শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কালিগঞ্জে আইসিটি ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জগলুল

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দক্ষিন শ্রীপুর কুশলিয়া স্কুল এন্ড কলেজে ২ কোটি ৫০ লক্ষ টাকা  ব্যায়ে ৪ তলা বিশিষ্ট আইসিটি ভবনের ভিত্তি প্রস্তুরের উদ্বোধন করলেন এস এম জগলুল হায়দার এমপি। শনিবার সকাল ক্যাম্পাসে ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি ও কুশলিয়া ইউনিয়ন আ’আলীগের সভাপতি কাজী কওফিল অরা সজলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। তিনি তার বক্তব্যে বলেন আজ দেশের ব্যাপক উন্নয়ন সাধিতবিস্তারিত পড়ুন

শার্শার রুদ্রপুরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সাব ক্লাষ্টার প্রশিক্ষন

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শার্শার ৩৪নং রুদ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শনিবার সকালে বিষয় ভিত্তিক সাব ক্লাষ্টার প্রশিক্ষন কর্মশালা অনু্ষ্ঠিত হয়। কায়বা ইউনিয়নের বাইকোলা, পাঁচকায়বা,কায়বা,ভবানীপুর, দাউদখালী ও রুদ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩০জন শিক্ষক সাব ক্লাষ্টার প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দানকরেন শার্শা উপজেলা সহকারী শিক্ষা অফিসার এ কে এম মোস্তাফিজুর রহমান।প্রশিক্ষন কর্মশালায় বহু নির্বাচনী অভিক্ষাপদ প্রনয়ন কৌশলের ওপর আলোকপাত করা হয়।

পাটকেলঘাটায় এক স্কুল ছাত্রের গলায় দড়ি দিয়ে আত্নহত্যা

সাতক্ষীরা পাটকেলঘাটার কুমিরায় মায়ের উপর অভিমান করে সাম্যো পাল (১৬) নামের এক স্কুল ছাত্র আত্নহত্যা করেছে। শনিবার সকালে গলায় দড়ি দিয়ে আত্নহত্যা করে সাম্যো পাল। সে কুমিরা গ্রামের বরুন পাল এবং রাঢ়ীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিখা চৌধুরীর একমাত্র ছেলে। সে কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন মেধাবী ছাত্র। এলাকাবাসী জানায়, সকালে পারিবারিক কহলের জের ধরে সকলের অগোচরে বাড়ির টয়লেটে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। বাড়ির লোকজন এ সময়বিস্তারিত পড়ুন

বাগআচড়ায় মাহফিলে উস্কানিমুলক বক্তব্য দেয়ায় আসাদুল্লাহ আল গালিব গ্রেফতার

মুসলমানদের ধর্মীয়সভা তাফছিরুল ক্বোরানমাহফিলে উস্কানিমুলক বক্তব্য দিয়ে জনগনকে বিভ্রান্ত করে দেশে নৈরাজ্য সৃষ্টি করার অভিযোগে মাওলানা আসাদুল্লা আল গালিবকে পুুলিশ গ্রেফতার করেছে। ১৬ফেব্রুয়ারী শুক্রবার রাতে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর পশ্চিমপাড়া যুব সংঘ ও মসজিদ কমিটির আয়োজিত তাফছিরুল ক্বোরআন মাহফিল থেকে তাকে আটক করা হয়। স্থানীয়রা জানান বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালামের সভাপতিত্বে অনু্ষ্ঠিত তাফছিরুল ক্বোরআন মাহফিলের প্রধান অতিথি ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন ইলিয়াছ কবীর বকুল। ৪র্থবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ৭ নেতা-কর্মীসহ ৫৪ জনকে গ্রেফতার

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে জেলার আট থানা থেকে বিএনপি-জামায়াতের ৭ নেতা-কর্মীসহ ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় বিভিন্ন অভিযোগে আটটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ২০ জন, কলারোয়া থানা ৭ জন, তালা থানা ২ জন, কালীগঞ্জ থানা ৪ জন, শ্যামনগর থানা ৭ জন, আশাশুনি থানা ৪ জন, দেবহাটা থানা ৬বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা বিএনপি’র সভাপতি গ্রেফতার

সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি রহমাতুল্লাহ পলাশকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে শহরের কাটিয়া নিজস্ব বাসভবন থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত রহমাতুল্লাহ পলাশ জেলার কালিগঞ্জের সাবেক বস্ত্র মন্ত্রী মুনসুর আলীর ছেলে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ রহমাতুল্লাহ পলাশের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে গাড়ি পোড়ানো সহ একাধিক মামলা রয়েছে বলে জানান।

ভারতে পালানোর সময় পলাতক আসামী আটক চেক পোষ্টে

ভারতে পালানো হলোনা পাসপোর্ট যাত্রী জুয়েলের। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে তাকে আটক করে পুুলিশ। ইমিগ্রেশন পুুলিশ জুয়েল চন্দ্র শীল (৪০) নামে এক পাসপোর্ট যাত্রীকে গ্রেফতার করে। শুক্রবার বিকেলে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। পরে পোর্টথানা পুলিশে তাকে সোপর্দ করা হয়। আটক জুয়েল লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বেজু কুমার শীলের ছেলে। ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ফেনী সদর থানায় জুয়েলের নামে মামলা রয়েছে। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। মামলার নং ৩৯-১৫/০২বিস্তারিত পড়ুন

সরদার মুজিবের আর্থিক সহযোগীতায় গরীব শিশুর বিরল রোগের চিকিৎসা সম্পন্ন

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।একটু সহানুভূতি কী মানুষ পেতে পারে না। তারই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সহ সভাপতি ও সাতক্ষীরা জেলা আওয়ামী কৃষি বিষয়ক সম্পাদক সরদার মুজিব । জানা যায় দীর্ঘদিন ধরে একাধিক বিরল রোগে আক্রান্ত হয়ে ভুকছিলো সাতক্ষীরার কলারোয়া দেয়াড়া ইউনিয়নের পিতা মুহিব্বুল্লাহ গাজীর মেয়ে উম্মে হাবিবা (সুমি)(৭)বৎসর বয়স। উল্লেখ্য রোগাক্রান্ত উম্মে হাবিবা হার্ড, চক্ষু,গলারোগসহ একাধিক রোগে ভুকছিলো। আর্থিক সমস্যায় অসহায় গরিব পিতার অসুস্থবিস্তারিত পড়ুন

বেনাপোলে ২০ টি সোনার বার উদ্ধার

ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত থে‌কে ২০ পিস সোনার বার উদ্ধার করেছে বিজিবি জোয়ানরা। এসময় কোনো পাচারকারী আটক হয়নি বিজিবির হাতে। শুক্রবার ১৬ফেব্রুয়ারী সকা‌লে বেনাপোল সীমান্তের বাহাদুরপুর মাঠ থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি জোয়ানরা এ সোনার চালান উদ্ধার করে। বিজিবি সূত্র বলছে- বেনাপোল সীমান্ত পথে সোনার একটি চালান ভারতে পাচারেরর সময় সেখা‌নে বিজিবি অভিযান চালানো হয়। চোরাচালানীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় সেখান থেকে তাদের ফেলে যাওয়া ২০ পিসবিস্তারিত পড়ুন

বিজিবি’র হাতে ৩২ বাংলাদেশী আটক বেনাপোলে

বিনা পাসপোর্টে ভার‌তে-বাংলাদেশ যাতায়া‌ত করার সময় বেনাপোল সীমান্ত থেকে ৩২ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি জোয়ানরা। এ সময় কোনো পাচারকারী আটক হয়নি বিজিবি’র হাতে। আটকের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ১০ শিশু রয়েছে। আটক ব্যাক্তিদের বাড়ি খুলনা, ঢাকা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়। শুক্রবার (১৬ফেব্রুয়ারী) দুপু‌রে পুটখালী ও দৌলতপুর সীমান্তের মাঠ থেকে তা‌দেরকে আটক করা হয়। বিজিবি জানায়- গোপন সংবা‌দের ভিত্তি‌তে জানা যায়, ভার‌তে পাচা‌রের জন্য পুটখালী ও দৌলতপুরবিস্তারিত পড়ুন

কায়বায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তুুতি সভা

যশোরে শার্শার ৭ নংকায়বা ইউনিয়নে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে পালনের জন্য মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়েছে। কায়বা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শুক্রবার(১৬ফেব্রুয়ারী) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সাবেক সভাপতি ডাঃশহিদুল ইসলামের সভাপতিত্বে অনু্ষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথী ছিলেন ইউনিয়ন আলীগের সভাপতি চেয়ারম্যন হাসান ফিরোজ আহমেদ টিংকু। বিশেষ অতিথী হিসেবে উপস্তিত ছিলেন শরিফুল ইসলাম। অন্যদের মধ্য আরো উপস্তিত ছিলেন ১নং ওয়ার্ড আলীগের সভাপতি শওকত মোল্যা, সাধারণসম্পাদক সিরাজুল ইসলাম,যুবলীগের কাজী শহিদুল ইসলাম,ইউপিবিস্তারিত পড়ুন

রাজগঞ্জের রইস উদ্দিন দাখিল মাদ্রাসা সাংবাদিক নেতা মিলন ২য় বার সভাপতি নির্বাচিত

যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২, মণিরামপুর উপজেলার রাজগঞ্জের চালুয়াহাটী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক, সাংবাদিক নেতা শহিদুল ইসলাম মিলন ২য় বার রাজগঞ্জের ত্রিপুরাপুর রইস উদ্দিন দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন৷ বুধবার (১৪ ফেব্রুয়ারী) সকালে মাদ্রাসার অফিস কক্ষে সভাপতি গঠণের লক্ষ্যে এক আলোচনা সভা সদস্য সচিব সুপার মাওঃ আবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়৷ এসময় প্রতিষ্ঠাতা সদস্য আবুল হোসেন, দাতা সদস্য লুৎফর রহমান, অভিভাবক সদস্য আব্দুল হান্নান, আসাদুজ্জামান, আব্দুল মমিন, আব্দুসবিস্তারিত পড়ুন

বড়খামার বটতলা ঈদগাহ ময়দানে মেহেরাব নির্মাণ কাজের উদ্বোধন

সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের বড়খামার বটতলা ঈদগাহ ময়দানে শুক্রবার সকালে ঈদগাহের মেহেরাব ও মিম্বার নির্মাণের কাজ উদ্বোধন হয়েছে। ব্রহ্মরাজপুর ৬নং ওয়ার্ডের মেম্বার ও সাংবাদিক মোঃ রেজাউল করিম মিঠুর উদ্যোগ ও পরিকল্পনায় বড়খামার যুব কমিটির বাস্তবায়নে এ নির্মাণ কাজ শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর বাজার জামে মসজিদের সভাপতি ও ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ সরদার, বিডিএফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি,এম আরশাদ আলী, বড়খামার জামে মসজিদের সভাপতি আলহাজ্ববিস্তারিত পড়ুন

তালায় নদীতে দ্রুত ক্রস ড্যাম স্থাপন ও বিল ব্যবস্থাপনার দাবী

সাতক্ষীরার তালায় পাখিমারা বিলে চলমান টিআরএম (জোয়ারাধার) কার্যক্রমে অতিসত্বর নদীতে ক্রস ড্যাম ও বিল ব্যবস্থাপনার দাবী করেছেন এলাকাবাসী। তাদের ধারণা, এই মুহুর্তে নদী রক্ষায় ক্রস ড্যাম ও টিআরএম বিলে সুষ্ঠু পলি ব্যবস্থাপনা না করলে প্রকল্প কার্যক্রম অনেকটা ব্যাহত হবে এবং এলাকা পুনরায় জলাবদ্ধতায় কবলিত হবার আশংকা করছে। টিআরএম কার্যক্রম এলাকার বাসিন্দারা জানান, কপোতাক্ষ নদের নাব্যতা বৃদ্ধি ও জলাবদ্ধতা সমস্যার সমাধানকল্পে সরকার কর্র্তৃক গৃহীত ২৬১ কোটি ৫৪ লক্ষ ৮৩ হাজার টাকা প্রাক্কলনবিস্তারিত পড়ুন

মাধবকাটি চোগাছিয়া মহাশ্বশ্নান ও কালি মন্দিরে বিশ্ব শান্তি কামনা

বিশ্ব শান্তি কামনায় আলোচনা সভা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে সদরের মাধবকাটি চোগাছিয়া মহাশ্বশ্নান ও কালি মন্দির প্রাঙ্গণে মুকুন্দ ভারতী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, আওয়ামীলীগ সরকার যখন ক্ষমতায় থাকে তখন দেশের মানুষ শান্তিতে থাকে। দেশের সকল ধর্মের মানুষেরা তাদের স্ব-স্ব ধর্মের আচার অনুষ্ঠান সফলভাবে পালন করে। সন্ত্রাস দমণে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতিবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে দৈনিক কল্যানের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা

যশোর থেকে প্রকাশিত দৈনিক কল্যান পত্রিকা ৩৩ বছর পেরিয়ে ৩৪ বছর পদার্পণে সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে কেক কাটা ও আলোচনা সভা। শুক্রবার বিকালে কালিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু‘র সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান। তিনি তার বক্তব্যে বলেন সংবাদ পত্র হচ্ছে সমাজের দর্পন, আর সাংবাদিকরা জাতীর বিবেক।বিস্তারিত পড়ুন