শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সু চির পদত্যাগ দাবি নোবেল বিজয়ী দুই নারীর

মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা স্বচক্ষে দেখতে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন নোবেল বিজয়ী দু’নারী মাইরেড ম্যাগিও ওয়েয়ার ও তোয়াক্কল কারমান। রোববার বিকেলে কুতুপালং ও মধুরছড়া ক্যাম্প পরিদর্শনের সময় নোবেল বিজয়ী দু’নারী নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। তারা রোহিঙ্গাদের মুখে সেদেশে গণহত্যা ও জাতিগত নিধনের বর্ণনা শুনে আবেগ আপ্লুত হয়ে পড়েন।এসময় নোবেল বিজয়ী ইয়েমেনের তোয়াক্কল কারমান বলেন, নির্যাতিত রোহিঙ্গাদের সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সোচ্চার হতেবিস্তারিত পড়ুন

দুবাই থেকে শ্রীদেবীর মরদেহ আসছে আজ

শ্রীদেবী মারা গেছেন শনিবার, মৃতদেহ দেশে ফেরার কথা ছিল রোববার। কিন্তু আইনি জটিলতায় আটকে গেছে সেই প্রত্যাবর্তন। তবে সব আইনি বিষয় মিটিয়ে বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রীর মৃতদেহ ভারত পৌঁছবে আজ সোমবার বিকেল নাগাদ। ডিএনএ ইন্ডিয়ার খবরে প্রকাশ, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না পাওয়ায় গতকাল শ্রীদেবীর মরদেহ ভারতে নিয়ে আসা সম্ভব হয়নি। খালিজ টাইমসের খবরে বলা হয়, দুবাইয়ের ডিপার্টমেন্ট অব ফরেনসিক অ্যাভিডেন্স এখনো ময়নাতদন্তের প্রতিবেদন পরিবারের কাছে জমা দেয়নি। ফলে শ্রীদেবীকে ভারতে ফিরিয়েবিস্তারিত পড়ুন

কুলাউড়ায় ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

মৌলভীবাজারের কুলাউড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল ও কুলাউড়া সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া আল জেবুসহ অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়াও ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার রাত ২টার দিকে কুলাউড়া সিএনজি ফিলিং স্টেশনের পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের হস্তক্ষেপে পরে পরিবেশ শান্ত হয়।স্থানীয় সূত্রে জানা যায়, লস্করপুরে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষেরবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার জামিন শুনানি শেষ: নিম্ন আদালত থেকে নথি আসার পর আদেশ

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। রোববার দুপুর আড়াইটায় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি শুরু হয়ে বিকেল সাড়ে ৩ টার পর শুনানি শেষ হয়। তবে, জামিন শুনানি শেষ হলেও এ বিষয়ে আজ কোনো আদেশ দেন নি আদালত। বিচারিক আদালত থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার নথিপত্র হাইকোর্টে আসার পর খালেদা জিয়ার জামিনের বিষয়ে আদেশ দেবেনবিস্তারিত পড়ুন

নাটোরে শিলা বৃষ্টি

নাটোরের লালপুর উপজেলার বেশ কিছু এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। রোববার রাত ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত প্রায় আধা ঘণ্টা ভারী ও হালকা বৃষ্টির সঙ্গে প্রচুর শিলা পড়তে থাকে। এ সময় দমকা বাতাসও প্রবাহিত হয়। উপজেলার বেরিলাবাড়ী গ্রামের এক কৃষক জানান, এতে সদ্য গুটি আসা আম ও ইরি ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা।

আশুগঞ্জের ইউএনওর বদলি প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল কায়ছারের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে উপজেলাবাসী। আজ রোববার ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জে এক ঘণ্টা অবরোধ করা হয়। এ সময় মহাসড়কের দুই পাশে পাঁচ-ছয় কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে কয়েকশ যানবাহন আটকা পড়ে যাত্রীদের দুর্ভোগের সৃষ্টি হয়। উপজেলার একাধিক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও বাসিন্দা জানান, ইউএনও আমিরুল কায়ছার একজন সৎ সরকারি কর্মকর্তা। ঘুষ খাওয়ার কোনো বদনাম তাঁর নেই। স্থানীয় সরকারের কাজগুলো তিনিবিস্তারিত পড়ুন

রাজনৈতিক চাপে সরকারি চাকরীজীবীরা সৎ থাকতে পারেন না: মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রিপরিষদ সচিব মো. সফিউল আলম বলেছেন রাজনৈতিক মহলের প্রভাবে অনেক সময় সরকারি চাকরীজীবীরা চাইলেও সৎ থাকতে পারেন না। নিতে পারেন না কঠিন কোনো সিদ্ধান্ত। রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিকসম্পর্ক বিভাগের সেমিনারে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, কিছু জায়গায় ঘুষ দিয়ে পদোন্নতি পাওয়াটা একটা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। এ সময় অন্য বক্তারা বলেন, সুশাসন নিশ্চিতে প্রয়োজন, নৈতিকতার মানোন্নয়ন। তবে, নানা উদ্যোগ নেয়া হলেও দেশে দিন দিন এ মান কমছে। বাড়ছে দ্রুতবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুরে ইলেকট্রিশিয়ান ইউনিয়নের কমিটি গঠন উপলক্ষ্যে বর্ধিত সভা

কলারোয়ার চন্দনপুর ইলেকট্রিশিয়ান ইউনিয়নের কমিটি গঠন উপলক্ষ্যে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিাবর বিকেলে চন্দনপুর ইউনিয়ন ভবনে হলরুমে ওই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান ওলিয়ার রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ও বক্তব্য রাখেন মাও. আসাদুজ্জামান ফারুকী। অনুষ্ঠানে কলারোয়া উপজেলা ইলেকট্রিশিয়ান ইউনিয়নের সভাপতি জাকির হোসেন, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম লিটন, ইউপি সদস্য আ: সালাম, নজরুল ইসলাম এবং সোনাবাড়িয়ার সভাপতি তাজউদ্দীন শিমুল প্রমুখ। এসময়বিস্তারিত পড়ুন

সংসদে যশোর-বেনাপোল সড়ক ৬ লেন করার দাবী জানালেন- এমপি আফিল

সংসদ অধিবেশনে যশোর-১শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন এমপি যশোর-বেনাপোল সড়ক ৬লেন করার দাবী জানিয়েছেন।তিনি বলেছেন বাংলাদেশের দ্বীতিয় স্থলবন্দর বেনাপোলের গুরুত্ব ও রাজস্ব আয়ের দিক বিবেচনায় এনে যশোর-বেনাপোল সড়ক ৬লেন করা প্রয়োজন। তিনি বলেন রাস্তার দুরবস্থা দেখেও পরিবেশের অজুহাত খাড়াকরে পরিবেশবাদীরা উন্রয়ন ব্যাহত করছে। তিনি আরো বলেন মাননীয় স্পীকার গাছ যদি কথাবলতে পারত তাহলে পরিবেশ বাদীদের বলত ওগো আমি বয়োবৃদ্ধ হয়েগেছি।আমার শরীরে জোর নাই, অল্পঝড়ে আমি ভেঙ্গেপড়ি আমার কারনে অনেকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কনফিডেন্স কোচিং সেন্টারের পক্ষ থেকে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কলারোয়ায় কনফিডেন্স কোচিং সেন্টারের পক্ষ থেকে সরকারি কলেজের ১ম ও ২য় বর্ষের ছাত্র/ ছাত্রীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত কলেজের পিছনে গদখালী ওয়ার্ডে কোচিং সেন্টারের পাশে আম বাগানে ছাত্র/ ছাত্রীদের ক্রিকেট খেলা, র‌্যাফেল ড্র, খাওয়া-দাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের পুরস্কারের মাধ্যমে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আয়োজক উপজেলার বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজের ইংরেজি প্রভাষক আলকামুল ও তার স্ত্রী গৃহিনী সুরাইয়া ইয়াছমিন হিরা, উপজেলা সৈনিকবিস্তারিত পড়ুন

রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে কর্মি সভা অনুষ্ঠিত

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে রবিবার বিকালে এক কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে৷ ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কওছার আহমেদের পরিচালনায় উক্ত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্য দেন, মণিরামপু উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব কাজী মাহমুদুল হাসান৷ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা সামছুল হক মন্টু, আওয়ামীলীগ নেতা এড. বছির খান, আব্দুর রশিদ, ঝাঁপা ইউনিয়ন কৃষকলীগ সভাপতি গোলামবিস্তারিত পড়ুন

বাগআঁচড়া টিএন্ডটি ভবনে আগুন ১২ লাখ টাকার ক্ষতি

যশোরের বাগর্আঁচড়া টিএন্ডটি ভবনে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ১২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। টিএন্ডটি অফিসের লাইন অপারেটর রুবেল মোল্লা জানায়,রবিবার ভোরবেলা টিএন্ডটি ভবনের জেনারেটর কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে অাগুনের সূত্রপাত ঘটে।মূহুর্তের মধ্যে কক্ষে থাকা অটো পাওয়ার জেনারেটর,৪৮টি ব্যাটারী,উন্নত পিচ বোর্ড সহ আনুসাঙ্গিক জিনিসপত্র পুড়ে যায়।স্হানীয় লোকজন তড়িঘড়ি করে পানি দিয়ে আগুন নিভিয়ে নিয়ন্ত্রনে আনে। এব্যাপারে খুলনা বিভাগীয় প্রকৌশলী লিয়াকত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান,বৈদ্যুতিক শর্ট সার্কিটবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত

রবিবার সকালে মণিরামপুর উপজেলার রাজগঞ্জের চালুয়াহাটী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে যশোর জেলা লিগ্যাল এইড কমিটি এবং রূপান্তরের যৌথ আয়োজনে, ন্যাশনাল সেন্টার ফর স্টেট কোর্টসের বাস্তবায়নে ও ইউএসএআইডির জাস্টিস ফর অল প্রোগ্রামের অর্থায়নে জাস্টিস ফর অল যশোর জেলা, সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠান হয়েছে৷ চালুয়াহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সরদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারি জজ এ. এস. এম তারিক শামস্৷ এছাড়া উপস্থিত ছিলেন,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বৃদ্ধা জয়নাল বাইসাইকেলে রাজশাহী ইজতেমায়

বয়স এখন ৮০। পেছনের ১৩ টি বছর সাইকেল চালিয়ে গেছেন রাজশাহী। এবার ১৪ তম বছরেও একইভাবে নিজের বাইসাইকেলে রওনা হয়েছেন সাতক্ষীরার জয়নাল আবেদিন। রাজশাহীতে অনুষ্ঠেয় দুই দিনব্যাপী ইজতেমায় যোগ দিতে চান জয়নাল। আজ ভোরে তিনি নিজের সাইকেলের হ্যান্ডেলে একটি ব্যানার টানিয়ে রওনা হয়েছেন। পথিমধ্যে কোনো সাথী তার সাথে যোগ দিলে তাকে স্বাগত জানাবেন তিনি। সাতক্ষীরা থেকে একরকম একাই রওনা হন তিনি। জয়নালের সাথে রয়েছে বাড়িতে তৈরি করা বেশ কয়েকটি শুকনো রুটি,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় র‌্যাব-৬ ত্রুেতা সেজে দোনলা বন্দুক ৫ রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ী আটক

ক্রেতা সেজে সাতক্ষীরা শহরের নারকেলতলা ব্রিজ এলাকা থেকে একটি দোনলা বন্দুক ও ৫ রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬। রোববার দুপুরে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলেন, খুলনার দৌলতপুর থানার পাবলা এলাকার আবুল কাসেম সরদারের ছেলে নুরুল ইসলাম ও একই এলাকার আজমীর শেখের ছেলে আকবার শেখ। র‌্যাব-৬, এ খুলনার লে. কমান্ডার জাহিদ জানান, ক্রেতার ছদ্মবেশে অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করেন তিনি। তাদের সঙ্গে এক লাখ টাকা দিয়ে বন্দুক কেনারবিস্তারিত পড়ুন

আশাশুনি প্রতাপনগর বেড়িবাঁধ ভেঙে দু’বছরে ডুবেছে ৯ বার,ক্ষতিগ্রস্হ ৪ হাজার পরিবার

খোলপেটুয়া নদী ও কপোতাক্ষ নদের করালগ্রাসে সাতক্ষীরার আশাশুনি প্রতাপনগর ইউনিয়ন বেড়িবাঁধ ভেঙে দু’বছরে ডুবেছে ৯ বার। এছাড়া ছোটখাটো একাধিকবার ভেঙেছে যা স্থানীয়ভাবে মেরামত করা হয়েছে। এতে সরকারি হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ৩ হাজার ৭শ ৭০টি। নদীশাসন না করে পাকিস্তানি আমলের নকশা দিয়ে বাঁধ নির্মান করা, পানি উন্নয়ন বোর্ডের সীমাহিন দুর্নীতি, অবহেলা, সময়োপযোগী তড়িৎ পদক্ষেপ না নেয়া, স্থানীয় প্রশাসনের দুর্বলতা,স্থবিরতার কারনে প্রতিবছর লোনাপানিতে ডুবতে হচ্ছে বলে অভিযোগ ইউনিয়নবাসীর। এরমধ্যে আইলার ছোবলে গৃহহারাবিস্তারিত পড়ুন