ার বিচার চাই দিতেহবে দিতেহবে ইত্যাদী শ্লোগানে এলাকা মুখরিত করে তোলে।অন্যান্যের মধ্যে মিছিলে কায়বা ইউনিয়ন আওয়ামীলীগেরবিস্তারিত পড়ুন
বিচারক পৌঁছালেন কড়া নিরাপত্তায়, আদালত থমথমে

কড়া নিরাপত্তায় জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান রায় ঘোষণার জন্য আদালতে পৌঁছেছেন। আদালতের চারপাশে এখন থমথমে পরিস্থিত বিরাজ করছে। বেলা ১০টা ২৫ মিনিটে বিচারক বকশীবাজারের বিশেষ আদালতে এসে পৌঁছান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ছয় জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় আজ বৃহস্পতিবার। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত থাকবেন খালেদা জিয়া। বেলা ১১টার দিকে তিনি আদালতে পৌঁছবেন। খালেদা জিয়াবিস্তারিত পড়ুন
সংশ্লিষ্ট উকিল ছাড়া অন্যদের আদালতে প্রবেশে নিষেধাজ্ঞা

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায় ঘোষণার সময় সংশ্লিষ্ট উকিল ছাড়া অন্য কাউকে আদালতে প্রবেশ করতে না দেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। বৃহস্পতিবার সকালে রাজধানীর বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালত ও আশেপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের সময় ডিএমপির লালবাগ বিভাগের ডিসি মোহাম্মাদ ইব্রাহিম খানকে এ নির্দেশনা দেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, মামলার সংশ্লিষ্ট উকিল ছাড়া অন্য কেউ গাউন পরেবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রী আজ পটুয়াখালী, বরিশাল যাচ্ছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার দিনব্যাপী সফরে পটুয়াখালী ও বরিশাল যাচ্ছেন। সেখানে তিনি সেনানিবাসসহ দুই জেলায় ৫৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৩৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে বরিশালে ৭৫টি ও পটুয়াখালীতে ১৪টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে। আজ বিকেলে প্রধানমন্ত্রী বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী বেলা ১১টায় পটুয়াখালীর লেবুখালীতে পৌঁছে শেখ হাসিনা সেনানিবাসের উদ্বোধন করবেন এবং ৭ পদাতিক ডিভিশনসহ ১১টি ইউনিটের পতাকা উত্তোলনবিস্তারিত পড়ুন
পরীমনিকে পাঁচদিন ফোন দেয়া নিষেধ

আগামী পাঁচদিন শুভাকাঙ্ক্ষীদের ফোন দিতে নিষেধ করেছেন হালের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। বুধবার রাতে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এমন অনুরোধ জানিয়েছেন দেশীয় চলচ্চিত্রের মিষ্টি চেহারার এ নায়িকা। কারণ হচ্ছে, ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন পরীমনি। শারীরিক তাপমাত্রা বেড়ে যাওয়ায় বুধবার সন্ধ্যার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নিতে যান তিনি। বর্তমানে সেখানেই ভর্তি রয়েছেন নায়িকা। ফেসবুকের মাধ্যমে এমন সংবাদ পরীমনি নিজেই জানিয়েছেন। লিখেছেন, ‘আমি ভাইরাস জ্বরেবিস্তারিত পড়ুন
রাস্তায় গাড়ি নেই, অফিসগামী মানুষের দুর্ভোগ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় দেওয়াকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে আতঙ্ক বিরাজ করছে। ঢাকার রাজপথ প্রায় গাড়িশূন্য। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবস হওয়ায় কর্মজীবি মানুষ সকাল থেকেই ছুটছেন অফিসে। রাজপথে তাদেরকে ব্যাপক ভোগান্তিতে পড়তে দেখা গেছে। রাস্তায় প্রাইভেট গাড়ি যাতায়াত করছে কিছু কিছু। তবে গণপরিবহনের দেখা নেই। কালেভদ্রে একটি বাস এলেও শতাধিক যাত্রী হুমড়ি খেয়ে পড়েছে বাসে ওঠার প্রতিযোগিতায়। বুধবার সন্ধ্যা থেকেই রাস্তার পাশে গুরুত্বপূ্র্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়েছেবিস্তারিত পড়ুন
বাসা থেকে বের হচ্ছেন খালেদা

অল্প কিছুক্ষণের মধ্যেই বেগম খালেদা জিয়া বিশেষ আদালতের উদ্দেশে বাসা থেকে বের হবেন। তাঁর বাসভবনের সামনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপির যুগ্নমহাসচিব মাহবুব উদ্দিন খোকনসহ বেশ কয়েকজন নেতা-কর্মীকে দেখা গেছে। খালেদা জিয়ার বাসভবনের রাস্তার মোড়ে একটি ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। রাস্তাটিতে জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ আরোপ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গুলশান এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ছয় জনের বিরুদ্ধে দুর্নীতি দমনবিস্তারিত পড়ুন
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে বিএনপির বিক্ষোভ-ভাঙচুর

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায়কে কেন্দ্র করে যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ থেকে লন্ডনে বাংলাদেশ দূতাবাসে বিক্ষোভ ও ভাঙচুর করা হয়েছে। বুধবার স্থানীয় সময় বিকেলে বিএনপির শতাধিক নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে দূতাবাস চত্বরে জড়ো হন। তারা স্লোগান দেন- ‘আমার মায়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, আমার নেত্রী বন্দী হতে দেব না’। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, ‘আমরা শানি্তপূর্ণভাবে বিক্ষোভ ও স্মারকলিপি দিতে গিয়েছিলাম, তখন হাইকমিশনের কর্মকর্তারা তা নিতেবিস্তারিত পড়ুন
বৃহস্পতিবার খালেদা জিয়ার মামলার রায়, সারাদেশে টানটান উত্তেজনা

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার দিন ধার্য আছে বৃহস্পতিবার। সকালে দেশের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালত। কেননা ওই মামলার প্রধান আসামি বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রীখালেদা জিয়া। গত ২৫ জানুয়ারি ওই মামলার শুনানি শেষে রায়ের দিন নির্ধারণ করেন আদালত । বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করবেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির অভিযোগ ওই রায়কেবিস্তারিত পড়ুন
