শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নবজীবনের আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে- এমপি রবি

মহান শহীদ ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নবজীবনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সাতক্ষীরা নবজীবন প্রাঙ্গণে নবজীবনের সভাপতি তারেকুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘুমন্ত বাঙালীদের রাষ্ট্র ভাষা বাংলার জন্য আন্দোলন ও স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন বলেই আজ বিশে^র দরবারে মাথাবিস্তারিত পড়ুন

তালায় শিশুর সহায়তায় চাইল্ড হেল্পলাইন ১০৯৮ এর ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত

তালায় শিশু সুরক্ষার লক্ষ্যে, শিশুর সহায়তায় ফোন চাইল্ড হেল্পলাইন “১০৯৮” এর ওরিয়েন্টশন কর্মশালা গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে কর্মশালা অনুষ্টিত হয়। সমাজকল্যান মন্ত্রনালয়,সমাজসেবা অধিদপ্তর চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রকেটেশন ইন বাংলাদেশ (সিএসপিডি) প্রকল্পে ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন। সমাজকর্মী তৌফিক ইমরানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিকুলবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা

মহান শহীদ ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিদ্যালয়ের হলরুমে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সামিমা ইসমত আরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক উম্মে হাবিবা, আনিছুর রহমান, রীণা রাণী নন্দী, সুহেলীবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসায় আলোচনা সভা

মহান শহী ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৮ উপলক্ষে সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিদ্যালয়ের হলরুমে অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মজিদ সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রভাষক মনিরুল ইসলাম, আনারুল ইসলাম, নুর আহম্মদ, নাসির উদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং ভাষা শহিদ ও স্বাধীনতা যুদ্ধে বীর শহিদদের রুহের মাগফিরাত কামনা করেবিস্তারিত পড়ুন

মহান শহীদ ভাষা দিবসে সাতক্ষীরা টাউন গালস্ হাইস্কুলের আলোচনা সভা

মহান শহীদ ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতক্ষীরা টাউন গালস্ হাইস্কুলের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক নাছরিন বানু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. আলমগীর কবির। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক অসীম কুমার মন্ডল, সহকারি শিক্ষক উজ্জল কান্তি শর্মা, রোকনুজ্জামান, শেখ আলমগীর রহমান, মানজুরুর রব, হীরা লাল সরকার, ইমাম উদ্দিন আহম্মেদ, সিদ্দিকুজ্জামান, ইউনুছবিস্তারিত পড়ুন

সৌদি রাজপরিবারকে রক্ষায় ১ হাজার সৈন্য পাঠাচ্ছে পাকিস্তান

সৌদি আরবে ইতোমধ্যে ১ হাজার পাকিস্তানি সেনা অবস্থান করছে। মূলত মক্কা ও মদীনায় গুরুত্বপূর্ণ বিভিন্ন ইসলাম ধর্মীয় স্থাপনার নিরাপত্তায় এই সৈন্যরা নিয়োজিত। তবে সর্বশেষ খবর হলো, সৌদিতে নতুন করে আরও ১ হাজার সেনা পাঠাচ্ছে ইসলামাবাদ। আর এ নিয়ে তৈরি হচ্ছে নানা গুঞ্জন। পাকিস্তানের ক্ষমতাসীন ও বিরোধী অনেক রাজনীতিবিদই প্রশ্ন তুলছেন- কেন এখন সৌদিতে সেনা পাঠানো হচ্ছে তা নিয়ে। সৌদি আরবের সাথে পাকিস্তানের সম্পর্কের বহুমাত্রিক দিক রয়েছে। ইসলামাবাদ রিয়াদের আর্থিক সহায়তা ওবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার জামিন শুনানি রোববার দুপুর ২ টায়

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি আগামী রোববার পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার দুপুর ১২টার পর বিচারপতি এম ইনায়েতুর রহীম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চে আগামী রোববার শুনানির দিন ধার্য করেন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে খালেদা জিয়ার আইনজীবীরা আপিল গ্রহণের জন্য আবেদন জানালে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রস্তুতির জন্য দুই ঘণ্টা সময় চান। আদালত তখন দুপুর ১২টায় শুনানি শুরুর আদেশ দেন। আজবিস্তারিত পড়ুন

আজানে বন্ধ প্রধানমন্ত্রীর বক্তব্য

রাজশাহী সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে মহানগর ও জেলা আওয়ামী লীগের আয়োজনে জনসভায় ভাষণের সময় আসরের আজানের সময় নিজের বক্তব্য বন্ধ রাখেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকাল চারটা ২০মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্য শুরু করেন। বক্তব্যের শুরুতে তিনি রাজশাহীর বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিকাল সাড়ে চারটার সময় আজান শুরু হলে প্রধানমন্ত্রী তার বক্তব্য বন্ধ রাখেন। তিনি বলেন, এখন আজান হচ্ছে, আজান শেষ হলে আমিবিস্তারিত পড়ুন

রাজধানীতে অস্ত্রসহ ৯ ‘ডাকাত’ গ্রেপ্তার

রাজধানীর শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকা থেকে ডাকাত সন্দেহে দেশি অস্ত্রসহ নয়জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-২-এর অপারেশন অফিসার রবিউল ইসলাম জানান, শেরেবাংলা নগর থেকে পাঁচজন আর মোহাম্মদপুরের শ্যামলী স্কয়ার থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শেরেবাংলা নগর এলাকা থেকে গ্রেপ্তারকৃতরা হলেন—মোহাম্মদপুরের বাসিন্দা মো. আবিদ (২১), মাদারীপুরের মো. ইমন (২০), রংপুরের মো. বাবু (১৯), শেরেবাংলা নগরের মো. রুবেল (২০)বিস্তারিত পড়ুন

কক্সবাজার টেকনাফে ১১ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ১১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকালে টেকনাফের উপকূল সাবরাং ইউনিয়নের খুরের মুখ সংলগ্ন শ্মশানঘাট এলাকায় অভিযান চালিয়ে এ ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এসএম আরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান উপকূল দিয়ে সাবরাং ইউনিয়নের খুরের মুখ সংলগ্ন শ্মশানঘাটে খালাস হচ্ছে, এমন গোপন খবরে বিজিবি অভিযান চালায়।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ধুলিহরে সরকারের উন্নয়ন ও সাফল্য নিয়ে উঠান বৈঠকে এমপি রবি

আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড ও সাফল্য নিয়ে জনগণের দোর গোড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সদরের ০৮ নং ধুলিহর ইউনিয়নের দরবাস্তিয়া গ্রামে ০৮ নং ওয়ার্ডে জয়দেব মন্ডলের বাড়ির উঠানে সরকারের উন্নয়ন কর্মকান্ড ও সাফল্য তুলে ধরে মহিলাদের নিয়ে উঠান বৈঠকে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। এই সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকে। শান্তি ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির অমর একুশের আলোচনা সভা

সাতক্ষীরায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা মাতৃভাষা বাংলা ও স্বাধীনতা পেয়েছি তাদেরকে এ বাঙালী জাতি কখনও ভূলবেনা। বাঙালী জাতিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগে ২ পুলিশ সদস্যসহ ৪ জনকে আটক

সাতক্ষীরায় গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগে ২ পুলিশ সদস্যসহ ৪ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার সন্ধ্যায় দুই পুলিশ সদস্যকে খুলনার ডুমুরিয়া থানা থেকে ও বাকি দু’জনকে রাতে সাতক্ষীরা শহর থেকে গ্রেফতার করা হয়। আটককৃতরা, খুলনার ডুমুরিয়া থানার এএসআই আব্দুর রউফ, কনস্টেবল নাদিম ও সাতক্ষীরা শহরের কামালনগরের মোকসেদ সরদারের ছেলে ড্রাইভার মনির সরদার,পুুুরাতন সাতক্ষীরা স্বপন ঘোষের ছেলে রাজু ঘোষ। খুলনা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্কাস আলী জানান, ১৫ ফেব্রুয়ারি খুুলনারবিস্তারিত পড়ুন

বেনাপোল বর্ডারে একুশের মঞ্চে দুই বাংলা এক হয়ে পালন করলো ভাষা দিবস

কাঁটাতারের বেড়া দুই বাংলার বন্ধনকে আটকাতে পারবে না উল্লেখ করে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, ২০ বছরের মধ্যে গোটা বাংলা এক হয়ে যাবে। বুধবার সকালে বেনাপোল জিরো পয়েন্টে আয়োজিত ভাষাপ্রেমীদের মিলনমেলায় তিনি একথা বলেন। বেনাপোল পৌরসভা আর পশ্চিমবঙ্গের বনগাঁ পৌরসভা যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে সকাল থেকে গান, আবৃত্তি আর দুই বাংলার কবি-সাহিত্যিক-শিল্পী-রাজনীতিবিদ ও সীমান্তবর্তী গ্রামের মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে জিরো পয়েন্ট।বিস্তারিত পড়ুন

রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারতের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মিয়ানমার থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিতে দেশটির ‘টালবাহানার’ মধ্যে এই প্রক্রিয়ায় ভারতের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে ভারতীয় সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী এই সহযোগিতা চান। তিনি বলেন, ‘আমরা চাই বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে ভারত মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করুক।’ ‘বাংলাদেশ ইন্ডিয়া মিডিয়া ডায়ালগ’ এ অংশ নিতে এই সাংবাদিকরা বাংলাদেশে এসেছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইনস্টিটিউট অব কনফ্লিক্ট, ল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ-আইসিএলডিএস এই সংলাপের আয়োজন করে।বিস্তারিত পড়ুন

৭৮০টি ভারতীয় ভাষা আবিষ্কার করেছেন এই অধ্যাপক

প্রাচীন ভারতভূমের ইতিহাস বিস্ময়কর। তার চেয়েও বিস্ময় ভারতের ভাষার ব্যাপক বৈচিত্র। সেই ভাষার কবরই খোঁড়া শুরু করেছিলেন প্রাক্তন অধ্যাপক গণেশ দেবী। উঠতে থাকে একের পর এক ভাষা। শেষ পর্যন্ত ৭৮০টি ভারতীয় ভাষা আবিষ্কার করে ফেলেছেন গণেশ দেবী। তাঁর কথায়, ‘শব্দের গহন অরণ্যে হাঁটার অনুভূতি।’ গুজরাটের একটি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ১৬ বছর ইংরেজির অধ্যাপক হিসেবে কাজ করেছেন তিনি। অবসর নিয়েই নামেন ভাষার সন্ধানে। শুধু হিমাচল প্রদেশেই ১৬টি ভাষার আবিষ্কার করেছেন তিনি। গবেষণা চালাতেবিস্তারিত পড়ুন