শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

যশোরে তিন দিনে ১৮ কোটি টাকার ফুল বিক্রি

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশের সবচেয়ে বড় ফুলের পাইকারি হাটে গত তিন দিনে ১৮ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। চাহিদা বেশি থাকায় আগের চেয়ে কয়েক গুণ বেশি দাম পেয়েছেন ফুলচাষিরা। যশোর শহর থেকে প্রায় ১৯ কিলোমিটার পশ্চিমে যশোর-বেনাপোল মহাসড়কের পাশের গদখালির এই হাটে প্রতিদিনই সকাল ছয়টায় শুরু হয়ে নয়টার মধ্যে বেচাকেনা শেষ হয়ে যায়। বিশেষ দিবসে ফুল বেচাকেনার সময় বাড়ে। গদখালির এসব ফুল ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়বিস্তারিত পড়ুন

তাজমহল কোন শিব মন্দির নয়, সম্রাট শাহজাহান ও তাঁর স্ত্রী মমতাজ মহলের সমাধি সৌধ

তাজমহল কোন শিব মন্দিরের ক্ষেত্র নয়। সম্রাট শাহজাহান ও তাঁর স্ত্রী মমতাজ মহলের সমাধিসৌধ। কট্টরপন্থী হিন্দুদের তোলা দাবিতে জল ঢেলে এই মর্মেই আগ্রা কোর্টে অ্যাফিডেভিট দাখিল করলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই) আদালতে হলফনামা দিয়ে জানায়, তাজমহল আদতে মুঘল সম্রাট শাহজাহান ও তাঁর পত্নী মমতাজ বেগমেরই সমাধি সৌধ। তাজমহলকে ‌যে তেজো মহালায়া নামে মন্দির বলে দাবি করা হচ্ছে তার কোনও ভিত্তি নেই। যদিও বেশ কিছুদিন ধরেই কট্টরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন কাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন। সকাল ৯টা ৫০মিনিটে কাদিরাবাদ সেনানিবাসের উদ্দেশ্যে তেজগাঁও পুরনো বিমানবন্দর থেকে যাত্রা করবেন। বেলা সাড়ে ১১টায় তিনি কাদিরাবাদ সেনানিবাসের সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরের ৬ষ্ঠ কোর পুনর্মিলনী অনুষ্ঠান-২০১৮ এ যোগদান করবেন। এছাড়া বিকেল ৩টায় রাজশাহী সরকারি হাইমাদরাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এর আগে তিনি রাজশাহীতে বেশ কিছু উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত ‘বেসরকারিবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে বিনম্র শ্রদ্ধায় একুশ উদযাপন

যশোরের রাজগঞ্জে বিনম্র শ্রদ্ধায় মহান একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে রাজগঞ্জ বাজার কমিটি, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান৷ সকালে একই শহীদ মিনারে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজগঞ্জ প্রেসক্লাব, রাজগঞ্জ গোল্ডেন সান প্রি ক্যাডেট স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রভাতফেরী শেষে পুষ্পার্ঘ্য অর্পন করেন৷ রাজগঞ্জ ডিগ্রী কলেজ, রাজগঞ্জ প্রস্তাবিত থানা ছাত্র ফোরাম, নিলুফা আমিন মডেল স্কুল, সমতা সেবা সমবায়বিস্তারিত পড়ুন

শার্শার কায়বায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন

শার্শার কায়বায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার রাত ১২ টা ১এ বাদামতলা শহীদ মিনারে কায়বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু ও সাধারন সম্পাদক শরিফুল ইসলামের নেতৃত্বে পুস্পস্তবক অর্পন করে দিবসের সুচনা করা হয়। বুধবার সকাল ৯ টায় ভাষাসৈনিকদের স্মরনে বাগআঁচড়া বাজারে শোকরেলী বা প্রভাতফেরির আয়োজন করা হয়।রেলীশেষে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে আলোচনাসভা ও সপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।আলোচনা সভায় শহীদদের স্মরনে ১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ব্রহ্মরাজপুর ডিবি গার্লস হাইস্কুলে মহান একুশে পালন

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মহান একুশের প্রত্যয়োদ্দীপ্ত স্লোগানে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে কালোব্যাজ ধারণ, অস্থায়ী শহিদ মিনারে পুষ্পার্ঘ নিবেদন, শোক র়্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক এমাদুল ইসলামের সভাপতিত্বে এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন স্কুলের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস ছোবহান সরদার, ম্যানেজিং কমিটির সদস্য নজরউদ্দিন সরদার, আব্দুল হামিদ বাবু, সহকারি প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সহকারি শিক্ষক নজিবুল ইসলাম, হাফিজুল ইসলাম, গীতাবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

আজ ২১ ফেব্রুয়ারি। আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশসহ সারা বিশ্বে ভাষা শহীদদের স্মরণে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হবে। মাতৃভাষা আন্দোলনের ৬৬ বছর পূর্ণ হল আজ। বাঙালি জাতির জন্য এই দিবসটি হচ্ছে চরম শোক ও বেদনার, অনদিকে মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত। যেকোনো জাতির জন্য সবচেয়ে মহৎ ও দুর্লভ উত্তরাধিকার হচ্ছে মৃত্যুর উত্তরাধিকার-মরতে জানা ও মরতে পারার উত্তরাধিকার। ১৯৫২ সালের একুশেবিস্তারিত পড়ুন

ভাষা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা নিবেদন

ভাষা শহীদদের স্মরণ করার মধ্য দিয়ে শুরু হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরেই শুরু হয় ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। গোটা জাতি ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য মধ্যরাতে থেকে ছুটে যাচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। খালি পায়ে প্রভাতফেরি আর মুখে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান। সেই প্রভাতফেরি গিয়ে মিলবে শহীদ মিনারের পাদদেশে। রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো.বিস্তারিত পড়ুন

ভাষা শহীদদের কবরে বিএনপির শ্রদ্ধা

ভাষা শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি। বুধবার সকাল আটটায় রাজধানীর আজিমপুর গোরস্থানে শহীদ শফিউর রহমান, শহীদ আবুল বরকত ও শহীদ আবদুল জব্বারের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় দলটি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় ওলামা দলের নেতা মাওলানা শাহ নেসারুল হক শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত শেষে বিএনপি নেতাকর্মীরাবিস্তারিত পড়ুন

ফোরজি পৌঁছে গেল খুলনায়

প্রথম অপারেটর হিসেবে খুলনায় আনুষ্ঠানিকভাবে ফোরজি সেবা চালু করেছে বাংলালিংক। এর ফলে দেশের প্রথম ফোর জি নেটওয়ার্কের আওতায় প্রবেশ করা অঞ্চলগুলির অন্তর্ভুক্ত হলো খুলনা। গতকাল খুলনা সিটি ইন-এ অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাংলালিংকের চিফ সেলস অফিসার রিতেশ কুমার সিং এই ঘোষণা দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি এবং বাংলালিংকের বি টু বি সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশনের আঞ্চলিক পরিচালক এফ এম শাহরিয়ার ওমর প্রিন্স। ফোরজি নেটওয়ার্ক দ্রুতগতির ইন্টারনেটবিস্তারিত পড়ুন

তালায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

সাতক্ষীরার তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে ভাষা শহীদদের প্রতি অকৃত্রিম ভালবাসা ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে অমর একুশে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। দিবসটি পালনে কর্মসূচির মধ্যে ছিল- একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে তালা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করা হয়। দিনের শুরুতেই সূর্যোদয়ের সাথে সাথে অর্ধনমিত ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া প্রভাতফেরী, র‌্যালি আলোচনা সভা, ছাত্রী-ছাত্রীদের মধ্যে চিত্রাঙ্কনবিস্তারিত পড়ুন

একুশের প্রথম প্রহরে সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

শেখ আমিনুর হোসেন,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ একুশের প্রথম প্রহরে সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা শহীদদের প্রতি বিন্ম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহিদ বেদীতে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেছে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলা দাবি আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর গুলি চালায় পুলিশ। এতে শহীদ হন রফিক, জব্বার, বরকত, শফিউরসহ নাম না জানা আরো অনেকে। পাকিস্তান শাসনামল থেকেইবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার দাঁতভাঙ্গা এমপি রবি কলেজে একাডেমিক ভবন উদ্বোধন

সাতক্ষীরা সদরের বৈকারী ইউনিয়নে দাঁতভাঙ্গা মহাবিদ্যালয়ের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও একাডেমিক ভবনের নামকরণ উপলক্ষে আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে দাঁতভাঙ্গা মহাবিদ্যালয় প্রাঙ্গণে বৈকারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. কওছার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দাঁতভাঙ্গা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জাহিরুল ইসলাম টুটুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ^বিদ্যালয়ের সহকারি অধ্যাপক বিধান চন্দ্র সরকার,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার আগরদাড়িতে তাফসিরুল কোরআন মাহফিল

সাতক্ষীরা সদরের ১০নং আগরদাড়ি ইউনিয়নের ইদ্রিরা মরহুম মাওলানা শামসুল হক হাফিজিয়া এতিমখানা ফোরকানিয়া মাদ্রাসা ঈদগাহ ময়দানে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে ১০নং আগরদাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান হবি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য অতিরিক্ত পিপি এড. আব্দুল লতিফ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্বাসবিস্তারিত পড়ুন

এমপি রবিকে সাতক্ষীরা ছফুরণনেছা মহিলা কলেজের ফুলেল শুভেচ্ছা

জার্মানীতে বিশ্বসন্ত্রাস বিরোধী সংগঠন ওয়ার্ল্ড এন্টি টেরিরোজম অর্গানাইজেশনে বাংলাদেশের পক্ষে প্রধান অতিথি হিসেবে প্রতিনিধিত্ব করায় সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে ছফুরণনেছা মহিলা কলেজের শিক্ষকরা ফুলেল শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন। মঙ্গলবার সকালে শহরের মুনজিতপুর মীর মহলে ফুলেল শুভেচ্ছা জানান ছফুরণনেছা মহিলা কলেজের অধ্যক্ষ আশরাফুন্নাহার. শিক্ষক মো. শাহাদাৎ হোসেন, মো. অহেদুল ইসলাম, মো. নজরুল ইসলাম, সেলিম আখতার, অমিত হালদার, পম্পাবতী মুখার্জী, এস.এম শফি কামাল, মো. ফজলুর রহমান ও ভোলাবিস্তারিত পড়ুন

আরো খবর....

সাগরদাঁড়িতে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ভিত্তি প্রস্তর স্থাপন

১০০ উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় কেশবপুর উপজেলা সাগরদাঁড়িতে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভবন নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসাবে ১৭ কোটি ১৮ লাখ টাকা ব্যায়ে উক্ত ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলামবিস্তারিত পড়ুন