Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ধুলিহরে মুক্তিযোদ্ধা রউফ এতিমখানার উদ্যোগে মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা পরিষদের নিজস্ব প্রতিষ্ঠান মুক্তিযোদ্ধা চেয়ারম্যান স ম আব্দুর রউফ কমপ্লেক্স ও এতিমখানার উদ্যোগে দুই দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারী) মাহফিলের শেষ দিনে ওয়াজ শুনতে নারী-পুরুষ মুসল্লীদের ঢল নামে। হাজার হাজার মানুষের উপস্থিতিতে ধুলিহর (সরদারপাড়া) কমপ্লেক্স ও এতিমখানা প্রাঙ্গন কানায় কানায় পূর্ন হয়ে যায়। জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও অত্র কমপ্লেক্সবিস্তারিত পড়ুন
শার্শায় দু’কেজি সোনাসহ ভারতীয় নাগরিক আটক

যশোরের শার্শায় দু’কেজি সোনার বার সহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার দুপুরে শার্শার আমড়াখালী চেকপোস্টে ঢাকাগামী একটি পরিবহন থেকে তাকে আটক করা হয়। আটক ইসমাইল শেখ (৩১) একজন ভারতীয় পাসপোর্টধারী যাত্রী। তার বাড়ি ভারতের তামিলনাড়ু রাজ্যে। তার পিতার নাম মোহাম্মদ শেখ। যশোর-বেনাপোল সড়কের আমড়াখালী চেকপোস্টে তল্লাশীর সময় এ আটকের ঘটনা ঘটে। আমড়াখালী বিজিবি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান জানান- মঙ্গলবার দুপুরে আমড়াখালী চেকপোস্টে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল থেকে ছেড়ে আসাবিস্তারিত পড়ুন
আ.লীগ ক্ষমতায় থাকলে মানুষ নিরাপদে থাকে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

‘আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এলেই দেশের সকল ধর্মের মানুষ নিরাপদে থাকে। জননেত্রী শেখ হাসিনা সর্বদা দেশের সকল ধর্মের মানুষকে ভাল রাখার লক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আগামী জতীয় নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার বিকল্প নেই।’ মঙ্গলবার দুপুরে যশোরের কেশবপুর উপজেলার মজিদপুর শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে পরসহংস দেবের ১৮৩ তম সুভজন্ম তিথি উপলভক্ষে তিথি পূজা ভক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি এসব কথা বলেন। উপজেলারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন ও সহায়ক উপকরণ বিতরণ

সাতক্ষীরায় প্রতিবন্ধী পুনর্বাসন কর্মসুচির আওতায় সেলাই মেশিন ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সিডো’র আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় শহরের বাটকেখালী সিডো কার্যালয়ে সিডো’র নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন- প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়। প্রতিবন্ধীদের সমাজের মূল স্রোত ধারায় ফিরিয়ে আনতে উন্নত মানেরবিস্তারিত পড়ুন
আরো খবর....
কালিগঞ্জে ইমামদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

কালিগঞ্জ উপজেলা ইসলামি ফাউন্ডেশন মডেল রিসোর্স সেন্টারে ২০ ফেব্রুয়ারী সকাল ৯ টায় উপজেলার সকল ইমাম ও ফাউন্ডেশন শিক্ষকদের নিয়ে শির্ষক আলোচনা মতবিনিবয় ও প্রশিক্ষনের আয়োজন করা হয়। কালিগঞ্জ মডেল কেয়ারটেকার শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওঃ আব্দুল গফুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইমাম হাফেজ মাওঃ মনজরুল ইসলাম, মাওঃ আশরাফুল ইসলাম, মাওঃ সালাহ্উদ্দিন, কাজী ইকরামুল্লাহ, মাওঃ শাহাজান প্রমুখ।বিস্তারিত পড়ুন
পড়ুন ইংরেজীতেও
মসজিদ পরিদর্শনে ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে লন্ডনের একটি মসজিদ পরিদর্শন করেছেন। এ সময় তাকে হিজাব পরা অবস্থায় দেখা যায়। মুসলমানদের পবিত্র স্থান মসজিদের প্রতি শ্রদ্ধা জানাতেই ইসলামি পোশাক পরে তিনি সেখানে যান বলে জানা গেছে। পার্সটুডের খবর। মুসলিম কাউন্সিল অব ব্রিটেন বা এমসিবি জানিয়েছে, রবিবার ‘ওপেন মস্কস ডে’ উপলক্ষে লন্ডনের মিডেনহেড মসজিদ পরিদর্শনে যান ব্রিটিশ প্রধানমন্ত্রী। মসজিদের প্রতি সম্মান দেখিয়ে তিনি হিজাব পরেন। একই দিনে আল-মানার মসজিদ পরিদর্শন করেন লন্ডনের মেয়র সাদিক খান।বিস্তারিত পড়ুন
পড়ুন ইংরেজীতেও
ফরিদপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত ৫০

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ফরিদপুরে পুলিশের অনুমতি না নিয়ে বিএনপির মিছিল করার চেষ্টাকে কেন্দ্র করে তুলকালাম হয়েছে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সাংবাদিকসহ আহত হয়েছে অন্তত ৫০ জন। আটক করা হয় ২০ জনকে। মঙ্গলবার বেলা ১১টার দিকে ফরিদপুর শহরের সুপার মার্কেট চত্বরে এ ঘটনা ঘটে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ ঢাকা ছাড়া সারা দেশে বিএনপি সমাবেশের ডাক দিয়েছে। তবে ফরিদপুরে দলটির নেতা-কর্মীরা আয়োজন করে মিছিলের। তবে পুলিশকেবিস্তারিত পড়ুন
পড়ুন ইংরেজীতেও
বেনাপোল সীমান্তে বিজিবির গুলিতে ১ জন নিহত

যশোরের বেনাপোল দৌলতপুর সীমান্তে আজ মঙ্গলবার (২০ফেব্রুয়ারী) ভোররাতে বিজিবি‘ ও চোরাকারবারীদের সাথে গোলাগুলির ঘটনা ঘটেছে।এসময় ৭ রাউন্ড গুলি বিনিময় করে বিজিবি। এ সময় বিজিবির গুলিতে ইব্রাাহিম হোসেন (২৮) নামে এক চোরাকারবারী নিহত হয়েছে। নিহত ইব্রাহিম হোসেন বেনাপোল পোর্ট থানার খড়িডাংগা গ্রামের ইয়াকুব হোসেনের ছেলে। বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) ফিরোজ উদ্দিন জানান, ভোররাতে চোরাকারবারীরা চোরাই পন্য নিয়ে ভারত সীমান্ত পার হয়ে বেনাপোলের দৌলতপুর দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবিবিস্তারিত পড়ুন
পড়ুন ইংরেজীতেও
দুর্গম পথ পাড়ি দিয়ে এখন তিন শতাধিক ছাত্রী বাইসাইকেল চালিয়ে নিয়মিত স্কুলে যাওয়া আসা করছে

মৌলভীবাজারের কমলগঞ্জের দুর্গম পথ পাড়ি দিয়ে এখন তিন শতাধিক ছাত্রী বাইসাইকেল চালিয়ে নিয়মিত স্কুলে যাওয়া আসা করছে। সাইকেল পেয়ে প্রত্যন্ত এলাকার এসব ছাত্রীদের মুখে এখন আত্মবিশ্বাসের ছাপ। আর তাদের দেখে উৎসাহিত হচ্ছে অন্য ছাত্রীরাও। এই উদ্যোগ নারী শিক্ষার অগ্রগতি ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্র প্রসারিত করবে বলে ধারণা সচেতন মহলের। জানা যায়, কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে গত বছর থেকে বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের দরিদ্র ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ প্রকল্প চালু করা হয়। উপজেলারবিস্তারিত পড়ুন
পড়ুন ইংরেজীতেও
দীর্ঘক্ষণ বসে কাজ করলে ক্যানসার হয়

ঘণ্টার পর ঘণ্টা বসে কাজ করলে বেড়ে যায় নয় ধরনের ক্যানসারে সম্ভাবনা। আধুনিক জীবনে অনেকেই ঘণ্টার পর ঘণ্টা ডেস্কে বসে কাজ করে থাকেন। এর থেকে তৈরি হচ্ছে কম বয়সে ডায়বেটিস, স্ট্রোক, হার্টের অসুখ, উচ্চ রক্তচাপ, মস্তিস্কের রোগ, ক্যান্সার ও শ্বাসপ্রশ্বাসের সমস্যা মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের বিজ্ঞানীরা সতর্ক করে দিয়ে জানিয়েছেন, যারা দীর্ঘক্ষণ বসে কাজ করেন তাদের ক্যানসারের আশঙ্কা বেশি। এক সময়ে বিজ্ঞানীদের দাবি ছিল দিনে টানা ১ ঘণ্টা বসে টিভিবিস্তারিত পড়ুন
পড়ুন ইংরেজীতেও
যশোরের বীর মুক্তিযোদ্ধা শাহ্ হাদিউজ্জামানের ১ম মৃত্যু বার্ষিকী ২০ফেব্রুয়ারী

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঘনিষ্ট সহচর বীর মুক্তিযোদ্ধা শাহ্ হাদীউজ্জামানের আজ ২০ফেব্রুয়ারী প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছরের এইদিনে ৯৫ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। অত্যাধিক জনপ্রিয়তার কারনে তিনি ৭১ সালের পর থেকে বারার সংসদ সদ্স্য নির্বাচিত হন। দীর্ঘদিনধরে তিনি যশোর জেলা আওয়ামীলীগের সভাপতির দায়ীত্ব পালন করেন। মৃত্যুর আগপর্যন্ত তিনি যশোর জেলা পরিষদের চেয়ারম্যন হিসেবে দায়ীত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধের সময় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।তিনি এলাকার মুক্তিযুদ্ধের সংঘটক ছিলেন।তিনি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শ সৈনিকবিস্তারিত পড়ুন
ত্রিপুরায় নির্বাচন: ২৫ বছরের বাম শাসন টিকবে?

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার ৬০টি বিধানসভা আসনে ১৮ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ত্রিপুরায় গত পঁচিশ বছর ধরে বামপন্থীরা একটানা ক্ষমতায় রয়েছে। এবার সেখানে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে বিজেপি ও উপজাতীয় দল আইপিএফটি-র জোট। ত্রিপুরাতে অন্তত ১৯টি উপজাতি গোষ্ঠীর বাস হলেও, রাজ্যে বাঙালিরা সংখ্যাগরিষ্ঠ। ফলে নানা কারণে নির্বাচন নিয়ে ভারতে এবংভারতের বাইরে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। ত্রিপুরার সাংবাদিক জয়ন্ত ভট্টাচার্য বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাতকারে বলেছেন যে এবার শাসকদল বিজেপি কমিউনিস্টদেরবিস্তারিত পড়ুন
পড়ুন ইংরেজীতেও
মহিষা মাদ্রাসা চত্তরে বাৎসরিক ক্বোরআন মাহফিল অনু্ষ্ঠিত

যশোরের শার্শার মহিষা পীর আব্দুস সোবহান আলিম মাদ্রাসার উদ্যোগে রবিবার রাতে বাৎসরিক তাফছিরুল ক্বোরান মাহফিল অনু্ষ্ঠিত হয়। কওছার আলী মোল্যার সভাপতিত্বে অনু্ষ্ঠিত বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ০৭ নং কায়বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু।মাহফিলে প্রধানবক্তা হিসেবে তাফছির করেন হযরত মাওঃআনোয়ারুল ইসলাম,দ্বীতিয় বক্তা হিসেবে বক্তব্যদান করেন হযরত মাওঃখাদেমুল ইসলাম,তৃতীয় বক্তা ছিলেন হযরত মাওঃশফিকুল বাসার।এর আগে বিকালে কেরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন
প্রথমে রোহিঙ্গাদের গণহত্যা, পরে ধামাচাপা দেয়ার চেষ্টা: ওয়াশিংটন পোস্ট

মিয়ানমারের উত্তর রাখাইনের উপকূলীয় গ্রাম ইন দিন। বৌদ্ধ ও রোহিঙ্গা মুসলিমরা বছরের পর বছর ধরে পাশাপাশি বসসাব করে আসছে। গ্রামবাসীরা বঙ্গোপসাগার থেকে মাছ আহরণ ও মাঠে ধান চাষ করতেন। কিন্তু গত বছরের ২ সেপ্টেম্বর ইন দিনে যা ঘটেছে, তা মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর রোহিঙ্গাদের বিরুদ্ধে যুদ্ধের সবচেয়ে বেদনায়দায়ক ক্রান্তিকাল। পুরো পৃথিবীকে যা ব্যথিত করে তুলেছে। সেদিন ১০ রোহিঙ্গা মুসলিমকে হত্যা করে একটি অগভীর কবরে মাটিচাপা দেয়া হয়েছিল। নিহতদের মধ্যে মৎস্যজীবী, দোকানি, দুইবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

বাংলাদেশ আওয়ামীলীগের সদস্য নবায়ন,সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও ১৪টি ইউনিয়নে সদস্য ফরম বিতরণ উপলক্ষে বর্ধিত সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা পুরাতন আইনজীবী ভবনে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদার, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামানবিস্তারিত পড়ুন
লেখিকা শেখ সুমাইয়া সুলতানার ”শ্বাসরুদ্ধ কারাগার” ২১ শের বই মেলায়

সময়ের আলোচিত লেখিকা শেখ সুমাইয়া সুলতানাকে’কে না চেনে? স্যোশাল মিডিয়ার কল্যাণে লোখো ভক্তদের হৃদেয়র মাঝে এখন শেখ সুমাইয়া সুলতানার বসবাস। অনেক আগে থেকে বিভিন্ন লোকাল পত্রিকায় শেখ সুুমাইয়া সুলতানার কবিতা প্রকাশ করে আসছে। এছাড়াও বাস্তবিক জগতকে অতিক্রম করেও অনলাইন জগতে শেখ সুমাইয়া সুলতানা যেন পাঠক আর সাংবাদিক হৃদয়ে এক জ্বলজ্বলে নক্ষত্রের নাম। অনলাইন জগতের সাংবাদিকগণ আর পাঠকগণই শেখ সুমাইয়া সুলতানাকে তার প্রথম কাব্যগ্রন্থ “শ্বাসরুদ্ধ কারাগার” প্রকাশ করতে বাধ্য করেছে। কবির প্রথমবিস্তারিত পড়ুন
