শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

তালায় নকল করা ও নকলের সহায়তায় ১পরিক্ষার্থীসহ ৬ শিক্ষক বহিষ্কার

সাতক্ষীরার তালায় এক মাদ্রাসায় এসএসসি ও সমমানের পরিক্ষায় ১ পরিক্ষার্থী ৬ শিক্ষককে বহিস্কার করা হয়েছে। শনিবার সকালে তালা উপজেলার আল আমিন ফাজিল মাদ্রাসায় এসএসসি ও সমমানের পরিক্ষায় পরিক্ষার্থীদের নকলে সহায়তা করার দায়ে এক পরিক্ষার্থী ৬ শিক্ষককে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত পরিক্ষার্থী ও শিক্ষকরা হলেন, পিএস মহিলা মাদ্রাসার শিক্ষক মিজানুর রহমান, মানিকহার মাদ্রাসার নূর হোসেন খান, সারসা মাদ্রাসার লুৎফর রহমান, নগরঘাটা মাদ্রাসার আব্দুস সামাদ, ধানদিয়া মাদ্রাসার শহিদুল ইসলাম এবং কাশিপুর মাদ্রাসার আব্দুলবিস্তারিত পড়ুন

রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

রোটারী ক্লাব অব সাতক্ষীরা এর উদ্যোগে মাল্টি ডিস্ট্রিক প্রজেক্টের আওতায় স্কুল ব্যাগ প্যাক প্রোগ্রাম-২০১৮ এ মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা মিলনায়তনে রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র ক্লাব প্রেসিডেন্ট এনছান বাহার বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কোমলমতি শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। এসময় তিনি বলেন, রোটারী ক্লাব অব সাতক্ষীরা জন্মলগ্ন থেকে আত্মমানবতার সেবায়বিস্তারিত পড়ুন

নওগাঁয় হিরোইন সহ এক মাদক ব্যবসায়ী আটক

আর আই সবুজ, নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁর সাপাহারে ৫০ গ্রাম হিরোইন সহ ফরিদুল ইসলাম মিলন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী পতœীতলা উপজেলা সদরের আ: হাকিমের পুত্র বলে জানা গেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ জানান, শুক্রবার রাত ৯টার সময় নতুন গরু হাটের সামনে পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে ৫০ গ্রাম হিরোইন সহ মাদক ব্যবসায়ী মিলন কে গ্রেফতার করা হয়। হিরোইনের আনুমানিকবিস্তারিত পড়ুন

আখেরী মোনাজাতে শেষ হলো নলতার ৩ দিন ব্যাপি বার্ষিক ওরজ শরীফ

বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ ছুফি সাধক, শ্রেষ্ঠ শিক্ষা সংস্কারক, বিভ্রান্ত জাতির পথপ্রদর্শক, আলোকস্তম্ভ- সুলতানুল আওলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ শাহছুফি আলহাজ্ব হযরত খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ)-এর ৫৪ তম ৩দিন ব্যাপী বার্ষিক ওরছ শরীফ শনিবার বেলা ১১ টায় হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে অশ্রুসিক্ত নয়নে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। নলতা শরীফে অবস্থিত পীরকেবলার পাক রওজা শরীফে এবং মাঠ প্রাঙ্গনে এ মোনাযাতের জন্য বিপুলসংখ্যাক ভক্তবৃন্দের সমাগম ঘটে। আখেরী মোনাযাতের আগে পীরকেবলার জীবনীরবিস্তারিত পড়ুন

শার্শার ওসমানিয়া মাদ্রসার ৪০ ছাত্রীকে স্কুলড্রেস প্রদান

যশোরের শার্শা উপজেলার কায়বা বাইকোলা ওসমানীয়া দাখিল মাদ্রাসায় ৪০ জন ছাত্রীকে স্কুলের পোশাক প্রদান করা হয়েছে। শনিবার সকালে মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি চেয়ারম্যন হাসান ফিরোজ আহমেদ টিংকু ৪০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা নাজমুল হুদা, কায়বা ইউপি সদস্য আলমগীর কবির বদু, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলী গাজী, মাদ্রাসা পরিচালনা পরিষদের সকল সদস্য ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিলটন হাসান প্রমুখ।

সাতক্ষীরায় পুলিশের বিশেষ

বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতে ৮ নেতাকর্মীসহ ৩৮ জন গ্রেফতার

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতে ৮ নেতাকর্মীসহ ৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ অভিযানকালে পুলিশ ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। শুক্রবার সন্ধ্যা হতে শনিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মিজানুর রহমান জানান, সদর থানায় ৯ জন, কলারোয়া থানায় ৪ জন, তালা থানায় ২জন, কালিগঞ্জ থানায় ৫ জন, শ্যামনগর থানায় ৪ জন, আশাশুনি থানায় ৪ জন,বিস্তারিত পড়ুন

শার্শার গোগায় বিষপানে যুবকের আত্মহত্যা

যশোরের শার্শার পল্লীতে বিষখেয়ে এক যুবক আত্মহত্যা করেছে। শনিবার (১০ ফেব্রুয়ারী ) ভোরে উপজেলার গোগা বাগানপাড়া গ্রামের আমানুলের ছেলে জাহাঙ্গীর আলম (২৫) বিষখেয়ে মারা যায়। স্থানীয়রা জানায় জাহাঙ্গীরেরর বাবা তার নামে পাঁচকাটা জমি কবলাকরে দিলে সে ঐ জমি তার স্তীর নামে লিখে দেয়। জমিপেয়ে জাহাঙ্গীরেরর স্ত্রী অন্য ছেলের হাতধরে পালিয়ে যায়। এনিয়ে শুক্রবার রাতে বাপবেটায় ঝগড়া হয়।পরবর্তিতে মনের ক্ষোভে বাজার থেকে বিষকিনে গভীররাতে পান করে। সকালে তার পরিবারের লোকজন মৃত অবস্থায়বিস্তারিত পড়ুন

বরিশালে ৭২ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বরিশালে ৩৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ৩৩টি প্রকল্পের। বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু উদ্যানের দক্ষিণ পার্শ্বে এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করা প্রকল্পগুলো হলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর একাডেমিক ভবন, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল একাডেমিক ভবন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত কেন্দ্রীয় লাইব্রেরি, বঙ্গবন্ধু হল, শেখ হাসিনা হল, শেরে বাংলা হল, বরিশাল গণপূর্ত বিভাগের আওতাধীন সরকারি শিশুবিস্তারিত পড়ুন

ওয়ার্ল্ড এন্টি টেরোরিজম ওরগানাইজেশন সেমিনারে- এমপি রবি

বিশ্ব সন্ত্রাসবিরোধী সংগঠন ওয়ার্ল্ড এন্টি টেরোরিজম ওরগানাইজেশন এর আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জাঁর্মানীর হেসেন প্রদেশের রাজধানী ভিসবাডেন এ বিশ্ব সন্ত্রাসবিরোধী সংগঠন ওয়ার্ল্ড এন্টি টেরোরিজম ওরগানাইজেশন এর আয়োজনে এবং জার্মান পার্লামেন্টারীর সহযোগিতায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জার্মানী সফররত সাতক্ষীরার কৃতি-সন্তান সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের জন্য সবচেয়ে বড় অন্তরায় হল সন্ত্রাস। সন্ত্রাস দমনে জননেত্রী শেখ হাসিনা সরকারের জিরোবিস্তারিত পড়ুন

বেগম খালেদা জিয়া মামলার রায়ে শার্শার বিভিন্ন স্থানে আনন্দ মিছিলে

জিয়া এতিমখানা ট্রাস্টের টাকা আত্মাসাতের মামলায় বেগম খালেদা জিয়া সহ জড়িতদের সাজা হওয়ায় বৃহস্পতিবার বিকালে শার্শার বেনাপোল, নাভারন, শার্শা,লক্ষনপুর, ডিহি,নিজামপুর বাগআঁচড়াসহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল হয়েছে। আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্দোগে এক আনন্দ মিছিল বের হয়। বাগআঁচড়ায় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুলের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলকারীরা বাগআঁচড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদের সামনে এসে জড়োহয়।পরে সেখানে একপথ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতিবিস্তারিত পড়ুন

শিশু শিক্ষা প্রতিষ্ঠান আসমানী শিশু নিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান আসমানী শিশু নিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা পিএন স্কুল এন্ড কলেজ মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন আল আযাদ, পরিচালনা পরিষদের অন্যতম সদস্য বিশিষ্ট সমাজ সেবক বিশ্বনাথ ঘোষ, স্কুলের অধ্যক্ষ মারুফা আক্তার স্বপ্না, উপাধ্যক্ষ স্বপন কুমার শীল, সৈয়দ আনিসুর রহমান ও অভিভাবক সদস্য রেফাজুর রহমান বিমান, মোঃ কিবরিয়া জলিল প্রমুখ। এসময় সকল শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, সম্মানিতবিস্তারিত পড়ুন

কেশবপুরে আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগের আনন্দ মিছিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৫ বছরের জেল হওয়ায় যশোরের কেশবপুরে আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ আনন্দ মিছিল করেছে। বৃহস্পতিবার দুপুরে আওয়ামীলীগ নেতা পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবাদত সিদ্দিকী বিপুল, গৌতম কুমার রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান, যুবলীগের আহবায়ক শহীদুজ্জামান শহীদ, যুগ্ম আহবায়ক আবু সাঈদ লাভলু, ছাত্রলীগ নেতা আজিজুর রহমানের নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়কে আনন্দ মিছিল বের করা হয়। মিছিল শেষে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাস চত্বরেবিস্তারিত পড়ুন

আরো খবর .....

তালায় আ.লীগের নাশকতা বিরোধী মিছিল, পথসভা

তালা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহনে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলার রায়কে কেন্দ্র করে নাশকতা বিরোধী বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) সকালে উপ-শহরে বিক্ষোভ মিছিল শেষে তালা বাজার তিন রাস্তামোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথ সভায় উপজেলা আ’লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম’র সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষবিস্তারিত পড়ুন

কপোতাক্ষ নদের বিল পরিদর্শনে পাউবোর প্রধান প্রকৌশলী

পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোঃ লুৎফর রহমান সাতক্ষীরার তালা উপজেলার বালিয়া গ্রামে বাস্তবায়িত কপোতাক্ষ নদ অববাহিকার টিআরএম বিল পরিদর্শন করেন। বুধবার বিকালে প্রধান প্রকৌশলী পরিদর্শনকালে টিআরএম বিলের বালিয়া কাট পয়েন্ট সংলগ্ন ক্রস ড্যাম, ক্রস ড্যাম নির্বাচনের স্থান, লিংক ক্যানেল, বেইলী ব্রিজ, পেরিফেরিয়াল বাঁধ, পলি ব্যবস্থাপন, আউটলেট পাইপসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন। এ সময় তিনি টিআরএম এলাকায় বিল ব্যবস্থাপনার অভাব রয়েছে বলে মন্তব্য করেন। প্রধান প্রকৌশলীরর সহিত খুলনা পানি উন্নয়ন বোর্ডেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শ্রমিক লীগের বিক্ষোভ মিছিল ও পথসভা

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে বিএনপি-জামাত কর্তৃক নাশকতাকারীদের প্রতিহত করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সার্কিট হাউজ মোড় থেকে জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার ০৯নং ওয়ার্ডে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সমীর কুমার বসুর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু, সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত

মিয়ানমারে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাচ্ছেন মঞ্জুরুল করিম খান চৌধুরী। তিনি বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ পূর্ব-এশিয়া উইংয়ের মহাপরিচালক। মন্ত্রণালয়ের এই উইংই রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারের সঙ্গে কাজ করছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭তম বিসিএস (ফরেন অ্যাফায়ের্স) ক্যাডারের এই কর্মকর্তা ১৯৯৮ সালের ফেব্রুয়ারি কূটনৈতিক জীবনে চাকরিতে প্রবেশ করেন। বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া উইংয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। কূটনৈতিকবিস্তারিত পড়ুন