Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
৩২ ধারা প্রত্যাহারের দাবিতে শ্যামনগর রিপোর্টার্স ক্লাবের মানববন্ধন

সত্য ও অনুসন্ধানী সাংবাদিকতার পথ রুদ্ধ করা চলবে না” শির্ষক স্লোগানকে সামনে রেখে সোমবার বিকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ৩২ ধারা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি অনাথ মন্ডলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সরদার আমজাদ হোসেন মিটু। তিনি তার বক্তব্যে ৩২ ধারা প্রত্যাহারের জোর দাবি জানিয়ে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন। এসময় অন্যান্য সদস্যরা বক্তব্যবিস্তারিত পড়ুন
সুন্দরবনে গোলপাতা আহরনের মৌসুম শুরু, বনদস্যুদের আতঙ্কে আহরনকারিরা

সুন্দরবনকে পর্যটন এলাকা হিসেবে ঘোষণা দিয়ে সুন্দরবনের যাবতীয় বনজ দ্রব্য সরকারি ও বেসরকারিভাবে কেনাবেচা ও পাচার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। প্রাকৃতিক দুর্যোগ অতি বৃষ্টি জলোচ্ছাসের কারণে সুন্দরবনের গোলপাতা নষ্ট হওয়ার আশংকায় সংশ্লিষ্ট বনবিভাগ বিভিন্ন জরিপ করে মন্ত্রনালয় থেকে অনুমতি নিয়ে শুধু মাত্র গোলপাতা ও মাছ শিকার শর্ত সাপেক্ষে চালু রেখেছে। তার ধারাবাহিকতায় এবার ২০১৭-১৮ অর্থ বছরে গোলপাতা আহরণের জন্য আহরণকারীদের সুন্দরবনে প্রবেশ করার অনুমতি দিয়েছে বন বিভাগ গত ৩১ জানুয়ারী থেকে।বিস্তারিত পড়ুন
শিক্ষিত জাতি ও শিক্ষিত দেশ গড়ে তুলতে হবে- শেখ আফিল

শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ ” এই শ্লোগান নিয়ে শার্শা উপজেলার ৪ নং বেনাপোল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পোড়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত শিক্ষার লক্ষ্যে মা সমাবেশ অনু্ষ্ঠিত হয়েছে। মা সমাবেশে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ শার্শা আসনের এমপি শেখ আফিল উদ্দীন। তিনি মায়েদের উদ্যেশ্যে বলেন শিক্ষিত জাতী উপহার দিয়ে শিক্ষিত দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে হবে। একমাত্র মায়েদের দারাই এটা সম্ভব হবে। মায়েরাই পারে কেবল তার সন্তানকেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় পুলিশের অভিযানে ৪৪জন বিএনপি-জামায়াত নেতা কর্মীসহ ৭০ জন গ্রেপ্তার

সাতক্ষীরায় পুলিশের অভিযানে ৪৪জন বিএনপি-জামায়াত নেতা কর্মীসহ ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে সাতক্ষীরা সদর থানায় ২৩জন, কলারোয়া থানায় ৬ জন, তালা থানায় ৪ জন, কালীগঞ্জ থানায় ৮ জন ও শ্যামনগরে ৩জন, আশাশুনিতে ৫ জন, দেবহাটায় ৭ জন ও পাটকেলঘাটায় ৪ জন রয়েছে।
বেনাপোল- খুলনা কমিউনিটার রেলে চোরাচালানী ব্যাবসা

বেনাপোল-খুলনা কমিউনিটার ট্রেনে অবাধে চোরাচালান মালামাল বহন করা হচ্ছে। রাস্তায় দাঁড় করিয়ে যেখানে সেখান চোরাচালানী পণ্য উঠানোর কারনে যানজটের সৃষ্টিহচ্ছে। নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে ক্রসিংগেটে ট্রেন থামিয়ে চোরাচালানী মালামাল ওঠানোর সময় সোমবার অনেক এসএসসি ও দাখিল পরীক্ষার্থীরা বিপাকে পড়ে। শার্শা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম এই ঘটনার প্রতিবাদ করায় শার্শা উপজেলা বাস্তহারালীগের সভাপতি আবুল হোসেন তাকে প্রশাসনের ভয় দেখান। স্থানীয়রা জানান, বেনাপোল-খুলনা কমিউটার ট্রেন সকাল ৯টার দিকে খুলনার উদ্দেশ্যে বেনাপোলবিস্তারিত পড়ুন
‘ভারসাম্য রাখতে’ এবার ফিলিস্তিন যাচ্ছেন মোদি

ইসরাইলের সঙ্গে বরাবরই ভালো সম্পর্ক ভারতের। গত বছর ইসরায়েলে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফিলিস্তিনের নামটি পর্যন্ত উচ্চারণ করেননি। এমনকি যৌথ বিবৃতিতেও ইসরায়েল-প্যালেস্তাইন সংঘর্ষের কথা উল্লেখ না করে শুধু ‘আঞ্চলিক শান্তি’-র প্রস্তাব দেয়া হয়েছিল। তবে একতরফা সম্পর্ক না রেখে এবার ফিলিস্তিনের সঙ্গে সম্পর্ক গড়ার উদ্যোগ নিয়েছে মোদি সরকার। আগামী ১০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফিলিস্তিন সফরে যাবেন। আনন্দবাজারের খবরে বলা হয়, ইসরায়েলের মন রাখতে গিয়ে ফিলিস্তিনের সঙ্গে সম্পর্কের শৈত্য এবার ঝেড়েবিস্তারিত পড়ুন
বাড়িতে মায়ের লাশ রেখে পরীক্ষা দিল সুমাইয়া ও ইভানা

আগের রাতে মা মারা গেছেন। কিন্তু পরীক্ষা না দিলে যে পিছিয়ে যাবে একটা বছর। সে কারণে মায়ের লাশ বাড়িতে রেখেই পরীক্ষা দিতে হলো সুমাইয়া আক্তার ও ইভানা হান্নান রিম্বিকে। দুজনই এবারের এসএসসি পরীক্ষার্থী। ফরিদপুরের সালথা ও কুমিল্লার বুড়িচংয়ের এ দুই মেয়ের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা ছিল সোমবার। হতভাগা মেয়ে দুটি পরীক্ষার ঠিক আগের রাতে হারায় তাদের মাকে। বাড়িতে মায়ের লাশ রেখেই পরীক্ষা দিতে আসা এ দুই মেয়ের কান্না সংক্রমিত হয় হলেরবিস্তারিত পড়ুন
মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন গ্রেপ্তার

জরুরি অবস্থা জারির পর মালদ্বীপে প্রায় তিন দশক ধরে ক্ষমতায় থাকা সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুমকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তার হয়েছেন দেশটির প্রধান বিচারপতিও। খবর বিবিসির। দেশটির সরকার সেখানে ১৫ দিনের জন্য জরুরি অবস্থা জারি করে সংসদ স্থগিত করে দেয়ার পরপরই গ্রেপ্তার হয়েছেন তারা। জরুরি অবস্থা ঘোষণার পরপরই শুরু হয় ব্যাপক ধরপাকড়। রাতে সুপ্রিম কোর্ট ঘিরে রাখে পুলিশ। আদালতে যেসব বিচারপতি ছিলেন তারা সবাই সেখানে আটকে রয়েছেন বলে জানা যাচ্ছে।বিস্তারিত পড়ুন
যশোরের গদখালী চাষিদের ৩৫ কোটি টাকার ফুল বিক্রির টার্গেট

ফুলের মৌসুম ফেব্রুয়ারি। এ মাসেই বসন্ত উৎসব, ভালোবাসা দিবস আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই তিনটি দিবসে বাজার ধরতে ব্যস্ত সময় পার করছেন ‘ফুলের রাজধানী’ যশোরের গদখালীর চাষিরা। দিনরাত বাগানের পরিচর্যায় কাটছে তাদের সময়। আবহাওয়া অনুকূল থাকলে এবছর ৩৫ কোটি টাকার উপরে ফুলের বেচাকেনা করতে পারবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আগামী ১৩ ফেব্রুয়ারি পয়লা বসন্ত, পরদিন ভালোবাসা দিবস। এ দু’টি দিবসে প্রিয়জনের মন রাঙাতে মুখিয়ে আছেন দেশের তরুণ-তরুণীসহ সব বয়সীরা। প্রিয়জনের প্রতিবিস্তারিত পড়ুন
থ্যালাসেমিয়ার সচেতনায় ভারত বাংলা মৈত্রী যাত্রা

থ্যালাসেমিয়া রোগমুক্ত সমাজ গড়তে এবং নিরাপদ রক্ত সঞ্চালন সম্পর্কে ভারত-বাংলাদেশ ৭ দিনের মৈত্রী যাত্রা শুরু করেছে। ভারতের অল ইন্ডিয়া ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের ৯৩ জন সদস্য মৈত্রীযাত্রায় যোগদিতে বেনাপোল এসেছেন। সোমবার সকাল ১০টায় তারা বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। ভারতের বারাসাত থেকে বাংলাদেশের ঢাকা পর্যন্ত মৈত্রীযাত্রার গন্তব্য। ৪ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত মৈত্রযাীত্রার কর্মসুচী । এতে প্রতিনিধিত্ব করছেন অল ইন্ডিয়া ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাসুদেব ভরদ্বাজ, কার্যকরি সভাপতিবিস্তারিত পড়ুন
বেনাপোলে সাংবাদিকদের সাথে মতবিনিময় বিজিবি কর্মকর্তার

বিজিবির নবাগত দক্ষিণ-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খালিদ আল মামুন (এনডিসি, পিএসসি) প্রেসক্লাব বেনাপোলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। রিজিয়ন ককমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খালিদ আল মাহমুদ প্রেসক্লাব বেনাপোলে আসলে তাকে স্বাগত জানান প্রেসক্লাব বেনাপোলের সভাপতি আলহাজ্ব মহাসিন মিলন, সহ-সভাপতি আলহাজ¦ জামাল হোসেন, সাধারণ-সম্পাদক আলহাজ্ব বকুল মাহবুবসহ প্রেসক্লাব বেনাপোলের সকল নেতৃবৃন্দ। তারসাথে উপস্থিত ছিলেন খুলনার সেক্টর কমান্ডার তৌহিদুজ্জামান, ৪৯’বিজিবি অধিনায়ক লে.কর্ণেল আরিফুল হক, আর আই বি’র অধিনায়ক লে.কর্ণেল খবির উদ্দিন। ব্রিগেডিয়ার জেনারেল খালিদবিস্তারিত পড়ুন
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৬ জেলে অপহৃত

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ছয় জেলেকে অপহরণ করেছে দস্যু ডন বাহিনীর সদস্যরা। সোমবার ৫ ফেব্রুয়ারি ভোরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কালিরচর এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃত জেলেরা হলেন-সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চাঁদনীমুখা গ্রামের ওয়াজেদ সরকারের ছেলে তরিকুল ইসলাম (২৭), একই গ্রামের রউফ গাজীর ছেলে বাদশা গাজী (২৮), রুপচাদ গাজীর ছেলে আজহারুল গাজী (২২), আছের শেখের ছেলে সোলায়মান শেখ (৫০), ৯ নং সোরা গ্রামের কাদের সরদারের ছেলে বাবলু সরদার (২৬) ও একই গ্রামেরবিস্তারিত পড়ুন
সৌদি জোটের সমালোচনা করায় ইয়ামেনে নোবেলজয়ী তাওয়াক্কুলকে দলীয় পদ থেকে বহিষ্কার

ইয়ামেনে সৌদি জোটের ভূমিকা নিয়ে সমালোচনা করায় সালাহ পার্টি থেকে শান্তিতে নোবেলজয়ী তায়াক্কুল কারমানকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গতকাল রোববার শেষ হওয়া লন্ডনের ওয়ারউইক অর্থনৈতিক শীর্ষ সম্মেলনে কারমান বলেন, ২০১৫ সাল থেকে সৌদি আরব ও আমিরাত ইয়ামেনে অপরিণামদর্শী হামলা চালাচ্ছে। এর আগে তিনি টুইটারে লিখেছেন, হুতি মিলিশিয়াদের অভ্যুত্থানকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে সৌদি ও আমিরাত সানায় কুৎসিত দখলদারিত্বে মেতে উঠেছে। ইয়ামেনে তারা নোংরা প্রভাব বিস্তারের চেষ্টা করেবিস্তারিত পড়ুন
নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেল ইহুদিবাদ বিরোধী আন্দোলন ‘বিডিএস’

ইহুদিবাদ বিরোধী আন্তর্জাতিক আন্দোলন ‘বিডিএস’কে চলতি বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন নরওয়ের একজন পার্লামেন্ট সদস্য। দেশটির পার্লামেন্ট সদস্য জুরিনার মোক্সনেস (Bjørnar Moxnes) রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, ন্যায়বিচার ও মর্যাদা অর্জন এবং দখলদার ইসরাইলের কবল থেকে স্বাধীনতা লাভের জন্য ফিলিস্তিনি জনগণ যে সংগ্রাম করছে তার প্রতি সংহতি প্রদর্শন করে ইহুদিবাদ বিরোধী আন্তর্জাতিক আন্দোলন ‘বিডিএস’কে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনিদের পাশাপাশি মধ্যপ্রাচ্যের সববিস্তারিত পড়ুন
একজন জনপ্রিয় তারকা অভিনেত্রী মেহজাবিন

ছোট পর্দার একজন জনপ্রিয় তারকা অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। গত বছরের কোরবানীর ঈদে প্রচারিত হয়েছিল তার অভিনীত নাটক ‘বড় ছেলে’। এর আগে নাটক ও বিজ্ঞাপনে কাজ করে তিনি যতটা না জনপ্রিয়তা পেয়েছিলেন, এই ‘বড় ছেলে’ নাটকটি তাকে তারচেয়ে বেশি জনপ্রিয়তা এনে দিয়েছিল। ওই নাটকে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বিপরীতে তার অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। তারপর থেকেই মেহজাবিনের প্রতি আগের থেকে বেশি আগ্রহ বেড়েছে নাট্য নির্মাতাদের। যার প্রমাণ মিলল নতুন বছরে এসে। কদিনবিস্তারিত পড়ুন
হাজার কোটি টাকা লুট করে অদৃশ্য টিপু সুলতান

এক সময় ছোট পরিসরে ভোগ্যপণ্যের ব্যবসা করতেন বগুড়ার টিপু সুলতান। ঢাকা ট্রেডিং হাউজের নামে সীমিত পরিসরে পণ্য আমদানি করতেন তিনি। ২০০৯ সাল থেকে অপ্রত্যাশিত উত্থান হয় তার। প্রায় এক ডজন ব্যাংক থেকে হাজার কোটি টাকা ঋণ নিয়ে পরিবহন ব্যবসায় নামেন। এ ব্যবসায়ীর মালিকানাধীন টিআর ট্রাভেলসের এসি-ননএসি বাসগুলো চলাচল করত ঢাকা থেকে বগুড়া, রংপুরসহ উত্তরবঙ্গের বিভিন্ন রুটে। কিন্তু সেসবই এখন দূর অতীত। পরিবহন ব্যবসায় গিয়ে অনেক আগেই বন্ধ হয়ে গেছে ভোগ্যপণ্যের ব্যবসা।বিস্তারিত পড়ুন
