Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
দুর্দান্ত মুস্তাফিজেও পারলো না লাহোর

আন্তর্জাতিক ক্রিকেটে তার আবির্ভাবই চমক দেখিয়ে। এরপর মাঝে কয়েকটা দিন চোটের সঙ্গে লড়াইয়ে ছন্দ হারিয়ে ফেলেন মুস্তাফিজুর রহমান। তবে সাম্প্রতিক সময়ে আবারও সেই ছন্দ ফিরে পাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে বাংলাদেশের কাটার মাস্টারের। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় ম্যাচে লাহোরের জার্সিতে অভিষেক হয় মুস্তাফিজের। শুরুর দিনেই বল হাতে উজ্জ্বল ছিলেন মুস্তাফিজ। তবে, ব্যাটিং ধ্বসের কারণে মুলতান সুলতানসের কাছে ৪৩ রানের বড় ব্যবধানে হারে লাহোর কালান্দার্স। এই দিন ৪ রানের মধ্যেই শেষ ৭বিস্তারিত পড়ুন
এবার রোহিঙ্গাদের গ্রামে বুলডোজার

প্রথমে ঘরবাড়ি পুড়িয়ে দেশত্যাগে বাধ্য করা হয়েছে। এখন আবার সেখান থেকে রোহিঙ্গাদের শেষ চিহ্নটুকু মুছে ফেলতে বুলডোজার ব্যবহার করছে মিয়ানমার সরকার। আজ শুক্রবার কলোরাডো ভিত্তিক ডিজিটাল গ্লোব নামের একটি প্রতিষ্ঠান থেকে পাওয়া এমনই একটি ছবি প্রকাশ করেছে সংবাদ সংস্থা এপি। যেখানে দেখা যাচ্ছে, শতাধিক জনশূন্য গ্রাম মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এপি জানায়, গত আগস্টে রোহিঙ্গাদের এসব গ্রাম জ্বালিয়ে দেয় সামরিক বাহিনী। যার ফলে লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্যবিস্তারিত পড়ুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষা শনিবার শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের মাস্টার্স (শেষ পর্ব) পরীক্ষা শনিবার শুরু হচ্ছে। সারাদেশে ১১০টি কেন্দ্রে ১৪৪টি কলেজের সর্বমোট এক লাখ ৬৬ হাজার ১২১ জন পরীক্ষার্থী ৩১টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণের সহযোগিতা কামনা করছে।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাদের স্মার্টফোন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় দপ্তর। এমনকী বিদ্যালয়ের মধ্যে ধূমপানও কঠোরভাবে নিষিদ্ধ করা হল। ২১ ফেব্রুয়ারি এই মর্মে মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তি পাঠিয়ে দিয়েছেন প্রতিটি বিদ্যালয়ে। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, প্রাথমিক স্কুলগুলিতে ক্লাসের মধ্যেই শিক্ষক-শিক্ষিকারা হোয়াটসঅ্যাপ, ফেসবুক ব্যবহার করেন বলে অভিযোগ। যে কারণে পড়াশোনা লাটে উঠেছে। তাই এবারবিস্তারিত পড়ুন
তুলা আমদানিতে এক নম্বর বাংলাদেশ

এক দশক আগেও বাংলাদেশের গার্মেন্টস কারখানাগুলোর প্রয়োজনীয় কাপড়ের সিংহভাগই আমদানি করা হতো বাইরে থেকে। ফাস্ট ফরোয়ার্ড ২০১৮: বিশ্বের এক নম্বর তুলা আমদানিকারক দেশ এখন বাংলাদেশ। আগে এই তালিকার শীর্ষে ছিল চীন। কীভাবে এটা সম্ভব হলো? এক দশক আগেও বাংলাদেশের গার্মেন্টস কারখানাগুলোর জন্য প্রয়োজনীয় কাপড়ের বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করতে হতো। এখন দেশের কারখানায় তৈরি কাপড়ই নিজেদের চাহিদা পূরণ করছে। আর এই কাপড় তৈরি করতে যে পরিমাণ তুলা দরকার তার ৯৭ শতাংশবিস্তারিত পড়ুন
বেনাপোলে ৬ জেলার মানচিত্রসহ ২ ভারতীয় আটক

যশোরের বেনাপোলে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় ছয় জেলার ২শ’ মানচিত্র ও জমির পর্চা সহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বেনাপোল কাষ্টমস সদস্যারা। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যার সময় বেনাপোল স্হল বন্দর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন ভারতের উড়িষ্যার ভবেনেশ্বর গাজাপটি এলাকার জয়দেব কারাডোর ছেলে বিকাশ কুমার (২৫) ও সুদাম বেহারার ছেলে প্রহরাত বেহারা (২৯)। তবে তাদের বিরুদ্ধে আইনগত কি ব্যবস্থা নেওয়া হবে কিনা তা এখনো জানা যা়য়নি।চেকপোষ্ট কাস্টমস সূত্রেবিস্তারিত পড়ুন
পটলের কেজি ১৬০ টাকা

রাজধানীর কাঁচাবাজারে নতুন করে এসেছে পটল। তবে দাম সাধারণ ক্রেতাদের অনেকটাই নাগালের বাইরে। প্রতিকেজি পটল কিনতে গুণতে হচ্ছে কমপক্ষে ১৬০ টাকা। পটলের এমন আকাশচুম্বি দাম হলেও অন্যান্য সবজি রয়েছে আগের দামেই। অধিকাংশ সবজি ২০ থেকে ৩০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ানবাজার, শান্তিনগর, রামপুরা, মালিবাগ হাজীপাড়া এবং খিলগাঁও অঞ্চলের বিভিন্ন বাজার ঘুরে এবং ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।ব্যবসায়ীরা জানান, শীতের সব সবজিইবিস্তারিত পড়ুন
১১ প্রেমিক যুগলের জরিমানা

পৌর শিশু পার্কে অশ্লীল কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ১১ জোড়া প্রেমিক-প্রেমিকাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মো. জহির রায়হানের নির্দেশে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পার্থ প্রতীম শীল, এবিএম আরিফুল ইসলাম, ফারিয়া সুলতানা ও এমএম মুহাইমিনুল আল জিহান।পার্থ প্রতীম শীল জানান, সে সময় অর্ধশতাধিত প্রেমিক যুগলসহ তরুণ-তরুণীকে পুলিশের সহায়তায় আটক করা হয়। পরে পার্ক চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৮৬০বিস্তারিত পড়ুন
হেরেও শেষ ষোলোতে আর্সেনাল

ওস্টারসান্ডের মতো ক্লাবের কাছে ২-১ গোলের হার। পঁচা শামুকে পা-টা ঠিকই কেটেছে আর্সেনালের। তবে সুইডিশ ক্লাবটির বিপক্ষে প্রথম লেগে এগিয়ে থাকার সুবাদে ইউরোপা লিগের শেষ ষোলোতে পা রেখেছে আর্সেন ওয়েঙ্গারের দল। প্রথম লেগে ৩-০ গোলে এগিয়ে থাকায় দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে শেষ ষোলোর লড়াইয়ে নাম লিখিয়েছে আর্সেনাল। তবে বৃহস্পতিবার রাতে তারা এমন একটি দলের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে ছিল, যাদের বয়স আর্সেন ওয়েঙ্গার আর্সেনালের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করার সময়েরবিস্তারিত পড়ুন
তরুণদের প্রতি মাশরাফির পরামর্শ

বাংলাদেশের ক্রিকেটে তরুণ অনেক ক্রিকেটার ক্যারিয়ারের শুরুটা আলোকিত করে আসলেও হঠাৎ করেই হারিয়ে যান। ক্রিকেটে ফর্মের ভালো-খারাপ সময় আসবেই তাই বলে হতাশাকে বরণ করে তাদের এই মিলিয়ে যাওয়াটা ক্রিকেটের জন্য অভিশাপ। তাই তরুণদের এই বিষয়ে পরামর্শ দিলেন বাংলাদেশ ক্রিকেটের প্রাণভ্রমরা মাশরাফি বিন মর্তুজা। জীবনের চরম খারাপ সময় দেখেছেন নড়াইল এক্সপ্রেস। হাঁটুর ইনজুরি তার জীবণ থেকে কেড়ে নিয়েছে অনেক আলকিত মুহূর্ত। কিন্তু তবুও ধমে যাননি মাশরাফি। চোটে পড়ে বারবার দল থেকে বাদবিস্তারিত পড়ুন
কলকাতা থেকে সাইকেল চালিয়ে ঢাকা এসে শহীদ মিনারে শ্রদ্ধা

২১শে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটির তাৎপর্য এখন তাই দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। প্রতিবেশে কলকাতায় তার আলাদা মাত্রা তো রয়েছেই। তারই একটি উৎকৃষ্ট উদাহরণ হয়ে রইলেন স্বরজিৎ রায় ও তার দল। তারা কলকাতা থেকে ৪৮৭ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে ঢাকায় এসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।স্বরজিৎ ও তার দল যাত্রা শুরু করেন ১২ ফেব্রুয়ারি। ২০ ফেব্রুযারি দুপুরে তারা ঢাকা পৌঁছান। এরপর বুধবার তারা প্রত্যেকেবিস্তারিত পড়ুন
এপ্রিলে আসছে রেকর্ডভাঙা গরম

গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব ও একইসঙ্গে এল-নিনোর দাপটে চলতি বছরটি বাংলাদেশের উষ্ণতম বছর হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মাস থেকে আগামী এপ্রিল পর্যন্ত ত্রৈমাসিক প্রতিবেদনের পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর।পূর্বাভাসে বলা হয়েছে, এপ্রিল মাসে তীব্র তাপপ্রবাহ, সামুদ্রিক ঘূর্ণিঝড়, কালবৈশাখী ও বজ্রঝড়ের দাপট থাকবে। এপ্রিলে বাংলাদেশের তাপমাত্রার তীব্রতা চরমভাবাপন্ন থাকতে পারে। বিশেষ করে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসবিস্তারিত পড়ুন
রোহিঙ্গা ক্যাম্পে বন্যহাতির হামলায় দুজন নিহত

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বন্যহাতির আক্রমণে দুজন নিহত হয়েছে। ভাঙচুর করেছে রোহিঙ্গাদের শতাধিক ঝুপড়ি ঘর। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন উখিয়ার রাজাপালং ইউনিয়নের দক্ষিণ ফলিয়াপাড়া নার্সারি গ্রামের মো. ফজলের ছেলে মো. আলম প্রকাশ চিকন আলী (২৮) ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক ডি ৪-এর বাসিন্দা নূর মোহাম্মদের ছেলে মো. ফয়েজ (৩০)। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, কুতুপালংয়ে পাহাড়ি এলাকায় বন্যপ্রাণীর আবাসস্থলে লাখ লাখবিস্তারিত পড়ুন
সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সাতগাঁও স্টেশনের পাশে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটিতে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান ছিলেন বলে জানিয়েছেন শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উপবন ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেট থেকে ছেড়ে আসা শমসেরনগর স্টেশনে আটকা পড়েছে জালালাবাদবিস্তারিত পড়ুন
ব্রহ্মরাজপুর বাজারে অর্ধ কোটি টাকা ব্যয়ে উন্নয়ন কাজ উদ্বোধন

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে সদর উপজেলা চেয়ারম্যানের ঐকান্তিক প্রচেষ্টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিসিআরআইপি প্রকল্পের উন্নয়ন কাজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবু উন্নয়ন কাজ উদ্বোধন করেন। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, সদর উপজেলা পরিষদের সহকারী প্রকৌশলী জাহানারা খাতুন, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুরবিস্তারিত পড়ুন
খুলনায় নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজী একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজী খুলনা একুশে ফেব্র“য়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য প্রভাতফেরী সহকারে নগরীর শহীদ হাদিস পার্কে অবস্থিত শহীদমিনারে ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি বিশ্ববিদ্যালয়ের পক্ষে থেকে বিন¤্র শ্রদ্ধা জ্ঞাপন করে। এ সময় আরো উপস্থিত ছিলেন এনইউবিটিকের রেজিষ্ট্রার ইনচার্জ এ.এইচ.এম মানজুর মোরশেদ, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান এস এম মনিরুল ইসলাম, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিয়ারিং বিভাগের প্রধান মোঃ রবিউল ইসলাম সহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তাবিস্তারিত পড়ুন
